The Best treatment for Dental
দেহ সুস্থ রাখার জন্য হাসিটা খুব প্রয়োজন,আর হাসিটা সুন্দর হওয়ার জন্য দাঁত সুস্থ প্রয়োজন😁
11/12/2022
ঝকঝকে এবং সুস্থ দাঁতের জন্য করণীয়
ঝকঝকে দাঁত মানেই সুস্থ দাঁত নাও হতে পারে। ঝকঝকে দেখতে দাঁতের ভেতরেও লুকিয়ে থাকতে পারে অনেক রকম জীবাণু। তাই চলুন জেনে নেয়া যাক ঝকঝকে এবং সুস্থ দাঁতের জন্য করণীয়-
১. বেশি চা বা কফি বা রেড ওয়াইন খেলে আপনার দাঁত কিন্তু কালো হয়ে যাবে। তাই প্রত্যেকবার এই জিনিসগুলো খেলে হাইড্রোজেন পার অক্সাইড যুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত মেজে ফেলুন। যে সব খাবার দাঁতে চিপকে থাকে সে সব খাবার এড়িয়ে চলুন। দাঁতের মাড়ি সুস্থ রাখুন। আপনার ডায়েটে কী থাকছে তা কিন্তু খুব জরুরি।
২. খাওয়ার পর সব সময় দাঁত মাজা সম্ভব নয়। তাই বারবার মুখ ধুয়ে নিন। এমনকী‚ চা বা কফি খাওয়ার পরেও ভাল করে মুখ ধুয়ে নিন।
৩. দিনে অন্তত দুবার দাঁত মাজুন। আর রাতে শোয়ার আগে একবার ফ্লস করুন। দাঁতের ফাঁকে যেন কোনও খাবারের কণা আটকে না থাকে। পারলে ফ্লুরয়েড যুক্ত পেস্ট ব্যবহার করুন।
৪. তিন মাস অন্তর বা তার আগেই আপনার দাঁত মাজার ব্রাশ বদলে ফেলুন।
৫. যে মাউথ ওয়াশে বেশি অ্যালকোহল আছে তা কিনবেন না। কারণ অ্যালকোহল যুক্ত মাউথ ওয়াশ আপনার মুখের ভিতর খুব শুষ্ক করে তোলে এবং এর ফলে ব্যাকটেরিয়া বেড়ে যায়।
৬. বছরে অন্তত দুবার ডেনটিস্টের কাছে যান।
৭. ঘণ্টায় এক গ্লাস করে জল পান করার চেষ্ট করুন। যত বেশি জল খাবেন ততই মুখের ভিতর ব্যাকটেরিয়া কম হবে।
৮. মাঝে মাঝে চেক করে দেখুন আপনার মুখের ভেতরটা ফ্রেশ আছে কি না। যদি দুর্গন্ধ পান তা হলে সুগার ফ্রি মিন্ট মুখে রাখুন বা দাঁত মেজে নিন।
৯. দাঁতে ফ্র্যাকচার বা দাঁতে ক্র্যাক হলে সঙ্গে সঙ্গে ডেনটিস্টের কাছে যান। শক্ত খাবার এড়িয়ে চলুন। খেলার সময় মাউথ গার্ড পরুন।
১০. যতই দাঁতের যত্ন নিন না কেন‚ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বা বিভিন্ন ওষুধ খাওয়ার জন্য আপনার দাঁত হলদেটে হয়ে যেতে পারে। তাই ডেনটিস্টের সাহায্য নিয়ে দাঁতকে সাদা করে তুলুন।
11/12/2022
দাঁতের ব্যথা তীব্র হওয়ার কারণ
দাঁতে কোনো গর্ত বা ক্যারিজ হলে, দাঁতের ফিলিং খুলে গেলে, দাঁত ভেঙে গেলে, দাঁতের শ্বাস বা পালপ যে কোনো কারণেই আক্রান্ত হলে, মাড়ির প্রদাহের কারণে ও দাঁতের পালপ আক্রান্ত হলে।
গরম বা ঠাণ্ডা খাবার খাওয়ার ৩০ মিনিট পর্যন্ত দাঁতের ব্যথা স্থায়ী হলে ধারণা করা যায় দাঁতের পালপ বা শ্বাস আক্রান্ত হয়েছে।
এ ক্ষেত্রে স্নায়ু নষ্ট হতে ১২ ঘণ্টা সময় লাগে। ফলে ১২ ঘণ্টা পর ব্যথা কমে যায়। আবার ব্যথা শুরু হলে বুঝতে হবে নষ্ট কোষ আবার সংক্রমিত হয়েছে বা পুঁজ তৈরি হয়েছে।
কী করবেন
১ গ্লাস কুসুম গরম পানিতে ১ টেবিল চামুচ লবণ মিশিয়ে মুখে নিয়ে ১ মিনিট রাখুন। এভাবে দিনে ৩ বার করে গুলি করুন ব্যথা কমে যায়।
এ ছাড়াও ১ টেবিল চামুচ লবণ অল্প সরিষার তেলের সঙ্গে অথবা লেবুর রসের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মাড়িতে ম্যাসাজ করুন কয়েক মিনিট। তারপর কুসুম গরম পানি দিয়ে কুলি করে নিন। এভাবে ব্যাকটেরিয়া ধ্বংস হবে।
লবণে অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে। এটি মুখের ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত করে প্রদাহ কমায়।
এটি দাঁতের স্নায়ু অবস করে সাময়িকভাবে ব্যথা কমায়।
ব্যথাযুক্ত দাঁতে বরফ কুচি কাপড়ে পেঁচিয়ে রাখা যেতে পারে, গরম পানি দিয়ে কুলকুচি দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা সরিয়ে ব্যথা কমাবে।
দাঁতের ব্যথার জন্য যত শিগগিরই ডেন্টিস্টের কাছে যাওয়া যায় ততই মঙ্গল।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Mirpur 6
Dhaka
