Live Healthy 24/7

Live Healthy 24/7

Share

লিভ হেলদি ২৪ঘন্টা/সপ্তাহে ৭দিন

07/02/2021
21/06/2020

Breathing Exercises :

করোনায় মুল আক্রান্ত হয় যে অর্গানটি তা হলো ফুসফুস। সুতরাং আপনার ফুসফুসের কার্যক্ষমতা বাড়ানো খুবই জরুরি।

তাছাড়া ফুসফুসের এই ব্যায়াম আপনার মানসিক চাপও কমায়।

কিভাবে করবেনঃ

👆১. নাক দিয়ে বুক ফুলিয়ে শ্বাস নিন। ৫-১০ সেকেন্ড ধরে রাখুন। মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। এই ভাবে ১০ বার করুন। শেষ বার নাকে রুমাল/ টিস্যু পেপার চেপে জোরে কাশি দিয়ে শ্বাস ছাড়ুন। এই ব্যায়ামটি পুনরায় আরও একবার একই নিয়মে করুন।
( এটা আপনার ফুসফুসে অক্সিজেনের রিজার্ভ বাড়াতে সাহায্য করবে)

👆২. বুকে বালিশ দিয়ে ওপর ( Prone position ) হয়ে শোন। জোরে শ্বাস নিন। ৫-১০ সেকেন্ড ধরে রাখুন। শ্বাস ছাড়ুন। এইভাবে বার বার শ্বাস নিন আর ছাড়ুন।
( এই পজিশনটা করোনা রোগীর জন্য খুবই উপকারী। এটা আপনার ফুসফুস হতে রক্তে অক্সিজেন Exchange এ সহায়তা করবে।)

👆৩. বাম নাক আংগুল দিয়ে বন্ধ রাখুন।ডান নাক দিয়ে শ্বাস নিন, ৫-১০ সেঃ শ্বাস ধরে রাখুন। তারপর আস্তে আস্তে ডান নাক দিয়ে শ্বাস ছাড়ুন। আবার ডান নাক বন্ধ রেখে বাম নাক দিয়ে করুন।

( এটা আপনার Airway patency ensure করবে এবং প্রয়োজন এর সময় ফুসফুসে অধিক পরিমানের অক্সিজেনের যাতায়াত নিশ্চিত করবে।)

👆৪. ডান হাত বুকে বাম হাত পেটে রাখুন। এবার বুকে চাপ দিয়ে নাক দিয়ে লম্বা করে পেট ফুলিয়ে শ্বাস নিন। ৫-১০ সেঃ ধরে রাখুন। শীষ দেয়ার মত ঠোঁট দিয়ে আস্তে আস্তে শ্বাস ছাড়ুন।

(এটা আপনার শ্বাস নেয়ার গুরুত্বপূর্ণ পেশী Diaphragm এর কার্যক্ষমতা বাড়াবে।)

👆৫. ৪ নং পজিশন এ থেকে এবার পেটে চাপ দিয়ে নাক দিয়ে লম্বা করে বুক ফুলিয়ে শ্বাস নিন। ৫-১০ সেঃ ধরে রাখুন। শীষ দেয়ার মত ঠোঁট দিয়ে আস্তে আস্তে শ্বাস ছাড়ুন।
(এটা আপনার শ্বাস নেয়ার গুরুত্বপূর্ণ পেশী External Intercostal Muscle এর কার্যক্ষমতা বাড়াবে।)

👆৬. সকালে - বিকালে লম্বা শ্বাস নিয়ে বেলুন ফুলান।
( এটা আপনার Exessory Respiratory Muscle গুলোকে কর্মক্ষম রাখবে যা ক্রাইসিস মুহুর্তে আপনাকে সাহায্য করবে)

বি.দ্র.
👆১. প্রথম ব্যায়াম দুটি করোনা হওয়ার আগে ও করোনা আক্রান্ত অবস্থায় করলে করোনা আক্রান্ত ফুসফুসে অক্সিজেনের ঘাটতি বা শ্বাস কষ্ট দেখা দেয় না।

👆২. শ্বাস কষ্ট, বুকে ব্যথা অবস্থায় কিংবা কাশি থাকলে এই ব্যায়াম করবেন না।

👆৩. হ্রদরোগে আক্রান্ত রোগী এই ব্যায়াম করার আগে অবশ্যই ডাঃ এর পরামর্শ নিবেন।

👆৪. এই ব্যায়াম করার সময় হঠাৎ করে শ্বাস কষ্ট, বুকে ব্যথা, কিংবা কাশি শুরু হলে অতিসত্ত্বর ব্যায়াম বন্ধ করে বসে স্বভাবিক শ্বাস নিন। প্রয়োজনে ডাঃ এর পরামর্শ নিন।

