Beauty Hacks by Priya

Beauty Hacks by Priya

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Beauty Hacks by Priya, Health/Beauty, Banani, Dhaka.

03/08/2022

SKIN Brightening&Glowing face pack:
১.মুলতানি মাটি
২.কফি পাউডার
৩.দুধ
সব গুলো উপকরণ মিক্স করে তারপর ফেস এ ১৫ মিনিট এর জন্য রেখে দিতে হবে।

31/07/2022

ঠোট কালো হয়ে যাচ্ছে। কিন্তু কেন? কিভাবে আগের মতো হবে?

হুট করে কালো ঠোট গোলাপি করা সম্ভব না। তার আগে জানতে হবে আপনার ঠোট কি জেনেটিক্যালি কালো নাকি অযত্নে কালো হয়েছে। এশিয়ান স্কিনে অধিকাংশ মেয়েদের ঠোট জেনেটিক্যালি কালো হয় একটু। এটা গোলাপি করা সম্ভব না। আর যদি অযত্নে হয়, তাহলে যত্ন নিয়ে ঠিক করা যাবে।
আবার অনেকের তো শীত গরম ১২ মাস ঠোট ফাটা লেগেই আছে। কিন্তু একটু যত্ন করলেই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সবসময় আপনার ঠোট থাকবে সফট আর পিংক।
আমরা ২ টা ধাপে আমাদের ঠোটের যত্ন বা লিপ কেয়ার করতে পারি।
১. লিপ স্ক্রাব
২. লিপ ময়েশ্চারাইজড

লিপ স্ক্রাব : প্রতিদিন ঘুমের আগে লিপ স্ক্রাবিং করতে হবে।কারণ আপনার ঠোটে ডেড স্কিন সেলস জমে ঠোট আরো কালো আর ড্রাই হতে পারে ।
লিপ স্ক্রাবঃপ্রথমে মধু দিতে হবে তারপর এক চিমটি লবন নিয়ে আসতে আসতে স্ক্রাবিং করতে হবে হালকা হাতে।খুব বেশি প্রেসার দিয়ে করা যাবে না এবং এক মিনিট এর বেশিও করা যাবে না।তারপর স্ক্রাব হয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

লিপ ময়েশ্চারাইজার : স্ক্রাব এর পর লিপ ময়েশ্চারাইজড করা খুব জরুরী।স্ক্রাব করার পর লিপ এ ময়েশ্চারাইজার হিসেবে মধু ব্যবহার করা যেতে পারে।রাতে ঘুমের আগে লিপ এ মধু দিয়ে সারারাত রেখে দিতে হবে তারপর সকালে ধুয়ে ফেলতে হবে। আর যাদের লিপ এই টিপস অনুসরণ করার পরও ড্রাই।তারা সকালে এবং গোসলের পর লিপ এ হালকা করে ভেসলিন ব্যবহার করবেন।

দিনের বেলা বাইরে গেলে এসপিএফ যুক্ত লিপবাম ব্যবহার করবেন।

টিপস :
১. বাইরে থেকে এসে সবসময় খুব ভালোভাবে ক্লিঞ্জিং বাম অথবা ক্লিঞ্জিং ওয়েল দিয়ে লিপস্টিক ক্লিন করতে হবে।
২. রেপ্লিকা, খারাপ কোয়ালিটির, ডেট এক্সপায়ার্ড লিপস্টিক ইউজ করা যাবেনা।
৩.ঠোট বারবার জিভ দিয়ে লিক করা যাবেনা।

এরকম আরও বিউটি টিপস পেতে পেইজটি ফলো দিয়ে নিন।
ধন্যবাদ ❤️

30/07/2022

মেকআপের খুঁটিনাটি কিছু নির্দেশনা আছে। একটু বুঝে অনুসরণ করলে মেকআপ চেহারায় টিকে থাকবে অনেকক্ষণ। রইল সে রকমই কিছু পরামর্শ।

অপরিষ্কার চেহারা

মেকআপ করার আগে ত্বক পরিষ্কার করে নেওয়া জরুরি। না হলে ত্বকের ওপর জমে থাকা ময়লা মেকআপকে ত্বকের ওপর থেকে আলাদা করে ফেলে। সহজভাবে বললে, ত্বকের ওপর মেকআপ ভালোভাবে বসতে পারে না। মেকআপ করা যেন অনেকটা ক্যানভাসে রং করার মতোই। ক্যানভাসে ময়লা থাকলে সেখানে ছবি আঁকাই তো বৃথা। এ কারণেই ত্বকের ঘাম ও ময়লা ধুয়ে-মুছে নিন ভালোভাবে। ত্বক তৈলাক্ত হলে টি জোন অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিন।

