Olfactory Pleasure

Olfactory Pleasure

Share

AasSalamuAlaikum everyone. A heart warming welcome to all of you.

Our goal is to provide beautiful fragrances that will not only make you smell good but will also bring peace to your mind.

29/04/2022

আজকে সংক্ষেপে ASQ এর Body Oud series এর অয়েলগুলোর একটা রিভিউ দেয়ার জন্য এ পোস্ট।

Caramel Body Oud:
এটি body oud series এর অন্যতম সেরা একটি অয়েল। ক্যারামেলের সুইটনেস খুব ভালোভাবে ফুটে উঠেছে এই অয়েলে। সুইট ভাবটা বেশ mild and soothing তাই সব বয়স আর পরিবেশেই ব্যবহার উপযোগী এটি॥

Cardamom Body Oud:
এই বডি উদের ওপেনিং নোটে একদম ফ্রেশ এলাচের ঘ্রাণ পাওয়া যায়। মিডেল নোটে এলাচের সাথে খুবই সুন্দর ভ্যানিলার একটা নোট পাওয়া যায় ❤️। তাজা এলাচের ঘ্রান যদি আপনার ভালো লাগে তাহলে cardamom body oud আপনার জন্য বেস্ট চয়েস। এত স্ট্রং প্রমিনেন্ট এলাচের নোট সচারচার কোন ওয়েলে এখনো পাইনি।

Berries Body oud:
ফ্রুটি স্মেল যাদের পছন্দ এটা তাদের জন্য রিকমেন্ডেড। পাউডারী আর স্ট্রবেরী নোটের কম্বিনেশন এই অয়েলে প্রমিনেন্ট।

Blue ocean Body oud:
এটার স্মেল প্রোফাইল একদম masculine. রিফ্রেশিং সিট্রাসি নোট আর একুয়াটিক স্মেল প্রোফাইল থাকায় এই গরমে এটি one of the best option.

Peppers body oud:
এটা আমার কাছে এই সিরিজের বেস্ট অয়েল। opening এ একটা সিট্রাসি আর স্পাইসি ওয়ার্ম একটা ঘ্রান আসে। dry down এ woody একটা নোট পাওয়া যায়। ঠান্ডা আবহাওয়ার জন্য বেশি উপযোগী একটি স্মেল প্রোফাইল

Decant price: 3ml 1300 taka

19/10/2021

New Mariculandu (Switzerland)

বেশ কিছুদিন অসহনীয় গরমের পর মহান আল্লাহর অশেষ রহমতে আজকের শীতল আবহাওয়া স্বস্তি এনে দিয়ে অগণিত হৃদয়ে। এই মনোরম আবহাওয়ায় বাতাসে ভেসে আসা মিস্টি ফুলের ঘ্রান কার না ভালো লাগে। ফুলের ঘ্রান সমৃদ্ধ সুগন্ধী যাদের পছন্দ তাদের জন্য আজ হাজির হয়েছি New Mariculandu নিয়ে।

Smell profile:
নামটি বেশ জটিল হলেও স্মেল প্রোফাইল অতোটা জটিল নয়। অপেনিং এ বেশ মিস্টি ফ্লোরাল একটা নোট পাওয়া যায়, কয়েক ঘন্টা পর ফ্লোরাল ঘ্রানের সাথে যোগ হয় হালকা পাউডারী একটি নোট।

এতে কোন কড়া বা ঝাঝালো কোন ঘ্রান নেই। আর অতিরিক্ত মিস্টতাও নেই তাই যেকোন পরিবেশেই ব্যবহার করা যাবে। আমরা যারা মিস্টি ফ্লোরাল পাউডারী ধাচের ঘ্রান পছন্দ করি তাদের জন্য এটি একটি “Must have”

Performance:
প্রথম ২-৩ ঘন্টা হেভি প্রজেকশন, এরপর প্রজেকশন একটু লাইট হয়। লংজিভিটি আজকের মতো আবহাওয়াতে ৯-১০ ঘন্টার বেশি পাওয়া যাবে ইন শা আল্লাহ। যতক্ষন কাপড়ে থাকবে বাতাসের সাথে আপনি টের পাবেন এর অস্তিত্ব। এসি চলাকালীন একটি ছোট থেকে মাঝারী রুমের জন্য কাপড়ে কয়েক ফোটা Mariculandu ই যথেস্ট।

Price:
৩ মিলি ১৬০ টাকা
৬ মিলি ৩০০ টাকা

14/10/2021

Cool water (Al Haramain)

গরমের দিনে রিফ্রেশিং সুগন্ধীর কোন তুলনা নেই। আর ঘ্রাণের সাথে যদি পারফিউম অয়েল দেয় মেনথলিক শীতলতা তাহলে তো কথাই নেই। আল হারামাইনের কুল ওয়াটার ঠিক সেরকই একটি পারফিউম অয়েল।

কাপড়ে বা স্কিনে এ্যাপ্লাই করার পরে শুরুতে হালকা মিষ্টি রিফ্রেশিং একুয়াটিক একটা স্মেল পাওয়া যায়। আর ড্রাই ডাউনে সুইট আর মেনথলিক কুল ফ্লেভার। প্রজেকশন খুব বেশি নয় আবার কম ও নয়। তবে এই গরমে আপনাকে ঠান্ডা সজীবতায় মাতিয়ে রাখতে যথেষ্ট।

পারফিউম ধাচের ঘ্রান তাই কর্পোরেট, স্কুল, কলেজ যেকোন পরিবেশেই এটি ব্যবহার করা যাবে অনায়াসেই।

প্রাইসঃ
প্রমোশনাল অফার হিসেবে ৬ মিলি কুল ওয়াটার পেয়ে যাচ্ছেন মাত্র ২২০ টাকা
বোনাসঃ ঢাকার ভিতরে ডেলিভারী চার্জ ফ্রী
ঢাকার বাইরে ডেলীভারী চার্জ ৫০% অফ
এ সুযোগ স্টক থাকা পর্যন্ত

05/09/2021

Satisfied customer 🥰

30/08/2021

#প্রমোশনাল_অফার

Attar mohamed dawood & company এর রুহ খস। রুহ খস নিয়ে নতুন করে বলার কিছু নেই, এই গরমে প্রশান্তির আরেক নাম রুহ খস। প্রমোশনাল অফারে ৩ মিলি রুহ খস পাচ্ছেন মাত্র ৫০০ টাকায়।

দাউদের শামামতুল আম্বারেও চলছে এই অফার। ৩ মিলি শামামা পেয়ে যাচ্ছেন মাত্র ৫৫০ টাকায়। প্রমোশনাল অফার উপভোগ করতে পেইজে লাইক দিয়ে ইনবক্সে যোগাযোগ করুন।

বোনাস অফার: রুহ খস আর শামামাতুল আম্বার দুটি একসাথে নিলে ঢাকার ভিতর ডেলিভারী চার্জ ফ্রি!
অফার চলবে স্টক শেষ না হওয়া পর্যন্ত।

19/08/2021

Cool water (Al Haramain)

গরমের দিনে রিফ্রেশিং সুগন্ধীর কোন তুলনা নেই। আর ঘ্রাণের সাথে যদি পারফিউম অয়েল দেয় মেনথলিক শীতলতা তাহলে তো কথাই নেই। আল হারামাইনের কুল ওয়াটার ঠিক সেরকই একটি পারফিউম অয়েল।

কাপড়ে বা স্কিনে এ্যাপ্লাই করার পরে শুরুতে হালকা মিষ্টি রিফ্রেশিং একুয়াটিক একটা স্মেল পাওয়া যায়। আর ড্রাই ডাউনে সুইট আর মেনথলিক কুল ফ্লেভার। প্রজেকশন খুব বেশি নয় আবার কম ও নয়। তবে এই গরমে আপনাকে ঠান্ডা সজীবতায় মাতিয়ে রাখতে যথেষ্ট। পারফিউম ধাচের ঘ্রান তাই যেকোন পরিবেশেই এটি ব্যবহার করা যাবে।

11/08/2021

শাহী দরবার

আজকের সুগন্ধীটি একদম ট্রেডশিনাল ক্যাটাগরির। যদি আপনি এমন কিছুর খোজে থাকেন যা আপনাকে একইসাথে ঘ্রানে মাতিয়ে রাখবে এবং দেবে মিষ্টি এক পবিত্র সুবাস তাহলে এই শাহী দরবার আপনার ভালো লাগবেই।

শাহী দরবারে রয়েছে মশলাদার ঘ্রান আর ফ্লোরাল নোটের এক অপূর্ব সমন্বয়। মশলাদার ঘ্রান সাধারণত মিষ্টি হয় না তবে বেশ কয়েকটি ফুলের সুবাসের উপস্হিতিতে এর মিষ্টতায় বেশ একটা জমকালো ভাব নিয়ে এসেছে। রাতের নীরবতায় শাহী দরবার আপনার ঘরে দরবারের মতোই আমেজ নিয়ে আসবে।

09/08/2021

গ্রীন কস্তুরী 💚

ট্রেডিশনাল আতরের মধ্যে যেগুলো সর্বজনবিদীত তাদের মধ্যে অন্যতম হলো কস্তুরী। ন্যাচারাল কস্তুরী তৈরী করা হয় মৃগনাভী বা Deer musk pod থেকে। মৃগনাভী দূর্লভ হওয়ায় ন্যাচারাল কস্তুরীর দাম আকাশচুম্বী। তার অলটারনেটিভ হিসেবে প্রচলিত বিভিন্ন গ্রেডের সিন্থেটিক বা সেমিসিন্হেটিক কস্তুরী

আজকের আলোচ্য গ্রীন কস্তুরী টি পুরোদস্তুর সিন্থেটিক। ন্যাচারাল কস্তুরীর এনিমালিক নোট এতে নেই বললেই চলে। এর ঘ্রান মোটমু্টি মিষ্টি তবে অতোটা মিস্টি নয় যে কারও এর গন্ধে বিরক্তি চলে আসবে। প্রজেকশন মোটমুটি ১-২ ফিট আর লংজিভিটি ৬-৭ ঘন্টা। সিন্হেটিক হওয়াতে এর দামটাও হাতের নাগালে।
অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের সাথে।

05/08/2021

Royal Amber 🧡

পারফেক্ট সুইটনেস কম্বো perfume oil/আতর মোটামুটি কমই দেখা যায় (At least আমি পাই নাই তেমন 😶) বেশিরভাগ সুইট প্রোফাইলের আতরই ট্রেডিশনাল ক্যাটাগরির যেটা অনেকেরই পছন্দ না (বিশেষ করে যাদের বয়স একটু কম আরকি)। আর পারফিউম ধাচের যেসব অয়েল সেগুলোতে ফ্রুটি, ফ্লোরাল নোট আর চকলেট/ভ্যানিলার উপস্হিতিই বেশি। আমি বলছি না এগুলা একটাও খারাপ 😋, তবে সব জায়গায় ব্যবহার করা যায় না কারণ এগুলো কমবেশি ইউনিসেক্স ক্যাটাগরিতে পরে আর প্রজেকশনও বেশি। যদি আপনি বলেন যে আপনার এমন একটি সুগন্ধী প্রয়োজন যেটি যেকোন পরিবেশেই ব্যবহার করা যাবে এবং একই সাথে এর স্মেল প্রোফাইলে গাম্ভীর্য বা আভিজাত্য থাকতে হবে তবে আপনার জন্য পারফেক্ট চয়েস হবে “ROYAL AMBER”

নাম থেকেই বিষয়টা স্পষ্ট যে এতে Amber note আছে। কিন্তু Amber সাধারণত মিষ্টি নোট না এবং এখানেই Royal Amber সবার থেকে আলাদা। শুরুতে Amber এর সাথে উডি একটা স্মেল পাওয়া যায়। ওপেনিং স্মেলে যে হালকা কড়া ভাবটা থাকে সেটা ড্রাই ডাউনে আস্তে আস্তে হালকা হয়ে অদ্ভূত গম্ভীর একটা মিস্টতা চলে আসে। কিন্তু এই মিষ্টতার মধ্যে একটা আভিজাত্য আছে কারণ এর প্রজেকশন একটু মিউটেড। লংজিভিটি বেশ ভালো আর পছন্দ না হওয়ার মতো কোন বিষয়ই নেই এতে। কাপড়ে দেয়ার পর এম্বার আর উডি সুইটনেস যখন নাকে এসে লাগে তখন টের পাওয়া যায় এর আসল সৌন্দর্য 🧡

03/08/2021

Magnet

সুগন্ধী জগতে যে পারফিউম অয়েল গুলো মোটামুটি common বা সর্বজন বিদীত তার মধ্যে ম্যাগনেট অন্যতম। যার ট্রেডিশনাল পারফিউম অয়েল কড়া বা বয়স্ক ধাচের ঘ্রানের জন্য অপছন্দ করেন তাদের জন্য এটি একটি রিকমেন্ডেড সুগন্ধী। এর ঘ্রান অতোটা কড়া নয় সুতরাং এটি আপনার বা আপনার আশে পাশের কারো বিরক্তির কারন হবে না। ট্রেডিশনাল আতরের মতো অতিরিক্ত মিষ্টতাও নেই ম্যাগনেটে তাই আপনি যেকোন পরিবেশে এটি ব্যবহার করতে পারেন অনায়াসে।

Ingredients:
Synthetic Aromatic Molecules
Natural Essential oils
Aromatic Crystals
Absolutes and Resinoids

আতরটি সংগ্রহের জন্য ইনবক্স করতে পারেন আমাদের।

02/08/2021

Musk Al Kaaba by Arabian oud

সারা বিশ্ববাসীর কাছে কাবা শরীফ এক পবিত্রতম স্হান যার নাম শুনলেই মনে এক ধরনের প্রশান্তি কাজ করে। আজকে যে আতরটি নিয়ে কথা বলবো সেটির নামকরণ করা হয়েছে কাবা শরীফের সাথে মিল রেখেই। এর কারন হলো পবিত্র কাবা শরীফের আশে পাশে গেলে যে চমৎকার একটি ঘ্রান পাওয়া যায় তার আদলেই তৈরী করা হয়েছে মাস্ক আল কাবা। এর সুঘ্রান আপনাকে মনে করিয়ে দেবে সেই পবিত্র নগরীর কথা। মাস্ক আল কাবায় রয়েছে এক অদ্ভূত গাম্ভীর্য। আতরটি গায়ে মাখার পরেই এম্বার আর উদের সুবাস আপনাকে বিমোহিত করবে। এর পরে জাফরানের উপস্হিতি টের পাওয়া যায় আর ড্রাই ডাউনে পাবেন সুন্দর মাস্কি নোট।

Top note: Amber, Oud

Heart note: Saffron, Sandal

Base note: Musk

আতরটি সংগ্রহের জন্য ইনবক্স করতে পারেন আমাদের।

31/07/2021

AasSalamuAlaikum everyone.
Welcome to “Olfactory Pleasure”
Our goal is to provide beautiful aromas and fragrances that will bring pleasure to you and your surroundings.
Thank you for supporting us.

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Badda
Dhaka
1212