Organic Happiness
Our mission is to provide pure, organic and natural products to your doorstep. So that you can enjoy the best products which will make your life healthy.
ভেজালের ভিড়ে খাটি পণ্য আপনার হাতের নাগালে পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেরা মানের পণ্য আপনার দোরগোড়ায় পৌঁছে দিয়ে বেস্ট সার্ভিস নিশ্চিত করতে চাই আমরা।
★ প্রোডাক্ট লিস্টঃ
বাদাম
মিক্সড ড্রাই ফ্রুটস
মিক্সড সিড
চিয়া সিড
ইসুবগুল
কালোজিরা
তোকমাদানা
সাদা তিল
পপকর্ন এর ভুট্টা
মূলতানি মাটি
Natural Face Pack
নারকেল তেল
Natural Hair Oil
★ অর্ডার করার নিয়মঃ
যে পণ্য অর্ডার করতে চান সেই পণ্যের প
প্রোটিন, ফাইবার আর ম্যাগনেসিয়াম লাগবে❓
তাহলে রাজমা হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো অপশন
পুষ্টিগুণের পাশাপাশি স্বাদেও অসাধারণ এই রাজমা ✌️
কিভাবে আমাদের নাটি ওটস তৈরি হয় ❓
13/01/2026
আফসোস, চা শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক আজও আমরা দিতে পারলাম না‼️
08/01/2026
বেশিরভাগ মানুষ মনে করে বড় কোনো অসুখ হলে শরীর আগে থেকেই ভয় দেখাবে।
কোলন ক্যান্সার ঠিক উল্টো।
এটা নীরবে শুরু হয়।
আর আমরা একে গ্যাস, পাইলস, অ্যাসিডিটি বা আইবিএস ভেবে এড়িয়ে যাই।
এই লেখাটা ভয় দেখানোর জন্য না।
চোখ খুলে দেওয়ার জন্য।
কোলন ক্যান্সার কী
বড় অন্ত্রের ভেতরে ছোট একটা মাংসপিণ্ড দিয়ে শুরু হয়। একে পলিপ বলা হয়। শুরুতে কোনো ব্যথা নেই। কোনো নাটকীয় উপসর্গ নেই। ধীরে ধীরে বড় হয়। সমস্যা হয় তখনই, যখন অনেক দেরি হয়ে যায়।
যে লক্ষণগুলো আমরা সবচেয়ে বেশি অবহেলা করি
পায়খানার অভ্যাস বদলে যাওয়া
হঠাৎ কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া শুরু হলো
দু–তিন সপ্তাহেও ঠিক হলো না
আগে নিয়মিত ছিল, এখন আর নেই
কখনো শক্ত, কখনো পাতলা পায়খানা
এটা যদি নতুন হয় এবং লেগেই থাকে, তাহলে গুরুত্ব দিতে হবে
পায়খানার আকার বদলে যাওয়া
আগের মতো না, খুব চিকন হয়ে গেছে
বারবার অল্প অল্প পায়খানা হচ্ছে
মনে হয় পুরোটা বের হয়নি
এগুলো অন্ত্রের ভেতরে কিছু বাধা থাকার ইঙ্গিত হতে পারে
পায়খানায় রক্ত
লাল রক্ত দেখলে আমরা বলি পাইলস
কালচে বা গাঢ় হলে ভাবি খাবারের সমস্যা
অনেক সময় চোখে দেখা যায় না, কিন্তু শরীরের ভেতরে ধীরে ধীরে রক্ত ঝরে
এর ফল আয়রন কমে যাওয়া, হিমোগ্লোবিন কমে যাওয়া
বিশেষ করে ৪৫ বছরের পর হলে এটা খুব গুরুত্বপূর্ণ সংকেত
পেটের ব্যথা ও অস্বস্তি
বারবার পেট মোচড়ানো
খাওয়ার পর ব্যথা বাড়ে