ময়েশ্চারাইজ

মেকআপ লাগানোর আগে ত্বকে ক্রিম লাগানো আবশ্যক এবং তা অবশ্যই পরিষ্কার ত্বকে। ত্বক খসখসে হয়ে থাকলে মেকআপ না বসার সম্ভাবনাই বেশি। মুখে ও গলায় ময়েশ্চারাইজার লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এতে করে তিনটি কাজ হবে। ত্বক ভেতর থেকে নরম হবে। মসৃণ ত্বকের ওপর মেকআপ ভালোভাবে বসবে। পাশাপাশি ক্রিমের কারণে লোমকূপের ভেতরেও মেকআপ ঢুকবে না। ফলাফল মেকআপ অনেকক্ষণ থাকবে।

ত্বকে হাত লাগাবেন না

মেকআপ করার পর অনেকেই বারবার চেহারায় কোনো না কোনো ছুতোয় হাত দেন। এতে করে হাতের ময়লা ও তেল চেহারায় লেগে যায়। ব্রণ হওয়ার প্রবণতাও বাড়ে। বারবার হাত দেওয়ার কারণে একটু একটু করে মেকআপও কিন্তু উঠে যায়। মেকআপ বেশিক্ষণ রাখতে চাইলে মুখে হাত দেওয়ার অভ্যাস এখনই বদলে ফেলুন।

মেকআপ প্রাইমার
মেকআপ প্রাইমার ব্যবহার ত্বককে মসৃণ করে এবং মেকআপ নেওয়ার জন্য প্রস্তুত করে তোলে। মনে করুন মেকআপের জন্য যে বেজটা আমরা নিই, এটা হলো তার বেজ। প্রাইমার ফাউন্ডেশনটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারে। যদি আপনি মনে করেন যে আপনার মেকআপ বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না, তাহলে ভালো মনের প্রাইমার কেনার সময় চলে এসেছে।

পাউডার
চেহারায় ফাউন্ডেশন ধরে রাখার আরেকটি উপায় হলো পাউডার ব্যবহার করা। ট্রান্সলুসেন্ট, কমপ্যাক্ট, টু ওয়ে কেক—যেকোনো লিকুইড মেকআপের স্থায়িত্বের জন্য পাউডার লাগানো প্রয়োজন। বিবি ক্রিম, ফাউন্ডেশন অথবা কনসিলার লাগানোর পর পাউডার লাগান।

সেটিং স্প্রে
সেটিং স্প্রে ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে পাশ্চাত্যে। এটি ব্যবহারে মেকআপ ফেটে যায় না, মলিন হয় না, গলে যায় না। বেজ, লিপস্টিক, চোখের মেকআপ অনেকক্ষণ ধরে রাখার জন্য সেটিং স্প্রে ভালো কাজ করে।

লিপ লাইনার
যাঁদের ঠোঁটে লিপস্টিক বেশিক্ষণ থাকে না, তাঁরা লিপ লাইনার ব্যবহার

29/07/2022

How to look more attractive🌸🌸

1.SELF-LOVE:Embrace yourself.Start practicing Self love.when you start loving yourself for who you are,you start to feel more confident.Self love helps to develop self confidence, reduces stress and increased productivity.

2.Beauty Sleep:Get your beauty sleep....Lack of sleep causes fatigue, bad mood&dark circles as well.So aim to get atleast 6 hours of sleep each night.Sleep deprived people look tired, less appealing& overall less attractive.

3.Smile:Smile is the best makeup you can ever wear without costing you a single penny.People are attracted to those who smile a lot.

Eye Contact:Maintain a good eye contact. Making eye contact shows that you are engaged,listening&paying attention

5.Grooming:Keep yourself well groomed.

6.Sense of style:Having a sense of style and matching outfits will make you 10 times more attractive.

26/07/2022

Hijab pin by shopping bag

25/07/2022

★অতিরিক্ত ড্রাই/ফ্রিজি চুল শাইনি,সিল্কি,সফট করার ঘরোয়া উপায়ঃ

উপকরণঃফ্লাক্স সিড/তিসি বীজ
জেল আর সামান্য নারিকেল তেল/অলিভ অয়েল মিক্স করে উইকে ২/৩দিন রেগুলার দিলে চুল শাইনি,সিল্কি,সফট করতে হেল্প করবে।প্রথম বার ব্যবহার এই চুল সিল্কি হয়ে যায়।

তিসি বীজ থেকে জেল বের করার প্রণালীঃ
হাফ বাটি ফ্লাক্স সিড আর ২কাপ পানি (৪০০-৫০০মিলি) নিয়ে চুলায় মিডিয়াম লো আচে জ্বাল দিয়ে বলক উঠলে জ্বাল অফ করতে হবে।
কিছুটা ঠান্ডা হলে এটা সুতির কাপড় দিয়ে ছেকে নিয়ে জেল টা আলাদা করে একটা বয়মে করে ফ্রিজে রেখে দিবে।১মাস ভাল থাকবে ফ্রিজে।

25/07/2022

Beauty,fashion seance and kitchen hacks helps makes your life easier with unconventional and trending beauty hacks, tutorials and videos that everyone should know!

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Culinary Team

Attire

Website

Address


Banani
Dhaka