BONGO SANA
আমি এলাহী আল আমিন। আমি বাস্তবধর্মী কিছু লেখার ও পাঠের চেষ্টা করি। আশা করি ভালো লাগবে।
31/10/2025
আমার মামনির নিজস্ব প্রতিষ্ঠানে আপনারা আসুন সেবা নিন।
🌿✨ ফ্রী হেলথ ক্যাম্প! ✨🌿
🎉 শুভ উদ্বোধন উপলক্ষে বিশেষ আয়োজন 🎉
ডাঃ জোবায়েদা ডায়াগনস্টিক সেন্টার
✨🌿 ফ্রী রোগী দেখবেন ✨🌿
মেডিসিন,ডায়াবেটিস,গাইনী, প্রসূতি ও শিশু রোগে অভিজ্ঞ-
ডাঃ শেখ জোবায়েদা খানম
এমবিবিএস (রাজ),
পিজিটি (গাইনী এন্ড অবস)
সিসিডি (বারডেম), এমসিজিপি, সিএমইউ (আল্ট্রা),
ডিএমইউ (আল্ট্রা), স্পেশাল কোর্স অন টিভিএস,
এনোমালি স্ক্যান ও অবস্ট্যাট্রিক ডপলার।
🔬 এছাড়া রয়েছে সকল প্যাথলজিক্যাল পরীক্ষায় ৩০% পর্যন্ত ছাড়!
📅 তারিখ: ০৭-১১-২০২৫, রোজ শুক্রবার
🕘 সময়: সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত
📍 অবস্থান: ডাঃ জোবায়েদা ডায়াগনস্টিক সেন্টার
কাদের হাজী মার্কেট, চৌমুহান রোড, জোনাইল পাগলা বাজার, বড়াইগ্রাম,নাটোর।
সিরিয়ালের জন্যঃ ০১৩৪৬-২৮৫৯০০
👉 আপনার পরিবার ও প্রিয়জনকে নিয়ে আসুন,
উন্নত সেবা গ্রহণ করুন কম খরচে।
"ঐতিহাসিক সমাবেশ: জনতার জোয়ারে জামায়াতের প্রত্যাবর্তন।
১৯ জুলাই ২০২৫।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গৌরবময় দিন।
এই দিনে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে লাখো জনতার ঢল নামে। ব্যানার, পোস্টার, আল্লাহর নাম, ইসলামী স্লোগান আর সাত দফা ন্যায়ের দাবিতে মুখরিত হয় রাজধানী। এই দিনেই জামায়াতে ইসলামী প্রমাণ করে দেয় — তারা হারিয়ে যায়নি, হার মানেনি, বরং নতুন শক্তিতে ফিরে এসেছে।
অতীতের ষড়যন্ত্র, বিচারহীন নিষেধাজ্ঞা, সহিংস হামলা আর অপপ্রচারকে উপেক্ষা করে আজ আবার জনতার হৃদয়ে স্থান করে নিয়েছে জামায়াত। হাজার হাজার মানুষ নয় — লাখ লাখ জনতার উপস্থিতি এই সত্যকে উচ্চারণ করেছে:
🔊 “ইসলামী আদর্শের রাজনীতি মুছে ফেলবে সে শক্তি বাংলাদেশে নেই।”
এই সমাবেশ ছিল কেবল একটি জমায়েত নয় —
এ ছিল একটি বার্তা।
এ ছিল এক ঘোষণা —
👉 আমরা নির্বাচন চাই,
👉 আমরা সংখ্যানুপাতিক প্রতিনিধি চাই,
👉 আমরা চাই সুষ্ঠু বিচার,
👉 আমরা চাই দেশের ভবিষ্যৎ ইসলাম ও ইনসাফের আলোকে গড়ে তুলতে।
🔥 কেন এই সমাবেশ ঐতিহাসিক?
