Rosemary Natural"s

Rosemary Natural"s

Share

Personal Care

28/04/2026

যেভাবে রোজমেরি ন্যাচারাল'স এর হেয়ারপ্যাক মিক্স করবেন এবং ব্যবহার করবেন 👇👇👇

13/04/2026

আগামীকাল পহেলা বৈশাখ৷ সব আপুরা সুন্দর করে সেজেগুজে বেরোবেন৷ যেহেতু প্রচন্ড গরম, যাদের অয়েলি স্কিন তাদের একটু ঝামেলা পোহাতে হতে পারে৷ যেমন, মুখ খানিকটা তেলতেলে হয়ে আসা বা কালচে হয়ে যাওয়া। এক্ষেত্রে আপনারা মেকআপের আগে আপনার রেগুলার ফেসওয়াশ ব্যবহার না করে ন্যাচারাল ক্লিনজার ব্যবহার করতে পারেন৷

*** পদ্ধতি ১ - এক চামচ মূলতানীর সঙ্গে আধ চামচ চালের গুঁড়া৷ সঙ্গে যদি আধ চামচ পরিমাণ পুদিনা ছেঁচে রস মেশাতে পারেন সেটা বেস্ট হবে! না থাকলেও সমস্যা নেই৷ মূলতানী আর চালের গুঁড়া পানিতে মিশিয়ে রেখে দেবেন৷ ১০ মিনিট পর মুখে, গলায় লাগাবেন৷ ১৫-২০ মিনিট পর ত্বক আলতো ঘঁষে ধুয়ে নেবেন৷

*** পদ্ধতি ২ - মসুর ডাল ভিজিয়ে পেস্ট করে নিন৷ এতে আর কিছুই মেশাতে হবে না। ত্বক ভিজিয়ে আলতো হাতে পুরো মুখে লাগাবেন৷ ২০ মিনিট পর ধুয়ে নেবেন৷

উপরের প্যাকগুলোর মাঝে পদ্ধতি ১ হলো বেস্ট৷ মূলতানী আর পুদিনা ত্বকের তেল শোষনে এবং ত্বক ঠান্ডা রাখতে চমৎকার কার্যকরী দুটো উপাদান৷ যদি ঘরে উপকরণগুলো না থাকে তাহলে ২য় পদ্ধতি ফলো করবেন। দু'টো রেমেডিই এক্সফোলিয়েট করবে, ডিপক্লিন করবে৷ ত্বকে সুন্দর করে মেকআপও সেট হবে৷ বলছি না, ত্বকের এক্কেবারেই তেল জমতে দেবে না৷ তবে তুলনামূলকভাবে বেশি সময় চেহারার ফ্রেশনেস ধরে রাখবে৷
সঙ্গে আরো কিছু টিপস দেই৷ অনেকেই বলেন ঠান্ডা পানি বা বরফ মেকআপের ঘষে নিলে তেল নিয়ন্ত্রণে থাকে৷ এই টিপস সবার জন্য প্রযোজ্য না৷ কারো কারো ত্বকে বরফের শীতল ভাব কেটে যাবার আধঘন্টার মধ্যেই আরো বেশি পরিমাণে তেল জমতে শুরু করে৷ আর আরেকটা হলো লেবুর ব্যবহার৷ প্যাকে অনেকেই লেবুর মেশানোর পরামর্শ দিয়ে থাকেন৷ যদি লেবুর রস মেশাতেই চান তবে সেটা যেন ২ ফোঁটার বেশি না হয়৷ সর্বোচ্চ তিনফোঁটা। এরবেশি কোনোভাবেই না৷ সঙ্গে তৈলাক্ত ত্বকের আপুরা টকদইও এভোয়েড করবেন৷ বাইরে যতক্ষণ থাকবেন একটু পরপর পানি খাবেন৷ রঙ মেশানো বোতলজাত জুস এবং আইসক্রিম সম্পূর্ণ এড়িয়ে যাবেন। মিন্ট লেমনেড কিংবা তেঁতুলের জুস খাবেন৷ এই পানীয়গুলো আপনার শরীর ঠান্ডা রাখবে৷ দীর্ঘসময় বাইরে ঘুরাঘুরি করার মতোন এনার্জি পাবেন৷

আপনার বৈশাখ সুন্দর হোক। অগ্রীম শুভ নববর্ষ!

12/04/2026

মাত্র দু'টি উপকরণে ত্বক হবে ফর্সা!

