Puran Dhaka Blood Bank
অসহায় রোগীর রক্তের প্রয়োজনে পাশে দাঁ? সমস্যা
রক্তের গ্রুপ
রক্তের পরিমান
রক্তদানের সময়
রক্তদানের তারিখ
রক্তদানের স্থান
যোগাযোগ নাম্বার
রেফারেন্স
22/02/2026
আসসালামু আলাইকুম
আমাদের গ্রুপের বর্তমান অবস্থা অন লাইনে তেমন কোন কাজ হয় না যা হয় যতটুকু হয় সব অফলাইনে হয়। আমাদের অনেকের ব্যস্ততার কারনে আবার অনেকের আইডি সমস্যা ছিল বলে অফলাইনে কাজ করেছে এখন থেকে অনলাইন গ্রুপ ভিত্তিক কাজ করার চেষ্টা করবো। আপনারা দালাল হইতে সাবধান
থাকবেন। উমুক নাম্বারে কল দেন ইত্যাদি ইত্যাদি থেকে দূরে থাকবেন যদি স্বয়ং ডোনার আপনার সাথে যোগাযোগ করে তাহলে তাকে রেসপন্স করবেন কিন্তু অগ্রীম কোন টাকা প্রদান করবেন নাহ। সবার সহযোগিতা কামনা করছি ধন্যবাদ
11/02/2026
নেতার পিছনে সময় শ্রম টাকা করার চেয়ে উওম অসহায় রোগীর জন্য সময় শ্রম ও টাকা খরচ করার
Merry Matter Magnet এর ৩১ তম ও পজেটিভ রক্তদান। রোগী অনেক অসুস্থ তার জন্য সকলে দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন আমিন
27/11/2025
আসসালামু আলাইকুম
আমাদের এক সময়ের এক্টিভ ভলেন্টিয়ার Sohel Rana এর বাবা ইন্তেকাল করেছে ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রজিয়ুন । আপনারা সবাই মরহুমের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে আমিন এবং তার পরিবার কে ধৈয্য ধরার তৌফিক দান করেন আমিন।
আমরা আমাদের পক্ষ থেকে (মুসলমান) যারা আছি তারা মহহুমকে উদ্দেশ্য করে সূরা ফাতেহা একবার, সূরা এখলাস তিন বার পাঠ করি এবং যাদের পক্ষে সম্ভব তারা দোয়া করি।
16/07/2025
এ'লার্জি স'র্দি কা'শি না'ক দিয়ে পানি পরা চোখ চু'লকানি মুহূর্তেই ভালো করে। ০+০+১
প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।
ঘুমের অভাবে ক্ষুধার হরমোন বেড়ে যায়। এতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হয়।
09/06/2025
নেহারি কি সত্যিই ক্যালসিয়ামের উৎস? 🤔 আপনার ভুল ধারণা ভাঙুন!
আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে গরু বা ছাগলের পায়া বা নেহারি খেলে ক্যালসিয়ামের অভাব পূরণ হয়। কিন্তু পুষ্টিবিজ্ঞানীরা বলছেন এর উল্টো কথা! 😱 আসুন জেনে নিই আসল সত্যটা কী:
১. ক্যালসিয়াম থাকে না বললেই চলে! 🦴অনেকের ধারণা, পায়া খেলে হাড়ের ক্যালসিয়াম পাওয়া যায়। কিন্তু আসলে, হাড়ের শক্ত অংশ যা ক্যালসিয়াম দিয়ে তৈরি, তা আমরা ফেলে দিই বা খুব কম পরিমাণে খাই। আর যে অংশটা নেহারিতে থাকে, তা মূলত চর্বি!
২. নেহারি = প্রচুর চর্বি! 🐷নেহারির প্রধান উপাদান হলো অস্থিসন্ধি, মাংসপেশি, কোলাজেন এবং প্রচুর পরিমাণে চর্বি। এতে ক্যালসিয়ামের ছিঁটেফোঁটাও নেই, থাকলেও খুবই নগণ্য। কিছু ভিটামিন বা অন্য পুষ্টি উপাদান থাকলেও চর্বির তুলনায় সেগুলো খুবই সামান্য।
৩. হৃদরোগের ঝুঁকি বাড়ায়! ❤️🩹নেহারিতে থাকা উচ্চমাত্রার স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টেরল হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়ায়। ক্যালসিয়ামের দোহাই দিয়ে এটি অতিরিক্ত খাওয়া, বিশেষ করে বয়স্কদের জন্য, একদমই উচিত নয়।
৪. ক্যালসিয়ামের জন্য অন্য বিকল্প খুঁজুন! 🥛🥬ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য নেহারি মোটেও সঠিক সমাধান নয়। বরং দুধ, দই, পনির, সবুজ শাক-সবজি (যেমন পালং শাক, ব্রোকলি), তিল, বাদাম ইত্যাদি খেতে পারেন।
৫. সুস্থ থাকুন, সচেতন হোন! ✅সুস্বাদু হলেও নেহারি পরিমিত পরিমাণে গ্রহণ করুন। ক্যালসিয়ামের জন্য ভুল তথ্যের উপর ভরসা না করে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন এবং সুস্থ থাকুন!
