Pureex BD

Pureex BD

Share

বিশুদ্ধ এবং নিরাপদ খাদ্য আপনার মৌলিক অধিকার,যা নিশ্চিত করা আমাদের লক্ষ্য।এ লক্ষ্যে আমরা বদ্ধপরিকর।

30/08/2023

মচমচে কুরকুরে চিংড়ি বালাচাও।
01780-953239

28/08/2023

বালাচাও মুলত চট্টগ্রাম কক্সবাজারের একটি জনপ্রিয় খাবার। কিন্তু আমাদের দেশের চেয়ে বাইরে প্রচলন বেশি।

দেশের খাবার দেশের মানুষেরা না খেলে কি করে হয় বলুন তো? যদি কেউ অন্তত একবার ও না খেয়ে থাকেন, তবে আজই ট্রাই করে দেখতে পারেন।

ব্যস্ত জীবনে এত আয়োজন করে আসলে অনেকের ই এই মজাদার খাবারটি খাওয়া হয়না।

এই খাবারটি প্রস্তুত করা যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। পারফেক্ট স্বাদ পেতে উন্নত মানের চিংড়ি শুটকি এবং আমাদের সিক্রেট মসলার দ্বারা অনেক মনোযোগ এবং সময় নিয়ে তৈরি করতে হয়।

গরম ভাতের সাথে যে কোন শুটকি ভর্তা কার না ভালো লাগে? আপনাদের ব্যস্ত জীবনে একটু স্বস্তি দিয়ে এই মুখরোচক খাবারের চাহিদা মেটাতেই একেবারে ঘরোয়া স্বাদে, ঝামেলামুক্ত হোম মেইড মাসালা “বালাচাও”
Pure Organo
01780-953239

#বালাচাও

05/08/2023
28/06/2023

প্রিয়
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন, ঈদুল আযহা বয়ে আনুক সকলের জীবনে আনন্দ,সুখ ও সমৃদ্ধি।

24/06/2023

গরুর খাঁটি দুধের তৈরি ঘিয়ের উপকারিতা:

গরুর ঘি কোলেস্টেরলের সমস্যার চিকিৎসায় খুবই উপকারী। গরুর ঘি আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় রাখলে যেসব সুবিধা পাওয়া যাবে চলুন জেনে নেওয়া যাক:

১. গ্যাস্ট্রিক ও হজমের সমস্যা দূর করে।

২. চোখের জ্যাতি বাড়ায়।

৩. বিভিন্ন আয়ুর্বেদিক ফর্মুলেশনে ব্যবহৃত হয় ঘি।

৪. মানসিক চাপ,উদ্বেগ কমিয়ে ক্যান্সার ও ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

৫. ঘি হলো প্রদাহ বিরোধী।

৬. ক্ষুধা বাড়াতে সাহায্য করে ঘি।

৭. গর্ভকালীন ঘি খাওয়া অনেক উপকারী। তবে চিকিৎসকের সাথে অবশ্যই পরামর্শ করে নিতে হবে।

৮. ঘি খেলে মিনারেল ও ফ্যাটি এসিড ভালোভাবে শোষিত হয়।

৯. ত্বক ভালো রাখতে সাহায্য করে ঘি। এছাড়া মুখের ঘাসহ যেকোন সমস্যা দূরে রাখে।

ঘি পুষ্টিকর ও নিরাময়কারী। কেউ কেউ ওজন কমানোর জন্য ঘি খেয়ে থাকে আবার কেউ ওজন বাড়াতে। হার্টের যেকোন সমস্যায় ঘি অত্যন্ত উপকারী। এজন্য শরীরের সুস্থতার কথা বিবেচনা করে ঘি খাওয়া শুরু করুন।