06/04/2026

আমাকে যদি জিজ্ঞেস করা হয় রোজমেরির হারবাল অয়েল আর হেয়ারপ্যাকের মধ্যে কোনটা আমার বেশি প্রিয়, আমি বলবো হেয়ারপ্যাক৷ তেলটা বেশ কার্যকরী কিন্তু সেটা চুলে কাজ করতে কিছুটা সময় নেয়৷ কিন্তু হেয়ারপ্যাকটা একবার ব্যবহারেই চোখে লাগার মতোন পরিবর্তন এনে দেয়৷ যেমন ধরুন, অনেকদিনের পুরোনো খুশকির সমস্যা প্রথম ব্যবহারের পরই অনেকাংশে কমিয়ে দেয়। চুলে শাইন আনে৷ সেইসঙ্গে দুই তিনবার ব্যবহারের পর চুল ঝরার সমস্যাটাও মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসে৷ আমি যখনই দেখি মাথায় খুশকি বাসা বানাচ্ছে তখনই আমি প্যাকের কৌটা খুলে বসে পড়ি। আপনাদের যদি মাথায় খুশকির উপদ্রব থাকে, চুল অতিরিক্ত ঝরা কিংবা চুলের রঙ মলিন হয়ে যাওয়ার সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমার পারসোনাল রেকমেন্ডেশন থাকবে রোজমেরি ন্যাচারাল'স- এর হেয়ারপ্যাকটা ব্যবহার করে দেখতে পারেন।

31/03/2026

২০২২ সালে সিদ্ধান্ত নিলাম একটা ব্রেক নেবো৷ ক্লান্তি ভর করেছিলো খুব৷ কোনোকিছুই টেনে নেবার মতোন মানসিক জোরটা পাচ্ছিলাম না৷ বিজনেসটা থামিয়ে দেবার মতোন আরো কিছু বড় কারণ ছিল৷ ২০২৩ এর ফেব্রুয়ারী থেকে আমি অর্ডার নেয়া বন্ধ করে দিলাম৷ সেই যে করলাম, আর শুরু করলাম না৷ থেমেই গেল৷ মাঝে খুব ক্লোজ কাস্টমার দুই একজন যারা ছিলেন তাদের তেলটা রেডি করে দিতাম৷ ব্যস, এটুকুই৷ বন্ধুমহল, আত্মীয়রা এবং বিশেষ করে আমার মা এই তিনবছরে কখনো অবাক হয়ে, কখনো বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে গেছে, "ব্যবসাটা বন্ধ কেন করলা? ভালোই তো ছিল! আবার কবে শুরু করবা? শুরু কেন করতেছো না?" আমি ঐ হেলায়ফেলায় জবাব দিতাম, "হ্যাঁ করবো৷ কোনো একদিন হবে আবার৷" এই করে করে তিনবছর পর কাটলো৷ তো সেদিন কোনো এক বহু পুরোনো কাস্টমার আমার পেইজে টেক্সট করে রিপ্লাই না পেয়ে, আইডি খুঁজে টেক্সট করলো৷ প্রোডাক্ট তার লাগবেই৷ দিতে হবেই৷ নিজ ব্যবহারের জিনিস থেকে তাকে পাঠিয়েছি৷ রিভিউ পড়ে বেশ ভালো লেগেছে৷ তারপর আরো কিছু কাস্টমার সে কথা জেনে আমাকে জানালো, রোজমেরির প্রোডাক্ট নিয়ে তাদের পাস্ট এক্সপেরিয়েন্সের কথা। মন ভালো হবার মতোন ব্যাপার ছিল! ক্লান্তিও বোধ হয় একটুখানি কেটেছে৷ সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে শুরু করি৷ তেল দেবো আর হেয়ারপ্যাক দেবো৷ আপাতত আর কিচ্ছু না। দুই কেজি তেল দিয়ে আবার শুরু করলাম৷ অর্ডারও নিচ্ছি৷ ছয় বোতল তেল আর দুইটা প্যাকের অর্ডার আছে৷ বাকি তেল থেকে কেউ নিতে চাইলে জানাবেন আর আপনাদের দোয়ায় রাখবেন৷

02/02/2026

"Use Tomato Juice This Way, You'll Be Amazed in Just 7 Days!"

12/01/2026

পার্লারের মতো বডি পলিশিং এখন ঘরেই!

01/12/2025

রুক্ষ, প্রাণহীন চুলকে দিন প্রাকৃতিক পুষ্টি! 🍊🥚 এই DIY হেয়ারপ্যাকটি চুলকে করবে রেশমের মতো নরম, উজ্জ্বল এবং মজবুত। শুধু কমলার খোসা, ডিম আর অলিভ অয়েল দিয়ে কীভাবে স্বাস্থ্যোজ্জ্বল চুল পাবেন, জানতে দেখুন এই ভিডিওটি!

17/11/2025

শীত আসার আগেই বানিয়ে নিন এই ম্যাজিক হেয়ার অয়েল!

, ,

13/11/2025

খুশকি দূর হবে, চুল হবে ঘন এই ৩ উপাদানে!

, , , , , , , , , , , , , , , , , #মেথি, #আমলকি, #দই, #নারকেলতেল, #খুশকি, #চুলপড়া, #ঘরোয়াসমাধান,

04/11/2025

রোদে পোড়া দাগ, কালচে ভাব দূর করুন মাত্র তিন উপকরণে৷

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Dhaka