Vibes Riva Jahan

Vibes Riva Jahan

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vibes Riva Jahan, Health/Beauty, Dhaka.

Photos from Vibes Riva Jahan 's post 24/12/2024

অনেক্স পান্না🦚
ছোট স্টোনের রিং.........

⚫🔴সোনা, রুপা, পিতল, লোহা, সিসা, তামা, কাসা, রাং এই আটটি ধাতু মিশিয়ে অষ্টধাতুর আংটি বানানো হয়।
সবাই এই আট ধাতুর গহনা বানাতে পারে না। কছু বিশেষ নিয়ম মেনে এই অষ্টধাতু তৈরি করতে হয়।

✅✅✅গোল্ডের পরিবর্তে আপনি অষ্টধাতুর আংটি পরতে পারেন এটা গোল্ডের মতই রাফ ইউজ করতে পারবেন কালার গ্যারান্টি পাবেন আজীবন এর🥰

✔️অনেকেই বলে থাকেন এই অষ্টধাতু নাকি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে আসলেই কি তাই❓
সনাতনধর্মাবলম্বী অনেকেই এটা বিশ্বাস করেন,,

✔️তবে কোন উপকার করবে অথবা অপকার প্রতিরোধ করতে পারবে এই বিশ্বাস করে ধাতুর আংটি, বালা বা অন্য কিছু ব্যবহার করা শিরক।

✔️আপনি গহনা হিসেবে সৌন্দর্যের জন্য অবশ্যই এই আংটি পরতে পারবেন।😍

🎁অর্ডার করতে অথবা আরও বিস্তারিত জানতে আমাদের ইনবক্স করুন।

07/04/2024

🙈 ゚viralシfypシ゚

12/10/2023

ঢাকা শহরের বিভিন্ন এলাকার নামকরণের ইতিহাসঃ

★ ভুতের গলিঃ
এখানে বৃটিশ একজন লোক থাকতেন নাম ছিল Mr. boot, তার নাম থেকে বুটের গলি, পরবর্তীকালে ভুতের গলি নাম হয়েছে।

★ এলিফ্যানট রোডঃ
পিলখানা হতে হাতিগুলোকে নিয়ে যাওয়া হতো "হাতির ঝিল" এ গোসল করাতে, তারপর "রমনা পার্ক"এ রোঁদ পোহাতো।
সন্ধ্যের আগেই হাতির দল পিলখানায় চলে আসতো। যাতায়াতের রাস্তাটির নামকরণ সেই কারণে এলিফ্যান্ট রোড। পথের মাঝে ছোট্ট একটি কাঠের পুল ছিলো, যার নামকরণ হোলো "হাতির পুল"

★ ধানমন্ডিঃ
এখানে এককালে বড় একটি হাট বোসতো। হাটটি ধান ও অন্যান্য শস্য বিক্রির জন্য বিখ্যাত ছিল।

★ গেন্ডারিয়া
ইংরেজি শব্দ Grand Area থেকে এসেছে, এখানে আগের দিনের অভিজাত ধনী ব্যাক্তিগন থাকত।

★ মহাখালিঃ
মহা কালী নামের এক মন্দীরের নাম থেকে হয়েছে বর্তমানের মহাখালী।

★ ইন্দিরা রোডঃ
এককালে এ এলাকায় "দ্বিজদাস বাবু" নামে এক বিত্তশালী ব্যক্তির বাসাস্থান, অট্টলিকার পাশের সড়কটি নিজেই নির্মাণ করে বড় কন্যা "ইন্দিরা" নামেই নামকরণ।

★ পিলখানাঃ
ইংরেজ শাসনামলে প্রচুর হাতি ব্যবহার করা হোতো। বন্য হাতিকে পোষ মানানো হোতো যেসব জায়গায়, তাকে বলা হোতো পিলখানা। বর্তমান "পিলখানা" ছিলো সর্ববৃহৎ।

★ কাকরাইলঃ
ঊনিশ শতকের শেষ দশকে ঢাকার কমিশনার ছিলেন মিঃ ককরেল। নতুন শহর তৈরী করে নামকরণ হোলো "কাকরাইল"।

★ রমনা পার্কঃ
অত্র এলাকায় বিশাল ধনী রম নাথ বাবু মন্দির তৈরী করেছিলো "রমনা কালী মন্দির"। মন্দির সংলগ্ন ছিলো ফুলের বাগান আর খেলাধুলার পার্ক।
পরবর্তীতে সৃষ্টি হয় "রমনা পার্ক"।

★ গোপীবাগঃ
গোপীনাগ নামক এক ধনী ব্যবসায়ী ছিলেন। নিজ খরচে "গোপীনাথ জিউর মন্দির" তৈরী করেন। পাশেই ছিলো হাজারো ফুলের বাগান "গোপীবাগ"।

