E-Shop.BD
Skin Care Solutions, Under One Roof.
01/12/2024
বেচারি 😜
08/12/2022
এপ্রিকটে প্রচুর পরিমাণে ভিটামিন-বি২, ভিটামিন-বি৩, ভিটামিন-এ এবং ভিটামিন-সি রয়েছে। * এপ্রিকটে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, প্রোটিন ও উপকারী ফ্যাট। * রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তুলে রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে এপ্রিকট। যাদের মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
# অর্ডার করার জন্য
১. আপনার নাম
২. ঠিকানা
৩. মোবাইল নাম্বার আমাদের পেইজে ম্যাসেজ করুন।
27/09/2022
Natural Remedies for Pink Lips 👄
সুন্দর গোলাপি ঠোটের স্বপ্ন প্রতিটি নারীই দেখে। কিন্তু প্রতিদিনের দূষন, ধূলাবালি, ইউ ভি রে ও কসমেটিকস এর ব্যবহার ঠোটের সেই গোলাপি ভাব কেড়ে নেয় যার ফলে ঠোট কালচে হয়ে যায়, দেখতে বাজে দেখায়।
ঠোট কে পুনরায় গোলাপি করার জন্য অনেকেই লেজার করার পরামর্শ দেন কিন্তু লেজার করাটা অনেকটা এক্সপেনসিভ যা সবাই এফোর্ট করতে পারে না। তাই আমরা চেষ্টা করবো ন্যাচারালি ঠোটের কালচে ভাব দূর করতে। এতে সময় একটু বেশি লাগলে ও কোন সাইড এফেক্টস নেই।
১) লেবু 🍋
লেবুতে প্রচুর পরিমানে ভিটামিন সি আছে যা স্কিনের ভেতর থেকে ডার্ক স্পট রিমুভ করতে সাহায্য করে। এছাড়া ও লেবু ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করবে যা কোন প্রকার হার্স ক্যামিকেল ব্যবহার ছাড়াই ঠোট থেকে অতিরিক্ত ময়লা ক্লিন করবে। রেগুলার ব্যবহারে হাইপার পিগমেন্টেশন দূর করে ঠোট গোলাপি ও ফ্লপি করতে সাহায্য করবে।
২) মধু 🍯
মধু জেন্টালি ঠোটকে এক্সফোলিয়েট করে যা ডেড সেল রিমুভ করে নিউ সেল ইমপ্রুফ করবে। মধু ন্যাচারালি ঠোট কে ময়েশ্চারাইজ করবে। রেগুলার ব্যবহারে ঠোটের কালো দাগ দূর করবে সেই সাথে সফট ও প্লাম্পি করবে। ঠোটের ড্রাইনেস ও ডালনেস দূর করে লাইটেনিং করতে সাহায্য করবে।
How to Use 👄
১ টেবিল চাচম মধু ও ১ চা চামচ লেবুর রস মিক্স করে নিন। এবার ক্লিন ঠোটে এপ্লাই করুন। সারা রাত রেখে সকালে ওয়াশ করে নিন। সান প্রোটেকশন দেয় এমন লিপ বাম এপ্লাই করুন। প্রতিদিন এপ্লাই করুন। খুব কম সময়ের মধ্যেই ঠোট আগের মত পিকিংশ ভাব চলে আসবে।
আমারদের পোষ্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সেই সাথে আমাদের ফেসবুক গ্রূপে জয়েন হয়ে নিতে পারেন। আপনিও স্কিন রিলেটেড টিপস শেয়ার করতে পারবেন, সেই সাথে অন্যকেও হেল্প করতে পারেন।
27/09/2022
27/05/2022
Serum Mistakes ‼️
✨ আমরা যারা serum use করি, তাদেরও অনেকেরই কষ্ট, "Serum কাজ করে না কেন?" ঠিক না বেঠিক, কমেন্টে জানান!
