Dr.Muntasir Habib

Dr.Muntasir Habib

Share

Dr.Muntasir Habib
MBBS,BCS(Health)
MS(Urology)
Fellow Urology(Australia)
Training on Laparoscopy(BUHS)
Advanced training on ART(India)
Asst.

Professor
Sir Salimullah Medical College Mitford Hospital
Male Fertility Consultant
Nova IVF Fertility,Bangladesh

11/06/2026

চায়নায় অবস্থানের কারনে আপাতত আমার সকল চেম্বার বন্ধ।আগামী বুধবার থেকে সমস্ত চেম্বার আবার শুরু হবে ইনশাআল্লাহ। রোগীদের সাময়িক অসুবিধার কারনে আন্তরিকভাবে দু:খিত।

30/04/2026

MIRACLES DO HAPPEN.

fb.me 19/04/2026

এই ছোট্ট সুন্দর ফুলটার মত শত শত বাচ্চা এখন আইভিএফ পদ্ধতিতে আমাদের দেশেই হচ্ছে।❤️

এজোস্পার্মিয়া( Azoospermia) মানেই শেষ কথা নয়।
অনেক এজোস্পার্মিয়ায় আক্রান্ত পুরুষ সঠিক চিকিৎসার মাধ্যমে বাচ্চার বাবা হয়েছেন।আলহামদুলিল্লাহ।

আশা হারাবেন না।আধুনিক চিকিৎসায় আস্থা রাখুন।ভন্ড চিকিৎসায় নিজের মূল্যবান সময় আর অর্থ অপচয় করবেন না।

ডা.মুন্তাসির হাবিব
কনসালটেন্ট
নোভা আইভিএফ ফার্টিলিটি,বাংলাদেশ
হটলাইন-০৯৬০৬-২২০২২০।

fb.me

Photos from Dr.Muntasir Habib's post 15/04/2026

কুমিল্লার চেম্বার।
ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার,টমসম ব্রীজ,কুমিল্লা।
প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

Photos from Dr.Muntasir Habib's post 14/04/2026

আমার ঢাকার নতুন চেম্বার ঠিকানা।

10/04/2026
fb.me 08/04/2026

পুরুষ বন্ধ্যাত্ব নিয়ে চিন্তিত? সঠিক পরামর্শ নিন বিনামূল্যে! 📢

সন্তানহীনতার কারণ সবসময় শুধু নারীদের নয়, পুরুষেরও হতে পারে। কিন্তু সঠিক সময়ে সঠিক চিকিৎসা এবং বিশেষজ্ঞের পরামর্শে এই সমস্যার সমাধান সম্ভব।

আপনার পিতৃত্বের স্বপ্ন পূরণে পাশে আছে আন্তর্জাতিক মানসম্পন্ন নোভা আইভিএফ ফার্টিলিটি (Nova IVF Fertility)। আগামী ১৮ই এপ্রিল, আমরা আয়োজন করছি একটি বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে আপনি সরাসরি কথা বলতে পারবেন আমাদের পুরুষ বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডাঃ মুন্তাসির হাবিব-এর সাথে।

✅ এই ইভেন্টে যা যা পাচ্ছেন:

* সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন।
* পুরুষ বন্ধ্যাত্ব বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের ফ্রি পরামর্শ।
* আন্তর্জাতিক মানের ল্যাব ও আধুনিক চিকিৎসার সুযোগ।

📅 তারিখ: ১৮ই এপ্রিল ২০২৬, শনিবার
📍 স্থান: নোভা আইভিএফ ফার্টিলিটি (পুরান ঢাকা শাখা), আলিফ টাওয়ার, বানিয়ানগর মোড়।

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার হতে পারে। আজই যোগাযোগ করুনঃ
📞 09606-220220 , 01322-842072