নিচের পেটে ভারি ভারি লাগে
গ্যাস জমে থাকে, ফাঁপা ভাব যায় না
নতুন করে শুরু হওয়া এই উপসর্গগুলো অবহেলা করা ঠিক না
পায়খানা শেষে তৃপ্তি না পাওয়া
মনে হয় এখনও কিছু রয়ে গেছে
বারবার বাথরুমে যাওয়ার তাগিদ
বিশেষ করে রক্ত বা শ্লেষ্মার সাথে হলে সতর্ক হতে হবে
কারণ ছাড়াই ওজন কমে যাওয়া
ডায়েট করছেন না
ব্যায়াম বাড়াননি
তবুও ওজন কমছে
খেতে ইচ্ছা কমে যাচ্ছে
এটা শরীরের ভেতরের বড় সমস্যার ইঙ্গিত হতে পারে
অস্বাভাবিক ক্লান্তি
অল্প কাজেই হাঁপিয়ে যাওয়া
সবসময় দুর্বল লাগা
মাথা ঘোরা
চেহারা ফ্যাকাশে
অনেক সময় এটা নীরব রক্তক্ষরণের ফল
যাদের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকা দরকার
বয়স ৪৫ বছরের বেশি
পরিবারে কোলন ক্যান্সার বা পলিপের ইতিহাস
আগে নিজে পলিপে ভুগেছেন
দীর্ঘদিন আলসারেটিভ কোলাইটিস বা ক্রনের রোগ
অতিরিক্ত ওজন, ধূমপান, নিয়মিত মদ্যপান
লাল মাংস বেশি, আঁশযুক্ত খাবার কম
কখন আর দেরি করা যাবে না
বারবার রক্ত গেলে
পায়খানার অভ্যাস দুই তিন সপ্তাহেও ঠিক না হলে
পেট ব্যথা ও ফাঁপা ভাবের সাথে ওজন কমলে
কারণ ছাড়া আয়রন বা হিমোগ্লোবিন কমে গেলে
পরিবারে ইতিহাস থাকলে
মনে রাখবেন
কোলন ক্যান্সার প্রথমে সাধারণ পেটের সমস্যার মতোই লাগে
যেটা বারবার হয়, সেটাই বিপজ্জনক
আগে ধরা পড়লে এই ক্যান্সার পুরোপুরি নিরাময়যোগ্য
এই লেখাটা শেয়ার করুন
কারণ হয়তো আপনার একটুখানি সচেতনতা কারও জীবন বাঁচাতে পারে
ডা.আব্দুর রহমান
08/01/2026
কেএফসি বা ম্যাকডোনাল্ডসের মতো জায়ান্টরা কোটি কোটি ডলার খরচ করেও একটা লোকাল চেইনের সাথে পেরে উঠছে না। নাম তার আল-বাইক।
কিন্তু এর কারণ তাদের সেই বিখ্যাত গার্লিক সস কিংবা কম দাম—কোনোটাই না।
আল-বাইকের এই বিশাল সাম্রাজ্য দাঁড়িয়ে আছে ৪৮ বছর আগের একটা সিক্রেট ডিলের ওপর।
১৯৭৪ সালে সব জমানো টাকা দিয়ে শাকুর আবু গাজালা শুরু করেছিলেন 'ব্রোস্ট' রেস্তোরাঁ। কিন্তু মাত্র দুবছরেই তিনি ক্যানসারে মারা গেলেন। ব্যবসাও জমেনি তত দিনে।
নৌকোর পাল তুললেন তার দুই ছেলে ইহসান আর রামি।
একদিকে পাহাড় সমান ঋণ। আর তত দিনে ৪০০ শ-এর বেশি এরকম দোকানে ভরে গেছে জেদ্দা।
এরকম সময়ে খরচ কমানোটাই কমনসেন্স। কিন্তু বাবার একটা অদ্ভুত নিয়ম পালন করে যাচ্ছিলেন দুই ছেলে।
প্রতিটা চিকেন বিক্রি করে ১ রিয়াল দান করতেন তারা। লাভ হোক কি লস—এই নিয়ম সব সময় বলবত।
আজ আল-বাইকের এই বিশাল সাম্রাজ্য কোনো সিক্রেট সসের জাদুতে নয়, দাঁড়িয়ে আছে সেই ১ রিয়ালের বরকতে।
কারণ, ব্যবসায় পার্টনার যখন আল্লাহ, তখন আপনাকে থামাবে কে?