😅 যার skincare নিয়ে কোনো ধারনাও নাই, সেও মনে হয় "serum" নামটা শুনেছে। এখন Skincare-এ এই serum-গুলো কেনা আর ব্যবহারের সময় সাধারনতই সবাই কাকলী ফার্নিচার খুঁজে (অর্থাৎ, দামে কম, মানে ভালো)! কিন্তু এই serum-ই একটা জায়গা, যেখানে আপনাকে হজম করতে হবে যে, "জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশি!"
🙄 এখন আপনাদের অনেকের বিরক্ত লাগতেই পারে,"আপনারা seller, আপনারা তো এই সব বলবেনই যাতে বেশি দামী জিনিস বিক্রি করতে পারেন!" আমরা না হয় seller; কিন্তু আপনি western dermatologist, esthetician, skincare specialist, skincare content creator---মানে skincare space-এ যত মানুষ আছে সবাইকে জিজ্ঞাস করলে, তারাও একমত হবে যে Skincare-এর এই serum/treatment stage-টাতে একটু বেশি টাকা ঢালাটা অন্যায় না!
💫 কারন basic 3 step যদি সমস্যা বাড়াটা বন্ধ করার জন্য করা হয়। তাহলে এই serum-এর ধাপটা আপনার একটা না একটা সমস্যাকে target করে routine-এ add করা হয়। এখন রোজকার ভাত-মাছের তুলনাতে ঔষুধের দাম তো পরিমান অনুসারে চিন্তা করলে তো বেশিই পরবে! এই skincare-এর ক্ষেত্রে basic 3 step আপনার রোজকার ভাত মাছ আর serum হলো আপনার ঔষুধের মত।
🌸 এখন আপনি যদি বাজে চাইনিজ পাঁচশো টাকার ভেতরের serum use করে অনেক অনেক অনেক উপকার পান আর তাই use করতে চান, আমরা আপত্তি তোলার কেউ না। কিন্তু এই কথা লিখে দিতে পারবো, যে ব্যক্তি একবার basic 3 step-এর পাশাপাশি ভালো serum-গুলো use করে উপকার পেয়েছে, সে জীবনে কখনো বাজে চাইনিজ serum-এর কাছে ফিরবে না।
serum নিয়ে আরো খুঁটি নাটি জানতে জয়েন করুন আমাদের গ্রূপ এ। জানা অজানা অনেক তথ্য ডিটেইলস এ তুলে ধরা হবে, হতে পারে serum নিয়ে আপনার ধারণা পুরো পুরি চেঞ্জ ও হয়ে যেতে পারে। এটা সম্পূর্ণ গার্লস গ্রূপ। এখানে ফেক আইডি, সেলার এলাউড না। এড রিকোয়েস্ট দেবার সময় সব প্রশ্নের উত্তর সঠিক ভাবে দিবেন।
24/05/2022
মাংকিপক্স কি? - ১৩টা পয়েন্ট বুঝে নেই
ঢাকায় প্রথম মাংকিপক্স সনাক্ত হয়েছে এমন খবর ছড়াচ্ছে কোন প্রমান ছাড়া। যার নামে শেয়ার করা হচ্ছে সে নিজেই বলেছে সে এই খবর ছাপায় নাই। সাধারনভাবেই অনেকেই খুবি আতংকিত। তো আসলে এটা কি, হলে কি হয়, আর ঝুঁকি কতটুকু? আসার আগেই জেনে নেই।
১. ১৯৯০ সালে বিলুপ্ত হয় স্মলপক্স। সেই স্মলপক্সের ফ্যামিলি - অর্থপক্সভাইরাসের - একটা মেম্বার এই মাংকিপক্স।
২. ১৯৫৮ সালে প্রথন এই ভাইরাস দেখা যায় বানরের মধ্যে, যেখান থেকে নাম আসে মাংকিপক্স। ১৯৭০ সালে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কংগো তে প্রথম মানুষের শরীরে সনাক্ত হয়।