#নোভাআইভিএফ #বন্ধ্যাত্বমুক্তি #পুরানঢাকা

fb.me

03/04/2026

।।কিডনীনালীর(ইউরেটার) পাথর অপারেশন।।

এই রোগী আসেন কোমরে প্রচন্ড ব্যাথা নিয়ে এবং প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার সমস্যা নিয়ে।পরীক্ষা করে দেখা গেল তার বাম কিডনী নালিতে পাথর এবং যার কারনে বাম কিডনীটা ফুলে আছে(হাইড্রোনেফরোসিস)!
প্রস্রাবের রাস্তা দিয়ে মেশিনের সাহায্যে ( URS) অপারেশন সম্পন্ন করি।আলহামদুলিল্লাহ, অপারেশনের পরেরদিন রোগীর ছুটি হয়।
আধুনিক ইউরোলজির বেশিরভাগ অপারেশন এখন যন্ত্রের সাহায্যে করা হয়।

ডা.মুন্তাসির হাবিব
সহকারী অধ্যাপক,ইউরোলজি
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল
চেম্বার-
ল্যাব সাইন্স ডায়াগনস্টিক সেন্টার,পান্থপথ, ঢাকা;যোগাযোগ -০১৭০৯-৯১৮৮৬৮
কুমিল্লা ইবনে সিনা,টমসম ব্রীজ,কুমিল্লা;যোগাযোগ -০৯৬১০০০৯৬২০
নোভা আইভিএফ ফার্টিলিটি,বাংলাদেশ ;যোগাযোগ -০১৩০৫-৩০৫২৩৭

23/02/2026

লেজার পদ্ধতিতে মূত্রনালীর পাথর অপারেশন করা হচ্ছে।

ডা.মুন্তাসির হাবিব
সহকারী অধ্যাপক (ইউরোলজি)
চেম্বার-ল্যাব সাইন্স ডায়াগনস্টিক, পান্থপথ মোড়,ঢাকা
হোয়াটসঅ্যাপ যোগাযোগ -০১৩৪৫৬৬৭৩৪৯

19/02/2026

সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা।

কিডনি রোগীদের জন্য রমজানে রোজা রাখা একটি চ্যালেঞ্জিং বিষয়। সবার জন্য রোজা রাখা নিরাপদ নয়; এটি রোগের ধরণ ও জটিলতার মাত্রার ওপর নির্ভর করে। রোজা রাখার সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি ।

নিচে বিভিন্ন ধরণের কিডনি রোগীদের জন্য রমজানে করণীয় বিস্তারিত তুলে ধরা হলো:

১. রোজা রাখা ঝুঁকিপূর্ণ যাদের জন্য

নিচের সমস্যাগুলো থাকলে রোজা না রাখাই স্বাস্থ্যের জন্য ভালো :

· দীর্ঘস্থায়ী কিডনি রোগের (CKD) চতুর্থ ও পঞ্চম ধাপের রোগী ।
· যাদের নিয়মিত ডায়ালাইসিস নিতে হয় ।
· হঠাৎ কিডনি বিকল হয়ে গেছে (একিউট কিডনি ইনজুরি) এমন রোগী ।
· কিডনি প্রতিস্থাপনের (ট্রান্সপ্লান্ট) পর প্রথম এক বছর ।
· যাদের মূত্রনালিতে সংক্রমণ চলছে ।
· যাদের রক্তচাপ অনিয়ন্ত্রিত বা রক্তের জটিলতা আছে ।

২. যেসব কিডনি রোগী চিকিৎসকের পরামর্শে রোজা রাখতে পারেন

· দীর্ঘস্থায়ী কিডনি রোগের (CKD) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের রোগী: যাদের কোনো জটিলতা নেই, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজা রাখতে পারেন ।
· কিডনিতে পাথর আছে এমন রোগী: পাথর রোগীরা সাধারণত রোজা রাখতে পারেন, তবে পানি পানের বিষয়ে সতর্ক থাকতে হবে ।
· কিডনি সংক্রমণ রোগী: যাদের ওষুধ দিনে একবার বা দুবার খেতে হয়, তারা চিকিৎসকের পরামর্শে রোজা রাখতে পারেন ।
· ডায়ালাইসিস রোগী: যেদিন ডায়ালাইসিস নেই, সেদিন চিকিৎসকের পরামর্শে রোজা রাখা যেতে পারে। তবে ডায়ালাইসিসের দিন রোজা রাখা ঠিক নয় ।
· কিডনি প্রতিস্থাপন রোগী: প্রথম বছর পর, নিয়মিত ওষুধ চালিয়ে যাওয়ার শর্তে চিকিৎসকের পরামর্শে রোজা রাখার চেষ্টা করতে পারেন ।

৩. রোজা রাখার সময় করণীয়

পানি পান ও সতর্কতা

· পর্যাপ্ত পানি পান: ইফতার থেকে সাহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করতে হবে। পাথর রোগীদের জন্য তো বটেই, অন্যদের জন্যও এটি জরুরি । চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ৩-৪ লিটার পানি পান করা উচিত ।
· অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলা: রোজা রাখলে শরীর দুর্বল হতে পারে, তাই অতিরিক্ত কায়িক পরিশ্রম ও রোদে ঘোরাফেরা এড়িয়ে চলতে হবে ।

ওষুধ সেবনের নিয়ম

· চিকিৎসকের পরামর্শ: রোজার জন্য ওষুধের সময়সূচি পরিবর্তন জরুরি। চিকিৎসক বলে দেবেন কোন ওষুধ সাহরিতে খেতে হবে, আর কোনটি ইফতারে ।
· ডায়াবেটিস ও রক্তচাপের ওষুধ: বিশেষ করে ডায়াবেটিস ও রক্তচাপের ওষুধের মাত্রা ও সময় পরিবর্তন করতে হবে, নাহলে সুগার কমে যাওয়া বা রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি থাকে ।

খাদ্যাভ্যাস

· পরিমিত খাবার: সাহরি ও ইফতারে ভাজাপোড়া, অতিরিক্ত তেল-মসলা ও লবণযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে ।
· আমিষ নিয়ন্ত্রণ: মাছ, মাংস, ডিম, দুধ সীমিত পরিমাণে খেতে হবে। এক টুকরোর বেশি মাছ বা মাংস না খাওয়াই ভালো ।
· পটাশিয়াম নিয়ন্ত্রণ:
· এড়িয়ে চলবেন: ডাবের পানি, কলা, কমলা, লেবু, টমেটো, বেসন ও ডাল জাতীয় খাবার (ছোলা, পেঁয়াজু), শাকসবজি রান্নার পানি ফেলে না দিলে ।
· খেতে পারেন: আপেল, পেয়ারা (বিচি ছাড়া), নাশপাতি, পাকা পেঁপে, জামরুল ।
· ইফতার: খেজুর পরিমিত, দই-চিড়া, ফল, হালকা খাবার খেতে পারেন ।
· সাহরি: ভাত, রুটি, মাছ-মাংস (পরিমিত) খেতে পারেন ।

৪. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা

· রোজা রাখার ৭-১০ দিনের মধ্যে সিরাম ক্রিয়েটিনিন ও ইলেক্ট্রোলাইট পরীক্ষা করে নেওয়া জরুরি ।
· ডায়াবেটিস রোগীদের জন্য দিনে অন্তত তিনবার (দুপুর ১২টা, ইফতারের আগে ও পরে) রক্তের গ্লুকোজ পরীক্ষা করা উচিত ।

৫. কখন রোজা ভাঙবেন

রোজা রাখার সময় নিচের লক্ষণগুলো দেখা দিলে সতর্ক হোন এবং দ্রুত রোজা ভেঙে ফেলুন :

· রক্তে সুগার খুব কমে গেলে (৩.৯ mmol/L এর নিচে) বা খুব বেড়ে গেলে (১৬.৬ mmol/L এর বেশি)।
· প্রচণ্ড মাথা ঘোরা, বমি বমি ভাব, অতিরিক্ত ঘাম বা জ্ঞান হারানোর লক্ষণ দেখা দিলে।
· প্রচণ্ড পানিশূন্যতা বা ডিহাইড্রেশন অনুভূত হলে।
· যদি এমন পরিস্থিতি হয়, তবে সাথে সাথে রোজা ভেঙে নিকটস্থ হাসপাতালে যেতে হবে।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Dhaka