#বারাকা #বিজনেস
©
30/12/2025
আগে ১০০ গ্রাম বীজে ৫০ টা ছবি তুলতাম, আর এখন মাসে একবার ছবি তুলতেও ইচ্ছা করে না 😑
আমি মনে হয়, বয়সের আগেই বুড়া হয়ে গেছি 🥴
ছবিটা আমাদের সিড মিক্সের। আগের ছবি হইলেও এখনো একই কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ। আমরা কথায় না কাজে বিশ্বাসী। তাই বেশি কথা বলি না। ডায়রেক্ট কাজ করি। অর্ডার করে যখন ভালো বীজ হাতে পাবেন তখন দেখবেন অটোমেটিক মন ভালো হয়ে যাবে
আর আমাদের সিড মিক্সে পাবেন-
মিষ্টি কুমড়া বীজ
সূর্যমুখী বীজ
সাদা তিল
তিসি
আপনি চাইলে আরও বীজ এড করতে পারবেন, কোনো সমস্যা নাই
30/12/2025
২০২৫ এর ডিসেম্বর বাংলাদেশের জন্য একটা কালো অধ্যায় হয়ে থাকবে। কারণ এই ডিসেম্বরে আমরা৷ দুইজন প্রকৃতি দেশপ্রেমিককে হারিয়েছি
শহীদ ওসমান হাদি
বেগম খালেদা জিয়া
আল্লাহ তাদের জান্নাতের বাসিন্দা করুন
23/12/2025
দেখেন বাদাম, বীজ নেওয়ার পর যদি ফ্রিজে না রাখেন তাইলে পোকা হবে এটা আমরা বারবার বলি। বলে কাজ হয়না বলে এখন কাগজে লিখে দেই
হাতি লিখি না, কারণ দেখতে পচা লাগে। সুন্দর ডিজাইন করে প্রিন্ট করে দেই। তারপরও যদি আপনারা এই বিষয়টা হেলাফেলা করেন তাইলে আমাদের কি কোনো দোষ আছে বলেন❓
আমাদেরও খারাপ লাগে যখন আপনারা টাকা দিয়ে একটা প্রোডাক্ট নেওয়ার পর সঠিকভাবে সংরক্ষণ এর অভাবে জিনিসটা নষ্ট হয়ে যায়
আমরা বাদাম বা বীজে কোনো কেমিক্যাল বা প্রিজারভেটিভ দেই না। তাই এটায় কিছুদিন পর পোকা হয়। এটা একটা নরমাল ন্যাচারাল প্রসেস। যদি আমরা কেমিক্যাল দিতাম তাইলে প্রোডাক্ট অনেকদিন ভালো থাকতো ঠিকই কিন্তু সর্ব*নাশ হইতো আপনার এবং আপনার প্রিয়জনের। কেমিক্যাল আর প্রিজারভেটিভ এর কারণে যে কত শত রোগ হয় আমাদের তা বলে শেষ করা যাবে না
তাই পোকা হওয়ার ভয় থাকলেও আপনাদের স্বাস্থ্যের কথা ভেবে আমরা কোনো কেমিক্যাল দেই না। একটু কষ্ট করে ফ্রিজের নরমালে রাখবেন। তাহলে আর পোকা হবে না ইনশাআল্লাহ
ছবিটা কাস্টমার চিয়া সিড নেওয়ার কিছুদিন পর শেয়ার করেন। চিয়া সিড ঠিকঠাক পেলেও, আপু ফ্রিজে রাখতে ভুলে যান। তাই কয়েকদিন পর পোকা হয়ে যায় 🥲
11/12/2025
প্রত্যেকটা ফ্যামিলিতে একটা বাতিল মানুষ থাকে। বাতিল বললাম কেন জানেন❓কারণ এরা বেশিরভাগ ক্ষেত্রেই ভাদাইম্মা ক্যাটাগরির হয়।কাজের কাজ কিছুই করে না, খালি অকাজের ওস্তাদ
এইজন্য এদের দেখলেই ঘরের মানুষজন ফাপরের উপর রাখে। কথায় কথায় ঝারি দেয়। যত ধরনের ভ্যাজালের কাজ আছে, সব এদের দিয়ে করায়
