Banjonborno Homemade Baby Food.
সম্পূর্ণ হাতে তৈরি ভেজালমুক্ত খাবার।
18/05/2024
খিচুড়ি মিক্স:
ছয় মাস বয়স থেকে বাচ্চাকে বাড়তি খাবারের সাথে পরিচয় করাতে হবে। খাবারটি হতে হবে এমন যেখানে কার্বোহাইড্রেট ,প্রোটিন, ফ্যাট ,মিনারেল সবকিছুর উপস্থিতি থাকতে হবে।
কিন্তু পুষ্টিবিদদের মতে, ছয় থেকে সাত মাস বয়সী একটি শিশুর ২৫০ এম এল সাইজের বাটির অর্ধেক বাটি খাবারই যথেষ্ট। এখন কথা হচ্ছে, এতটুকু বয়সে একটি বাচ্চা ভাত ,ডাল, শাক-সবজি মাছ ,মাংস বা ডিম কিভাবে খাবে?
এই সমস্যার সহজ সমাধান হতে পারে খিচুড়ি।
তাই খিচুড়ি কে ব্যালেন্স ডায়েট ও বলা হয়ে থাকে।
খিচুড়িতে আছে চাল, যা কার্বোহাইড্রেট এর প্রধান উৎস। আর আছে ডাল যেটি প্রোটিন। খিচুড়ি রান্নাতে তেল বা ঘি ব্যবহৃত হয় যেটি ফ্যাটের চাহিদা পূরণ করে। রান্নার সময় যদি আপনি দুটি শাকের কচি পাতা বা ঘরে থাকা যেকোনো একটুকরো সবজি অ্যাড করে নেন তাহলে হয়ে গেল আপনার শিশুর প্রতিদিনের ক্যালরি পূরণ।
পেট ভরবে, মজা করে খাবে এবং আপনার বাচ্চার পুষ্টির কোন ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ।
উপাদান:
*বাসমতি চাল
*চিনিগুড়া চাল
*নাজির শাহ চাল
*মুগ ডাল
*মসুর ডাল
*মাশকলাই ডাল
*ছোলার ডাল
*সাদা রাজমা
*লাল রাজমা
*আদা
*হলুদ
*এলাচ গুড়া
মূল্য:
১ কেজি ৫০০ টাকা
৫০০ গ্রাম ২৫০ টাকা
২৫০ গ্রাম ১৩০ টাকা
ডেলিভারি চার্জ:
ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 60 টাকা
ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ 120 টাকা
মেয়াদ:
নরমাল টেম্পারেচারে তিন মাস
রেফ্রিজারেটরে ছয় মাস।
18/05/2024
খেজুর:
খেজুরের স্বাস্থ্য উপকারিতার কথা সবাই জানি। ছোট্ট বাচ্চাদেরকেও মিষ্টি মুখ করতে খেজুর খাওয়ানো হয়। বড় বাচ্চাদের জন্য়ও এটি উপকারী। এটি শরীরকে শক্তিশালী করে তোলে। সেই সঙ্গে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দিবে।
বিশেষজ্ঞরা জানান, খেজুর অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এতে ভিটামিন, আয়রন, ক্যালশিয়াম, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি ব্যাক্টিরিয়াল ও ফাইবারের মতো উপাদান রয়েছে। এসব পুষ্টিকর উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।
প্রতিদিন ১০০ গ্রাম খেজুরে খেলে চাহিদা (RDI)-র ১৪ শতাংশ ম্যাগনেশিয়াম, ১৮ শতাংশ কপার, ১৫ শতাংশ ম্যাঙ্গনিজ, ৫ শতাংশ আয়রন, ১২ শতাংশ ভিটামিন বি৬, ক্যালোরি ২৭৭, কার্বস ৭৫ গ্রাম, ফাইবার ৭ গ্রাম, প্রোটিন ২ গ্রাম এবং ২০ শতাংশ পটাশিয়াম থাকে।
বাচ্চাদের খেজুর খাওয়ালে যেসব উপকারিতা পাওয়া যাবে তা জানাব আজকের আয়োজনে_
👉মস্তিষ্কের স্বাস্থ্যোন্নতি:
