Flourish Makeover & Salon
Good quality Ladies beauty Parlour. We provide all beauty services according to the needs of client. Hlw Beauties! This is me Sharmin Akter.
Owner of Flourish makeover and salon. I worked in ucep-bangladesh as a trainer of beautification course for eight years of my career. I worked with kryolan Professional makeup brand as a senior trainer. I am a Level 4 Certified Trainer and Assessor on Beauty Care under Bangladesh Technical Education Board. I have done Diploma in Advance Ayurveda so that i can get rid of various skin and hair prob
19/12/2025
শহীদ ওসমান হাদির লেখা সেই বিখ্যাত কবিতা
আমায় ছিঁড়ে খাও হে শকুন
হে সীমান্তের শকুন
এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে
হে আটলান্টিকের ঈগল
শিগগির খুবলে খাও আমাকে
হে বৈকাল হ্রদের বাজ
আঁচড়ে কামড়ে ছিন্নভিন্ন করো আমাকে।
আমার রক্তরসে শুধু অসহায়ত্ব আর অভাব;
কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্ফীতি ডাকে।
ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অণুচক্রিকা
সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং
কী আশ্চর্য, তবুও আমি মরছি না!
ওদিকে দোজখের ভয়ে
আত্মহত্যা করবারও সাহস পাই না আমি!
খোদাকে বললাম, আমি মরতে চাই
তিনি বললেন, বেঁচে আছ কে বলল?
সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে
রাজা তোমাকে মমি করে রেখেছেন!
বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি
রাজ্যের ভীষণ বদনাম হয়
রাজারও মন খারাপ হয় খুব।
কোতোয়ালরা ফরমান জারি করেছে
আমাকে সারাক্ষণই হাসতে হবে!
নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে
একবেলা ভালোমন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে
নিত্যদিন ব্রয়লারের ভুঁড়ি নাকি ওদের ভাল্লাগে না!
অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে
মানুষেরও তো মানুষ খাওয়ার সাধ হতে পারে, তাই না?
ভাগ্যিস তা বিদেশি সুপারশপে বিকি হবে না
দেশি মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়ার!
এ দোজখই যখন নিয়তি
তখন আমি উদাম হয়ে ডাকছি
দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিহগদের
হে ঈগল, চিল ও ভয়ংকর বাজেরা
হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনিরা
তোমরা এফ-থার্টি ফাইভের মতো
মিগ টুয়েন্টি নাইনের মতো—
দল বেঁধে হামলে পড়ো আমার বুকে
আমার রান, থান, চক্ষু, কলিজা
আজ সব তোমাদের গনিমতের মাল
দেশি শুয়োর খুবলে খাওয়ার আগেই
আমায় ইচ্ছেমতো ছিঁড়ে খাও তোমরা!
দোহাই, শুধু মস্তিষ্কটা খেয়ো না আমার
তা হলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও।
14/12/2025
💇♀️ “সৌন্দর্যের ব্যবসা, কিন্তু সিস্টেমের ভারসাম্য হারিয়ে যাচ্ছে”
একসময় আমাদের এলাকার পার্লারগুলোর মধ্যে একটা অঘোষিত বোঝাপড়া ছিল।
সবাই জানত — দাম কম, কিন্তু মান ভালো; লাভ সীমিত, কিন্তু কাজের সম্মান আছে।
বাজার ছিল শান্ত, সবাই টিকে ছিল নিজের জায়গায়।
তারপর একদিন এলেন এক নতুন পার্লার মালিক।
চোখে স্বপ্ন, মাথায় হিসাব।
তিনি ভাবলেন, “আমি যদি দামে অর্ধেক রাখি, তাহলে সবাই আমার কাছেই আসবে।”
তাই করলেন — কম দামে প্যাকেজ, অফার, ডিসকাউন্ট!
প্রথমে সবাই অবাক, তারপর ভীত।
পুরোনো গ্রাহকরা ভেসে গেল, বাজারে এল হাহাকার।
যারা বছরের পর বছর দক্ষতা আর মানের উপর দাঁড়িয়ে ছিল,
তারা এখন টিকে থাকার লড়াই করছে।
দুই–তিন মাসে তিনি “সফল ব্যবসায়ী”,
কিন্তু বাজার হয়ে গেল “বাকি নির্ভর”,
কর্মচারীদের মজুরি দেরিতে, মান কমে গেল, আস্থা হারিয়ে গেল।
তিনি বুঝলেন লাভ, কিন্তু বোঝেননি ইন্ডাস্ট্রি।
বুঝতে পারেননি, সৌন্দর্যের ব্যবসা শুধু আয় নয় — এটি বিশ্বাসের শিল্প।
তিনি বাজার জিতলেন, কিন্তু সিস্টেম হারালেন।
আজ সবাই আছে, কিন্তু শান্তিতে কেউ নেই।
কারণ এখন আর কেউ ইন্ডাস্ট্রি বাঁচানোর চিন্তা করে না,
সবাই শুধু নিজের লাভের অঙ্কে ডুবে আছে।
শেষ কথা:
💬 “বাজারে টিকে থাকার সবচেয়ে বড় কৌশল হলো — ভারসাম্য রাখা। দাম কমিয়ে নয়, মান বাড়িয়ে টিকে থাকা।”
কপিপোষ্ট
🤭
27/10/2025
সেটাই বোন 🤭
24/04/2025
Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
04/01/2025
জনপ্রিয় গায়ক এবং অভিনেতা তাহসান খান বিয়ে করেছেন l পাত্রী মেকাপ আর্টিস্ট এবং মেকাপ এডুকেটর রোজা। এবং সেই সাথে রোজা একজন সফল উদ্দোক্তা। অভিনন্দন তাদের নতুন জীবনের জন্য ❤️❤️❤️
27/10/2024
আমার এই চারজনের মধ্যে কেউ বেঁচে নেই 😭
আপনার?
24/10/2024
কার বাসায় এমন হয় 🤭
20/10/2024
এমন একটা আলমারি যদি আপনার থাকতো কি করতেন???
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Mukto Bangla Shopping Complex MIRPUR 1
Dhaka
1216
Opening Hours
| Monday | 11:00 - 20:00 |
| Tuesday | 11:00 - 20:00 |
| Wednesday | 11:00 - 20:00 |
| Thursday | 11:00 - 20:00 |
| Friday | 11:00 - 20:00 |
| Saturday | 11:00 - 20:00 |
| Sunday | 11:00 - 20:00 |
