Electro Medical Engineers Family

Electro Medical Engineers Family

Share

" লাখো নক্ষএ নিয়ে লড়বো মোরা - দেখবে সবাই রোজ ;
মানবতার সেবায় কাজ করবো মোরা - নিবো সবার খোঁজ..!

20/12/2025

দীপু দাসকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছে। তারও একটি সন্তান আছে। তার মৃত্যুর জন্য শোক হবে না। বিচার হবে না। কারন আমরা ধর্মান্ধ।

Photos from Electro Medical Engineers Family's post 19/12/2025

দীপু চন্দ্র দাস একটি পোশাক শিল্প কারখানায় চাকরি করতো। সম্প্রতি দীপু দাস তার যোগ্যতা বলে সুপার ভাইজার পদে প্রমোশন পেয়েছিলো।

জানা যায়, সুপারভাইজার পজিশনটির জন্য আরও তিনজন প্রতিদ্বন্দ্বী ছিলো যারা দীপু দাসের প্রমোশনটিকে ভালোভাবে নেয়নি। এর মধ্যেই পাওনা টাকার হিসেব নিকেশ নিয়ে অই তিনজনের সাথে বিরোধ হয় দীপু দাসের।

এর পরেই খুব সহজ কায়দায় দীপু দাসের নামে ইসলাম ধর্ম অবমাননার মিথ্যে অভিযোগ এনে অই গার্মেন্টস কারখানার পাশেই মব সৃষ্টি করে দীপু দাসকে পি টিয়ে আধমরা করে জ্যান্ত অবস্থায় গলায় দড়ি বেঁধে গাছের সাথে ঝুলিয়ে তার আধমরা দেহটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। এই দৃশ্য ভিডিও করার জন্য কয়েক শ ধর্মপ্রাণ মুসলমান হাতে ধরা স্মার্ট ফোনের ক্যামেরা অন করে, তাদের মধ্যে থেকে কারোরই মনে হয়নি এগিয়ে গিয়ে বলা, তোমরা এটা করো না। আমরা এত বড়াই করে বলি, ইসলাম শান্তির ধর্ম। তোমরা যা করছো, তাতে ইসলাম ধর্মের অপমান হচ্ছে।"

জানা গেছে, দীপু দাস স্মার্ট ফোন ব্যবহার করতো না। সে সাধারণ একটা বাটন ফোন ইউজ করতো৷ উপস্থিত শত শত ধর্মপ্রাণ মুসলমান দর্শকদের মধ্যে থেকে কেউ একজনও গিয়ে বললো না, " ছেলেটা যদি ধর্ম অবমাননা করে থাকে, তাকে আপনারা আইনের হাতে তুলে দিন। প্রচলিত আইনে তার বিচার হোক। "

কিন্তু না, কেউ এগিয়ে যায়নি। শুধুমাত্র 'দীপু দাশ' নামের ভুয়া আইডির পোস্ট দেখে কোনো যাচাই-বাছাই না করেই সহকর্মী দীপু দাশকে প্রথমে নির্মম ভাবে পি 'টিয়ে অর্ধমৃত করে গ'লায় র'শি বেঁধে গাছে ঝু"লিয়ে আ*গুন দিয়ে একজন জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারার আনন্দে' নারায়েতকবির ' শ্লোগান দিয়ে উল্লাস করলো উপস্থিত সকলে!

দীপু দাস যদি ফোনে ইসলাম বিরোধী কিছু লিখে ইসলাম ধর্মের অবমাননা করে থাকে, ইসলাম শান্তির ধর্ম জেনেও, ইসলাম অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল জেনেও দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে আপনারা কি দীপু দাশের চেয়েও হাজার গুণ বেশী ইসলামের অবমাননা করলেন না?
এসব করে আপনারা ইসলাম ধর্মের কতটা সম্মান রক্ষা করলেন!

জানি না হাশরের ময়দানে আপনাদের কোনো বিচার হবে কিনা, তবে এটা জানি, আল্লাহর মাইর দুনিয়ার বাইর! আপনারাই তো বলেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছাড়েন না!
দীপু দাসের অতৃপ্ত আত্মার কান্না, দীপু দাসের অসহায় পরিবারের চোখের জলের অভিশাপের ভার সইতে পারবেন তো?

