Hudhud.com
"It is health that is real wealth and not pieces of gold and silver."~M.Gandhi
"Beauty is a combina
21/10/2025
ঝিনাইদহ জেলার,কালিগঞ্জ থানার বিখ্যাত ল্যাংচা ও রসগোল্লা। মানে ও স্বাদে অতুলনীয়। কেজি মাত্র ৩০০ টাকা। অর্ডার করতে ইনবক্স করতে পারেন।
05/10/2024
হ্যামিলনের বাঁশিওয়ালা গল্পের মেসেজটা কী? সাধারণ প্রতিশোধের গল্প হিসাবে পড়া হয়। জার্মান দেশের এক শহরের নাম হ্যামিলন। হ্যামিলনে অনেক ইঁদুর ছিলো। মানুষ ইঁদুরের যন্ত্রণায় অস্থির। তখন আসলো এক বাঁশিওয়ালা। হ্যামিলনের মেয়র নাগরিকদের কষ্ট লাঘবের দায়িত্ব নিয়ে ইনাম/বখশিশ দেয়ার চুক্তিতে তাকে ইঁদুর তাড়ানো জন্য নিয়োগ করলো।
বাঁশিওয়ালা তার ঝোলা থেকে একটা বাঁশি বের করে
বাজিয়ে সে যেতে লাগল আর ইঁদুরেরা তার বাঁশি শুনে ঘরের কোনা কাঞ্চি থেকে বের হয়ে তার পিছু নিলো।এক পর্যায়ে বাশিওয়ালার নির্দেশে তারা নদীতে ঝাঁপিয়ে পড়ে মারা গেলো দলে দলে।
এরপর মেয়রের কাছে ফিরে এসে তার পাওনা ইনাম চাইলো বাঁশিওয়ালা, যে চুক্তিতে তাকে ইঁদুর তাড়ানোর দায়িত্ব দেয়া হয়েছিলো। যেহেতু কর্ম সমাধান হয়ে গেছে, তাই একজন পলিটিশিয়ানের মত কাজ করলেন হ্যামিলনের মেয়র, তাকে তার প্রাপ্য দিলেন না।
হ্যামিলনের বাঁশিওয়ালা প্রতিশোধ নিবে মেয়র কে জানালো। সেইন্ট জন ও পল দিবসে যখন বড়রা চার্চে ব্যস্ত ছিলো তখন আবার ফিরে এলো বাঁশিওয়ালা।
রাস্তায় নেমে সে তার আরেক রঙচঙা বাঁশি বের করে শুরু করলো বাজানো। এই বাঁশির সুর শুনে মন্ত্রমুগ্ধের মতো শিশুরা নাচতে নাচতে ঘর ছেড়ে বেরিয়ে এলো। তারা বাঁশিওয়ালার পিছু নিলো। আর বাঁশিওয়ালা তাদের নিয়ে হারিয়ে গেলো পাহাড়ের দিকে।
এই গল্পটা পুরানো, বহুল প্রচলিত গল্প। সবচাইতে পুরানো সোর্স ১৩০০ সালের দিকে হবে। কিন্তু গল্পটি তারও আগের। বিভিন্ন তত্ত্ব আছে এই গল্পের ইতিহাস নিয়ে। এখনো গল্পটি মানব সমাজে বিরাজমান, সার্চ এঞ্জিন এনালিসিসের টুল এসইএমরাশ দ্বারা দেখলাম, এখনো প্রতি মাসে প্রায় সাড়ে ১৪ হাজার বার পৃথিবীর মানুষ সার্চ করেন ইন্টারনেটে হ্যামিলনের বাঁশিওয়ালাকে নিয়ে।
অকৃতজ্ঞের শাস্তি, এটা গল্পের ভাসমান মেসেজ। কিন্তু অন্য লেয়ারে গল্পটারে দেখলে, যদি দেখেন এই হ্যামিলনের বাঁশিওয়ালা ব্যক্তিটাকে, তখন গল্পটা আরেক ভাবে বুঝার জায়গা তৈরি হয়। তার এই বাঁশিতে এতো ক্ষমতা কীসের? কেনো বাচ্চারা ও ইঁদুরেরা তাকে অনুসরণ করেছিলো?