নিয়মিত খেজুর খেলে বাচ্চার মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত হয়। মস্তিষ্কে ইন্টারল্যুকিন ৬-এর মতো ইনফ্ল্যামেটরি মার্কার কম করতে খেজুর সহায়তা করে। যা বাচ্চার মস্তিষ্ককে আরও সুস্পষ্ট করে।
👉হাড়ের স্বাস্থ্য:
বাচ্চাদের হাড় একটু নাজুক হয়। এই বয়সে বাচ্চাদের ভালো খাবার খাওয়ানো বেশ জরুরি। খেজুর হতে পারে তেমনই এক খাবার। খেজুরে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গনিজ ও সেলেনিয়াম রয়েছে। এগুলো বাচ্চার হাড় মজবুত করে।
👉রক্তের অভাব দূর করে:
অনেক শিশু রক্ত শূন্যতায় ভোগে। তাদের শরীরে রক্তের অভাব দূর করতে নিয়মিত খেজুর খাওয়ান। খেজুর লোহিত রক্তকণিকার স্তর বৃদ্ধি করে। পাশাপাশি রক্তাল্পতাও দূর করে। এছাড়াও খেজুরে থাকা আয়রন অ্যানিমিয়া রোগীদের সুস্থতায় কাজ করে।
👉রক্ত পরিশোধন:
খেজুরে থাকা ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ ও সেলেনিয়াম বাচ্চার রক্তকেও পরিশোধন করে। রক্ত চলাচল স্বাভাবিক রাখে। বাচ্চাদের মস্তিষ্কের সঙ্গে রক্ত সঞ্চালনকেও উন্নত করে।
👉রোগ প্রতিরোধ ক্ষমতা:
শীতে প্রতিদিন খেজুর খেলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। খেজুরে থাকা ক্যালশিয়াম, আয়রন, ভিটামিন, অ্যান্টি ব্যাক্টিরিয়াল ও অ্যান্টি অক্সিডেন্ট শরীরকে শক্তিশালী করে তোলে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।
👉শক্তির সঞ্চার করে:
বাচ্চাকে মিষ্টি কিছু খাওয়াতে হলেই খেজুর খাওয়াতে পারেন। খেজুরে গ্লুকোস, ফ্রুক্টোস ও সুক্রোসের মতো প্রাকৃতিক চিনি থাকে। যা শিশুদের শক্তি জোগায়। বাচ্চারা লেখাপড়া নিয়ে অনেক চাপে থাকে। প্রতিদিন খেজুর খাওয়ালে তাদের আলস্য দূর হয়ে শক্তি বাড়বে।
👉কোষ্ঠকাঠিন্য দূর করবে:
নিয়মিত খেজুর খেলে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যও দূর হবে। আগের দিন রাতে পানিতে খেজুর ভিজিয়ে রাখবেন। পর দিন সকালে নরম খেজুর ও ভেজানো পানি পান করালেও কোষ্ঠকাঠিন্য দূর হবে।
খেজুর চিনি:
আমাদের ছোট্ট শিশুরা খেজুর চিবিয়ে খেতে পারে না। সে ক্ষেত্রে তাদেরকে আমরা খেজুরের চিনি দিতে পারি। ব্যঞ্জনবর্ণ হোমমেড বেবি ফুড আপনাদের জন্য নিয়ে এসেছে খেজুরের চিনি। এই খেজুরের চিনি যে শুধু আমাদের শিশুরা ই খেতে পারবে তা কিন্তু নয় চাইলে আমরা বড়রাও খেতে পারব।
পুষ্টিবিদের মতে , এক বছরের কম বয়সী শিশুকে আমরা লবণ বা চিনি মেশানো খাবার খেতে দিতে পারবো না। কিন্তু স্বাদ আমাদের সবার জন্যই একই, তাই আমরা খাবারের সাথে যদি বাচ্চাকে খেজুর চিনি মিশিয়ে খাওয়ায় তাহলে তাদের খাবারের স্বাদও বেড়ে যাবে এবং বাচ্চারা স্বাচ্ছন্দে খাবে।
ব্যবহার:
* গরম দুধের সাথে মিশিয়ে খাওয়া যাবে।