রোজ হাশরের ময়দানে পৌঁছানোর আগে পৃথিবীর ময়দানেই না জানি সূর্য আপনাদের মাথার উপর এসে দাঁড়ায়! দীপু দাসের নিরীহ বাবা-মা, সদ্য বিধবা স্ত্রী আর পিতৃহারা অবুঝ সন্তানের আর্তনাদ কিন্তু ঠিক ঠিক আল্লাহর দরবারে পৌঁছে গেছে! আল্লাহ কখনোই আপনাদের ক্ষমা করবেন না।
সূত্র: শেখ এমরানুল ইসলাম

Dua & Zikr (Hisnul Muslim) - Bangla | Greentech Apps Foundation 07/12/2025

হিসনুল মুসলিম

দোআ: [২৭.২৮] সকাল ও বিকালের যিকরসমূহ #২৮
সূরা হাশরের শেষ তিন আয়াত

هُوَ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ ۚ عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ‌ ۚ هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ‏ ﴿٢٢﴾ هُوَ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ۚ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيْزُ الْجَـبَّارُ الْمُتَكَبِّرُ‌ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يُشْرِكُوْنَ‏ ﴿٢٣﴾ هُوَ اللّٰهُ الْخَـالِـقُ الْبَارِئُ الْمُصَوِّرُ‌ لَـهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى‌ؕ يُسَبِّحُ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏ ﴿٢٤﴾

একটি দুর্বল সনদের হাদীসে বর্ণিত হয়েছে, মা’কিল ইবনু ইয়াসার (রা) রাসূলুল্লাহ (স) থেকে বর্ণনা করেছেন: “যে ব্যক্তি সকালে (৩ বার) বলবে:
أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
“আমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি” এবং এরপর সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করবে আল্লাহ তাঁর জন্য ৭০ হাজার ফেরেশতাকে নিয়োজিত করবেন যারা তাঁর জন্য সন্ধ্যা পর্যন্ত দু‘আ করবে। যদি সে ঐ দিনে মৃত্যুবরণ করে তাহলে সে শহীদ হিসেবে মৃত্যুবরণ করবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় তা বলবে সেও উপরিউক্ত মর্যাদা লাভ করবে।”
ইমাম তিরমিযী হাদীসটি সংকলিত করে হাদীসটির সনদ যয়ীফ বলে উল্লেখ করেছেন। ইমাম নববীও দুর্বলতার কথা উল্লেখ করেছেন।

তিরমিযী (৪৬-ফাদায়িলুল কুরআন, ২২-বাব) ৫/১৬৭ (ভা ২/১২০); নাবাবী, আল-আযকার, পৃ. ১২৫; রাহে বেলায়াত - যিকর নং ১৩৮

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ https://gtaf.org/apps/hisnulbn

Dua & Zikr (Hisnul Muslim) - Bangla | Greentech Apps Foundation Daily Essential Authentic Duas and Zikr

Dua & Zikr (Hisnul Muslim) - Bangla | Greentech Apps Foundation 07/12/2025

হিসনুল মুসলিম

দোআ: [২৭.২৭] সকাল ও বিকালের যিকরসমূহ #২৭
সকালে ১ বার।

اَللّٰهُمَّ اِنِّيْ قَدْ تَصَدَّقْتُ بِعِرْضِيْ عَلٰى عِبَادِكَ

হে আল্লাহ, আমি আমার মর্যাদা-সম্মান আপনার বান্দাগণের জন্য দান করে দিলাম।

আল্লা-হুম্মা, ইন্নী কাদ তাসাদ্দাকতু বি‘ইরদী ‘আলা- ‘ইবাদিকা।

তাবেয়ী আব্দুর রাহমান ইবনু আজলান অথবা সাহাবী আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: “তোমরা কি আবু দামদামের মতো হতে পার না?” সাহাবীগণ প্রশ্ন করেন: “আবু দামদাম কে?” তিনি বলেন: “তোমাদের পূর্বের যুগের একজন মানুষ। তিনি প্রতিদিন সকালে এ বাক্যটি বলতেন।” অন্য বর্ণনায়: “তিনি বলতেন, আমাকে যে গালি দেয় আমি আমার সম্মান তাকে দান করলাম।” হাদীসটির সনদ সহীহ, তবে মুরসাল হওয়ার সম্ভাবনা বেশি।

আবূূ দাউদ (কিতাবুল আদাব, বাব মা ফির রাজুলি...) ৪/২৭৩, নং ৪৮৮৬,৪৮৮৭; আল-মাকদিসী, আল-আহাদীসুল মুখতারাহ ৫/১৪৯; নাবাবী, আল-আযকার, পৃ। ১২৭; রাহে বেলায়াত - যিকর নং ১৩৭

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ https://gtaf.org/apps/hisnulbn

Dua & Zikr (Hisnul Muslim) - Bangla | Greentech Apps Foundation Daily Essential Authentic Duas and Zikr