ফ্রেঞ্চ আমেরিকান দার্শনিক রেনে জিরার্দের মিমেটিক তত্ত্ব দ্বারা বিশ্লেষণ করলে, হ্যামিলনের বাঁশিওয়ালাকে ধরতে হবে মডেল হিসেবে। মডেল হচ্ছে সে যাকে অন্য মানুষেরা অনুকরণ করছে। গল্পের বাচ্চারা অনুকারক।
জিরার্দের তত্ত্বের মূল ইনসাইট এমন, মানুষের নিজস্ব কোন desire/ডেজায়ার নেই। সে অন্যের ডেজায়ার অনুকরণ করে।
হ্যামিলনের বাঁশিওয়ালাকে বাচ্চারা যখন অনুসরণ করলো, তখন তাদের কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতা ছিলো না। মডেল যা করেছে, তারা সেদিকেই গেছে।
জিরার্দ লেখেন, আমাদের সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেই, মডেল আমাদের হয়ে সিদ্ধান্ত নেয়। একজন ব্যক্তি তার মডেল দ্বারা সম্পূর্ণ বিনাশও হতে পারে, অনুকরণ সর্বদাই সেই জিনিস যা আমাদের চিনতে ভুল করায়।
কাকে অনুকরণ করছেন, এই জিনিস গুরুত্বপূর্ণ নিজের জীবনের জন্য, কারণ আপনি তারে আপনার হয়ে সিদ্ধান্ত নেবার জায়গায় বসিয়ে দিচ্ছেন। তাকে বানিয়ে দিচ্ছেন হ্যামিলনের বাঁশিওয়ালা। সে তৈরি করছে আপনার ডেজায়ার/ইচ্ছে।
অন্য মানুষের প্রাপ্তি, সাফল্য, ভোগ, লাইফস্টাইল, জীবনাদর্শ, জীবন যাপনের তরিকা ইত্যাদি দেখে মানুষেরা নিজেদের জন্য ঐসব ডেজায়ার তৈরি করে। যারে সে ফলো করছে সে যদি এমন সব কাজকর্ম করে যা অনুকারকের জন্য দীর্ঘ মেয়াদে ক্ষতিকর, অনুকারক তা বুঝতে পারবে না।
হ্যামিলনের বাঁশিওয়ালা গল্পে আরেকটা ইন্টারেস্টিং অংশ আছে। ১৩০ জন শিশু বাঁশিওয়ালার পিছে পিছে গিয়েছিলো যারা চিরতরে হারিয়ে যায়। তিন জন শিশু শুধু রয়ে যায়, যারা গল্পটি বলেছিলো নগরবাসীর কাছে। এই তিনজনের মধ্যে, একজন ছিল পঙ্গু, একজন অন্ধ, একজন বধির/কানে শুনত না।
অর্থাৎ, এই তিনজন তাদের তিন শারীরিক অক্ষমতার জন্য বাঁশিওয়ালাকে অনুসরণ করতে পারেনি।
জিরার্দ লেখেন, যার যতো বেশি মিমেটিক ডেজায়ার থাকবে, ততো বেশি এই ডেজায়ার বাস্তব জীবনে প্রবেশ করবে, এবং ততো বেশি এটা তার জীবনকে ধ্বংস করবে। ব্যক্তিটি হয়ে উঠবে ততো বেশি অসুখী।
ভোগবাদ উৎসাহিত করতে, নিরন্তর চাহিদা তৈরি করতে মানুষের সমাজে যারা বিখ্যাত, যারা জনপ্রিয়, যাদেরকে মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মডেল হিসাবে দেখে, তাদেরকে দিয়ে নানাবিদ পণ্যের ডেজায়ার তৈরি করার কাজ করানো হয়। এর জন্য আছে ফিল্ম-বিনোদন ইন্ড্রাস্টি ও নানা ধরণের বিজ্ঞাপন।
অনুকরণ থেকে শতভাগ বাঁচার উপায় নাই যেহেতু এভাবেই সামাজিক মানুষ তৈরি হয়েছে। কিন্তু মানুষ কাকে অনুকরণ করবে বা করছে, এ ব্যাপারে সচেতন হতে পারে। যদি না হয়, তাহলেও সে অনুকরণ করছে, না জেনে। সচেতন অনুকরণ তাকে তার নিজের সাইকোলজিক্যাল অবস্থান বুঝতে সাহায্য করবে। সে কী করছে এবং কেনো করছে বুঝতে পারবে। এজন্য প্রাচীন স্টয়িক দর্শন মডেল ঠিক করতে বলে। স্টয়িকদের জন্য মডেল ছিলেন সক্রেটিস, ক্যাটো দ্য ইয়াংগার, এবং মিথিক্যাল হারকিউলিস। বিভিন্ন ধর্মেও মডেল নির্ধারণে গুরুত্ব দেয়া হয়েছে। কারণ তাদের জানা ছিল সচেতনে না করলে নিশ্চিত অচেতনে মানুষ মডেল ঠিক করবে ও তাদের দ্বারা ডেজায়ার তৈরি করবে, প্রভাবিত হবে, কিন্তু মনে করবে সে প্রভাবিত হচ্ছে না, নিজেই কাজ করছে।