★ টিকাটুলিঃ
হুক্কার প্রচলন ছিলো। হুক্কার টিকার কারখানা ছিলো যেথায় সেটাই "টিকাটুলি"।

★ তোপখানাঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর গোলন্দাজ বাহিনীর অবস্থান ছিল এখানে।

★ পুরানা পল্টন, নয়া পল্টনঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ঢাকাস্থ সেনানিবাসে এক প্ল্যাটুন সেনাবাহিনী ছিল, প্ল্যাটুন থেকে নামকরন হয় পল্টন। পরবর্তীতে আগাখানিরা এই পল্টনকে দুইভাগে ভাগ করেন, নয়া পল্টন ছিল আবাসিক এলাকা আর পুরানো পল্টন ছিল বানিজ্যিক এলাকা।

★ বায়তুল মোকারম নামঃ
১৯৫০-৬০ দিকে প্রেসিডেন্ট আয়ুবের সরকারের পরিকল্পনা পুরানো ঢাকা-
নতুন ঢাকার যোগাযোগ রাস্তার। তাতে আগাখানীদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক বাড়িঘর চলে যায়।
আগাখানীদের নেতা আব্দুল লতিফ বাওয়ানী (বাওয়ানী জুট মিলের মালিক) সরকারকে প্রস্তাব দিলো, তারা নিজ খরচে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ তৈরী করবে।
এটা একটা বিরাট পুকুর ছিল "পল্টন পুকুর",
এই পুকুরে একসময় ব্রিটিশ সৈন্যরা গোসল কোরতো। ১৯৬৮ সনে মসজিদ ও মার্কেট প্রতিষ্ঠিত হয়।

★ পরীবাগঃ
পরীবানু নামে নবাব আহসানউল্লাহর এক মেয়ে ছিল। সম্ভবত পরীবানুর নামে এখানে একটি বড় বাগান করেছিলেন আহসানউল্লাহ।

★ পাগলাপুলঃ ১৭ শতকে এখানে একটি নদী ছিল,
নাম-পাগলা।
মীর জুমলা নদীর উপর সুন্দর একটি পুল তৈরি করেছিলেন।
অনেকেই সেই দৃষ্টিনন্দন পুল দেখতে আসত। সেখান থেকেই জায়গার নাম "পাগলাপুল"।

★ ফার্মগেটঃ
কৃষি উন্নয়ন, কৃষি ও পশুপালন গবেষণার জন্য বৃটিশ সরকার এখানে একটি ফার্ম বা খামার তৈরি করেছিল। সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকে এলাকার নাম হোলো ফার্মগেট।

★ শ্যামলীঃ
১৯৫৭ সালে সমাজকর্মী আব্দুল গণি হায়দারসহ বেশ কিছু ব্যক্তি এ এলাকায় বাড়ি করেন। এখানে যেহেতু প্রচুর গাছপালা ছিল তাই সবাই মিলে আলোচনা করে এলাকার নাম রাখেন শ্যামলী।

★ সূত্রাপুরঃ
কাঠের কাজ যারা করতেন তাদের বলা হত সূত্রধর। এ এলাকায় এককালে অনেক শূত্রধর পরিবারের বসবাস ছিলো । সেই থেকেই জায়গার নাম হোলো সূত্রাপুর।
(সংগৃহীত)

আমাদের স্কুল কলেজের ইতিহাস বইয়ে হরম্পা মহেঞ্জদারো শহরের ইতিহাস থাকলেও ঢাকা শহরের ইতিহাস নেই অথছ হরম্পার থেকে ঢাকার ইতিহাস জানা বেশি জরুরি ছিলো আমাদের জন্য।

সমস্ত তথ্য সংগ্রহকৃত.....

বাদ যাওয়া এলাকা গুলো নিয়ে কাজ চলছে যথা সময়ে জানানো হবে।

30/08/2023

একটা সুন্দর মোনাজাত..!