সূত্র: হেলথ শটস।

22/06/2023

আজকাল ট্রেনে বাসে রাস্তায় রেস্তোরাঁয় সর্বত্রই জল তেষ্টা পেলে আমাদের হাতে উঠে আসে ঠান্ডা বা নর্মাল সিল করা জলের বোতল।
কিন্তু এই ফ্রিজ তো হালে এলো!
প্রশ্ন উঠতেই পারে, তখন কি মানুষ ঠান্ডা জল খেতেন না?
আজ্ঞে খেতেন, আলবাত খেতেন।
তখন ফ্রিজ না থাকলেও ছিল ‘ভিস্তি’।
‘ভিস্তি হল এক ধরনের বস্তার মত দেখতে ব্যাগ।
ছাগলের চামড়া দিয়ে তৈরি এই বিশেষ থলেকে ‘মশক’ও বলে।
এতে রাখলে ফ্রিজের মতোই ঠান্ডা থাকত জল।
আর স্বয়ং জলদাতা হয়ে এই ভিস্তির জল যারা বাড়ি বাড়ি পৌঁছে দিতেন তাদের বলা হত ভিস্তি ওয়ালা।

এই ভিস্তিওয়ালাদের সঙ্গে রয়েছে ইতিহাসের যোগ।
কথিত আছে, মুঘল নবাব হূমায়ুন একবার জলে ডুবে যাচ্ছিলেন।
তখন নবাবকে বাঁচিয়েছিলেন এক ভিস্তিওয়ালা।
এমনকি এই ভিস্তির উপর ভরকরেই সাঁতরে উঠেছিলেন হূমায়ুন।
কৃতজ্ঞতা স্বরূপ সেই ভিস্তিওয়ালাকে একদিনের জন্য তার আসনেও বসিয়েছিলেন তিনি।
অভিবক্ত ভারতবর্ষের ঢাকায় এবং কলকাতায় জল বিলোনোর কাজ করতেন এই ভিস্তিওয়ালারাই।

কিন্তু স্মার্টফোন সর্বস্ব এই ওভারস্মার্ট যুগে আজকের প্রজন্ম হয়ত জানেইনা ভিস্তিওয়ালাদের কথা।
পার্সি শব্দ ‘বেহেস্ত’ শব্দের অপভ্রংশ হয়ে এসেছে ভিস্তি, এর অর্থ হল স্বর্গ। পৃথিবীর পশ্চিম ও মধ্য প্রান্তে স্বর্গের বেশীরভাগ ছবিতেই মিলেছে নদী ও বাগানের ছবি।
কথিত আছে সেই স্বর্গের নদী থেকে জল এনেই ভিস্তিরা তা বিলিয়ে দিতেন মানুষকে, তাই তাদের স্বর্গের-দূতও বলা হত।

তিলোত্তমাতেও এককালে এদের একচেটিয়া আনাগোনা ছিল।
ভোরবেলা দোর খুলে রাস্তায় বেরোলেই দেখা মিলত ভিস্তিওয়ালাদের।
কাঁধে জল ভরতি চামড়ার ব্যাগ নিয়ে বেড়িয়ে পড়তেন মুসলিম সম্প্রদায়ের এই মানুষগুলো।
দিল্লিতেও একসময় ছিল ভিস্তির চল।
তবে এখনও এই প্রাচীন পদ্ধতি বাঁচিয়ে রাখতে সক্ষম জামা মসজিদের বাইরে মুশতাকিম চায়ের দোকান।
দোকানে গেলেই দেখা যাবে, ঝোলানো রয়েছে ছাগলের চামড়া দিয়ে তৈরি লম্বা লম্বা ভিস্তি।
বহুযুগ ধরে প্রাচীন দিল্লির সাক্কে ওয়ালি গলিতেই ভিস্তিওয়ালাদের বাস।

(সংগৃহীত)

20/06/2023

শিশুর জন্মের সময় বা তার ছ’মাস পর পর্যন্ত শরীরে ‘বেবি ফ্যাট’ থাকে। যা তারা মায়ের দুধ থেকে পায়। কিন্তু ৬ মাস পর থেকে মায়ের দুধের পাশাপাশি অন্য খাবারের সাথে কিছু ফ্যাট জাতীয় খাবার দিতে হয়।

ঘীয়ের উপকারিতা
ওজন বাড়ানো:
যে সব বাচ্চাদের ওজনের ঘাটতি রয়েছে, তার ওজন বাড়াতে সাহায্য করে ঘী।