Dua & Zikr (Hisnul Muslim) - Bangla | Greentech Apps Foundation 07/12/2025

হিসনুল মুসলিম

দোআ: [২৭.২৬] সকাল ও বিকালের যিকরসমূহ #২৬

اَللّٰهُمَّ اَجِرْنِيْ مِنَ النَّارِ

হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।

আল্লা-হুম্মা, আজিরনী মিনান না-র।

হারিস ইবনু মুসলিম (রা) বলেন, রাসূলুল্লাহ (স) আমাকে বলেছেন, তুমি ফজরের সালাতের পরেই (দুনিয়াবী) কথা বলার আগে এ দু‘আ ৭ বার বলবে। যদি তুমি ঐ দিনে মৃত্যুবরণ কর তাহলে আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। অনুরূপভাবে, মাগরিবের সালাতের পরে কথা বলার আগেই এ দু‘আ ৭ বার বলবে। তুমি যদি ঐ রাতে মৃত্যু বরণ কর তাহলে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন।” অধিকাংশ মুহাদ্দিস হাদীসটিকে গ্রহণযোগ্য বলে গণ্য করেছেন।

[১]আবু দাঊদ (কিতাবুল আদব,বাব...ইযা আসবাহা) ৪/৩২২ (ভা ২/৬৯৩);সহীহ ইবনু হিব্বান ৫/৩৬৭, মাওয়ারিদুয যামআন ৭/৩৬১-৩৬৫, নাবাবী,আযকার পৃ. ১১৫;আলবানী ৬/২২; রাহে বেলায়াত - যিকর নং ৯৬

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ https://gtaf.org/apps/hisnulbn

Dua & Zikr (Hisnul Muslim) - Bangla | Greentech Apps Foundation Daily Essential Authentic Duas and Zikr

Dua & Zikr (Hisnul Muslim) - Bangla | Greentech Apps Foundation 07/12/2025

হিসনুল মুসলিম

দোআ: [২৭.২৫] সকাল ও বিকালের যিকরসমূহ #২৫

اَسْتَغْفِرُ اللّٰهَ

আল্লাহর কাছে ক্ষমা চাই।

আস্-তাগফিরুল্লা-হ

রাহে বেলায়াত - যিকর নং ৯৭

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ https://gtaf.org/apps/hisnulbn

Dua & Zikr (Hisnul Muslim) - Bangla | Greentech Apps Foundation Daily Essential Authentic Duas and Zikr

Dua & Zikr (Hisnul Muslim) - Bangla | Greentech Apps Foundation 07/12/2025

হিসনুল মুসলিম

দোআ: [২৭.২৪] কিয়ামতের দিন রসুলুল্লাহ (স:)এর সুপারিশ লাভ
দশবার বলবে,

اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلٰى نَبِيِّنَا مُحَمَّدٍ

হে আল্লাহ! আপনি সালাত ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মাদের উপর।

আল্লা-হুম্মা সাল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ

‘যে কেউ সকাল বেলা আমার উপর দশবার দরুদ পাঠ করবে এবং বিকাল বেলা দশবার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে।’

তাবরানী হাদীসটি দু’ সনদে সংকলন করেন, যার একটি উত্তম। দেখুন, মাজমা‘উয যাওয়ায়েদ ১০/১২০; সহীহুত তারগীব ওয়াত তারহীব ১/২৭৩

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ https://gtaf.org/apps/hisnulbn

Dua & Zikr (Hisnul Muslim) - Bangla | Greentech Apps Foundation Daily Essential Authentic Duas and Zikr

Dua & Zikr (Hisnul Muslim) - Bangla | Greentech Apps Foundation 07/12/2025

হিসনুল মুসলিম

দোআ: [২৭.২৩] বিষধর প্রাণীর ক্ষতি থেকে নিরাপত্তা
তিন বার বিকালবেলা বলবে,

اَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

আল্লাহ্‌র পরিপূর্ণ কালেমাসমূহের ওসিলায় আমি তাঁর নিকট তাঁর সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই।

আ‘ঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন শাররি মা খালাক্বা।

যে কেউ বিকাল বেলা এ দো‘আটি তিনবার বলবে, সে রাতে কোনো বিষধর প্রাণী তার ক্ষতি করতে পারবে না।

আহমাদ ২/২৯০, নং ৭৮৯৮; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, নং ৫৯০; ইবনুস সুন্নী, নং ৬৮; আরও দেখুন, সহীহুত তিরমিযী ৩/১৮৭; সহীহ ইবন মাজাহ ২/২৬৬; তুহফাতুল আখইয়ার লি ইবন বায, পৃ. ৪৫।

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ https://gtaf.org/apps/hisnulbn

