Shazaa

Shazaa

Share

"Shazaa - The Life of Frafrance"
Attitude booster

01/11/2023

SHAZAA | شذا
Kufi logo for perfume brand.

© 𝕊𝕒𝕛𝕚𝕕 𝔸𝕓𝕕𝕦𝕝𝕝𝕒𝕙

25/08/2023

সুঘ্রাণ তো কতই আছে, সাধারণ-অসাধারণ; কিন্তু রাজা যেই সুঘ্রাণটা ব্যবহার করবে সেটা হবে অনন্য, হবে সুলতানি, যার মেহেক জানান দিবে সবাইকে যে মহামান্য সুলতান এসেছেন নিজের মসনদে, সুবাসিত হবে দরবার।

রাজার পরিচয় ও রুচিবোধ জানান দেয় এমন একটি আতর হচ্ছে আমাদের "মেহেক আল আমির" যার অর্থই তার পরিচয় বহন করছে অর্থাৎ আমিরের বা রাজার সুবাস।

এখন আমিরের সুবাস কি আর সবার জন্য প্রযোজ্য? হ্যাঁ কথাটা একেবারে সত্যি এবং প্রশ্নবোধকই বটে! এমন এক্সক্লুসিভ সুবাস তো সবার জন্য নয়, তবে আপনি যদি নিজেকে রাজা ভেবে থাকেন তবে আপনার জন্য অবশ্যই এই সুঘ্রাণ প্রযোজ্য হে মহামান্য আমির! এই সুবাস কেবল সুবাসিতই করবে না আপনার চারিপাশ, বরং সবার মাঝে ছড়িয়ে দিবে আপনার রুচিবোধ আর ব্যক্তিত্ববোধ। কারন ❝শাযা❞ তাই যা আপনার ব্যক্তিত্ববোধ কে উন্নত করে।

::

Photos from Shazaa 's post 01/06/2023

Assalamualaikum..Everyone
Hope you all are heaving good times..❤️
After a long time Shazaa is back. we are not so much active in Facebook. because we are busy with our new outlet. But from now we will be active in our online work place too.In sha Allah.

And we are back with our refill customers. They love our products. And they are satisfied with Shazaa quality. Alhamdulillah.

Our main purpose is to satisfied our honorable customers. 😊😊

2 Sultan bottle
6 ml ehsas
6 ml barbarah twist
# best fragrance
# best quality # shazaa

21/04/2023

EID MUBARAK EVERYONE ❤️

May Allah bless y'all an amazing blissful happy EID

تقبل الله منا و منكم

20/04/2023

তো বুঝা গেল যে, শনিবার আমাদের ঈদ হচ্ছে ইনশাআল্লাহ্, এবার আর ৩০ টি রোযা রাখা হবে না। কাল ঈদের রাত এই হিসাবে অনেকেই আমল করবে না। কিন্তু বিচার করলে দেখবেন যে আজকের রাতটি কতটা দামি রাত। কেননা আজকে

১. রমজানের শেষ তারাবি।
২. শেষ বিজোড় রাত।
৩. শেষ জুমআহ রাত।

সুতরাং আজকের এই রাতটিকে মহিমান্বিত করতে ভুলবেন না। দুআ কবুল না করে ফেরার কোনো পথ খোলা নেই, আল্লাহ্ আমাদের রোজাকে কবুল করে নিন।

18/04/2023

মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ রাত লাইলাতুল কদর বা শবে কদর। পবিত্র রমজানের শেষ দশকে রয়েছে এই রাত। এটি কোরআনুল কারিম নাজিলের রাত। এই রাতের সম্মানে ‘সুরাতুল কদর’ নামে একটি পূর্ণাঙ্গ সুরাও আছে পবিত্র কোরআনে। এ সুরায় বলা হয়েছে—‘লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, এটি হাজার মাসের চেয়েও উত্তম এবং এ রাতে ফেরেশতারা আল্লাহর নির্দেশে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। এ রাতের ফজর পর্যন্ত প্রশান্তি বর্ষিত হয়।’ (সুরা কদর: ১-৫)