ইয়া আল্লাহ!! আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে, না-জেনে, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কার কার নামে গীবত করেছি, কার কার নামে সমালোচনা করেছি, কত কি দেখে হিংসা করেছি, আস্তাগফিরুল্লাহ।

ইয়া আল্লাহ!! আপনি আমাকে এমন ভাবে তৈরি করুন, যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি। আমাকে আপনি আলোর পথ দেখান, আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন। আমার মনে আল্লাহ তাঁর রাসূলের প্রতি ভালোবাসা এনে দিন। ইসলামকে জানার আগ্ৰহ বাড়িয়ে দিন।

ইয়া আল্লাহ!! কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন। আমাকে বদনজর থেকে রক্ষা করুন। আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।

ইয়া আল্লাহ!! আমার ঈমান বৃদ্ধি করে দিন, আমার মনকে নরম বানিয়ে দিন, ইবাদতে তৃপ্তি বাড়িয়ে দিন। আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন। আমাকে হেদায়েত দান করুন।

আমিন!

collected

10/08/2023

জায়নামাজে যদি দিলের প্রশান্তি না আসে, তাহলে এতটুকু নিশ্চিত থাকতে পারেন আর কোনো কাজে এই প্রশান্তি আসবে না। যদিও প্রশান্তি আসে, সবটাই ক্ষণিকের প্রলেপ, প্রশান্তি না।
রব আমাদের জায়নামাজে জান্নাতের শীতলতা বর্ষণ করুন।
আমিন। ✨

08/08/2023

"অন্যের মনে কষ্ট দিয়ে সালাতের সিজদাহ'য়
জান্নাত তালাশ করা ছেড়ে দিন!!

মাওলানা তারিক জামিল✍️

07/08/2023

মারজুক রাসেলের একটা সুন্দর কথা আছে!!

"তুমি কারো কাছে ডাইল-ভাত, কারো কাছে কাচ্চি !"
কথাটা ডাহা সত্য। আমরা কারো কারো কাছে দুই পয়সার দামও পাই না, আবার কারো কাছে বিশেষ প্রায়োরিটি পাই।

সমস্যা হইলো, আমরা ঘুরে ফিরে তাদের কাছেই যাই, যাদের কাছে আমরা ভ্যালুলেস। আর যারা আমাদের প্রায়োরিটি লিস্টে উপরের দিকে রাখে, তাদের সংঙ্গ আমাদের ভালো লাগে নাহ!

মানুষ হিসেবে আমরা যথেষ্টই বেকুব । ডাইল ভাতের হোটেলে গিয়ে কাচ্চির আশায় বসে থাকি।

17/07/2023
01/07/2023

😂😂

17/06/2023

আমার বান্ধবী, প্রায় পাঁচ বছর হতে চললো, দেশের বাইরে। জিজ্ঞেস করলাম, মিস করো দেশের কিছু?

ও এত সুন্দর একটা জবাব দিলো, আমি এত রিলেট করতে পারলাম যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না।

ও বলল, যা মিস করি, তা এখন দেশে আসলে পাবো না। তাই মিস করিনা।

দাদুবাড়ি খুব মিস করি, দাদী মারা গেছে।
নানুবাড়ি খুব মিস করি, নানু মারা গেছে।

এই বাড়িগুলো এখন আর আমার দাদুবাড়ি বা নানুবাড়ি নেই। এগুলো আমার কাজিনদের বাড়ি। মামীর সংসার, চাচীর সংসার।

আম্মুর বাসাটাও সেই আগের মত নেই।

সুবহানআল্লাহ। কী আশ্চর্য তাই না!
অনেক বাসাতেই ছেলেরা বিয়ের আগে বসার ঘরের ছোট্ট একটা কোণায় ঘুমায়। বিয়ের পরে সেই তাকেই একটা বাথরুম সহ সুন্দর একটা রুম গুছিয়ে দেওয়া হয় যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকে (সাধারণত)।

একটা ছেলে যদি ৪/৫ দিন কোথাও কোনো বাসায় বেড়ানোর জন্য থাকতে যায়, সে হয়ত এক সেট জামা প্যান্ট নিয়ে চলে যাবে। বা ওখানেই সমবয়সী কারো জামা ধার করে পরবে। কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে সেটা হবে না। সে নিজের চুলের ক্লিপ, চিড়ুনি, ফেইস ওয়াশ, বাসায় পরার স্যান্ডেল, রাতে ঘুমানোর ম্যাক্সি, বাইরে যাওয়ার জুতো ইত্যাদি নিয়ে ছোটোখাটো সংসার পাতিয়ে ফেলবে।

এই যে মেয়েরা ফেইসবুকে এত কান্নাকাটি করে, নারীর নিজের বাসা কোথায়, নারীর নিজের ঘর কোথায় বলে...

ঘরটা আসলে নারীরই হয়। নারীর ছোঁয়াতেই একটা বাড়ি ঘরের মর্যাদা পায়।

তাই তো নানী না থাকলে নানীবাড়িটা আর নানীবাড়ি থাকেনা। দাদী না থাকলে দাদীবাড়িটা আর দাদীবাড়ি থাকেনা। ভাইয়ের বউ আসলে মায়ের সংসারটা ধীরে ধীরে ভাবির সংসার হয়ে যায়।

Collected

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka