Beauty Miror

Beauty Miror

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Beauty Miror, Health/Beauty, Banasree A Block, Road no 6, Dhaka.

Photos from Beauty Miror's post 16/06/2022

100% export quality t-shirt
Size available:S,M,L,XL
Price:140+(delivery charge)

04/04/2022

আজকের মাগরিবের আযান এর সাথে সাথে বন্ধ করে দেওয়া হয়েছে সব জাহান্নামের দরজা । আযাব বন্ধ করে দেওয়া হল সব কবরবাসীদের । ৭০ গুণ করে দেওয়া হবে সব সওয়াব । আটকে ফেলা হয়েছে সব শয়তানদের । প্রত্যেকদিন ইফতারীতে কবুল করা হবে একটি করে দোয়া । এমন একটি রাত দ্বান করা হবে যে রাতে যে যা চাইবে তাই পাবে ।

আল্লাহ এর পক্ষ থেকে তাঁর বান্দাদের প্রতি এই অফার শুধু এই মাসের জন্য । যে জগৎ দেখার ক্ষমতা আমাদের চোখের নেই, সেই জগতে ঘটে গেছে অনেক বড় বড় ঘটনা ।

রমজানুল মোবারক । ☺️

@সংগৃহীত

Photos from Beauty Miror's post 05/09/2020

#গোলাপে_গোলাপী_হউন

আমার পোস্ট করা প্রতিটা ছবি দেখুন।স্টেপ বাই স্টেপ যাবেন।

ফুল থেকে পাপড়ি ছাড়িয়ে কুচি কুচি করে কেটে অল্প পানি দিয়ে ব্ল্যান্ড করে ফেলুন।ব্যাস হয়ে গেলো!

এবার আইস কিউব করে আইস কিউব বক্স থেকে বের করে তারপর জিপলক ব্যাগে ডিপে রেখে দিলেই হবে! জিপলক ব্যাগ না থাকলে আমি ফুডগ্র্যাড বক্সেও রাখি।তারপর প্রতিদিন একটা করে আইস কিউব একটু নরমাল করে গুড়াদুধ আর মধু দিয়ে মিশিয়ে মুখে দিয়ে ১০ মিনিট পর হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলতে হবে!

সম্ভব হলে একটা টাওয়াল গরম পানিতে ডুবিয়ে রাখুন কিছুক্ষন, তারপর পানি থেকে তুলে ভালো মত চিপে মুখে একটু চাপ দিয়ে দিয়ে ধরে রাখুন।১ মিনিট করে ৪/৫ বার করুন।ফেসটা পিংকিস হয়।আমি হোম রেমিডিই ফলো করি সবসময় হাবিজাবি ক্রিমের চেয়ে।

বি:দ্র: পরিচিতদের গাছ থেকে পাওয়া ফ্রেশ ফুল।কেনা ফুল দিয়ে করবেননা, কারন মেডিসিন দেয়া থাকতে পারে বেশি।

Photos from Beauty Miror's post 27/07/2020

Portable Hanging Neck Fan
�নেক ফ্যান, যা চলতে ফিরতে বা গলায় ঝুলিয়ে ব্যবহার করা যায়।

�ইউএসবি রিচার্জেবল বিল্ট-ইন,রিচার্জেবল ১২০০ এমএএইচ লিথিয়াম ব্যাটারি,এই ফ্যানটি ইউএসবি দ্বারা চালিত। কোনও অতিরিক্ত ব্যাটারির প্রয়োজন নেই। বেশিরভাগ ল্যাপটপ, পোর্টেবল চার্জার এবং ইউএসবি আউটপুট সহ অন্যান্য ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ।

�চলমান, বাইকিং, ক্যাম্পিং, ট্রাভেলিং, অফিস,জিম এবং রান্নার জন্য উপযুক্ত!

� আপনার প্রয়োজন অনুযায়ী ফ্যান এর বাতাস এর স্পিড বাড়াতে ও কমাতে পারবেন।
★ lighting system ache

� রিজার্জেবল, এক বার ফুল চার্জ দিলে ৩.৩০ থেকে ৪ঘন্টা চলবে।

� USB ক্যাবল ,মোবাইল চার্জার,ল্যাপটপ, পোর্টেবল চার্জার এর মাধ্যমে চার্জ দিতে পারবেন। কোনও অতিরিক্ত ব্যাটারির প্রয়োজন নেই।