৩. ১৯৭০ থেকে ১৯৯০ সালে অনেক স্মলপক্সের টিকা প্রদান কর্মসুচি চলছিল রোগটাকে বিলুপ্ত করার জন্যে। তখন দেখা গিয়েছিল যে এই টিকা দেয়ার কারনে মানুষের মাংকিপক্সের বিরুদ্ধেও কিছুটা প্রটেকশেন পেত। স্মলপক্স বিলুপ্ত হওয়ার পর থেকে আবার কিছু কিছু জায়গায় মাংকিপক্স বেড়িয়ে আসে।
৪. দুইটা ভ্যারিয়েন্ট আগে জানা ছিল - একটা কংগো থেকে, একটা পশ্চিম আফ্রিকা থেকে। কংগো ভ্যারিয়েন্টে প্রায় ১০% মৃত্যুর হার - যেটা অনেক কে খুব ভয়ে ফেলে দিচ্ছে। কিন্তু পশ্চিম আফ্রিকা ভ্যারিয়েন্টে মৃত্যুর হার ১%। ইউরোপে এ পর্যন্ত পাওয়া গিয়েছে পশ্চিম আফ্রিকা ভ্যারিয়েন্ট, তথা কম ভয়াবহটা। এটাও মনে রাখতে হবে যে যেই গ্রামগুলোতে মাঝে মাঝেই ধরা পরে এই রোগ, সেখানে তেমন সাস্থ্যব্যবস্থা নাই, তাই উন্নত সাস্থ্য ব্যবস্থায় ইন শা আল্লাহ এর চেয়ে অনেক কম মানুষের মৃত্যু হবে।
৫. সাধারনত মাংকিপক্স ছড়ায় পশু থেকে মানুষের কাছে - যেমন কাঠবিড়ালি, ইদুর ইত্যাদি। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে একটা আউটব্রেক হয়েছিল একটা কুকুরের মাধ্যমে। সেই কুকুর কে রাখা বয়েছিল ইদুরের সাথে যার থেকে ট্রান্সমিশান হয়।
৬. এবারের আউটব্রেকটা অন্য রকম কারন কখনো এত দেশে একি সাথে এত ভাইরাস ছড়ায় নাই। এর মানে, মনে হচ্ছে যে ভাইরাস এখন মানুষ থেকে মানুষ সংক্রমিত হচ্ছে। এ পর্যন্ত ইউরোপে বেশ কিছু কেইস দেখা গিয়েছে যাদের পশ্চিম আফ্রিকা ভ্রমনের কোন হিস্ট্রি নাই।
৭. উপসর্গ গুলো কি কি? - জ্বর (১০০.৪ ডিগ্রি ও উপরে) এর সাথে মাথা ব্যাথা, গা-হাত-পা ব্যাথা এবং প্রচন্ড ক্লান্ত লাগা। এর সাথে সাধারনত কিছু লিম্ফ নোড (লসিকা গ্রন্থি) ফুলে যায়। জ্বরের ৪-৫ দিন পর আসে একটা র্যাশ যেটা গোটা গোটা হয়ে ওঠে- কিছুটা জলবসন্ত বা চিকেনপক্সের মত কিন্তু সাইজে আরেকটু বড়। শুরু হয় মুখ বা যৌনাঙ্গে তারপর ছড়িয়ে পরে শরীরে।
৮. কোভিডের তুলনা সংক্রমনের হার এখনো অনেক কম কিন্তু শুন্য নয়। মানুষ থেকে মানুষ ছড়ায় কয়েক ভাবে - এই চর্ম গোটা গুলোর স্পর্শে আসলে। অসুস্থ রোগীর ব্যবহৃত কাপর বা বেডশিট থেকে। কাশি বা হাঁচির মাধ্যনে। সেক্সুয়াল ট্রান্সমিশান প্রমানিত না হলেও এর সম্বাভনা আছে বলে মনে করা হচ্ছে। সব চেয়ে বেশি ঝুকি রুগির একদম কাছের মানুষের - যারা তার সাথে ঘুমায়, তার কাপড়-বেডশিট পরিষ্কার করে ইত্যাদি। এর পর অনেক ঝুঁকি সাস্থ-কর্মিদের। পিপিই জরুরি।
৯. এক্সপোজড হওয়ার ৫-২১ দিন পর উপসর্গ শুরু হয়। ৭ নং পয়েন্টে বলেছি উপসর্গ গুলো কি কি হয়