হজমের সহায়ক:
খাবার দ্রুত হজম করায় এবং পুষ্টি পেতে সাহায্য করে।

প্রয়োজনীয় এনার্জি:
শিশুর বড় হয়ে ওঠার জন্য দিনের মাথায় প্রায় ১৫০০ ক্যালোরি শক্তির প্রয়োজন। যার অনেকটাই পাওয়া যায় ঘী থেকে।

প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেল:
ঘীয়ের মধ্যে ভিটামিন এ, ডি, ই, কে থাকে। এছাড়াও বেশ কিছু মিনারেল-ও থাকে এর মধ্যে। শিশুর বৃদ্ধিতে যেগুলোর কার্যকরী ভূমিকা রয়েছে।

মস্তিষ্কের বিকাশ:
৫ বছর বয়স পর্যন্ত শিশুর মস্তিষ্কের সবচেয়ে দ্রুত বিকাশ হয়। ঘীয়ের মধ্যে থাকা ওমেগা ৩ মস্তিষ্কের বিকাশের সহায়ক।

ত্বকের জন্য ভালো:
শিশুদের ত্বকের নানবিধ অসুখের মোকাবিলা করতে ঘী সাহায্য করে।

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
ঠান্ডা লাগা, জ্বর হওয়ার মতো সাধারণ অসুখের মোকাবিলা করতে ঘী খুবই সাহায্য করে।

ক্যানসারের প্রবণতা কমে:
বেশ কিছু পরীক্ষায় দেখা গিয়েছে ঘীয়ের মধ্যে থাকা উপাদান শিশুর শরীর থেকে কার্সিনোজেন তাড়াতে সাহায্য করে। ফলে বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, পরিমিত মাত্রার ঘী খেলে শিশুদের শরীরে ক্যানসারের প্রবণতা কমে।

Pure Organo এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

#ঘি

18/06/2023

রান্নায় স্বাদ বাড়িয়ে তুলতে ঘি-এর কোনও তুলনা হয় না। নিরামিষ হোক বা আমিষ , যে কোনও পদেই সেরা এই উপকরণ। স্বাদ ছাড়াও ঘি-এর অনেক উপকারিতা রয়েছে। সেই পুরানকাল থেকেই ঘি নানা কাজে ব্যবহার হয়ে আসছে। আয়ুর্বেদেও এর গুরুত্ব অনেক। ঘি কে "Tongue Of The God" বা "Navel Of Immortality" নামে বলা হয়। এখন অবশ্য ঘি কে বাদ দেওয়া হয়। বিশেষ করে যাঁরা ডায়েটিং করার নামে গোটা দিনটাই খাওয়াই ছেড়ে দেন তাঁরা ঘি কে কোনওভাবেই রাখেন না। ওজন বেড়ে যাওয়ার ভয়ে, তবে এই ধারণা সম্পূর্ণ ভুল বলে মনে করেন বিশেষজ্ঞরা।

তাঁদের মতে, ঘি তখনই শরীরের ক্ষতি করবে যখন তা অতিরিক্ত পরিমাণে খাওয়া হয় । তাই ঘি-এর উপকারিতা পেতে হলে অবশ্যই নিয়ন্ত্রণ মেনে খেতে হবে। শীতকাল ছাড়াও গরমের সময়ও কিন্তু ঘি খাওয়া ভালো। আর তা খেতেও পরামর্শ দেন পুষ্টিবিদরা।

আমাদের কাছে পাবেন একদম খাটি ঘি।তাই আর দেরি না করে তারাতাড়ি অর্ডার করুন আর Pure Organo এর সাথে থাকুন।ধন্যবাদ❤️।

18/06/2023

আপনি কি জানেন বালাচাও কি?
বালাচাও কিভাবে খায়?....

বালাচাও কি?
বালাচাও কিভাবে খায়?না খেয়ে থাকলে হয়তো এই প্রশ্নটি আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে।

বালাচাও সম্পর্কে বিস্তারিত তুলে ধরলাম। বালাচাও হচ্ছে এক প্রকার রেডি টু ইট ফুড। অনেকে সেটাকে ভর্তা বলে থাকে। যা মুলত চিংড়ি, পেয়াজ, রসুন,শুকনো মরিচ ও মশলার একটি মিশ্রণ।এটা ছোট থেকে বড় সবারই পছন্দের।

এতে কোন প্রকার রান্নার ঝামেলা থাকে না।উন্নত মানের চিংড়ি শুটকি দিয়ে তৈরি করা ভাজা ভাজা এই আইটেমটি গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। স্বাদ বাড়ানোর জন্য ধনেপাতা কুচি, পুদিনাপাতা কুচি, কাচামরিচ কুচি, খাঁটি সরিষার তেল এড করতে পারেন।

আগেই বলেছি বালাচাও মুলত চট্টগ্রাম কক্সবাজারের একটি জনপ্রিয় খাবার। কিন্তু আমাদের দেশের চেয়ে বাইরে প্রচলন বেশি।

দেশের খাবার দেশের মানুষেরা না খেলে কি করে হয় বলুন তো? যদি কেউ অন্তত একবার ও না খেয়ে থাকেন, তবে আজই ট্রাই করে দেখতে পারেন।

ব্যস্ত জীবনে এত আয়োজন করে আসলে অনেকের ই এই মজাদার খাবারটি খাওয়া হয়না।

এই খাবারটি প্রস্তুত করা যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। পারফেক্ট স্বাদ পেতে উন্নত মানের চিংড়ি শুটকি এবং আমাদের সিক্রেট মসলার দ্বারা অনেক মনোযোগ এবং সময় নিয়ে তৈরি করতে হয়।

গরম ভাতের সাথে যে কোন শুটকি ভর্তা কার না ভালো লাগে? আপনাদের ব্যস্ত জীবনে একটু স্বস্তি দিয়ে এই মুখরোচক খাবারের চাহিদা মেটাতেই একেবারে ঘরোয়া স্বাদে, ঝামেলামুক্ত হোম মেইড মাসালা “বালাচাও”
Pure Organo

#বালাচাও

16/06/2023

খেয়ে দেখবেন নাকি! বালাচাও

চিংড়ি শুটকি দিয়ে তৈরি করা মুচমুচে এই আইটেমটি গরম গরম ভাত অথবা খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে।

ট্রাই করে দেখতে পারেন।
#বালাচাও

15/06/2023

রূপচর্চায় ঘি ব্যবহারের ৫ টি উপকারিতা ---
সুস্বাস্থ্যের জন্য ঘি খাওয়ার অনেক গুণের কথা আমরা জানি। সেই সঙ্গে এর রয়েছে প্রচুর বিউটি বেনিফিটও। প্রতিদিনের রূপচর্চায় তাই আপনি অবশ্যই ঘি রাখতে পারেন।রূপচর্চায় ঘি ব্যবহারের ৫ টি উপকারিতা সম্পর্কে নিচে আলোচনা করা হলো।

✅ডার্ক সার্কল : ঘুমানোর আগে ঘি চোখের পাতা ও চোখের কোনে লাগান। সকালে উঠে পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এই রুটিন মেনে চললে চোখের কোনের কালো দাগ দূর হবে।

✅ফাটা ঠোঁট : আঙুলের ডগায় অল্প ঘি নিয়ে ফাটা ঠোঁটে লাগান। সারা রাত লাগিয়ে রাখুন। সকালে উঠে নরম, সুন্দর ঠোঁট পেয়ে যাবেন।

✅শুষ্ক ত্বক : ঘি উষ্ণ গরম করে গোসলের আগে সারা গায়ে মাসাজ করুন। মুখ যদি খুব শুষ্ক হয় তাহলে পানির সঙ্গে ঘি মিশিয়ে মুখে মাসাজ করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

✅নির্জীব ত্বক : ত্বক ময়শ্চারাইজ করতে ঘি, দুধ ও বেসন মিশিয়ে প্যাক তৈরি করে লাগান। ২০ মিনিট রেখে উষ্ণ গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

✅চুল : চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যায় ঘি হালকা গরম করে চুলে ব্যবহার করুন । ১ ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।

প্রতিনিয়ত এ ধরনের টিপস গুলো পেতে Pure Organo এর সাথেই থাকুন।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


মধ্য বাড্ডা, বাড্ডা
Dhaka
1212