Nikhad
Greetings! You are into the official page of Nikhad, Which is the territory of authentic pr
নিখাদ (nikhad.com) শিকড়ের সন্ধান এন্ড কোং এর একটি ব্র্যান্ড । শিকড়ের সন্ধান ব্যাক্তি মালিকানাধীন একটি কোম্পানী। মানবসেবা তথা অর্থনৈতিক মুক্তির এই স্লোগানকে সামনে রেখে ২০১৩ইং সাল হতে ‘শিকড়ের সন্ধানের পথচলা’।
শিকড়ের সন্ধানের মূল লক্ষ্য নির্ভেজাল পণ্য বাজারজাতকরণের মাধ্যমে দেশী অর্গাণিক পণ্য দ্রব্য উৎপাদনে উৎসাহিত ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা। এর ধারাবাহিকতায় কোম্পানীটি প্রাথমিকভাবে বাজারে নিয়ে আসে ঘ
20/09/2022
চোখের যত্নে ৭ টিপস
চোখ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। অথচ জীবনের ব্যস্ততায় চোখের সুস্থতার দিকে নজর রাখার কথা আমাদের মনেই থাকে না। অথচ একটু সচেতন হলেই কাজের ফাঁকেও নেয়া যায় চোখের প্রয়োজনীয় যত্ন। বিশেষ করে যারা সারাদিন কম্পিউটারে কাজ করেন তাদের অবশ্যই চোখের সুস্থতার দিকে নজর দেয়া উচিৎ।
১. কম্পিউটারে কাজ করার সময় খেয়াল রাখুন চারদিক থেকে অতিরিক্ত আলো যেন আপনার কম্পিউটারে এসে না পড়ে। প্রয়োজনে কম্পিউটারের ব্রাইটনেস অ্যাডজাস্ট করে নিন।
২. ঘন ঘন চোখের পাতা ফেলুন। সাধারণত প্রতি ৩-৪ সেকেন্ড পরপর চোখের পাতা ফেলা চোখের ছোটোখাটো সমস্যার সমাধান করে। একটানা কাজ থেকে চোখকে বিশ্রামও দেয়।
৩. কাজের ফাঁকে চোখকে বিশ্রাম দিন, ২-৩ মিনিটের জন্য চোখ বন্ধ করে বসে থাকতে পারেন। অথবা এদিক ওদিক হেঁটে আসুন। দিনে বেশ কয়েকবার এভাবে করুন। এতে চোখের রক্ত সরবরাহ বাড়বে এবং চোখের পেশি সক্রিয় থাকবে।
৪. মাঝে মাঝে চোখে পানির ঝাপটা দিন। এতে চোখ আর্দ্র হয় ও রক্তসঞ্চালন বাড়ে।
৫. অফিসের ডেস্কে ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন কিছুক্ষণ সবুজের দিকে তাকিয়ে থাকলে চোখ সুস্থ থাকে। কাজের ফাঁকে ক্লান্ত লাগলে কিছুক্ষণ তাকিয়ে থাকুন সবুজের দিকে।
৬. চোখ ভালো রাখতে গাজরের পাশাপাশি প্রচুর পরিমাণে সবুজ শাক-সবজি, বাদাম, কমলা খান। টাটকা শাক-সবজিতে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন এ এবং ভিটামিন সি। যা চোখের কর্নিয়া ভালো রাখতে সাহায্য করে।
৭. চোখের সুস্থতায় পর্যাপ্ত ঘুম প্রয়োজন। সারাদিনের কাজের পর অন্তত আট ঘণ্টা ঘুম খুবই জরুরি।
17/09/2022
সময় গেলে সাধন হবে না! কথা টা স্কিনের ক্ষেত্রে ১০০০ ভাগ সত্যি। কারন একবার স্কিনে বয়সের ছাপ পরে গেলে সৌন্দর্যে কিছুটা হলেও ভাটা পরে । তাই ৩০ এরপর থেকেই প্রয়োজন রেগুলার স্কিন কেয়ার।প্রাকৃতিক উপায়ে তৈরি নিখাদ এন্টি এজিং মাস্ক বয়সের ছাপ কমাতে ও স্কিনে সৌন্দর্য ধরে রাখতে বিশেষভাবে কার্যকরী।
13/09/2022
ফুট কেয়ার প্যাক
পায়ের যত্ন নিতে অনেকেই ছুটেন পার্লারে৷ অথচ ঘরে বসেই কিন্তু পেডিকিউর করা যায় সহজে। এতে পায়ের ময়লা দূর হয় এবং ব্রাইট হয়।
উপাদানঃ
স্ক্রবিং করার জন্য রয়েছে- সোপ নাট,ক্যাওলিন ক্লে সহ অন্যান্য হার্বস।
