Islam amader pran

Islam amader pran

Share

you are happy

06/09/2020
13/04/2020

বাবার চায়ের দোকানটা সেদিন পুলিশ এসে বন্ধ করে দিয়েছে।
গত চারদিন ধরে বাসায় কোন বাজার নেই।
আজ খুব সকালে যেয়ে বাবা দোকানটা একটু চুপিসারে খুলেছিলেন।
ঠিক তখনি এলাকার সচেতন ছেলেরা এসে,
এলাকা লকডাউন বলে চায়ের কাপগুলো ভেঙে
কেটলিটা নিয়ে চলে গেছে।

সকালে শুধু পেঁয়াজ দিয়ে পান্তাভাত দিয়েছিলেন মা।
আমি চুপ করে খাবার না খেয়ে উঠে গিয়েছি।
বাবা পাশ থেকে বললেন দোকান খুলতে দিচ্ছেনা,কী করবো।
একটু কষ্টতো করতেই হবে বাপু!!!

কিছুক্ষণ পর বাবা একটা ব্যাগ নিয়ে বাজারের দিকে গেলেন।
ঘন্টা দুয়েক পরে তিনি মাথায় একটি বস্তা নিয়ে বাসায় ফিরে এলেন।
বস্তায় কেজি দশেক চাউল সহ,ডাউল, তেল,পেঁয়াজ,আলু রয়েছে।
আমি বললাম,বাবা-টাকা পেলেন কোথায়?
বাবা চোখ রাঙিয়ে বললেন,ওতো কথা তোর শুনতে হবেনা।
আমি স্থান ত্যাগ করলাম।

রাতে ঘুমানোর আগে বন্ধু আনিস ইনবক্সে একটা ছবি পাঠিয়ে লিখেছে,
দেখো মানুষগুলো কী অসহায়ের মত ত্রাণ নিচ্ছে।
আমি ছবিটায় স্যাড রিয়েক্ট দিয়ে স্ক্রল করে বেরিয়ে যাব,ঠিক তখনই ছবিটাতে ছলছল করা একজোড়া চোখ দেখলাম।
যে চোখজোড়ার রাঙানী আমি গত তেইশ বছর যাবত দেখে আসছি।পুরোনো একটা গামছা দিয়ে মুখ লুকালেও চোখদুটো তো আর লুকাতে পারেননি আমার বাবা!আহা!!!!!

পরদিন সকালে সবাই একসাথে খাবার খাচ্ছি।
বাবাকে জিজ্ঞাসা করলাম,চাউল কত করে কেজি নিয়েছে বাবা?
বাবা ভাতের লোকমাটা মুখে তুলতে যেয়ে কাঁপা-কাঁপা গলায় ধমক দিয়ে বললেন,এত শুনে তোর লাভ কি?
তারপর আর বাবার মুখের দিকে তাকানোর সাহস হয়নি আমার।

সুকান্ত বলেছিলেন--
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি ”।

13/04/2020

ভিতরে ভিতরে আমারা সবাই পাপী,

অন্যের দোষ দেখলে পাল্লা দিয়ে মাপী।
Islam amader pran

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Dhaka
12369