*সুজি, সেরেলাক ,ফিরনি, সেমাই এর সাথে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন।
* দুধের সাথে খেজুর চিনি মিশিয়ে তার সাথে বাদাম মিক্স এড করে বাচ্চাকে নতুন ধরনের মিল্ক সেক তৈরি করে দিতে পারেন।
* বয়স্ক ব্যক্তিরা তাদের চায়ের সাথে মিশিয়ে খেতে পারেন।
যেহেতু খেজুর একটি মিষ্টি ফল। একটি সচরাচর চিনির মতো মিষ্টি হবে না। কিন্তু মিষ্টি সাদ যুক্ত হবে। যেটাকে আমরা হালকা মিষ্টি বলে থাকি। এসব বাচ্চারা মায়ের দুধ খেয়ে অভ্যস্ত। তারা খুব স্বাচ্ছন্দ্যের সাথে খেজুরের চিনি মিশ্রিত খাবার খাবে ইনশাআল্লাহ।
মূল্য:
১ কেজি ১১০০ টাকা
৫০০ গ্রাম ৫৫০ টাকা
২৫০ গ্রাম ২৮০ টাকা
মেয়াদ:
খেজুর চিনি নরমাল টেম্পারেচার তিন মাস
রেফ্রিজারেটরে ছয় মাস ভালো থাকবে
18/05/2024
রাইস সুজি:
ব্যঞ্জনবর্ণ হোমমেড বেবি ফুড নিয়ে এসেছে উন্নত মানের রাইস সুজি। আমাদের রাইস সুজিতে থাকছে কয়েক প্রকারের চাল, উন্নত মানের সাগুদানা এবং সুগন্ধের জন্য এলাচ গুঁড়া।
রাইস সুজির পুষ্টিগুণ:
👉 রাইস সুজিতে আছে ফাইবার, যা আপনার শিশুর হজমে সাহায্য করে।
👉 রাইস সুজি হাড় গঠনে ও শক্ত হতে সহযোগিতা করে কেননা এতে আছে ফসফরাস ও ম্যাগনেসিয়াম।
👉 রাইস সুজিতে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক থাকায় ইমিউনিটি সিস্টেম বাড়ায়।
👉 ভিটামিন বি ও মিনারেল থাকায় সহজে শক্তি উৎপাদন করে ও পানিশূন্যতা রোধ করে।
ব্যঞ্জনবর্ণের রাইস সুজি হতে পারে আপনার বাচ্চার প্রথম সলিড খাবার।
বয়স সীমা:
৬ মাস থেকে যেকোনো বয়সীদের খাবার উপযোগী।
উপাদান:
👉 চিনিগুড়া চাল
👉 বাসমতি চাল
👉 নাজির শাহ চাল
👉 সাগুদানা
👉 এলাচ গুঁড়ো।
মূল্য:
১ কেজি ৪০০ টাকা
৫০০ গ্ৰাম ২১০ টাকা
২৫০ গ্রাম ১২০ টাকা
ডেলিভারি চার্জ:
ঢাকার মধ্যে ৬০ টাকা
ঢাকার বাহিরে ১২০ টাকা
মেয়াদ:
নরমাল টেম্পারেচারে তিন মাস
রেফ্রিজারেটরে ছয় মাস।
12/05/2024
একজন মায়ের ভালোবাসার থেকে বড় আর কিছুই নেই।
বিশ্ব মা দিবসের শুভেচ্ছা।
মায়েদের চিন্তার দিন শেষ।
সব চিন্তা এখন ব্যঞ্জনবর্ণের।
খুব শীঘ্রই আসছে নতুন খাবারের লিস্ট।
বাবুদের টেস্ট ও পুষ্টির চাহিদা মাথায় রেখে আসছে নতুন ধামাকা।
জানতে হলে চোখ রাখুন ব্যঞ্জনবর্ণের পেজে।
24/04/2024
24/08/2023
#সম্মানিত_গ্ৰাহকের_রিভিউ
14/07/2023
এখন ই আমাদের সতর্ক হতে হবে.....
08/07/2023
👉 বয়স অনুযায়ী বাচ্চার ওজন ও উচ্চতা চার্ট।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1216
Opening Hours
| Monday | 09:00 - 22:00 |
| Tuesday | 09:00 - 22:00 |
| Wednesday | 09:00 - 22:00 |
| Thursday | 09:00 - 22:00 |
| Friday | 09:00 - 22:00 |
| Saturday | 09:00 - 22:00 |
| Sunday | 09:00 - 22:00 |