১০. অধিকাংশ মানুষের কিছুটা খারাপ লাগলেও কোন সমস্যা ছাড়াই ভাল হয়ে যায় ২-৪ সপ্তাহের মধ্যে। কিছু মানুষের সিরিয়াস হতে পারে। সিরিয়াস হওয়ার কারন সাধারনত অন্যান্য জীবানূ চান্স নিয়ে ঝাপিয়ে পরা (মেডিকেল টার্মটা সেকেন্ডারি ইনফেকশান)। ফুসফুস এর ইনফেকশান (নিউমোনিয়া), ব্রেইন এর (এনকেফালাইটিস), চোখের (বিশেষ করে কর্নিয়ার) এবং সারা শরীরে ছড়িয়ে যাওয়া ইনফেকশান (সেপসিস) এর কারনেই সিরিয়াস রোগ হয়। এই সব গুলো কমপ্লিকেশানই ম্যানেজ করা যায় যদি ভাল সাস্থ্য ব্যবস্থা থাকে।
১১. এটা প্রথম আউটব্রেক না। ২০১০ সাল থেকে বেড়ে আসছে। ২০২০ সালে কংগো তে ৪,৬০০ কেইস পাওয়া গিয়েছিল মাংকিপক্সের। ২০১৭ থেকে ৫০০+ কেইস পাওয়া গিয়েছে নাইজেরিয়াতে। ২০০৩ সালে ৭০টা কেইস পাওয়া গিয়েছিল যুক্তরাষ্ট্রে।
১২. বেশি করে পানি খাওয়া ও প্যারাসিটামল খেয়েই অধিকাংশ মানুষ পার পেয়ে যাবে। কমপ্লিকেশান হলে তার স্পেসিফিক কিছু ওষুধ লাগতে পারে। একটা লাইসেন্স করা ওষুধ আছে যেটা স্মলপক্সে ব্যবহৃত হয়েছিল কিন্তু পৃথিবীর তেমন কোথাও উৎপাদন নাই - আর আরো অনেক চিকিৎসা লাগবে। স্মলপক্স এর ভ্যাকসিন ৮৫% প্রটেকশান দেয়। যদিও আমরা যারা অনুর্ধ্ব-৪০, তারা কেউ এই টিকা পাইনাই। মাংকিপক্সের বিরুদ্ধে আগে থেকেই একটা ভ্যাকসিন আছে যদিও উৎপাদন নাই। যেহেতু
১৩. নতুন আউটব্রেক নিয়ে অনেক কিছুই অজানা। এটা কি একটা নতুন ভ্যারিয়েন্ট যার কারনে আগের চেয়ে বেশি ছড়াচ্ছে? জানি এটা তেমন সংক্রমক না কিন্তু কতটা সংক্রমক? এর মৃত্যুর হার কত? স্মলপক্স ভ্যাকসিন কি আদৌ আগের মত প্রটেকশান দিবে? এটা কি মহামারি আকার ধারন করতে পারে? এমন অনেক অনেক প্রশ্নের কোন জবাব নাই।
আজ যা লিখেছি তা একদম সীমিত ডাটার উপর বেইজ করা। নতুন তথ্য আসলে এবং আমাদের অভিজ্ঞতা বাড়লে আরো জানতে পারব ইন শা আল্লাহ। কোন ভবিষ্যৎবানি করবনা কারন আমরা কেউ জানিনা। যে ভবিষ্যৎবানি করবে ধরেই নিবেন সে না জেনে কথা বলছে। আমি তেমন স্তংকিত না এবং মনে হয় যে বেশি সিরিয়াস হবেনা, কিন্তু বুকে হাত দিয়ে এ কথা বলার সাহস নাই। আরো ডাটা আসুক, তারপর দেখা যাবে।
#কার্টেসীঃ Dr. Raiiq Ridwan
Specialty Registrar, Emergency Medicine
Cambridge University Hospitals
Undergraduate Clinical Supervisor
University of Cambridge
03/01/2022
একই প্রোডাক্ট সবাইকে স্যুট করবে এমনটা কোন ব্রান্ড দাবি করে না। ভিন্ন ভিন্ন মানুষের ত্বকের ধরন ভিন্ন তাই একেক জনের কাছে একেক প্রোডাক্ট ভালো। কিন্তু তাই বলে আপনার স্যুট করেনি বলে পুরো ব্রান্ডকেই ফালতু বলে দাবি করবেন এটা ঠিক নয়।
দেশের যেকোনো প্রান্তে থেকে UK,USA KOREAN'র best প্রোডাক্টস অর্ডার করুন ঘরে বসে ডিসকাউন্ট অফারে।
▪️This is best Products at best price.
