Let's see
We for us
22/05/2025
"আমি ডিভোর্সের সিদ্ধান্ত নেয়ার আগে কয়দিন আগে দীপিকা পাড়ুকোণের একটা খুব সুন্দর সাক্ষাৎকার দেখেছিলাম, যেখানে উনি বললেন- they always say men stay where they find peace but I would say women give peace where they treated right. ঠিকভাবে ট্রিট করলে কেউ আপনাকে ছেড়ে যাবেনা, যাবে তখন যখন আপনি মিসবিহেভ করবেন আবার পরক্ষনেই বলবেন- আমি তোমাকে ভালবাসি। সে ধান্ধায় পড়ে যাবে- এই লোক কি আমাকে ভালবাসে নাকি বাসেনা?
এইক্ষেত্রে আমার সহজ সূত্র একটাই। জীবনে কাউকে ছেড়ে চলে আসার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে যখন আপনি বুঝবেন আপনার আত্মসম্মানবোধ আপনাকে বলছে- তুমি এর বেশী অপমান নিতে পারবানা।
আপনি যা ডিজার্ভ করেন না সেটা বারবার হতে থাকলে শুধু এক পা পিছিয়ে আসেন, সুন্দর করে তাকিয়ে দেখেন- আপনার আত্মসম্মানবোধ কি অক্ষত আছে?
যদি না থাকে তাহলে সেই সম্পর্ক আপনার জন্য না।
দুই বছর আগে সাহিত্যে নোবেল প্রাইজ পাওয়া এনি আঁখনোর আত্মজীবনী পড়ছিলাম। ভদ্রমহিলা গোপনে একটা বই লিখেছিলেন। উনার লেখা প্রথম বই। বই প্রকাশের পরে উচ্ছ্বসিত হয়ে উনার হাজবেন্ডের কাছে গিয়ে বলেছিলেন- উনি গোপনে একটা বই লিখেছিলেন যেটা প্রকাশিত হয়েছে। জবাবে উৎসাহ ভালো, উনার হাজবেন্ড বলেছিল- তুমি গোপনে একটা বই লিখতে পারলে গোপনে একটা পরকীয়াও করতে পারো!
আঁখনো অপমানে এই ঘটনার কয়েক বছর পরেই বিবাহবিচ্ছেদের আবেদন করলেন।
মানুষ ভালবাসে, প্রেমে পড়ে, বিয়ে করে, সংসার করে মূলত নিজেকে শান্তিতে রাখতে। যে প্রেম, বিয়ে, সংসার আপনাকে শান্তি দেবেনা- সেটা আপনার জন্য না, কারণ আপনার আত্মসম্মানবোধ আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছেনা।
ভুল বন্ধুর চেয়ে যেমন বন্ধুহীন থাকা ভালো, অশান্তির সম্পর্কে থাকার চেয়ে এইজন্যই একা থাকা ভালো।অবশ্য যদি আত্মসম্মানবোধহীন থাকতে চান, তাতেও ক্ষতি নেই।
যার আত্মসম্মানই নাই, সে শান্তি আর অশান্তির পার্থক্য বুঝবে কেমন করে- বলেন?
_______Jannatun Nayeem Prity
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Gulshan/1
Dhaka
1212