Dua & Zikr (Hisnul Muslim) - Bangla | Greentech Apps Foundation Daily Essential Authentic Duas and Zikr

Dua & Zikr (Hisnul Muslim) - Bangla | Greentech Apps Foundation 07/12/2025

হিসনুল মুসলিম

দোআ: [২৭.২২] সকাল ও বিকালের যিক্‌রসমূহ #২২
প্রতি দিন ১০০ বার বলবে,

اَسْتَغْفِرُ اللّٰهَ وَاَتُوْبُ اِلَيْهِ

আমি আল্লাহ্‌র কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর নিকটই তাওবা করছি

আস্তাগফিরুল্লাহ ওয়া আতূবু ইলাইহি

বুখারী (ফাতহুল বারীসহ) ১১/১০১, নং ৬৩০৭; মুসলিম ৪/২০৭৫, নং ২৭০২

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ https://gtaf.org/apps/hisnulbn

Dua & Zikr (Hisnul Muslim) - Bangla | Greentech Apps Foundation Daily Essential Authentic Duas and Zikr

Dua & Zikr (Hisnul Muslim) - Bangla | Greentech Apps Foundation 07/12/2025

হিসনুল মুসলিম

দোআ: [২৭.২১] উপকারী জ্ঞান, পবিত্র রিযিক এবং কবুলযোগ্য আমলের দো'আ
সকালবেলা বলবে,

اَللّٰهُمَّ اِنِّيْۤ اَسْاَلُكَ عِلْمًا نَّافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُّتَقَبَّلًا

হে আল্লাহ! আমি আপনার নিকট উপকারী জ্ঞান, পবিত্র রিযিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি।

আল্লা-হুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফে‘আন ওয়া রিয্‌কান তাইয়্যেবান ওয়া ‘আমালান মুতাক্বাব্বালান

হাদীসটি সংকলন করেছেন, ইবনুস সুন্নী, নং ৫৪; ইবন মাজাহ, নং ৯২৫। আর আব্দুল কাদের ও শু‘আইব আল-আরনাঊত যাদুল মা‘আদের সম্পাদনায় ২/৩৭৫; এর সনদকে হাসান বলেছেন। আর পূর্ব ৭৩ নং এ ও তা গত হয়েছে।

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ https://gtaf.org/apps/hisnulbn

Dua & Zikr (Hisnul Muslim) - Bangla | Greentech Apps Foundation Daily Essential Authentic Duas and Zikr

Dua & Zikr (Hisnul Muslim) - Bangla | Greentech Apps Foundation 07/12/2025

হিসনুল মুসলিম

দোআ: [২৭.২০] চারটি কালেমা সারা সকাল ইবাদতের চেয়েও ওজনে ভারী
উম্মুল মুমিনিন জুওয়ায়রিয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) প্রত্যূষে তাঁর নিকট থেকে বের হলেন। যখন তিনি ফজরের সালাত আদায় করলেন তখন তিনি সালাতের জায়গায় ছিলেন। এরপর তিনি –দুহা’র পরে ফিরে এলেন। তখনও তিনি বসেছিলেন। নবী (সা) বললেন, আমি তোমাকে যে অবস্হায় রেখে গিয়েছিলাম তুমি সেই অবস্হায়ই আছো?

তিনি বললেন, হ্যা। তখন নবী (সা) বললেনঃ আমি তোমার নিকট থেকে যাওয়ার পর চারটি কালেমা তিনবার পাঠ করেছি। আজকে তুমি এ পর্যন্ত যা বলেছ তার সাথে ওযন করলে এই কালেমা চারটির ওযনই বেশী হবে।

কালেমাগুলো এই- (তিনবার বলবে)

سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهٖ عَدَدَ خَلْقِهٖ، وَرِضَا نَفْسِهٖ، وَزِنَةَ عَرْشِهٖ، وَمِدَادَ كَلِمَاتِهٖ

আমি আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি— তাঁর সৃষ্ট বস্তুসমূহের সংখ্যার সমান, তাঁর নিজের সন্তোষের সমান, তাঁর আরশের ওজনের সমান ও তাঁর বাণীসমূহ লেখার কালি পরিমাণ (অগণিত অসংখ্য)

সুব্‌হা-নাল্লা-হি ওয়া বিহামদিহী ‘আদাদা খালক্বিহী, ওয়া রিদা নাফসিহী, ওয়া যিনাতা ‘আরশিহী, ওয়া মিদা-দা কালিমা-তিহী।

মুসলিম ৪/২০৯০, নং ২৭২৬।

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ https://gtaf.org/apps/hisnulbn

