Fahim_Molla

Fahim_Molla

Share

আমরা সচেতন থাকবো_সচেতন রাখবো, ভালোবাসার বাংলাদেশ।আমরা প্রবাসীর পথে।

Photos from Fahim_Molla's post 14/01/2026
04/10/2025

I gained 12 followers and created 3 posts in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

19/08/2025
08/12/2024

গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নিই! গাধাও মোট বয় না, ধোপারা এককালে জোর করে কাজটি করাতো! হিসেব মত সিংহীও দুধ দেয়, সিংহও ওজন বইতে সক্ষম! কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে !!!

এই জন্য একটু বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়! এই দু'টো প্রাণীর নামে কোনো মানুষকে ডাকা মানে তাকে অপমান করা! কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টো গর্ববোধ করবে!
সেই সিংহ- যে আজ অবধি মানুষের উপকার করল না, যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে, সেই সিংহ হচ্ছে মানুষের চোখে রাজা!
উপকারী গাধা হচ্ছে হাসির বস্তু !!!

অতিরিক্ত ভালো হওয়ার সমস্যা এটাই! অতিরিক্ত ভালো মানুষরা কারো কাছে গুরুত্ব পায় না !!!

তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো, ভালো মনে কারো ক্রমাগত উপকার করতে থাকো, আঘাতের পর আঘাত সহ্য করেও হাসিমুখে কাউকে ভালোবাসতে থাকো, তুমি তার চোখে 'গাধা' ছাড়া আর কিছুই হবে না !!!

যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যিই গাধা!
কারো কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মত হতেই হয় !!!
সফলতার গল্প।

06/12/2024

জাতীয় সংসদের যারা সাংসদ হবেন তাদেরকেই আবার নির্বাহী বিভাগের দায়িত্ব দেয়া যাবে না। আইন প্রনেতাগণ ফুল টাইম আইন প্রনয়নের কাজে সময় ব্যায় করবেন।

সাংসদ মন্ত্রী হলে আইন প্রনয়নের মহান দায়িত্ব পালনে পিছিয়ে পড়বেন। তাই একজন সাংসদ আইন প্রনয়নের কাজ ফেলে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন এটি কাম্য হতে পারে না। সাংসদ তারা সংসদীয় এলাকায় স্থানীয় সরকার এবং উন্নয়ন কর্মকান্ডের সাথে জড়িত হবেন না।

বাংলাদেশে আলাদাভাবে প্রধানমন্ত্রীর প্রয়োজন নেই, ভোটের মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট নিজেই নির্বাহী বিভাগের প্রধান হবেন, সরকার প্রধান হবেন এবং দক্ষ ও অভিজ্ঞ পেশাদারদের তার মন্ত্রীসভায় স্থান দিবেন। প্রেসিডেন্ট সরকার প্রধান হলে আমরা দক্ষ ব্যাক্তিদের মন্ত্রীসভায় পাবো আর প্রধানমন্ত্রী নামের সাদা হাতি পোষার খরচ থেকে এদেশের গরীব নাগরিকবৃন্দ মুক্তি পাবে।

বাংলাদেশের সংবিধান প্রনয়নের জন্য জনগণের ভোটে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। গণপরিষদ নির্বাচনে নির্বাচিত ব্যাক্তিরা ভবিষ্যতে রাষ্ট্রীয় কোন পদ গ্রহণ করবেনা, কোন রাজনৈতিক দলে যোগদান করবেনা, জাতীয় এবং স্থানীয় নির্বাচনে প্রার্থী হবেন না এরূপ শর্ত থাকতে হবে।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


বনানী
Dhaka
1213

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00