NILA
Out of Emotion
15/01/2025
বাস্তবতা
29/11/2024
সকালে উঠার ১০ উপকারিতা:
14/11/2024
এক অসমাপ্ত প্রেমের গল্প:
প্রিয় রিশু,
জানিনা কি বলে শুরু করবো।আমার লিখতে খুব খারাপ লাগছে।এখন ভোরের দিকে।আমি সারারাত ঘুমাতে পারিনি আজ।সারাদিন কিছু খাইনি।দরজা বন্ধ করে চোখের জল ফেলতে ফেলতে আমি ক্লান্ত। ইচ্ছে ছিলো আমার বিয়ের পরও তোমার সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রাখবো,আর কিছু নয়।কিন্ত তা আর হলোনা এই জন্মে।পরের জন্মে জানিনা তোমাকে পাবো কিনা কিন্ত এটুকু বলতে পারি এ জন্মে তুমি আমার ক্ষণিকের সময়ে ছিলো একজন বিশ্বস্ত বন্ধু,ভালোলাগার একজন মানুষ,যাকে আমি আমার লাইফের অনেককিছু শেয়ার করেছি।তোমার ছবি আমার বা আমার ছবি তোমার দেখার দরকার নেই,আমরা ছিলাম আত্নার বন্ধু,যেখানে ছিলো আত্মার বন্ধন।তোমার কথা মনে থাকবে রিশু।কিন্ত আজকের ঘটনার পর থেকে তোমার সাথে আমার আর যোগাযোগ রাখা সম্ভব হবেনা।আমি কখনও চিন্তাও করিনি আজ এমন ঘটনা ঘটবে!কি ঘটনা ঘটেছে বলছি।শোনো...
আমার হোয়াটসঅ্যাপ এ কিছু সমস্যার কারণে আমার দাদাকে ঠিক করতে দিই।আমাকে ছেলে দেখতে আসা এবং দাদার কিছু কাজের জন্য এসেছিলো বাসায়।দাদা ঠিক করার সময় আমি পাশেই দাঁড়িয়ে ছিলাম,হঠাৎ বৌদি ডাক দিলে সেখানে একটু কাজে হেল্প করছিলাম।হেল্প করার সময় আমাকে ও উঠে এসে বলছে কাজ শেষ হলে আমার কাছে আসিস কথা আছে।কাজ শেষ করে ঘরে যেয়ে দেখি দাদা টেলিগ্রামে তোমার সাথে আমার কথা বলা সকল কনভারসেশন বাবাকে দেখাচ্ছে।এরপর বিষয়টা বাড়ি সুদ্ধো সবার কানে যায়।আমাকে অনেক গালিগালাজ, অপমানজনক কথা শুনতে হয়েছে যা আমি কখনও ভাবতে পারিনি রিশু।আমাকে ওরা বলছে যদি প্রেম ভালোবাসা থেকেই থাকে তাহলে কেন বিয়ের জন্য ঘটা করে ছেলে দেখা হচ্ছে?আর এখন বিয়ে ঠিক হয়ে গেছে একটা জায়গায় তারপরও এসব চলবে কেন,কতদিন ধরে সম্পর্ক চলছে,দেখা হয়েছে কতবার ইত্যাদি ইত্যাদি।আমার দাদার কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগছিলো।ও অনেক কষ্টদায়ক কথা বলেছে আমাকে যা বলার মতো না।ওরা আমার কোনো কথা বিশ্বাস করছিলোনা।ওরা সবাই বিষয়টা অন্যদিকে ভাবতে থাকে।এক পর্যায়ে বাবা আমাকে হাত জোড় করে বলছে মা তোর হাতে পায়ে ধরি আমার সম্মানটা রক্ষা কর।এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে,কথা দিয়েছি আমরা সেই জায়গায় তুই আর কোনোকিছু ঘটাস না,তিল থেকে তাল হয়ে যায়।এতোদিন যা হয়েছে,হয়েছে।তুই ঐ ছেলেটার সাথে আর কথা বলিসনা।সমাজে মেয়েদের দুর্নাম বেশি ইত্যাদি নানা কথা বলে আমাকে বুঝালো।
আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম রিশু।কিন্ত ভাবলাম কথা বললেই কথা বাড়বে,মায়া বাড়বে তাই আর রাতে আসিনি আজ।আর তাছাড়া আমার মনটা ভীষণ খারাপ ছিলো।আমার হবু বর আমাকে বারবার বলেছে আজ কোনো কারণে মন খারাপ কিনা।আমি কিছু বলতে পারিনি।আমি তার সাথে কথা বলছি ঠিকই কিন্ত আমার মনে যে কি হচ্ছে তা আমি আর স্বয়ং ভগবান ছাড়া আর কেউ জানেনা....
যা হোক রিশু বেশি কথা বলতে চাইনা,আবেগী কথাও বলতে চাইনা।তোমার সাথে হয়তো আমার আর কথা হবেনা কখনও,এটাই আমার তোমাকে দেওয়া লাস্ট ম্যাসেজ।তুমি যেখানেই থেকো ভালো থেকো,সুখী থেকো।ভগবান তোমার মনের আশা পূরণ করুক।আমার জন্যও প্রার্থনা এবং আশীর্বাদ করিও 🙏
তোমার শুভাকাঙ্খী
নীল 💙
23/10/2024
যারা রবীন্দ্রনাথ পড়েছে, যারা শরৎচন্দ্র পড়েছে তারা জানে ভালোবাসা কি গভীর মনস্তাত্ত্বিক একটা অনুভুতি! না পাবার আকাঙ্ক্ষার তীব্রতা ঠিক কতখানি!! একতরফা ভালোবাসার কি অদ্ভুত সৌন্দর্য!