👆৫. Breathing Exercises কোন Shortcut প্রসেস নয়। দীর্ঘ দিন অভ্যাসে আপনি বাকি জীবন আপনার ফুসফুস কে অধিক কার্যক্ষম রেখে স্বাভাবিক জীবন যাপন করতে পারেন।

ফুসফুসের কার্যক্ষমতা বাড়ান এবং মানসিক চাপ মুক্ত থাকুন।

নিয়মিত ফুসফুসের ব্যায়াম করুন।
সুস্থ্য থাকুন।

29/04/2020

প্রসঙ্গ n95 মাস্ক : ডু'স অর ডো'ন্ট ডুস
ডু'স
✅ আপনার মুখের গঠন অনুযায়ী মাস্ক সাইজ নির্বাচন করুন।
✅ মাস্ক পড়ার পূর্বে ভালো করে হাত সাবান দিয়ে ধুয়ে নিন।
✅ ব্যবহারের পূর্বে ছেঁড়া ফাটা আছে কিনা চেক করে নিন,
✅ মাস্ক এর ভিতরের অংশে টাচ করা থেকে বিরত থাকুন।
✅ আপনার প্রপার ফিট ইনসিওর করুন, মনে রাখবেন এটা যেন আপনার নাক এবং মুখ সম্পূর্ণভাবে কভার করে, এবং মুখের চারপাশে সম্পূর্ণভাবে সিল করে রাখে।
✅ নাকের চারপাশে হালকা একটু মৌল্ড করে নিতে পারেন।
✅ মাস্ক পড়ার পর অবশ্যই সিল টেস্ট বা লিক টেস্ট করতে হবে।
✅ মাস্ক খোলার সময় মাথাকে একটু হালকা সামনের দিকে টিল্ট করে তারপর মাস্ক খুলতে হবে।
✅ সবার প্রথমে ব্যাক স্ট্রিপ টা খুলতে হবে এবং তারপর মাথার উপরের টা খুলতে হবে।
✅ মাস্ক খোলার পরে অবশ্যই হাত ভালো করে সাবান দিয়ে ধুতে হবে, এবং সম্পূর্ণ মুখমণ্ডল ধুয়ে নেওয়া ভালো।
✅ 0.৩ মাইক্রন এয়ার পার্টিক্যালসকে ব্লক করতে পারে এমন যেকোনো মেডিকেল মাস্ক অথবা ইন্ডাস্ট্রিয়াল মাস্ক আমরা n95 এর অল্টারনেট হিসাবে ব্যবহার করতে পারবো।
✅ আপনার ব্যবহৃত n95 মাস্ক টি যদি পুনর্বার ব্যবহার করতে চান তবেই স্টিম স্টেরিলাইজেশন অথবা ভ্যাপোরাইজ্ড হাইড্রোজেন পার অক্সাইড স্টেরিলাইজেশন করা যেতে পারে।
ডো'ন্ট ডুস
❎ গ্লাভস ছাড়া খালি হাতে মাস্ক খোলা যাবে না।
❎ গাউন খোলার আগে মাস্ক খোলা যাবেনা, মনে রাখতে হবে মাস্ক খুলতে হবে সবার শেষে।
❎ কোন কারনে মাস্কটি ভিজে গেলে ব্যবহার করা যাবে না খুলে ফেলতে হবে।
❎ মাস্ক খোলার সময় অবশ্যই মাস্ক এর সামনের অংশ টাচ করা যাবেনা।
❎ n95 মাস্ক কে অবশ্যই গলার সঙ্গে দীর্ঘক্ষণ ঝুলিয়ে রাখা যাবে না।
❎ n95 মাস্ক এর নিচে কোন প্রকার সার্জিক্যাল মাস্ক পরা যাবে না, কারণ তাতে মাস্কটি সিল হবে না, যদি পড়তে হয় তবে n95 মাস্ক এর উপরে সার্জিক্যাল মাস্ক পড়া যেতে পারে।
❎ মাস্কটি যদি আপনার মুখে ফিট না হয় বা পাশ দিয়ে বাতাস লিক করে, তবে মনে করতে হবে এটি আপনার সাইজের নয়।
❎ n95 মাস্ক কখনো রোদে রাখা যাবে না।
❎ n95 মাস্ক পানি দিয়ে ধুয়ে ব্যবহার করা যাবে না এতে মাস্কটির পারফরমেন্স ২১ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
❎ আপনার n95 মাস্ক টি অ্যালকোহল বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করা যাবে না এতে মাছটির পারফরম্যান্স ৩৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
❎ আপনার ব্যবহৃত n95 মাস্কটি যদি ইউ ভি রেডিয়েশন দিয়ে ডিসইনফেকটেন্ট করতে চান তাহলে এর কার্যকারিতা ৯০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
❎ আপনার ব্যবহৃত n95 মাস্ক টি অবশ্যই ফেলে দিতে হবে যদি আপনি কোন এরোসল জেনারেটর প্রসিডিউর করে থাকেন অথবা আপনার মাস্ক‌টি কন্টামিনেটেড হয় কোন রেসপিরেটরি অথবা ন্যাজাল সিক্রেশন, বা ব্লাড দিয়ে।