নেহারি খেতে ভালো লাগলেও, এর পুষ্টিগুণ সম্পর্কে সচেতন থাকা জরুরি। আপনার পরিচিতদের সাথে এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করুন!
11/05/2025
02/05/2025
🟢যারা শিশুকে ঘনঘন এ্যান্টিবায়োটিক দিচ্ছেন🤷♀️,পোস্ট টা তাদের জন্য।
⛔এ্যান্টিবায়োটিক শিশুদের জন্য খুব ক্ষ*তিকর হতে পারে কিছু গুরুত্বপূর্ণ কারণে:
1. গাট ফ্লোরা নষ্ট করে😞: এ্যান্টিবায়োটিক শুধু খা*রাপ ব্যাকটেরিয়া নয়, উপকারী ব্যাকটেরিয়াও মেরে ফেলে। বাচ্চাদের অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়া তাদের হজম ও ইমিউন সিস্টেম গঠনে সাহায্য করে।
2. ইমিউন সিস্টেম দুর্বল করে😞: ঘন ঘন এ্যান্টিবায়োটিক খাওয়ালে শিশুর শরীর নিজে থেকে জীবাণুর সঙ্গে লড়ার ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে যেকোনো স্বাভাবিক অসুখ ও বাচ্চার সহজে ঠিক হয়না।
3. ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি হয়😞: অপ্রয়োজনে বা অসম্পূর্ণ ডোজে এ্যান্টিবায়োটিক দিলে ব্যাকটেরিয়া ধীরে ধীরে ওই ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। পরবর্তীতে সিরিয়াস সংক্রমণ হলেও ওষুধ কাজ না-ও করতে পারে। ইদানিং অনেক শিশু পাওয়া গিয়েছে, যাদের শরীরে ৬-৭ ধরনের এ্যান্টিবায়োটিক এখন আর রেসপন্স করে না।যার ভয়া*বহতা আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন।
4. পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে😞: যেমন ডায়রিয়া, বমি, অ্যালার্জি, স্কিন র্যাশ ইত্যাদি। কিছু শিশুদের ক্ষেত্রে মারাত্মক রিঅ্যাকশনও দেখা যায়।
5. ব্রেইন ডেভেলপমেন্টে প্রভাব😞: গবেষণায় দেখা গেছে, জীবনের শুরুতে অপ্রয়োজনীয় এ্যান্টিবায়োটিক ব্যবহারে নিউরোডেভেলপমেন্টাল ইস্যু (যেমন মনোযোগের ঘাটতি, আচরণগত সমস্যা) বাড়ার সম্ভাবনা থাকে।
✅তাই কী করণীয়?💁♀️
👶শুধুমাত্র যখন ডাক্তার পরামর্শ দেন তখনই এ্যান্টিবায়োটিক দিন।( ডাক্তারদের কাছে অনুরোধ হুটহাট এ্যান্টিবায়োটিক ধরিয়ে দেবেন না, আপনারা সচেতন হলে সমস্যা সমাধান খুব ভালো ভাবে সম্ভব)
👶ভাইরাল ইনফেকশনে (যেমন সর্দি, কাশি, জ্বর) সাধারণত এ্যান্টিবায়োটিক দরকার হয় না।
👶পুরো কোর্স শেষ করুন – মাঝপথে বন্ধ করলে সমস্যা।
দয়াকরে সচেতন হবেন।
আপনার সচেতনতা, আপনার সন্তানের জন্য আশীর্বাদ সরূপ ধন্যবাদ।
01/05/2025
ঢাকার যেসব হাসপাতালে একদম বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়!
ঢাকায় কিছু সরকারি হাসপাতাল ও ক্লিনিকে সীমিত পরিসরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। তবে, এই সেবাগুলো সাধারণত নির্দিষ্ট সময় ও শর্তসাপেক্ষে পাওয়া যায়। নিচে কিছু উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ও তাদের ঠিকানা দেওয়া হলো:
🏥 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (DMCH)
ঠিকানা: ৭, স্যার সলিমুল্লাহ রোড, ঢাকা
সেবা: জরুরি বিভাগে এবং কিছু নির্দিষ্ট বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
যোগাযোগ: +৮৮০ ২ ৯৫৫ ৮৩৩৩
🏥 জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল (NEI)
ঠিকানা: ১৮, বংশাল রোড, ঢাকা
সেবা: চক্ষু সংক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে সেবা প্রদান করা হয়।
যোগাযোগ: +৮৮০ ২ ৭৫৫ ৮৮৮৮
🏥 শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
ঠিকানা: ১, তেজগাঁও, ঢাকা
সেবা: জরুরি বিভাগে ও কিছু নির্দিষ্ট বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
যোগাযোগ: +৮৮০ ২ ৯৫৫ ৮৩৩৩
🏥 মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল
ঠিকানা: মুগদা, ঢাকা
সেবা: কিছু বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
যোগাযোগ: +৮৮০ ২ ৯৫৫ ৮৩৩৩
🏥 কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
ঠিকানা: কুর্মিটোলা, ঢাকা
সেবা: কিছু বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
যোগাযোগ: +৮৮০ ২ ৯৫৫ ৮৩৩৩
🏥 স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল
ঠিকানা: ৭, স্যার সলিমুল্লাহ রোড, ঢাকা
সেবা: কিছু বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
যোগাযোগ: +৮৮০ ২ ৯৫৫ ৮৩৩৩
🏥 সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র
ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থিত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নির্দিষ্ট সময় ও শর্তসাপেক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসব প্রতিষ্ঠানে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।
01/05/2025
খুবই কম খরচে ডায়ালাইসিস করা হাসপাতালগুলোর তথ্য, নামবার, ঠিকানাসহ খরচ!
১. আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার
সেবা খরচ:
• মাত্র ২৫০ টাকা প্রতি সেশনে, যা বাংলাদেশের মধ্যে অন্যতম সর্বনিম্ন।
সুবিধা:
• ১৮ শয্যার অত্যাধুনিক ও পরিচ্ছন্ন কিডনি ডায়ালাইসিস ওয়ার্ড।
• ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়।
যোগাযোগের ঠিকানা:
• ঠিকানা: ১৮/১, মগবাজার, ঢাকা-১২১৭, বাংলাদেশ
• ফোন: [ওয়েবসাইটে পাওয়া যায়]
• ওয়েবসাইট: www.ad-din.org
২. গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল, নয়ারহাট (সাভার)
সেবা খরচ:
• অতি দরিদ্র রোগীদের জন্য: বিনামূল্যে
• দরিদ্র রোগীদের জন্য: প্রতি সেশন ১,০০০ টাকা
• মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য: ১,২০০–১,৮০০ টাকা
• অবস্থাপন্ন রোগীদের জন্য: ২,৫০০–৩,০০০ টাকা
সুবিধা:
• ২৫টি ইউনিটে প্রতিদিন প্রায় ৭৫ জন রোগী ডায়ালাইসিস সেবা নিতে পারেন।
৩. গণস্বাস্থ্য নগর হাসপাতাল, ধানমন্ডি
ঠিকানা:
২৭/এ, ধানমন্ডি টিআর রোড (শংকর), ঢাকা-১২০৯, বাংলাদেশ
ফোন নম্বর:
• +৮৮০ ২ ৯৬৬৭০৮৮
• +৮৮০ ১৭১১ ৫৬৭৬৪১ (মোবাইল)
ওয়েবসাইট:
www.gonoshasthayakendra.org
সেবা ও বৈশিষ্ট্য:
• সাশ্রয়ী মূল্যে ডায়ালাইসিস সেবা
• দরিদ্র রোগীদের জন্য বিশেষ ছাড়: ৫০০–১,০০০ টাকা
• বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্বক্ষণিক নার্সিং সেবা
• হাসপাতালটি ২৪ ঘণ্টা খোলা থাকে
24/04/2025
ঢাকার সেরা শিশু সার্জন বিশেষজ্ঞ ডাক্তারের নাম, চেম্বার, যোগাযোগ নামবার!
