BNF news

BNF news

Share

আপনি কি জাতীয়তাবাদী পরিবার কে ভালবাসেন ? All

15/06/2026

হলফনামায় জালিয়াতি করে আর কতদিন? এবার মুখোশ উন্মোচনের পালা!

জনগণের সাথে প্রতারণার দিন শেষ! একজন জনপ্রতিনিধির প্রথম এবং প্রধান শর্ত হলো সততা। কিন্তু যখন ক্ষমতার লোভে খোদ হলফনামাতেই মিথ্যা তথ্য দিয়ে জনগণকে ধোঁকা দেওয়া হয়, তখন সেই পদের কোনো নৈতিক অধিকার আর থাকে না।
দৈনিক কালের কণ্ঠের খবর অনুযায়ী, রাশেদ খানের ফেসবুক স্ট্যাটাস থেকে জানা গেছে হান্নান মাসউদের হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার কারণে বাতিল হতে যাচ্ছে তার এমপি পদ!

রাজনীতি কোনো জালিয়াতির আখড়া নয়। যারা মিথ্যা আর জালিয়াতির ওপর ভিত্তি করে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়, তাদের স্থান এই দেশের রাজনীতিতে হতে পারে না। জনগণের ভাগ্য নিয়ে এই ধরনের ছিনিমিনি খেলা আর বরদাশত করা হবে না।
আমরা অবিলম্বে এই জালিয়াতির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ক্ষমতার মসনদ চিরস্থায়ী নয়, এটা যেন সবাই মাথায় রাখে!
BNF news

#হলফনামা_জালিয়াতি #প্রতারণার_রাজনীতি_নিপাত_যাক #জবাবদিহিতা_চাই #জনগণের_অধিকার

15/06/2026
15/06/2026

দুবাইয়ে গ্রে*ফতার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) #বেনজির আহমেদকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে, তিনি দুবাই বিমানবন্দরের ট্রানজিট এলাকায় তৃতীয় কোনো দেশে যাওয়ার প্রাক্কালে আ"টক হয়েছেন।

# তবে প্রকৃত ঘটনা সম্পর্কে জানতে সংযুক্ত আরব আমিরাতের যথাযথ নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে নিশ্চিত হওয়া যায় যে, বেনজির আহমেদকে গত ১২ জুন ২০২৬ তারিখে দুবাইয়ের একটি শপিং সেন্টার থেকে গ্রেফতার করা হয়েছে।

# জানা গেছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গত কয়েক সপ্তাহ ধরে বেনজির আহমেদকে গ্রেফতারের বিষয়ে সহায়তা চাওয়া হলে দুবাই পুলিশ ১২ জুন তাকে দুবাইয়ের একটি শপিং সেন্টার থেকে আটক করে হেফাজতে নেয়।

# নিরাপত্তা সংস্থার সূত্রে আরও জানা গেছে যে, ৫ আগস্ট ২০২৪ তারিখে বেনজির আহমেদ সিঙ্গাপুর থেকে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেন। পরবর্তীতে তিনি একাধিকবার সংযুক্ত আরব আমিরাত হতে কাতার ও সৌদি আরবে যাতায়াত করেন।

# ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে স্পেনে ভ্রমণ করেন এবং সর্বশেষ ১৩ মার্চ ২০২৫ স্পেন থেকে পুনরায় সংযুক্ত আরব আমিরাতে ফিরে আসেন।

# ১৩ মার্চ ২০২৫ ভোর ৫টায় তিনি দুবাইয়ে পৌঁছান এবং গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত সেখানেই অবস্থান করছিলেন।

# এছাড়া, বেনজির আহমেদের সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘমেয়াদি আবাসিক ভিসা রয়েছে বলেও জানা গেছে। সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, তার ব্যবহৃত এমিরেটস আইডি কার্ডের নম্বর 7*4-1*63-94***-8**।

# বর্তমানে তাকে দুবাই পুলিশের উচ্চ নিরাপত্তাবিশিষ্ট (হাই-সিকিউরিটি) জোনে রাখা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুত বাংলাদেশে পাঠানো হবে বলেও তারা জানিয়েছেন।
BNF news

#বেনজির #পুলিশ #বিডি

Photos from BNF news's post 15/06/2026

চিতলমারী উপজেলা যুবদলের সম্মানিত আহবায়ক Zakaria Milon ভাই এর বাবা খুবই অসুস্থ তাকে বাংলাদেশ নৌবাহিনী খুলনা খালিশপুর হাসপাতালে আই,সি,ইউ,তে ভর্তি করা হয়েছে, সকলের কাছে দোয়ার দরখাস্ত জানিয়েছেন তিনি। সকলে চাচার জন্য দোয়া করবেন মহান আল্লাহ পাক যেনো চাচাকে দ্রুত সুস্থতা এবং নেক হায়াত দান করুন, আমিন
BNF news

゚viralシ

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka