MIR 24 Neews
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MIR 24 Neews, Health/Beauty, Dhaka.
26/03/2025
18/02/2025
একটি শোক সংবাদ
এখন টেলিভিশনের রাজশাহী জেলা ব্যুরো প্রধান মাসুমা ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কয়েকদিন আগে সড়ক দূ্র্ঘটনায় আহত হয়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ ভোরে মারা গেছেন, মাসুমার মৃত্যুতে বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসসি পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহপাক যেন বাসুমাকে বেহেস্ত নসিব করেন৷৷ (আমিন)
19/12/2024
অচিরেই মুখোশ উন্মোচন
হতে যাচ্ছে
30/11/2024
ফুলপুরে ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা মৃত ব্যক্তির কঙ্কাল উদ্ধার
সেকান্দর আলী #
শনিবার ইং ৩০/১১/২০২৪ তারিখ সকাল অনুমান ১২.৫৫ ঘটিকার সময় সংবাদ পাওয়া যায় যে, ফুলপুর থানাধীন ৬নং পয়ারী ইউনিয়নের ইমাদপুর মোড়ল বাড়ীর পশ্চিম পাশে নাহিদ ব্রিকস্ ফিল্ডের ৩০০ মিটার পশ্চিমে জনৈক মোশারফ হোসেন(৪৭) পিতা-মৃত শরাফ উদ্দিন মেম্বার, সাং-পয়ারী ২য় খন্ড এর ধানক্ষেতে একজন অজ্ঞাতনামা প্রাপ্ত বয়স্ক ব্যক্তির মৃত দেহের কঙ্কাল পাওয়ার সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, জনাব মোঃ আব্দুল হাদি, ফুলপুর থানা, অন্যান্য অফিসার ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
মৃত ব্যক্তির লিঙ্গ সনাক্ত করা সম্ভব হয়নি। উক্ত সংবাদ প্রাপ্তির পর পরই জনাব মাকসুদুর রহমান, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) ময়মনসিংহ মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেন । উক্ত বিষয়ে সিআইডি এবং পিবিআই ময়মনসিংহকে সংবাদ দিলে, সিআইডি এবং পিবিআই এর ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। এই বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।
30/11/2024
জল্লী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ: অনিয়মে ক্ষুব্ধ স্থানীয়রা
নিজস্ব প্রতিবেদক, কেন্দুয়া, নেত্রকোনা
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার জল্লী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে চরম অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে থেকে নিজের আত্মীয়-স্বজনদের অগ্রাধিকার দিয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে বিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব স্পষ্ট হয়ে উঠেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে নাটকীয়তার আশ্রয় নেয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তৎকালীন প্রধান শিক্ষক বশির উদ্দিনের পদত্যাগকে কেন্দ্র করে ম্যানেজিং কমিটির একটি সভায় পদটি শূন্য দেখানো হয় এবং ২০০৪ সালের ১৪ ফেব্রুয়ারি মোহাম্মদ আব্দুল হককে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়। অভিযোগ রয়েছে, ম্যানেজিং কমিটির ওই সভায় সভাপতির বাইরে অন্য সকল সদস্যের স্বাক্ষর জাল করা হয়েছিল।
এছাড়া, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিবুর রহমান বাচ্ছু, যিনি প্রধান শিক্ষকের আপন চাচাতো ভাই, তার নিয়োগেও বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ২০০৫ সালের ২০ ফেব্রুয়ারি শিক্ষক পদে যোগদান করলেও, তার নাম ম্যানেজিং কমিটির ১৭ ফেব্রুয়ারির মিটিংয়ের প্রটোকলে দেখা যায়। এমনকি তিনি ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত সিঙ্গাপুরে অবস্থান করলেও স্বপদে বহাল ছিলেন, যা নিয়মের পরিপন্থী বলে অভিহিত করেছেন স্থানীয়রা।
প্রধান শিক্ষকের ছোট ভাই আবুল খায়ের, যিনি বি.কম পাস, তাকেও ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, যা জনবল কাঠামোর বিরুদ্ধে বলে অভিযোগ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রাক্তন অভিভাবক সদস্য নূর মোহাম্মদ স্বপন জানান, “নিয়োগে স্বজনপ্রীতির মাধ্যমে প্রকৃত যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে। আমি জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি। পরে বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয়েছি।”
তবে, সহকারী শিক্ষক আবুল খায়ের তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
এমন অনিয়ম ও স্বজনপ্রীতির ঘটনায় বিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিভাবকরাও শিক্ষার পরিবেশ এবং বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
বিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতির বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে। স্থানীয়র