25/04/2020

"ইফতার করুন স্বাস্হ্যকর খাবার দিয়ে"
ইফতারের খাবারের নমুনা:

১.মুড়ি ১ কাপ
২.ছোলা বুট ১ কাপ
৩.লেবুর শরবত,বেলের শরবত
৪.মালটা/আপেল/কমলা
৫.কলা(ছোট ২টা)
৬.খেজুর ১ টা
৭.কচি ডাবের পানি
৮. প্রচুর পানি পান করুন

10/04/2020

করোনায় আক্রান্ত হয়ে পৃথিবীতে মৃত্যুর সংখ্যা প্রায় ১লাখ। বাংলাদেশে এ পর্যন্ত মৃত্যু ২৭.গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আক্রান্ত ৯৪ জন।

09/04/2020

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ১১২ জন রোগী শনাক্ত করা হয়েছে। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।

23/03/2020

করোনা সন্দেহে শুধুমাত্র এই হাসপাতাল গুলোতে যোগাযোগ করুনঃ

১।সংক্রামক ব্যাধি হাসপাতাল
(Infectious Disease Hospital)
ঠিকানাঃমহাখালী বাস স্ট্যান্ড এর সামনে ,ঢাকা।

২।কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
ঠিকানাঃ এম ই এস বাস স্ট্যান্ড এর সামনে,
হোটেল রেডিসনের বিপরীত পাশে,ঢাকা।
ফোন নাম্বারঃ +880255062350, 55062201,
55062349

৩।কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল
ঠিকানাঃ ঈশাখা এভিনিউ, রাজউক কলেজের পাশে, উওরা,ঢাকা
মোবাঃ 01999-956290

৪।ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল
ঠিকানাঃ বাবু বাজার ব্রিজ,পুরান ঢাকা
ফোনঃ 02- 57390860

৫।রেলওয়ে জেনারেল হাসপাতাল
ঠিকানাঃ মতিঝিল আইডিয়াল স্কুলের বিপরীতে,ঢাকা

৬।মিরপুর ১ মাতৃসদন হাসপাতাল

এই ৬টি হাসপাতালেই কেবল আপনারা যোগাযোগ করুন কারন অন্য হাসপাতাল গুলোতে করোনা চিকিৎসার জন্য যথাযথ সামগ্রী নেই।তাই হয়রানীর শিকার না হয়ে উপরোক্ত হাসপাতালে যান।।

আর করোনার লক্ষন গুলো আপনাদের মাঝে থাকলে
আইইডিসিআর( IEDCR) খবর দিন।
যোগাযোগ ঃ 16263,
01550064901-05
01401184551,
01401184554-56,
01401184559-60
01401184563,
01401184568
01927711784-85
01937000011
01937110011

08/03/2020

ব্রেকিং নিউজ
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিন রোগী সনাক্ত, এদের একজন নারী, দুইজন পুরুষ। তাদের ইতালি সফরের রের্কড রয়েছে।আরও তিনজন কে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নিশ্চিত করেছে আইইডিসিআর ।

08/03/2020

গরম আবহাওয়ায় করোনা ভাইরাস বাঁচে না।৭০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রাই ভাইরাসটিকে মারতে পারে।তাই বেশি বেশি গরম পানি পানি করুন। আইসক্রিম থেকে দূরে থাকুন।

07/02/2020

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়:

25/12/2019

লেবু্র তুলনায় খোসা ৫-৬ গুণ উপকারী:

১. খোসায় লেবুর তুলনায় ৫-৬ গুণ বেশি ভিটামিন থাকে।
২. এতে রয়েছে পেকটিন যা অন্ত্রের শর্করা শোষণে সাহায্য করে এবং ওজন কমায়।
৩.এর ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।
৪.এটি নিয়মিত খেলে শরীরে সাইট্রিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায় যা কিডনি স্টোনের ঝুঁকি কমায়।
৫.বাজে কোলেস্টেরলের পরিমাণ কমাতেও লেবুর খোসা উপকারী।
৬.রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।
৭.এর এন্টি অক্সিডেন্ট ত্বকের নিচে জমে থাকা টক্সিন দূর করে যা ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka