Dietitian Amatullah Sharmeen

Dietitian Amatullah Sharmeen

Share

Patients can seek appointment any day (except Friday) from 6pm to 7pm and see the Dietitian on Sunday, Tuesday and Thursday from 6pm to 8pm.

Nutrition and healthy eating tips, recipes, articles and more from registered dietitian, food and nutrition experts.
১. ইবনে সিনা ডি. ল্যাব এন্ড কনসালটেশন সেন্টার, দয়াগঞ্জ।
২. ইসলামি ব্যাংক সেন্টাল হসপিটাল।
৩. অরোরা স্পেশালাইজ হসপিটাল
৪. খিদমাহ হসপিটাল।

Photos from Dietitian Amatullah Sharmeen's post 08/07/2026

Rainy day in chamber be like... 🥰

Thanks...
ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার
দয়াগঞ্জ।

07/07/2026

আলহামদুলিল্লাহ। আমার ১৬ বছরের ক্যারিয়ারে অনেক পেসেন্টর ওজন কমেছে।
১৪৪ কেজি থেকে ৮০ কেজি...
১২২ থেকে ৭০ কেজি।
অনেকেই ভাবেন থাইররেড থাকলে ওজন কমে না।
পিসিওএস থাকলে ওজন কমে না। আসলে সবার ওজন কমানো সম্ভব

✴️ যদি তার মেডিকেল ইস্যু অনুযায়ী পার্ফেক্ট ডায়েট দেয়া হয়।
✴️ তার প্রতিদিনের রুটিন, ক্যালরি ইন্টেক এগুলো বুঝে ডায়েট এবং ওয়ার্কয়াউট প্ল্যান দেয়া হয়
✴️ পেসেন্ট যদি কনসিসটেন্সি ধরে রাখে এবং রেগুলার ফলোয়াপে থাকে।

ওজন নিয়ে হাটতে না পারা, হাটুতে সমস্যা, পিরিয়ডের সমস্যা, ইনফার্টিলিটি প্রোব্লেম ইত্যাদি অনেক অনেক জটিল সমস্যা নিয়ে পেসেন্ট আসেন আমার কাছে।
সেই পেসেন্টের ওজন কমে গেলে যখন এই সব সমস্যা আর থাকে না বা কমে যায় তখন তাদের মুখের হাসি, দোয়া ই আমার মত মানুষের জন্য অনেক অনুপ্রেরণার আর আনন্দের।

অনেক ধন্যবাদ সাদিয়াকে আমার জন্য এত সুন্দর একটা রিভিউ দেয়ার জন্য 🥰🥰

03/07/2026

আমার কর্মজীবনের প্রায় ১৬ বছর অতিক্রম করছি। প্রথমে আমি রিসার্চ এসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছি একটা রিসার্চ ফার্মে। প্রায় ৩ বছর। সেখানে অনেক কাজ শিখার সুযোগ হয়েছে। UNDP, UNICEF, plan Bangladesh, World Vision এর বিভিন্ন প্রোজেক্টে কাজ করছি আলহামদুলিল্লাহ। তারপর আমার মেয়ে হবার পর জবটা ছেড়ে দেই।

পরে আবার নিউট্রিশনিস্ট হিসাবে জয়েন করি ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে আর ইবনে সিনা হাসপাতালে।

আলহামদুলিল্লাহ এত বছরে অনেক রকমের পেসেন্ট দেখেছি, তাদের ভালোবাসা ও দোয়া পেয়েছি।
এই পেশায় থেকে যে মানুষের এত সেবা করার সুযোগ পাবো ভাবি নাই কোন দিন।
আরও সেবা করে যেতে যাই, দেশের জন্য কাজ করতে চাই। আল্লাহ সাহায্য করুন। আমিন।

I always told to myself.. Girl you can do it... still long way to go.... 🥰

03/07/2026

16 years of journey... Alhamdulillah 🥰

Photos from Dietitian Amatullah Sharmeen's post 18/06/2026

বৃষ্টি ভেজা আমার শহর..... 💦
চেম্বার থেকে দেখি ব্যস্ত মানুষ ব্যস্ত শহর... 🥰

06/06/2026

শিশুদের জন্য গরুর দুধ খাওয়া কতটা নিরাপদ?

আমাতুল্লাহ শারমীন
চাইল্ড নিউট্রিশন অ্যান্ড অবেসিটি ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট
কার্টেসি: মেডি ভয়েজ

Photos from Dietitian Amatullah Sharmeen's post 02/06/2026

🌰 কাঠবাদাম (Almonds): পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা :

প্রতি ২৮ গ্রাম (প্রায় ২৩টি কাঠবাদাম) এ থাকে:
🔹 ক্যালোরি: ১৬৪ কিলোক্যালোরি
🔹 প্রোটিন: ৬ গ্রাম
🔹 স্বাস্থ্যকর চর্বি: ১৪ গ্রাম
🔹 কার্বোহাইড্রেট: ৬ গ্রাম
🔹 খাদ্যআঁশ: ৩.৫ গ্রাম
🔹 ভিটামিন E: দৈনিক চাহিদার প্রায় ৪৮%
🔹 ম্যাগনেসিয়াম: দৈনিক চাহিদার প্রায় ১৯%

✅ স্বাস্থ্য উপকারিতা
🌿 হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী

অসম্পৃক্ত চর্বি (Unsaturated fat) সমৃদ্ধ

LDL ("খারাপ") কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে

🌿 রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক

কম গ্লাইসেমিক ইনডেক্স

ফাইবার ও স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ

🌿 ওজন নিয়ন্ত্রণে সহায়ক

দীর্ঘক্ষণ পেট ভরা রাখে

অতিরিক্ত ক্ষুধা কমাতে সাহায্য করে

🌿 অ্যান্টিঅক্সিডেন্টের উৎস

ভিটামিন E কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে

🌿 হাড়ের স্বাস্থ্যে সহায়ক

ম্যাগনেসিয়াম, ফসফরাস ও ক্যালসিয়াম রয়েছে

🥜 কীভাবে খাবেন?
✔ সরাসরি খেতে পারেন
✔ ভিজিয়ে খেতে পারেন
✔ ওটস, দই, সালাদ বা স্মুদিতে যোগ করতে পারেন

❓ভিজিয়ে খাওয়া কি বাধ্যতামূলক?
না। ভিজিয়ে খাওয়া বা শুকনো—দুইভাবেই খাওয়া যায়। ভিজালে কিছু মানুষের জন্য হজম সহজ হতে পারে, তবে পুষ্টিগুণের বড় কোনো পার্থক্য হয় না।

❓খোসা ছাড়াতে হবে?
না। খোসায় অনেক অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটো-কেমিক্যাল থাকে। তাই খোসাসহ খাওয়াও উপকারী। তবে এখন ফ্রেশ রাখার জন্য ক্যামিক্যাল স্প্রে করে বলে আমি ভিজিয়ে পানি ফেলে খেতে বলি।

📌 দৈনিক কতটুকু?
সাধারণত ২০–৩০ গ্রাম (প্রায় ১৫–২৫টি কাঠবাদাম) একটি স্বাস্থ্যকর পরিমাণ হিসেবে ধরা হয়। তবে ব্যক্তির বয়স, ওজন, শারীরিক অবস্থা ও মোট ক্যালোরি চাহিদার উপর নির্ভর করে এটি পরিবর্তিত হতে পারে।

পুষ্টিবিদের পরামর্শ: কাঠবাদাম একটি পুষ্টিকর খাবার, তবে এটি উচ্চ ক্যালোরিযুক্ত। তাই পরিমিত পরিমাণে খাওয়াই উত্তম। যারা ওজন কমাতে চান তারা বিকালে ৪/৫ টি বাদাম খেতে পারেন।

27/05/2026

Eid Mubarak......🎉🎉 🐫🐄

25/05/2026

🟧 শরীরে ইনফ্লামেশন (প্রদাহ) হলে কেমন দেখায়?

✴️ ইনফ্লামেশনের লক্ষণসমূহ

✅ ফ্লস (Floss) করার সময় যদি আপনার *মাড়ি থেকে রক্ত পড়ে*, তবে এটি ইনফ্লামেশনের লক্ষণ।

✅আপনার শরীর যদি *ফোলা ফোলা বা ব্যথা* মনে হয়, বিশেষ করে **গিঁটে বা জয়েন্টে**, তবে এটিও ইনফ্লামেশন।

✅ ত্বকের বিভিন্ন সমস্যা যেমন—**একজিমা, রোজাসিয়া, সোরিয়াসিস বা বয়স্কদের ব্রণ (Adult acne)** হলো শরীরের ভেতরের ইনফ্লামেশন বাইরে প্রকাশ পাওয়ার লক্ষণ।

✅ সবসময় **ক্লান্তি লাগা এবং ব্রেন ফগ (Brain fog)** বা মনোযোগের অভাব হওয়া।

✅ অতিরিক্ত জেদি মেদ বা ওজন**, বিশেষ করে পেটের চারপাশে চর্বি জমা।

✅ ঘন ঘন অসুস্থ হওয়া, হজমে সমস্যা হওয়া।

♦️♦️ যখন আপনি শরীরের ইনফ্লামেশন কমাতে শুরু করবেন, তখন আপনাকে দেখতে আরও সুন্দর ও তরুণ লাগবে এবং আপনি আগের চেয়ে অনেক ভালো বোধ করবেন, ঘন ঘন অসুস্থ হবেন না।

⏩ যে ৩টি খাবার পরিহার করবেন

✅ রিফাইনড বা পরিশোধিত চিনি এবং কার্বোহাইড্রেট:** এই খাবারগুলো শরীরের ইনফ্লামেশনকে আরও বাড়িয়ে দেয়। যেমন : নান,পাউরুটি, ফাস্টফুড, কোলড্রিংস ইত্যাদি।

✅ অতিরিক্ত তৈলাক্ত বা তেলে ভাজা খাবার।
যেমন: সিংগাড়া, সমুচা, পরোটা, আলুর চপ, বেগুনি।

✅ প্রসেসড মিট (Processed meats): গ্রিল, গরুর মাংস, প্যাকেটজাত খাবার ইত্যাদি।

⏩ ইনফ্লামেশন কমাতে যে ৩টি কাজ করবেন

✅ আপনার খাদ্যতালিকায় **ওমেগা-৩ (Omega-3) সমৃদ্ধ খাবার** যুক্ত করুন; যেমন—চিয়া সিড, কুমড়োর বীজ, ওয়েলনাট, ফ্লেক্স সিড, সামদ্রিক মাছ ইত্যাদি।

✅ প্রচুর পরিমাণে **ফাইবার বা আঁশযুক্ত খাবার** খান। ফলমূল এবং শাকসবজি এবং দই আমাদের পেটের ভালো ব্যাকটেরিয়ার (Gut microbiome) পুষ্টি যোগায় এবং ইনফ্লামেশন কমাতে সাহায্য করে।

✅ ইন্টারমিটেন্ট ফাস্টিং (Intermittent fasting) বা সাময়িক উপবাস** শুরু করুন। খাবার থেকে শরীরকে কিছুটা বিরতি দিলে তা ইনফ্লামেশন কমানোর সুযোগ পায়।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Dhaka
1217