ফুট প্যাক এ আছে মুলতানি মাটি,শঙ্খ গুড়া,বেসন,কাঁচা হলুদ ও অনান্য হার্বস।
এই প্যাক ব্যবহারে-
√ পায়ের স্কিন সফট হয়
√ ময়লা দূর করে
√ কালো দাগ দূর হয়
√ পায়ের ডেড সেল রিমোভ করে
√ পায়ের স্কিন ব্রাইট হয়
ব্যবহার-বিধিঃ
প্রথমে হালকা গরম পানিতে শ্যাম্পু, লবণ ও সামান্য তেল মিশিয়ে নিতে হবে। তাতে হাত-পা ডুবিয়ে নিন।
এবার প্রয়োজন মতো ফুট স্ক্রাবার প্যাক টি হতে প্রয়োজন অনুযায়ী পাউডার পানি দিয়ে পেস্ট করে নিয়ে পায়ে সার্কুলার মোশনে হাল্কা ভবে স্ক্রাবিং করুন।
এর পর ফুট কেয়ার প্যাকটি হতে প্রয়োজন অনুযায়ী পাউডার পানি + টমেটো /লেবুর রস দিয়ে পেস্ট করে লাগিয়ে নিন, ১০-২০ মিনিট রেখে হালকাভাবে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সবশেষে অলিভ অয়েল, গোলাপজল ও গ্লিসারিন মিশিয়ে পায়ের স্কিনে লাগিয়ে নিন। এতে পায়ের স্কিন মসৃণ হয়। চাইলে নারিকেল তেলও লাগাতে পারেন।
★ভালো ফলাফল পেতে সপ্তাহে অন্তত ২ দিন করুন।
10/09/2022
স্কিনের জমে থাকা ময়লা, অয়েল কন্ট্রোল সহ স্কিনের গ্লো আনাতে দুর্দান্ত কম্বিনেশন মুলতানি মাটি ও মুসুর ডাল পাউডার।
১ চামচ মুলতানি মাটির সাথে ১/২ চামচ মুসুর ডাল নিয়ে গোলাপজল দিয়ে ভালো করে মিশিয়ে লাগিয়ে নিন স্কিনে।১০/১২ মিনিট রেখে ধুয়ে নিন।তাৎক্ষণিক উজ্জ্বলতা দেখতে চোখ রাখুন আয়নায়।
09/09/2022
কোষ্ঠকাঠিন্য একটি বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক সমস্যা। অনেকের টয়লেটে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, কিন্তু পেট পরিষ্কার হয় না। এ নিয়ে অস্বস্তিতে ভোগেন তাঁরা। বিভিন্ন কারণে এ সমস্যা দেখা দেয়। তবে অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস কোষ্ঠকাঠিন্যের পেছনে প্রধান ভূমিকা পালন করে। তাই এ সমস্যা থেকে মুক্তি পেতে খাদ্যাভ্যাস পরিবর্তন ও স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
√ প্রতিদিন প্রচুর পানি ও তরল এবং যথেষ্ট আঁশযুক্ত খাবার খান। গোটা শস্য, শাকসবজি, ফলমূল যেমন বেল, পেঁপে ইত্যাদি হলো আঁশযুক্ত খাবার।
√ পাশাপাশি দুশ্চিন্তা বা মানসিক চাপমুক্ত জীবনযাপনের চেষ্টা করুন।
√ যত দূর সম্ভব মল চেপে না রাখার অভ্যাস করা এবং নিয়মিত ব্যায়াম ও হাঁটাচলার অভ্যাস গড়ে তোলা।
√ ইসবগুলের ভুসি, অ্যালোভেরা বা ঘৃতকুমারীর মতো ঘরোয়া টোটকাও কোষ্ঠকাঠিন্যের সমাধানে বেশ কাজে আসে।
√ বাইরের ফাস্টফুড এড়িয়ে চলুন।
√ এছাড়া বিশেষ কোন সমস্যা বোধ করলে অবশ্যই ডাঃ এর পরামর্শ নিতে হবে।
অর্ডার করতে ইনবক্স করুন Nikhad.com
আরো তথ্য পেতে আমাদের অফিশিয়াল গ্রুপে জয়েন করুন- 🌿 Nikhad.com Customer Community 🌿
08/09/2022
দীর্ঘ অসুস্থতার পর ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।সেই সাথে এক দীর্ঘ গল্পের যেন ইতি টানলেন কালের সাক্ষী হয়ে থাকা রানী।
08/09/2022
বর্তমানে বাজারে দেখা মিলে নানা রকম তেলের কিন্তু আদিকাল থেকে ব্যবহৃত আমাদের দেশী শতভাগ বিশুদ্ধ নারকেল তেল পাওয়া টাই যেন দুষ্কর তবে নিখাদ থাকতে চিন্তা কি বলুন?