Dua & Zikr (Hisnul Muslim) - Bangla | Greentech Apps Foundation Daily Essential Authentic Duas and Zikr

Dua & Zikr (Hisnul Muslim) - Bangla | Greentech Apps Foundation 07/12/2025

হিসনুল মুসলিম

দোআ: [২৭.১৯] দশটি দাসমুক্তির অনুরূপ ও একশত সাওয়াব
১০ বার [১] অথবা (অলসতা লাগলে) ১ বার [২] বলবে অথবা একশত বার বলবে,

لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।

লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর

বিভিন্ন হাদীসে ফজরের পরে সালাতের বৈঠকে থেকেই ১০০ বার অথবা ১০ বার এবং মাগরিবের পরেই সালাতের বৈঠকে থেকেই ১০ বার বলার নির্দেশ দেওয়া হয়েছে। আবূ যার (রা), আবু আইয়ূব আনসারী (রা) ও অন্যান্য সাহাবী বলেছেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: “যে ব্যক্তি মাগরিবের পর এবং ফজরের পর, ঘুরে বসা বা নড়াচড়ার আগেই, পা গুটানো অবস্থাতেই, কোনো কথা বলার আগে এ যিকরটি ১০ বার পাঠ করবে আল্লাহ তার প্রত্যেক বারের জন্য ১০ টি সাওয়াব লিখবেন, ১০ টি গোনাহ ক্ষমা করবেন, তাঁর ১০ টি মর্যাদা বৃদ্ধি করবেন, সেদিনের জন্য তাকে সকল অমঙ্গল ও ক্ষতি থেকে রক্ষা করা হবে, শয়তান থেকে পাহারা দেওয়া হবে। সেদিনে র্শিক ছাড়া কোনো গোনাহ তাঁকে ধরতে পারা উচিত নয়। যে ব্যক্তি তার চেয়ে বেশি বলবে সে ছাড়া অন্য সবার চেয়ে সে সে দিনের জন্য সর্বশ্রেষ্ঠ আমলকারী বলে গণ্য হবে।” হাদীসটি হাসান পর্যায়ের।
আবু উমামাহ (রা) বলেন: রাসূলুল্লাহ (স) বলেছেন: “যে ব্যক্তি ফজরের পরেই তাঁর পা গুটানোর আগেই যিকরটি ১০০ বার পাঠ করবে, সে ব্যক্তি ঐ দিনের শ্রেষ্ঠ আমলকারী বলে বিবেচিত হবে। তবে যে ব্যক্তি তাঁর মতো বা তাঁর চেয়ে বেশি বলবে তাঁর কথা ভিন্ন।” হাদীসটির সনদ হাসান।
একটি দুর্বল সনদের হাদীসে এ যিকরটি প্রত্যেক ফরয সালাতের শেষে পা ভাঁজ করে বসে থেকেই কথা বলার পূর্বে দশবার বলতে উৎসাহ প্রদান করা হয়েছে এবং তার বিশেষ ফযীলত বর্ণনা করা হয়েছে।
আবূ হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন:
“যদি কেউ এক দিনে ১০০ বার উপরের বাক্যগুলো বলে তা তার জন্য দশজন ক্রীতদাস মুক্ত করার সমান হবে, তার জন্য ১০০ সাওয়াব লেখা হবে, তার ১০০ গোনাহ ক্ষমা করা হবে এবং ঐ দিনের জন্য সন্ধ্যা পর্যন্ত তা তাকে শয়তান থেকে সংরক্ষণ করবে। ঐ দিনে তার কর্মই সর্বোত্তম বলে গণ্য হবে, তবে যদি কেউ তার চেয়েও বেশি আমল করে তবে তা ভিন্ন কথা।”

[১]ইমাম আবু ইউসুফ,কিতাবুল আসার ১/৪১-৪২;আলবানী,সহীহুত তারগীব ১/২৬২-২৬৪
[২]আলবানী।সহীহুত তারগীব ১/২৬৩
[৩]আব্দুর রাজ্জাক সান'আনী,আল-মুসান্নাফ ২/২৩৫।
[৪]বুখারী(৬৩-কিতাব বাদইয়িল খালক,১১-বাব সিফাত ইব্লিস...) ৩/১১৯৮ (ভা ২/৯৪৭); মুসলিম(৪৮-কিতাবুয যিকর,১০-বাব ফাদলিত তাহলীল...)৪/২০৭১ (ভা ২/৩৪৪)।

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ https://gtaf.org/apps/hisnulbn

Dua & Zikr (Hisnul Muslim) - Bangla | Greentech Apps Foundation Daily Essential Authentic Duas and Zikr

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Dhaka