27/07/2020

🏺মুলতানি মাটি🏺(Multani Mati)
রুপচর্চার কথা চিন্তা করলে প্রথমেই মনে হয় মুলতানি মাটির কথা। মুলতানি মাটি অর্থাৎ মুলতান এর মাটি। মুলতান পাকিস্তানের একটি শহর যেখানে এই মাটির উৎপত্তি। আমরা সেই পাকিস্তান থেকেই নিয়ে এসেছি মুলতানি মাটি শুধুমাত্র আপনাদের জন্য।😍
নিচের ছবিতেই বোঝা যাচ্ছে মার্কেটের মুলতানি আর আমাদের কাছে পাওয়া মুলতানি মাটির পার্থক্য।🤯 মাশাল্লাহ!🥰
❤️বেনেফিট
শুষ্ক স্কিন, অয়েলি স্কিন, ডাল স্কিন, একনে-প্রোন স্কিন এক কথায় সব ধরনের স্কিনের জন্য প্রযোজ্য। মুলতানি মাটি স্কিন ক্লিনসিং করতে, সান ট্যান রিমুভে, স্কিন গ্লোয়িং করতে খুবই কার্যকরি।
❤️প্রনালি
➡️অয়েলি স্কিনের জন্য মুলতানি মাটি, কাঠ চন্দন, গোলাপ জল, দুধ মিক্স করে ফেসে অ্যাপ্লাই করে ২০মিনিট পর ধুয়ে ফেলতে হবে। অতিরিক্ত অয়েল রোধ করে পিম্পল এর হাত থেকেও রক্ষা করবে।
➡️শুষ্ক স্কিনের জন্য মুলতানি মাটি, মধু এবং হলুদ(অ্যালার্জী থাকলে স্কিপ করতে পারেন) মিক্স করে ফেসে অ্যাপ্লাই করে ২০মিনিট পর ধুয়ে ফেলতে হবে। ফেসের অতিরিক্ত শুষ্ক ভাব দূর করবে।
➡️গ্লোয়িং স্কিনের জন্য মুলতানি মাটি, টমেটোর রস, কাঠ চন্দন মিক্স করে ফেসে অ্যাপ্লাই করে ২০মিনিট পর ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে একদিন এই প্যাক ইউস করলে স্কিনের ডালনেস দূর করে গ্লো ফিরিয়ে আনবে।
➡️সান ট্যান রিমুভের জন্য মুলতানি মাটি, টমেটোর রস, লেবুর রস, দুধ এবং মধু মিক্স করে ফেসে অ্যাপ্লাই করে ১৫মিনিট ধুয়ে ফেলতে হবে। রোদে পোড়া ভাব কালো দাগ দূর করবে।
➡️স্ক্রাব করার জন্য মুলতানি মাটি, পেপেঁ, মধু মিক্স করে ফেসে অ্যাপ্লাই করে শুকিয়ে গেলে স্ক্রাব করে ধুয়ে ফেলতে হবে। এটা ব্ল্যাকহেডস/হোয়াইটহেডস রিমুভ করবে এবং ইভেন স্কিনটোন দেবে।

আপনাদের যে কোন প্রয়োজনে আমাদের ইনবক্স করুন।

❤ প্রকৃতির মমতায় জীবনে আসুক বিশুদ্ধতা ❤

For Order inbox us

27/07/2020

In sha Allah 😍

Photos from Beauty Miror's post 26/07/2020

Ladies t-shirt..
Long-35
Size-XXL
Price-160tk
inside ctg delivery charge 70tk outside ctg delivery charge 150tk
Thank you.

12/07/2020
11/06/2020

রাতে চুলের যত্ন

(১) কখনই নোংরা চুলে ঘুমিয়ে পড়বেন না। সারাদিন যদি আপনি বাইরে থাকেন তাহলে তো একদমই না। মনে রাখতে হবে সারাদিন ধূলো-বালি, নোংরা পল্যুশন ইত্যাদি চুলের অনেক ক্ষতি করে। নোংরা চুলে ঘুমোলে তা আপনার স্ক্যাল্প পোর-গুলোকে বন্ধ করে দিবে। তাই চুল যদি নোংরা হয় তাহলে চুলকে ধুয়ে নিতে হবে। রাতে শ্যাম্পু করে নিলে একটা সুবিধেও আছে তা হলো সকালে শ্যাম্পু করার তাড়া থাকে না, আর আপনার অনেকটা সময় বাঁচে।