হুমায়ূন যারা পড়েছে তারাও জানে, শরীর কাছে পেয়েও মন ছুঁতে না পারার কষ্ট কি রকম? বাবা মায়ের কড়া শাসনে থাকা মেয়েটাও যদি কোনোদিন তার প্রেমিককে বিয়ে করতে পারে সে ভালোবাসায় কি প্রচন্ড রকম আত্নহারা হতে পারে!
আজকাল আমাদের পছন্দ রগরগে যৌন বর্ণনায় ভরা উপন্যাস, সিনেমা, সিরিজ। কাউকে দেখলাম, ভালো লাগলো, ডেট করলাম টাইপ।
প্রথমে শরীরকে জেনে তারপর মনকে জানার গল্পই এখন আমাদের প্রিয়। বাট মনকে কি আমরা আসলেই জানতে পারছি? মন বোঝা কি এতই সহজ!
বলিউড একটা সিনেমা আছে 'Bajirao Mastani'.... ভালোবাসা যে কত তীব্র হতে পারে, শুধুমাত্র একবার চোখের দেখাতেই তা কত প্রতিবাদী হয়ে উঠতে পারে তার জন্য কত অপমান যে সহ্য করা যায়! ভালোবাসাই পৃথিবীর একমাত্র জিনিস যা হেরে গেলেও জিতে যায়।
একটা সিনেমা আছে 'Raanjhanaa'..... একতরফা ভালোবাসার যে কি প্রচন্ড জোর! বোকাসোকা একটা মানুষকে দিয়েও সেই ভালোবাসা বিরাট কিছু করিয়ে ফেলতে সক্ষম, ভালোবাসা মৃতকেও জাগাতে পারে। কিন্তু তারজন্য এমন তীব্র ভালোবাসা অপরজনের থাকা লাগবে।
একটা হলিউড মুভি আছে 'La La Land' যেটা দেখলেই নজরুলের একটা কথা আমার মনে পড়ে, "তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কতটা কঠিন।"
ভালোবাসা কি সেটা জিজ্ঞেস করেন শেষের কবিতার লাবণ্যকে, কেন সে অমিতকে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করলো শুধুমাত্র ভালোবাসা বাঁচিয়ে রাখার জন্য? ভালোবাসা জানতে হলে যেতে হবে সমরেশের কালবেলার মাধবীলতার কাছে, কিসের শক্তিতে সে একটা মানুষকে এভাবে একতরফা এত কষ্ট সয়ে বুকে পুষে সহ্য করলো সমাজের অদৃশ্য সব চাবুকের আঘাত! ভালোবাসা জানতে হলে বিভূতিভূষনের অপু-অপর্ণা জুটিকে দুচোখ ভরে দেখতে হবে, কিভাবে অতবড় বাড়ির একটা মেয়ে পরম আদরে অপুর ভাঙ্গাচোরা ছোট্ট মাটির ঘরে গোবর লেপে দিতে পেরেছিলো, মাসের পর মাস তাকে না দেখে একটা চিঠির অপেক্ষায় কাটিয়ে দিতে পেরেছিলো একাকী বিকালগুলো। পুতুল নাচের ইতিকথাতে শশী ডাক্তার কি আর এমনি এমনি বলেছিলো,"শরীর, শরীর, শরীর! তোমার মন নাই কুসুম?" মনকে ছুঁয়ে দেবার প্রাণপণ চেষ্টায় শশী তখন হাবুডুবু খাচ্ছিলো প্রেমের অতল সাগরে, তাও তল খুঁজে পায়নি।
ভালোবাসা স্বর্গীয়, যৌনতা আসে তারও অনেক অনেক পরে। কিন্তু মন দিয়ে ভালোবাসা অনুভব করতে গেলে সময় দিতে হয়, কাউকে ভালো লাগার সাথে সাথে তাকে হাতের মুঠোয় পেয়ে রগড়ে নিংড়ে অন্তত মনের সেই ভালোবাসার রস আস্বাদন করা যায় না, সেটা করতে হয় ধীরে ধীরে.. ভালোবাসার মানুষটাকে দূর থেকে ভালোবেসে,পাবার আনন্দটা তখনই তীব্র হয়ে ওঠে-
দুঃখী এই জেনারেশন, ভালোবাসা মানেই তারা জানলো শরীরের স্পর্শ'
মন স্পর্শ করতে আর শিখলো না! হাত বাড়ালেই পেয়ে গেলো। অপেক্ষার আনন্দ জানলো না। জানলো না প্রিয় গানের লিরিক্সের মধ্যে বন্দী করে রাখা যায় ভালোবাসার মানুষটির সমস্ত স্মৃতিকে, জানলো না রবীন্দ্রনাথের একেকটা গানের সাথেই মিলিয়ে ফেলা যায় নিজের পুরো জীবনটাকে-কি
06/10/2024
Boy Vs Girl!
06/10/2024
Future of my - ভাবওয়ালী বান্ধবী 😃
লে বইন তুই তোর ক্রাইটেরিয়া নিয়েই থাক, আমি আমার মতো কাউকে পেয়ে গেছি।
One day you and me..💙
Tag your loving person
25/05/2024
এভাবে কেউ কখনো বলেছিল?
05/08/2023
ভালোবাসা 🥴
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
1204