কৃষকের কাছ থেকে নারকেল সংগ্রহ, করে সেগুলো রোদে শুকিয়ে নিজেদের ব্যবস্থাপানায় তৈরি হয় নিখাদ নারকেল তেল।উৎপাদন খরচ অনুযায়ী দাম কিছুটা বেশি হলেও শতভাগ বিশুদ্ধ নারকেল তেল পেতে ইনবক্স করুন আমাদের পেইজে।
04/09/2022
চুলের জন্য অনেক বেশী চিন্তা হচ্ছে?চুল কালার বা স্ট্রেইট করে বেশী রুক্ষ হয়ে গেছে?তাহলে ব্যবহার করুন শতভাগ বিশুদ্ধ নিখাদ নারকেল।
30/08/2022
প্রকৃতিকে আমরা ঠিক যত টা দিব, প্রকৃতি তার চেয়েও বেশি উজাড় করে আমাদের দিবে। এই কথাটার মানে হলো প্রকৃতির সান্নিধ্যে আমরা যত টা থাকব, প্রকৃতিকে ভালোবাসবো সুস্থ থাকব আমরা। এই রহস্যময় দুনিয়াতে অজানা সব কিছুর ভীড়ে আমরা যাই জানতে পেরেছি সব কিছু প্রকৃতির রহস্যকে কাজে লাগিয়েই।
প্রাকৃতিক জিনিসের সবচেয়ে ভালো দিক হলো কোন সাইড ইফেক্ট নেই। নিখাদ সবসময় বরাবরের মত আপনাদের দরজায় একদম ফ্রেশ এবং খাঁটি জিনিস দিয়ে এসেছে। এই লড়াই টা আমরা শেষ পর্যন্ত করে যাব। তাই আস্থা রকাহুন নিখাদে।
আপনার পছন্দের পণ্য গুলো অর্ডার করতে ইনবক্স করুন Nikhad & Nikhad.com এ
29/08/2022
বর্তমান সময়ে চারপাশে এক অস্থিরতা বিরাজ করছে। দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধি, মানুষের কষ্ট। খারাপ সংবাদের নিউজ ফিড টা ভরে থাকে। নিজেকে সুস্থ রাখতে নিতে হবে নিজের যত্ন। এসব নিউজ থেকে যতটা পারি দূরে থাকতে হবে।
নিজেকে সুস্থ রাখতে ফিট এবং সুন্দর থাকতে হবে। স্কিনে কালো দাগ নিয়ে অনেকেই হীনমন্যতায় ঘুরে।তাই সহজ ন্যাচারাল সমাধান পেতে নিখাদ স্পট আউট মাস্ক দারুণ কাজ করে।
অর্ডার করতে ইনবক্স করুন Nikhad & Nikhad.com
আরো বিস্তারিত তথ্য ও পরামর্শ পেতে আমাদের অফিশিয়াল গ্রুপে জয়েন করুন 🌿 Nikhad.com Customer Community 🌿
27/08/2022
কিছুদিন আগে ইনবক্সে এক আপু জানালেন তার স্কিন মোটামুটি ভালো।কিন্তু উজ্জ্বলতা নেই। স্কিনে খুব দ্রুত ময়লা জমে যায়। আপুকে নিখাদের ব্রাইটেনিং মাস্ক টা সাজেস্ট করেছিলাম।আজ ফোন দিয়ে বললেন আপু পুরোপুরি সারপ্রাইজড। কারণ স্কিন দুই শেড ব্রাইট হয়ে গেছে। এটা কি কোন ম্যাজিক?
না। আসলে স্কিনের পোরস ও ভিতর থেকে ময়লা ক্লিন করে ফেলে নিখাদ ব্রাইটেনিং মাস্ক। আর এতে করে স্কিন ব্রাইট লাগে। আর এটাই ন্যাচারাল ব্রাইটনেস এর ভালো দিক। স্কিনের কোন প্রকার ড্যামেজ করেনা। 🌻
👉 নিখাদ ব্রাইটেনিং মাস্ক অর্ডার করতে ইনবক্স করুন Nikhad.com & Nikhad
☘️ আপনাদের যে কোন সমস্যার সমাধান পেতে আমাদের অফিশিয়াল গ্রুপে জয়েন করুন 🌿 Nikhad.com Customer Community 🌿
25/08/2022
কেন তুলসী গুড়া খাবেন?
বিভিন্ন ক্লিনিকাল এক্সপেরিমেন্ট থেকে দেখা গেছে তুলসীর আছে অ্যান্টিডায়াবেটিক গুনাগুণ। যেটা ডায়াবেটিসকে রোধে অনেকটাই সাহায্য করে। রক্তে অতিরিক্ত গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে। এটি কিডনি ও লিভারকে মেটাবলিক ড্যামেজের হাত থেকে বাঁচায়।
তুলসী গুড়া এভেইলেবল আছে এখন Nikhad & Nikhad.com এ।
আপনার যেকোনো সমস্যার সমাধান পেতে আমাদের অফিশিয়াল গ্রুপে জয়েন করুন 🌿 Nikhad.com Customer Community 🌿
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1216
Opening Hours
| Monday | 09:00 - 23:00 |
| Tuesday | 09:00 - 23:00 |
| Wednesday | 09:00 - 23:00 |
| Thursday | 09:00 - 23:00 |
| Friday | 09:00 - 23:00 |
| Saturday | 09:00 - 23:00 |
| Sunday | 09:00 - 23:00 |