এরা সরকারি সম্পত্তি হয়ে যায়। কারণ এদের দিয়ে সবাই বিনামূল্যে কাজ করায়। বেশিরভাগ ক্ষেত্রে ঘরের বেকার ছেলে এইরকম সরকারি কামলা দেয়। এদের সবাই অবহেলা করে
ঠিক সেইরকম একটা বীজ হইলো "সাদা তিল"। এইটারে সবাই অবহেলা করে কিন্তু বাতিল মানুষের সাথে এটার বড় পার্থক্য হলো এটা যথেষ্ট কাজের জিনিস। খুব হেলদি একটা বীজ। কিন্তু কেউ এইটারে তেমন একটা দাম দেয় না
তাই সাদা তিল অবহেলায় পরে থাকে শেল্ফ এর পিছনে। তবে একটা জিনিসে এই সাদা তিলের জব্বর কদর আছে। সেটা হলো "তিলের খাজা"। কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা চিনে না এমন মানুষ খুব কম আছে। সেই তিলের খাজার প্রধান উপকরণ হলো এই তিল
মানুষ তিলের কদর না করলেও তিলের খাজার জব্বর কদর করে
#সাদাতিল #তিল #বীজ
কাস্টমাররাই আমাদের খারাপ হতে বাধ্য করে 😥
10/12/2025
মারজুক রাসেল খুব সুন্দর একটা কথা বলছেন যে, "তুমি কারো কাছে ডাইল ভাত, আবার কারো কাছে কাচ্চি"
এই কথাটা বাস্তবতার প্রেক্ষিতে একদম ১০০০% সত্য। আমাদের জীবনে এই কথার প্রমাণ আমরা প্রায়ই পাই। দেখবেন কেউ কেউ আপনারে এত বেশি প্রাইওরিটি দিবে আর আপনার কদর করবে যে, মনে হবে আপনি তার কাছে কাচ্চি। অন্যদিকে কেউ আবার আপনাকে ডাইল ভাতের সমান দামও দিবে না
যারা আপনারে কাচ্চি মনে করবে তাদের সব সময় আশেপাশে রাখবেন। আর যারা ডাউল ভাতের মতন দাম দিবে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আমি নিজেও বাস্তব জীবনে এই থিওরি মানার চেষ্টা করি
এতক্ষণ এই কথা বলার মূল কারণ হলো, আমাদেরই সিড মিক্স দেখে অনেকেই নাক সিটকায়‼️ বলে এই জিনিস কেমনে খায়❓
তাদেরকে বলবো, ভাই আপনার কাছে হয়তো এইটা ডাল ভাত কিন্তু কারো কারো কাছে এটা কাচ্চি। যারা এই সিড মিক্সের কদর বুঝে, যারা এটার গুনাগুন সম্পর্কে জানে তারা এইটারে কাচ্চির মতো মাথায় করে রাখে।
তাদের কাছে আমাদের কোনো বকর বকর করা লাগেনা। এমনিতেই এসে তারা অর্ডার করে। আর যারা এটা চেনেনা বোঝেনা তারা এগুলো রে ডাইল ভাত ভাবে
আর যারা এখনো চিনেন নাই যে "সিড মিক্স" কি জিনিস। তারা আসলে পড়ালেখা জানে না। জ্ঞানের ঘাটতি 🥴
সিড মিক্স মানে একসাথে কয়েক পদের বীজ থাকে-
📌 সাদা তিল
📌 তিসি
📌 মিষ্টি কুমড়া বীজ
📌 সূর্যমুখী বীজ
আর বীজগুলা সব ভাজা থাকে তাই খাইতেও অনেক মজা
#সিডমিক্স
সবাই ভেজালের কারবার করে‼️
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
Joynal Market, Uttara
Dhaka
1230