(২) ভেজা চুলে কখনই শুয়ে পড়বেন না। চুলটা যতটা সম্ভব শুকিয়ে নিতে হবে। তাই বলে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না! চুল শুকোবার জন্য ভালো করে তোয়ালে দিয়ে মুছে নিবেন আর তারপরে মোটা চিরুনি দিয়ে হালকা করে আঁচড়াতে হবে। ভেজা চুলে জোর দিয়ে আঁচড়ালে তা চুলের ক্ষতি করে। এতে চুলের ডগা শিথিল হতে পারে। খুব ভালো হয় যদি একটু ড্রাই শ্যাম্পু লাগিয়ে নেয়া যায়। ভেজা চুলে ঘুমাতে গেলে তা চুলের ক্ষতিতো করবেই আর তাছাড়া ঘুম থেকে ওঠার পরে তা অনেক জট ফেলবে।

(৩) মোটা চিরুনি দিয়ে ভালো করে জট ছাড়িয়ে নিন। এর ফলে আপনার চুলে বিভিন্ন ময়লা আর কেমিক্যাল অনেকটা দূর হয়ে যাবে।

(৫) অনেকেই চুল খুলে শুয়ে পড়েন কিন্ত সেটা চুলের ক্ষতি করে। তাই চুল সবসময় বেঁধে তারপর ঘুমান!

শোবার আগে কিভাবে চুল বাঁধবেন?

শোবার সময় লম্বা বা মাঝারি চুলের জন্য বেনুনি বাঁধা যেতে পারে। যাদের একটু ছোট চুল তারা উঁচু করে পনি টেল বেঁধে নিতেন পারেন। এর ফলে আপনার স্ক্যাল্প শ্বাস নিতে পারবে অথবা একটা খোঁপাও করা যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে কিছুতেই চুল খুব শক্ত করে বাঁধবেন না। একটু হালকা করেই বাঁধবেন বিশেষত যাদের চুল লম্বা।

(৬) সঠিক বালিশ নির্বাচন করাটাও জরুরী। তুলোর সংস্পর্শে এলে আমাদের চুল কিন্ত পড়ে যায়। তুলোর সংস্পর্শে চুল শুষ্ক হয়ে যায় আর তার ফলে চুল পড়ে যায়। তাই সবসময় সাটিন অথবা সিল্ক দিয়ে তৈরি বালিশের কভার লাগিয়ে দিন বালিশে। এর ফলে আপনার চুল আর পড়বে না। যদি সাটিন অথবা সিল্ক কভার না থাকে তাহলে সিল্ক-এর স্কার্ফ বালিশে পেতে নিন। তাহলেও সমস্যার সমাধান হয়ে যাবে।

মনে রাখবেন চুল যখন বাঁধবেন তখন যে তা খুব সুন্দর বা পরিষ্কার হতে হবে তা একদম নয়। মোটামুটি করে বাঁধলেই হবে। আর যদি শ্যাম্পু করেন তাহলে শ্যাম্পুর একটু আগে তেল লাগিয়ে নিয়ে কিছু সময় রেখে তবেই শ্যাম্পু করবেন। আমাদের এই ব্যস্ত জীবনে সারাদিনের কাজের পরে রাতের বেলায় আমরা যতই ক্লান্ত হই না কেন সুস্থ আর লম্বা চুল পেতে গেলে এইটুকু সময়তো আপনাকে দিতেই হবে। মনে রাখতে হবে আপনার আজকের একটু পরিচর্যা আপনাকে করে তুলবে সুন্দর চুলের অধিকারিণী যা আপনার রূপকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলবে।

এই তো জেনে নিলেন রাতে শোবার আগে চুলের যত্নে করণীয়সমূহ। এখন ঘুমানোর আগে চুলের যত্ন হোক নিয়মিত। চুল থাক সুস্থ ও সুন্দর।

05/05/2020

🤦‍♀

21/04/2020

লম্বা চুলের জন্য বিশেষ ঘরোয়া টিপস্ঃ

চুলের আগা ফাটা একটা কমন সমস্যা এবং এতে করে আস্তে আস্তে চুল নষ্ট হয়ে যায়। ফলে চুল আর বাড়তে পারে না। তাই প্রতি ৬-৮ সপ্তাহ পর পর চুলের এক ইঞ্চির চারভাগের একভাগ ট্রিম করুন।

*চুলে তেল দেবার আগে তা গরম করে মাথায় ম্যাসেজ করুন। এতে চুল গোড়ায় পুষ্টি পাবে। দেখবেন সঙ্গে সঙ্গে চুল হালকা ও আরামদায়ক বলে মনে হবে।

*ডিমের প্রোটিনসমৃদ্ধ সাদা অংশ চুলে দিলে চুল দ্রুত বাড়ে। এতে চুলের পুষ্টির জন্য উপাদান থাকে। ডিমের কুসুম আলাদা করে নিয়ে সাদা অংশ চুলে লাগান।