সহযোগী অধ্যাপক ডাঃ একেএম শামসুদ্দিন
শিশু সার্জন বিশেষজ্ঞ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এমএস, সহযোগী অধ্যাপক এবং বিভাগের প্রধান, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। গ্যালস্টোনস, পরিশিষ্ট, হার্নিয়া, পাইলস, ফিস্টুলা, টিউমার সার্জারি বিশেষজ্ঞ।
চেম্বারের ঠিকানা: বাড়িঃ ২৪, রোডঃ ৮, ব্লকঃ এ, বকশীগঞ্জ টাওয়ার মিরপুর-১২ বাসস্ট্যান্ড (সাউথ পয়েন্ট স্কুলের দক্ষিণ পাশে)।
সিরিয়ালের জন্য কল করুন ০১৭৪০৪৮৬১২৩ (সকাল ১০:০০ টা হতে সন্ধ্যা ০৭:০০ টা, শুক্রবার ব্যাতিত)
২. সহকারী অধ্যাপক ডাঃ মোঃ সামিউল হাসান
শিশু সার্জন বিশেষজ্ঞ
এমবিবিএস, এমএস (পেডিয়াট্রিক সার্জারি) পেডিয়াট্রিক সার্জারি ও পেডিয়াট্রিক ইউরোলজি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিভাগ।
চেম্বারের ঠিকানা: ২/১ রিং রোড, শ্যামোলি, ঢাকা-১২০৭।
সিরিয়ালের জন্য কল করুন ০১৭৪০৪৮৬১২৩ (সকাল ১০:০০ টা হতে সন্ধ্যা ০৭:০০ টা, শুক্রবার ব্যাতিত)
৩.ডাঃ মোঃ সামিউল হাসান
শিশু সার্জন বিশেষজ্ঞ
এমবিবিএস, এমএস (পেডিয়াট্রিক সার্জারি) সহযোগী অধ্যাপক পেডিয়াট্রিক সার্জারি এবং পেডিয়াট্রিক ইউরোলজি বিভাগ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।
চেম্বারের ঠিকানা: ২৪/৩ খিলজি রোড (রিং রোড) শ্যামোলি, ঢাকা -১২০৭, বাংলাদেশ।
সিরিয়ালের জন্য কল করুন ০১৭৪০৪৮৬১২৩ (সকাল ১০:০০ টা হতে সন্ধ্যা ০৭:০০ টা, শুক্রবার ব্যাতিত)
৪.ডাঃ রেশমা আজিজ
শিশু সার্জন বিশেষজ্ঞ
এমবিবিএস (করাচি ডাউ) এমএস (সার্জারি) স্তন এবং রেকটাল সার্জারি। পারিবারিক ওষুধ এবং সার্জন (স্তন, রেকটাল, পাইলস এবং ফিস্টুলা, ডায়াবেটিস, হরমোন এবং পেডিয়াট্রিক্স)
চেম্বারের ঠিকানা: রাফিক টাওয়ার (তৃতীয় তালা, লিফট -২), সিবি, ২১১/৮, মেইন রোড, মিরপুর -১৪, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২১৬।
সিরিয়ালের জন্য কল করুন ০১৭৪০৪৮৬১২৩ (সকাল ১০:০০ টা হতে সন্ধ্যা ০৭:০০ টা, শুক্রবার ব্যাতিত)
৫.সহযোগী অধ্যাপক ডাঃ জাগলুল গাফফর খান (জিয়া)
শিশু সার্জন বিশেষজ্ঞ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এমএস (পেডিয়াট্রিক সার্জারি) সহযোগী অধ্যাপক পেডিয়াট্রিক সার্জারি এবং ল্যাপারোস্কোপিক সার্জন ডিহাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।
চেম্বারের ঠিকানা: হাউস নং-১৬, সেক্টর-৭, রবীন্দ্র স্বরানী, উত্তরা, ঢাকা -১২৩০ (ইউনিট -১) হাউস নং-৪০, সেক্টর-৭, রবীন্দ্র স্বরানী, উত্তরা, ঢাকা-১২৩০ (ইউনিট -২)
সিরিয়ালের জন্য কল করুন ০১৭৪০৪৮৬১২৩ (সকাল ১০:০০ টা হতে সন্ধ্যা ০৭:০০ টা, শুক্রবার ব্যাতিত)
৬.ডাঃ মোঃ ইমাম হায়দার রানা
শিশু সার্জন বিশেষজ্ঞ
এমডি (আরএস), এমপিএইচ (ডিইউ) পেডিয়াট্রিক সার্জারি রেজিস্ট্রার বিভাগ ড। মিঃ খান চিলড্রেনস হাসপাতাল ও আইচ, মিরপুর।
চেম্বারের ঠিকানা: অ্যাপেক্স বিল্ডিং, (লিফট তিন), ২-এ/১, ডারাস সালাম রোড, মিরপুর -১, ঢাকা-১২১৬।
সিরিয়ালের জন্য কল করুন ০১৭৪০৪৮৬১২৩ (সকাল ১০:০০ টা হতে সন্ধ্যা ০৭:০০ টা, শুক্রবার ব্যাতিত)
৭.ডাঃ মোঃ হাসানুজামান
শিশু সার্জন বিশেষজ্ঞ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (পেডিয়াট্রিক সার্জারি), এফএসিএস (ইউএসএ) পেডিয়াট্রিক, কৈশোর, নবজাতক এবং ল্যাপারোস্কোপিক সার্জারি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক সার্জারি বিভাগ, ঢাকা।
চেম্বারের ঠিকানা: হাউস- ১৬, রোড- ১০, রুপনগর আর/এ, মিরপুর, ঢাকা, ১২১৬, বাংলাদেশ।
সিরিয়ালের জন্য কল করুন ০১৭৪০৪৮৬১২৩ (সকাল ১০:০০ টা হতে সন্ধ্যা ০৭:০০ টা, শুক্রবার ব্যাতিত)
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Address
Dhaka