▪️We brought authentic product Insha-allah .
▪️for more inquiries inbox Please .
20/11/2021
এইবার শপিং হবে শীতের আমেজে ❤
দেশের যেকোনো প্রান্তে থেকে UK,USA KOREAN'র best প্রোডাক্টস অর্ডার করুন ঘরে বসে ডিসকাউন্ট অফারে।
▪️This is best Products at best price.
▪️We brought authentic product Insha-allah .
▪️for more inquiries inbox Please .
14/11/2021
The Ordinary Ascorbyl Glucoside Solution 12% Brightening Serum 30ml
Vitamin C is an effective antioxidant, brightens the skin tone and reduces signs of aging. In its pure form, Vitamin C is unstable in water.
Vitamin C promotes collagen production
Diminish fine lines, and is essential for firm, youthful skin
It helps to heal damaged skin
The Ordinary Ascorbyl Glucoside Solution 12% সেরাম স্ট্যান্ডার্ড ভিটামিন সি সেরাম গুলোর ভিতরে একটি। সব থেকে বড় ব্যাপার হলো এটি ফাঙ্গাল একনি সেফ। 😇❄️ । কেনো বড় ব্যাপার ? কারণ বেশিরভাগ ভিটামিন সি সেরাম গুলো ফাঙ্গাল একনি সেফ না, ব্রান্ড বা কোম্পানি ক্লাইম করলেও দেখা যায় প্রোডাক্টটি ফাঙ্গাল একনি ট্রিগার। সো সব থেকে বড় প্লাস পয়েন্ট এটি ফাঙ্গাল একনি সেফ।
Ascorbyl Glucoside কে বলা হয় ব্রাইটেনিং Ingredients , অনেকেই Ascorbyl Glucoside লিখে গুগোল করলেই পেয়ে যাবেন। ব্রাইটেনিং সবাই চায়, আর হয়তো এই কারণে এই প্রোডাক্ট এতো হাইপ বিশ্ব জুড়ে।এছাড়া Ascorbyl Glucoside হলো এন্টিঅক্সিডেন্ট ।
The Ordinary Ascorbyl Glucoside Solution 12% সেরামের Ingredient Safety Breakdown Rate হিসাব করলে এটি ৯২% রিস্ক ফ্রি, আর মাত্র ৮% মডারেট রিস্ক হিসাবে ধরা যায়।
For order please inbox us
14/11/2021
Simple Smoothing Facial Scrub 75ml
রেগুলার স্কীন কেয়ারে অবশ্যই scurb রাখতে হবে,,
স্ক্রাব স্কিনে অন্যান্য প্রোডাক্ট সহজে কাজ করতে হেল্প করে কারণ স্ক্রাব করলে স্কিন অনেকটাই active হয়ে যায়
👉 স্ক্রাব স্কিনের ময়লা পরিষ্কার করতে সাহায্য করবে। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে৷ লোমকুপের ভেতর থেকে ময়লা বের করে।
👉 রোদে পোড়া ভাব কমায় এবং ত্বকের আর্দ্রতা ঠিক রাখে।
👉 ত্বকের মৃত কোষ দূর করে ত্বকের গ্লো ফিরিয়ে আনে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Road No/1, Nikunja 2, Khilkhet/
Dhaka
1229