✅ স্বাধীনতার পর প্রথম: সোহরাওয়ার্দীতে জামায়াতের একক জাতীয় সমাবেশ
✅ শৃঙ্খলা ও শান্তিপূর্ণ সমাবেশের দৃষ্টান্ত
✅ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ — কোনো লোভ নয়, বিশ্বাস থেকে
✅ আদর্শিক ও রাজনৈতিক পুনর্জাগরণ
✅ জনগণের মুখে মুখে— ‘জামায়াত এখন ইসলামী রাজনীতির একমাত্র বিকল্প’
🕊️ একটি শান্তিপূর্ণ পরিবর্তনের ডাক
আমরা কারও বিরুদ্ধে নয় — আমরা সত্য, স্বাধীনতা ও সংবিধানের পক্ষে।
আমরা অরাজকতা নয় — আইন ও শৃঙ্খলার পক্ষে।
আমরা প্রতিহিংসা নয় — ক্ষমার, ন্যায়ের ও আলোচনার রাজনীতি চাই।
📣 জামায়াতের বার্তা জনতার প্রতি:
🟩 “ভাই ও বোনেরা! এ পথ কঠিন, তবে সোজা।
আমরা ইসলামের আলোয় গণতন্ত্র, ইনসাফ আর স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাব।
আপনারা পাশে থাকুন, ইসলাম ও ইনসাফের এই মহাস্রোতের অংশ হোন।
আমরা ফিরে এসেছি — একদম জনতার কাঁধে ভর দিয়ে।
এবার বিজয় আমাদের হবেই, ইনশাআল্লাহ।” 🟩
📌 শেষ কথা:
জামায়াতে ইসলামী আবার এসেছে —
আশার বার্তা নিয়ে,
আদর্শের দীপ্তি নিয়ে,
আর লাখো জনতার ভালোবাসা নিয়ে।
🔰 “ইসলামী আন্দোলন — জনগণের আন্দোলন”
🔰 “আল্লাহর জমিনে আল্লাহর বিধানই আমাদের লক্ষ্য”
জীবন সাথী
তুমি আমার প্রথম আকাশ,
প্রথম ঝড়, প্রথম বৃষ্টি।
হাসি-কান্না, মান-অভিমান—
আমার খেলার সাথি।
শৈশবের গোধূলি আলোয়,
শিশিরভেজা ঘাসে,
নির্জন পাড়ার মেঠো পথে,
নিঃশব্দ ঘাসের কুন্তলে।
মায়ের কড়কড়া মাখানো, বাবার গামছা,
নতুন থালাটি কে আগে, কে পরে।
পাকা পেঁপে, পেয়ারার স্বাদ, বাদাবী লেবু,
মগ ডালের পাকা আম।
বেতফল, ক্ষুদে জাম, বনবদাড়ের কত ফল,
লাল সালু, পদ্মফুল, সালুর মালা,
বুনো খেজুর,চাকার ফল,জল সেচে মাছ ধরা,
খেলাঘর বেঁধে বনভোজন।
যৌবনের সাথী হয়ে তুমি এলে,
তোমার চোখেই পৃথিবী দেখলাম।
হাতে হাত রেখে পথ চললাম—
ভেবেছিলাম, এ জীবন থামবে না।
ফেউ এসে ঘর ভরে গেল—
ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরও কত কিছু!
তুমি গড়েছিলে মাটির মানুষ,
তোমার মমতাতেই ঘর পেয়েছিল দিশা।
হঠাৎ কি যেন ঘটে গেল।
সুখ নাই, হাসি নাই, বাতাসে সুবাস নাই।
আকাশের কান্না, বাতাসে হাহাকার—
আমার হৃদয়ে খামছানো ব্যথা।
সাথী হারা পাখি
সাথী হারা পাখিটিকে দেখেছিনু কাল,
মগ ডালে বসে ছিল, ফুলেছিল গাল।
নীরবে চেয়েছিল চোখ ছলছল,
ডানা যেন ভেঙে গেছে, নাই তাতে বল।
স্মৃতির পাতাতে চোখ বারবার মেলে,
ভেসে আসে সেই সুর, যেন ঢেউ খেলে।
শৈশব, কৈশোর জীবনের সাথী—
ফেলে তুমি কোথা গেলে? কাটে না যে রাতি।
সখ করে বেঁধেছিলে স্বপ্নের নীড়,
এসেছিল সোনামনি, করেছিল ভীড়।
তারা সব পেয়ে গেছে জীবনের খোঁজ,
মোরে ফেলে কোথা গেলে? খুঁজি হররোজ।
নিশীথে আসে না ঘুম, জেগে থাকে মন,
স্মৃতির পাতায় ভাসে হারানোর ক্ষণ।
ভালোবেসে কেন তুমি মোরে দিলে ফাঁকি?
ডাল ভেঙে পড়ে গেল, কিছু নাই বাকি।
16/05/2025
লোভে পাপ; পাপে সিদ্দিক।
অভিনেতা সিদ্দিককে গণপিটুনি দিয়ে থানায় দিলো ছাত্রদল Actor Siddiqur Rahman অভিনেতা সিদ্দিককে গণপিটুনি দিয়ে থানায় দিলো ছাত্রদলActor siddikur rahman...
20/04/2025
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দাওয়াতী পক্ষ 2025।
নতুন দ্বীনি ভাই।
"মাহে রমজানের"শুভেচ্ছা রেলী। ২৭/০২/২৫ তাং বাংলাদেশ জামায়াতে ইসলামী জোনাইল ইউপি শাখা আয়োজিত বাদ আছর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে। আমন্ত্রিত:সকাল মুসলিম।
21/02/2025
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জোনাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম রাজিবুল করিম।
খড়কুটো জমে গেলে যেমন আবর্জনার স্তূপ হয়, তেমনি অভিমান জমে থাকলেও মনের চারপাশ ভারী হয়ে যায়। কিন্তু একটুখানি হাসি, একটুখানি ভালোবাসা সেই জোয়ারের পানির মতো সব কষ্ট ভাসিয়ে নিয়ে যায়।
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Dhaka