কেন্দুয়ায় ১১ ইউনিয়ন চেয়ারম্যান অপসারণ
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ১৩ টি ইউনিয়ের মধ্যে ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিরুদ্ধে আদালতে বিভিন্ন মামলা রুজু হওয়ায় তাঁরা আত্মগোপনে থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম ব্যহত হচ্ছে, বঞ্চিত নাগরিক সেবা। তাই তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে। বাকি দুইটি ইউনিয়ন নওপাড়া ইউনিয়ন ও গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ স্ব-পদই বহাল আছে।
বুধবার (২৭ নভেম্বর) নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তিনি এ আদেশ জারি করেন।
এতে কেন্দুয়া উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁদের পদ বাতিল করা হয়। এবং উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্থলে কর্মকর্তাগণকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করেছেন জেলা প্রশাসক।
উপজেলার বলাইশিমুল ইউনিয়ন পরিষদের দায়িত্বে সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান,
আশুজিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইউনুস রহমান,
মোজাফরপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বে, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী, কান্দিউড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা কৃষি কর্মকর্তা, হুমায়ুন দিলদার, সান্দিকোনা ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান,
রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, গড়াডোবা ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা ইন্সট্রাক্টর কর্মকর্তা আসাদুজ্জামান ভূইয়া, মাসকা ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা
উপজেলা প্রকৌশলী কর্মকর্তা, আল-আমিন সরকার, চিরাং ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর্জা মোহাম্মাদ, দলপা ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা,
আবুল কাশেম, পাইকুড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আজিজুল রহমান।
25/11/2024
কালিয়াকৈরে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক আটক।
বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক রাজ্জাক নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার মুন্সিরটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৫ নভেম্বর) সকালে পুলিশ ওই আসামিকে গাজীপুর জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
অভিযুক্তকারী হল, উপজেলার মুন্সিরটেক এলাকার ছিবার আলীর ছেলে আব্দুল রাজ্জাক (৩৮)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে বাবা মাসহ ওই নারী শ্রমিক গাইবান্ধা থেকে কালিয়াকৈরে আসে। পরে উপজেলার পূর্ব চান্দরা পাশা গেট মুন্সিটেক এলাকায় রাজ্জাকের বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। ওই বাসার অন্য এক ভাড়াটিয়া আরিফুলের সঙ্গে
প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দু'জনের মধ্যে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের কিছুদিন পরে ওই নারী শ্রমিককের বাবা মা দেশের বাড়ি চলে যায়। স্বামী আরিফুল ও তার স্ত্রী দুজনেই স্থানীয় পোশাক কারখানায় চাকরি করে। রোববার রাতে আরিফুল ওই কারখানায় কাজে যোগদান করে। ওইদিন সন্ধ্যায় ওই নারী শ্রমিককের এক বন্ধু তার বাসায় বেড়াতে আসলে এ সুযোগে বাড়ির মালিক রাজ্জাক দরজায় তালা ঝুলিয়ে দেয়। পরে বাড়ির মালিক ওই ছেলের কাছ থেকে ২লাখ টাকা চাঁদা দাবি করে।পরে ২হাজার ৫শ টাকা আদায় করে তাকে ছেড়ে দেয়। এ সুযোগে বাড়ির মালিক ওই নারীকে ভয়-ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। এর আগেও ওই নারী শ্রমিককে বাড়ির মালিক বিভিন্ন সময় কু- প্রস্তাব দিয়ে আসছিল।
ডিউটি শেষে স্বামী আরিফুল বাসায় আসলে স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। পরে আরিফুলের কাছে সব খুলে বললে স্বামী রাতেই থানায় গিয়ে বাদী হয়ে বাড়ির মালিকের বিরুদ্ধে
ধর্ষণের অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ পেয়ে রোববার রাতেই বাড়ির মালিক রাজ্জাকে গ্রেফতার করে। সোমবার সকালে অভিযুক্তকারীকে গাজীপুর জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা(ওসি )জাফর আলী জানান, ধর্ষণের অভিযোগ পেয়ে রোববার রাতেই বাড়ির মালিক আব্দুর রাজ্জাক নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।তাকে গাজীপুর জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Dhaka