*যথেষ্ট পরিমাণ পানি পান করুন। দেহ ও চুলের কোষে পানির সরবরাহের ঘাটতি থাকলে চুল বাড়বে না।

*বড় হোক বা ছোট হোক নিয়মিত চুল যত্নের সঙ্গে ব্রাশ করুন। এতে চুলের ময়লা ঝরে যাবে। প্রতিদিন সকালে ও বিকেলে চুল ব্রাশ করা উচিত।

*চুল যতটা পারেন শুকনো রাখবেন। ভেজা চুলে গোড়া নরম হয়ে যায় এবং ঝরে পড়ার সম্ভাবনা থাকে। প্রতিদিন হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিতে পারেন। ভেজা চুল কখনই চিকন দার চিরুনি দিয়া আচড়াবেন না।

*প্রোটিরসমৃদ্ধ সব খাবার খাওয়ার চেষ্টা করুন। এতে চুল যথেষ্ট পরিমাণ পুষ্টি পাবে এবং দ্রুত বাড়বে। চুলের গুণও হবে মনোমুগ্ধকর।

*চুল যদি উস্কোখুস্কো ও ফ্যাকাশে হয়ে যায় তাহলে তাতে আলু ছেঁচে তার পানি চুলে লাগান। এতে ভিটামিন ‘এ’ ও ‘সি’ পাবেন।

*চুলের বর্ধনকে নিয়মিত রাখতে কন্ডিশনার লাগাতে হবে। শ্যাম্পু করার পর কন্ডিশানার ব্যবহার করুন।

*চুলকে খুব দ্রুত বাড়াতে হলে এসেনশিয়াল তেল ব্যবহার করুন। এই তেল গোটা দেহেই ব্যবহার করা যায়। চুলের জন্য ল্যাভেন্ডার ও রোজমেরির তেল দারুণ কার্যকর।

*চুলকে পরিষ্কার করতে ও পুষ্টি দিতে পেঁয়াজের রস ব্যবহার করুন। কিছুক্ষণ রেখে তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

*অনেকেই জানেন না যে, আলুর রসই শুধু চুলের জন্য নয়, আলু দিয়ে চুলের মাস্ক তৈরি করা যায়। তিনটি আলুর রসের সঙ্গে ডিমের কুসুম ও কিছুটা মধু মিশিয়ে মাস্ক তৈরি করুন। এর পর চুলে মেহেদির মতো লাগিয়ে রাখুন।

*চুলের উজ্জ্বলতা বাড়াতে প্রকৃতির এই দারুণ জিনিসটি ব্যবহার করুন। এটি চুলকে বড় করতেও দারুণ কাজ করে। এর সঙ্গে একটি ডিম মিশিয়ে নিতে পারেন।

*আপেলের ভিনেগার চুলের জন্য দারুণ উপকারী। এটি চুলের খুশকি দূর করে এবং চুলকে ঝকঝকে পরিষ্কার করে দেয়। এটি বেশ নিরাপদও বটে।

20/03/2020

জ্বর, ঠান্ডা, কাশি, শ্বাসকস্ট হলে ডাক্তারের কাছে আসার দরকার নেই। এবং নিজের বাড়িতে একাকী বদ্ধ ভাবে থাকবেন। সিম্পটোমেটিক চিকিৎসা দেওয়া হলো।
Tab. Napa Extend/ Fast XR/ Ace XR( ভরা পেটে)
১+১+১---------------­----- ৫ দিন
Tab. Deslor /Orinex 5mg or Tab. Fexo/Fenadin (120/180)
১+0+১-----------৫ দিন
Tab. Monas/Montair 10mg
০+০+১-----------৫ দিন
Syp. Dexpoten plus/ Dexpofen/Tuska plus
২ চামচ* ২ বেলা----------- ৫ দিন(কাশি থাকলে)
Cap. Seclo 20mg
১+০+১------------- ৫ দিন( খাবার আগে)
যদি শ্বাসকস্ট হয়,
Inhaler Sulprex
১ পাফ ৬ ঘন্টা পর পর।
Inhaler Bexitrol F
১ পাফ ১২ ঘন্টা পর পর।
প্রচুর পরিমান পানি খাবেন।
ফল খাবেন।
স্যালাইন খাবেন
গরম পানি খাবেন, গরম পানির কুলকুচি করবেন।
৫-৭ দিন ঘরে অবস্থান করবেন।
মাস্ক পরিধান করবেন।
৭ দিন পর ও সুস্থ না হলে
CXR(P/A) view এবং CBC করে ডাক্তারের সাথে দেখা করবেন।
Everyone stay safe...

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Banasree A Block, Road No 6
Dhaka