এই মহান রাতে গুরুত্বের সঙ্গে নামাজ-দোয়া ও জিকির-আজকারসহ প্রত্যেকটি নেক আমলের সীমাহীন ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে। প্রিয়নবী (স.) বলেন, ‘যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় কদরের রাতে ইবাদতের মধ্যে রাত জাগবে, তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে’ (সহিহ বুখারি: ৩৫)

বিভিন্ন হাদিসের বর্ণনা অনুযায়ী, ২৭ রমজানের রাতটি শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি হলেও শেষ দশকের প্রত্যেক বিজোড় রাতেই শবে কদরের সম্ভাবনা রয়েছে। মহানবী (স.) ইরশাদ করেছেন, ‘তোমরা শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করো।’ (বুখারি: ২০১৭)

এগুলো সবই সম্ভাবনার কথা। মূলত মহানবী (স.) নির্দিষ্ট করে শবে কদরের তারিখ উল্লেখ করেননি। অবশ্য শবে কদরের রাত চেনার বেশ কিছু আলামতের কথা তিনি বলেছেন। এরকম উল্লেখযোগ্য কয়েকটি হাদিস এখানে তুলে ধরা হলো-

আবদুল্লাহ ইবনু মাসউদ (রা.) থেকে বর্ণিত হাদিসে নবী (স.) বলেছেন, ‘ওই রাতের আলামত বা লক্ষণ হলো, রাত শেষে সকালে সূর্য উদিত হবে তা উজ্জ্বল হবে। তবে উদয়ের সময় তার কোনো তীব্র আলোকরশ্মি থাকবে না (অর্থাৎ দিনের তুলনায় কিছুটা নিষ্প্রভ হবে)। (মুসলিম: ১৬৭০; ইসলামিক ফাউন্ডেশন: ১৬৫৫)

শবে কদরের দোয়া
রমজানের শেষ দশক: প্রত্যেক বিজোড় রাতে চারটি আমল মিস করবেন না

এই রাতের কিছু আলামত হাদীসে বর্ণিত আছে। সেগুলো হল :
(১) রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।
(২) নাতিশীতোষ্ণ হবে। অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না।
(৩) মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে।
(৪) সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে।
(৫) কোন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন।
(৬) ঐ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে।
(৭) সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে। যা হবে পূর্ণিমার চাঁদের মত। (সহীহ ইবনু খুযাইমাহ: ২১৯০; বুখারী: ২০২১; মুসলিম: ৭৬২)

16/04/2023

বিদ্যানন্দ ওরফে চিটারনন্দের কাছে কন্টেন্ট মার্কেটিং শিখতে চাই ফ্রান্স! কোন মজিদ চাচা জুটবে নাকি?

13/04/2023

জুম্মার দিন | রমজান মাস | শেষ দশক

▪️সূরা কাহফ সম্পূর্ণ তিলাওয়াত,
▪️ কালেমা তাইয়্যেবা,
▪️ অধিক পরিমাণে ইস্তেগফার,
▪️ আল্লাহ তায়ালার কাছে জান্নাত প্রার্থনা,
▪️ জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া।

▪️রাসূলুল্লাহ ﷺ এর উপর অধিক পরিমাণে দরুদ ও সালাম পাঠ করা।

▪️অধিক পরিমাণে দুয়া করা। বিশেষ করে সলাতের আগে পরে, খুতবার সময় দুই খুতবার মাঝের সময় এবং বিশেষ করে আসর ও মাগরিবের মধ্যবর্তী সময় ও ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করা।

▪️সাধ্যমত দান-সদকা করা।

▪️ কুরআন তিলাওয়াত।

▪️ছোট বড় সবধরনের গুনাহ থেকে বেচে থাকা এবং ছোট বড় সবধরনের নেক আমল গুরুত্বসহকারে আদায় করা।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Dhaka