মডেল খারাপ হতে পারে অনুকারকের জন্য। আবার সব যে সকল সময় হ্যামিলনের বাশিওয়ালার মতো হবে এমনো না।
মডেলকে অনুকরণের আরেকটা দিক আছে, মিমেটিক রাইভালরি, যা নিয়ে বিস্তারিত লিখেছিল মিমেটিক তত্ত্বের জগত লেখায়, এখানে হালকা করে উল্লেখ করে যায়।
মানুষ যখন এমন একজনের অনুকরণ করে, যে তার সাথে একই তলে অবস্থান করে, তখন তাদের মধ্যে কনফ্লিক্ট শুরু হয়। একসময় দেখা যায়, তাকেই আগে লাইক করত যারা, কিন্তু এখন তারাই জানপ্রাণ দিয়ে শত্রুতা করে যাচ্ছে।
সে ঐ ব্যক্তি নিয়া অবসেসড, তার মতো হতে চায়। কিন্তু এই হতে গিয়ে দেখে, যারে দেখে তার এ চাওয়ার জন্ম নিলো, সেই লোকটাই তার প্রতিদ্বন্ধী। আবার লোকটা যদি বহু আগের কেউ হয়, ধরা যাক সক্রেটিস, সেক্ষেত্রে মিমেটিক রাইভালরির জায়গা থাকে না।
সংগ্রহীত
পর্দা বিরিয়ানি 💗
তেলাপিয়া মাছের বারবিকিউ by Lupa'r Rannaghor 👍
09/10/2021
Dear Friends! Please Subscribe, Like, Comment and Share my Youtube channel 👍
https://www.youtube.com/channel/UCLc2y9So0qQ9YgO6og3zkyg
খুব সহজেই তৈরি খুব মজাদার ফিস কাটলেট রেসিপি // Easy Fish Cutlet Recipe Bangla.#lupar_rannaghor .Today I will show you how to make Easy Fish Cutlet Recipe Bangla.খুব সহজেই তৈরি খুব মজাদার ফিস কাটলেট রেসিপি ...
30/09/2021
Dear Friends! Please Subscribe, Like, Comment and Share my Youtube channel 👍
https://www.youtube.com/channel/UCLc2y9So0qQ9YgO6og3zkyg
এক কাপ গুড়ো দুধ দিয়ে সহজেই বেবি সুইট তৈরি // Homemade Baby Sweets with one cup of powdered milk . I will show you how to make Homemade Baby Sweets with one cup of powdered milk .এক কাপ গুড়ো দুধ দিয়ে সহজেই বেবি সুইট তৈরি ৷Lupa'r Ran...
16/09/2021
Dear Friends! Please Subscribe, Like, Comment and Share my Youtube channel 👍
https://www.youtube.com/channel/UCLc2y9So0qQ9YgO6og3zkyg
অল্প উপকরণ দিয়ে সহজেই চিকেন ফ্রাইড রাইস রেসিপি // Chicken Fried Rice Recipe. I will show you how to make Chicken Fried Rice Recipe.অল্প উপকরণ দিয়ে সহজেই চিকেন ফ্রাইড রাইস রেসিপি ৷Lupa'r Rannaghor.Please Like, Co...
17/08/2021
Dear Friends! Please Subscribe, Like, Comment and Share my Youtube channel 👍
https://www.youtube.com/channel/UCLc2y9So0qQ9YgO6og3zkyg
সনাতন পদ্ধতিতে মা চাচিদের হাতের রান্না মুখে লেগে থাকার মতো স্বাদ // Special Chicken Curry Recipe. I will show you how to make Special Chicken Curry Recipe.সনাতন পদ্ধতিতে মা চাচিদের হাতের রান্না মুখে লেগে থাকার মতো স্বাদ , মুরগির মাংস...
09/08/2021
হলিক্রস কলেজের সম্মানিত প্রিন্সিপাল সিস্টার শিখার (Principal of Holy Cross College) কথাগুলো হৃদয় ছুঁয়ে গেছে। আমার মনে হয় প্রত্যেকটি মেয়েরই এই কথা গুলো জানা উচিত। সবগুলো কথা হয়তো সবার কাজে লাগবে না কিন্তু প্রত্যেকটি কথাই কারো না কারো কাজে লাগবে।
Fuel of life journey ❤️
🔘"কালো কাজল যদি তোমার চোখকে সুন্দর করতে পারে, তবে হতাশা কেনো জীবনকে নয়?"
🔘"মেয়েরা, জীবন কখনও সরলরেখায় চলে না, চলবেও না।"
🔘"মেয়েরা, 'না' বলতে শিখবে।"
🔘"এই পৃথিবীতে ঘটে যাওয়া অপরাধ গুলোর কারণ মূলত তিনটি, 'Money', 'Power', 'S*x' ।
🔘"মেয়েরা, কখনো কেউ তোমাকে ধোঁকা দিলে, নিজেকে তৈরি করবে, জীবনে সফলতা অর্জন করবে... যেদিন কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবে, সেদিন এক জোড়া হাই হিল আর একটা শাড়ি কিনবে। তারপর সেই জুতো আর শাড়ি পরে তার আঁচল ছেড়ে যে তোমাকে আঘাত করেছিল তার সামনে দিয়ে আত্মবিশ্বাসের সাথে নিজের মহিমায় হেঁটে যাবে..... সেদিন সে তোমার সফলতা দেখে নিজেই অনুতপ্ত হবে।"
🔘"কোনো দিন পার্টনারকে ঝাড়ি দিয়ে বলবে না, 'তোমার মত মানুষ আমি আর একটাও দেখিনি ।' বরং ভালোবেসে বলবে 'তোমার মত মানুষ আমি আর একটাওওও দেখিনি ।'...সব মানুষ যদি তোমার মন মত হতো তাহলে মেলায় মানুষ কিনতে পাওয়া যেত আর সবাই মেলা থেকে পছন্দমত মানুষ কিনে নিতো।"
🔘"হাসব্যান্ডের সাথে ভাবসম্প্রসারণ-এ আর শাশুড়ির সাথে সারাংশে কথা বলবে।"
🔘"জিহ্বা সবচেয়ে ভয়ানক অঙ্গ, এই জন্য একে ৩২-টা ধারালো ছুরির ভেতর রাখা, তাও শাসনে রাখা যায় না।"
🔘'"কাউকে 'স্বাগতম' বলার আগে হাজারবার ভাববে।"
[কলেজে আমাদের 'স্বাগতম' জানানো হয়েছিল, কথাটার মর্ম সিস্টারের ভাষায়,"যে সু(ভালো) আগমনে তম(অন্ধকার) গত হয়।"] 🖤
🔘"তোমার একটা 'হ্যাঁ'/'না' তোমার জীবন বদলে দিতে পারে।"
🔘"একা চলতে শিখ। একা হতে কখনো ভয় পাবেনা।"
🔘"তোমার আকাশে যাকে তুমি সূর্য ভাবো, হতে পারে তার আকাশে তুমি লক্ষ তারার এক তারা।"
🔘"এই পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ হল আমাকে আমি করে গড়ে তোলা।"
🔘"Celebrate your failure."
🔘"তোমার কষ্ট তোমাকে খাবে না, তুমি তোমার কষ্টকে খাবে।"
🔘"You should be someone, তুমি হেঁটে গেলে যেনো মানুষ দুইবার তাকিয়ে দেখে এমন ভাবে নিজেকে গড়ে তোলো।"
🔘"সবসময় চোখে চোখ রেখে সত্য কথা বলবে, Eye contact is so important"
🔘"আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবে 'I'm the most beautiful lady in the world, I'm the emperor of my own world.' "
🖤
🔘"রাজ্য চালায় রাজা, আর রাজাকে চালায় রাণী... You know the rest, Girls!"
🔘"মনে রেখো, তুমি ভাগ্যবতী, কারণ তোমাকে ভালোবাসার মতো কেউ না কেউ এই পৃথিবীতে আছে।"
🔘"Don't be so expensive, Don't be so cheap!"
🔘" 'ভালো' শব্দটা 'ভালোবাসা'-র অর্ধেক, তাই যা কিছু ভালো সেগুলোকে ভালবাসবে।"
🔘"মনে কর তোমাকে একটি গাজর, একটি ডিম আর কফি দেয়া হলো... সবগুলো কে ফুটন্ত পানিতে দাও, দেখবে গাজর সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে, ডিমের দিকে লক্ষ্য করলে দেখবে তা কঠিন, শক্ত হয়ে গিয়েছে আর কফিটা পানির সাথে মিশে গিয়ে এক অপূর্ব সুগন্ধ ছড়াচ্ছে... ;
জীবনে অনেক সমস্যার মুখোমুখি হবে, কখনো গাজরের মতো নরম বা ডিমের মতো শক্ত হয়ে যেও না... মেয়েরা, তোমরা কফির মতো পানির সাথে মিশে গিয়ে এক অপূর্ব সুগন্ধ ছড়াবে...!
"আমার মেয়েরা শুভ্র ফুলের মতো, এমনি হয়তো কেউ খেয়াল করবে না... কিন্তু তারা চুপ থেকে নিজের কাজের মাধ্যমে সবার মধ্যে জায়গা করে নিবে, ফুল যেমন সুগন্ধ ছড়ায়....."
তিনি "মা",তিনি অভিভাবক। তিনি আমাদের ছায়া❤
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Dhaka
1000
