Emme's organic care
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Emme's organic care, Beauty, cosmetic & personal care, Dhaka.
08/08/2025
🌿✨ ত্বক ও চুলের জন্য অ্যালোভেরা – প্রাকৃতিক যত্নের সেরা উপায় ✨🌿
আপনার Skin Care ও Hair Care রুটিনে যদি Aloe Vera থাকে, তাহলে আপনি পাচ্ছেন একসাথে বহু উপকারিতা!
💚 ত্বকের জন্য (Skin Benefits):
✔️ শুষ্ক ত্বক নরম ও ময়েশ্চারাইজ করে
✔️ ব্রণ ও দাগ হালকা করে
✔️ সানবার্ন কমায়
✔️ ত্বক উজ্জ্বল ও সতেজ রাখে
💚 চুলের জন্য (Hair Benefits):
✔️ স্কাল্পের শুষ্কতা ও খুশকি দূর করে
✔️ চুলের গোঁড়া শক্ত করে
✔️ চুল পড়া কমায়
✔️ চুলকে নরম ও মসৃণ করে
💡 ব্যবহার পদ্ধতি:
Skin Care: ফ্রেশ অ্যালোভেরা জেল মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন
Hair Care: স্কাল্প ও চুলে লাগিয়ে ৩০ মিনিট পর শ্যাম্পু করুন
🌸 প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আজই আপনার রুটিনে অ্যালোভেরা যোগ করুন!
02/06/2025
টমেটো ফেসমাস্ক
আমাদের অতি পরিচিত
টমেটো দিয়ে ফেসমাস্ক বানিয়ে ঝটপট ফর্সা ত্বক পেতে পারি।
আপনাকে যা করতে হবে তা হল
➡️১ টেবিল চামচ টমেটো রস নিন, হাফ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ গোলাপ জল নিন। সব উপাদান একসাথে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ মাস্ক আকারে মুখে ও গলায় ভালোভাবে লাগিয়ে নিন। ১০ থেকে ১৫ মিনিট রাখার পর মুখ পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আর দেখুন ত্বকের উজ্জলতা বৃদ্ধি পেয়েছে।
24/01/2023
চরূপচর্চায় প্রাকৃতিক চায়ের ব্যবহার :
ক্লিনজার হিসেবে গ্রিন টি :
গ্রিন টি ক্লিনজার হিসেবে খুবই ভাল কাজ করে। এক টেবিল চামচ সাধারণ ক্লিনজারের সাথে এক টেবিল চামচ চায়ের(Tea) পাতা (গ্রিন টি) মিশিয়ে নিয়ে। মিশ্রণটি মুখে লাগিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করে। এরপর হাত ভিজিয়ে ঘষে ধুয়ে ফেলতে হবে। ত্বকে জমে থাকা ধুলোময়লা, ঘাম, তেল পরিষ্কার হয়ে যাবে। ত্বকে আর্দ্রতার ভারসাম্য বজায় থাকবে।
10/10/2022
ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের চাহিদা পূরণ হয়
ফাইবারের চাহিদা মেটে
হাই কোলেস্টেরলের মতো সমস্যার প্রকোপ কমায়
রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে
রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে
ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়
ত্বক এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি পায়
বাতাস লাগাবেন না ।
সম্পূর্ন কেমিক্যাল মুক্ত ।
আমাদের প্রোডাক্ট সম্পূর্ন প্রাকৃতিক ।
প্রতি মাসে কমপক্ষে ২ বার রোদে শুকাতে দিন ।
ডাক্তার বা কবিরাজের পরামর্শ অনুয়াযী ব্যবহার করুন
10/10/2022
সুনামগঞ্জ ইতিমধ্যে বিচ্ছিন্ন।
সুনামগঞ্জ ও ছাতকের পাওয়ার গ্রিড বন্ধ করা হয়েছে। ওখানকার মানুষের জীবনের কী অবস্থা তা সুনামগঞ্জের মানুষ ছাড়া কেউ বলতে পারবে না।
সর্বশেষ সিলেট কুমারগাও পাওয়ার গ্রিড। এটি রক্ষা করা বা চালু রাখা না গেলে, পুরো সিলেট কলাপ্স করবে।
গ্যাস স্টেশন, মোবাইল নেটওয়ার্ক, হাসপাতাল, জরুরি সেবা সবই হুমকির সম্মুখীন। এ বন্যা সিলেটের ইতিহাসে বিরল।
সিলেটের সীমান্তবর্তি এলাকা কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর এর মানুষের ঘর বাড়ি, ফসলি জমি, দোকান পাট, গবাদিপশু সব ডুবে গেছে বা কারও কারও ভেসে চলে গেছে।
সবার প্রার্থনায় মহান আল্লাহ পাক সিলেটকে রক্ষা করুক।
আমীন।
Post copyright cyber 71
08/06/2022
flax seed powder
ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের চাহিদা পূরণ হয়
ফাইবারের চাহিদা মেটে
হাই কোলেস্টেরলের মতো সমস্যার প্রকোপ কমায়
রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে
রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে
ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়
ত্বক এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি পায়
বাতাস লাগাবেন না ।
সম্পূর্ন কেমিক্যাল মুক্ত ।
আমাদের প্রোডাক্ট সম্পূর্ন প্রাকৃতিক ।
প্রতি মাসে কমপক্ষে ২ বার রোদে শুকাতে দিন ।
ডাক্তার বা কবিরাজের পরামর্শ অনুয়াযী ব্যবহার করুন
06/06/2022
আমাদের মানবতা আজ কোথায় এসে দাঁড়িয়েছে
যে কেমিক্যালের মাধ্যমে বিস্ফোরণ হয়েছে বা কন্টেইনারে যে কেমিক্যাল ছিলো সেটার নাম হাইড্রোজেন পারক্সাইড। যেটা সাধারণত রকেটের জ্বালানীতে প্রোপেল্যান্ট হিসেবে ব্যবহার করা হয় এবং এই কেমিক্যাল পানির সাথে বিক্রিয়া করে।
অথচ ফায়ার সার্ভিস কর্মীদের জানানোই হয়নি কন্টেইনারের ভেতরে কি আছে বা আগুনটা যে কেমিক্যাল থেকে লেগেছে এসব কোনো তথ্যই দেয়নি ডিপো কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস কর্মীরা না জেনে ডিপো কর্তৃপক্ষের সেট করা টাইম বোমার উপর দাঁড়িয়েছিলো।নিজেদের অজান্তে পানি দিয়ে বিস্ফোরককে আরো শক্তিশালী করেছে। নিজেরাই জানতোনা যে বিস্ফোরণ হওয়া সময়ের ব্যাপার মাত্র সেখানে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে পাঠাবে কিভাবে?
ভিডিওটা দেখলাম মানুষগুলো কতো কাছ থেকে আগুন নেভানোর চেষ্টা করছিলো অথচ তাদের বিন্দুমাত্র আইডিয়া নাই টাইম বোমার টিক টিক কাউন্টডাউন ততোক্ষণে শুরু হয়ে গিয়েছিলো। এই জিনিসটা একমাত্র জানতো ডিপো কর্তৃপক্ষ। তারা চাইলেই এই মানুষগুলোর মৃত্যু ঠেকাতে পারতো।
এই বিস্ফোরণটা দুর্ঘটনা হতে পারে কিন্তু হতাহতগুলো সব হত্যাকাণ্ড। দিন শেষে এসব হত্যাকারীর কোনো বিচার হবেনা। তদন্ত কমিটি হবে। কমিটির পকেট ভারী হবে গাঁজাখুরি রিপোর্ট দেয়া হবে।
এই হত্যাকান্ডের পেছনে থাকা রাঘব বোয়ালেরা আরো টাকার মালিক হবে। আর এভাবে মারা পরবে সাধারণ জনগণ আর কিছু ফায়ার সার্ভিস কর্মী।
05/06/2022
আলু গুঁড়া
আলু পুরো পৃথিবীতে অতি পরিচিত ও সহজলভ্য একটি সবজি। তবে এটি শুধু সুস্বাদু খাবার রান্নাতেই নয় বরং আমাদের ত্বক ও চুলের যত্নেও সমান কার্যকর। আলুতে বিদ্যমান ভিটামিন সি, ফাইবার, ভিটামিন বি৬, আয়রন এবং পটাশিয়াম ত্বকের যত্নে অনন্য।
রূপচর্চায় আলুর বেশ কিছু অসাধারণ ব্যবহার তুলে ধরা হলঃ-
আলু গুঁড়া ও দুধ মিশিয়ে পেস্ট করে তাতে সামান্য মধু মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বকের উজ্জলতা বৃদ্ধি পায়।
টমেটোর রসের সঙ্গে লেবু ও আলুর রস মিশিয়ে ত্বকে ম্যাসাজ করলে দূর হবে রোদে পোড়া দাগ।
ডার্ক সার্কেল দূর করতে আলুর গুঁড়া সঙ্গে শসার রস মিশিয়ে ফ্রিজে রাখুন। ঠাণ্ডা হলে আঙুলের সাহায্যে চোখের আশেপাশের ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ত্বকের দাগ দূর করতে আলু গুঁড়া ও লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলোও রিপেয়ার হয়।
আলু গুঁড়া অল্প পানিতে মিশিয়ে পেস্ট করে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বকের বলিরেখা দূর হবে এবং ত্বক টানটান হবে।
ত্বকের তৈলাক্তভাব কমাতে আলু গুঁড়া+ গোলাপজল+ ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে তৈলাক্ত ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে নিন।
একটি ডিমের সাদা অংশ এবং আলু গুঁড়ার মিশ্রণ তৈরি করে একটি ব্রাশের সাহায্যে তা ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
এটি মাস্কের কাজ করে।
রুক্ষ ও শুষ্ক চুলে আলু ছেঁচে তার রস লাগালে তা চুলের ময়েশ্চারের কাজ করে।
05/06/2022
পুদিনা পাতা গুঁড়া
প্রাচীন কাল থেকেই পুদিনা পাতা ভেজষ ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। আয়ুর্বেদ শাস্ত্রমতে এই পাতা বহু রোগ সারানোতে কার্যকরী। পুদিনা এক প্রকারের গুল্মজাতীয় উদ্ভিদ। এর রয়েছে অসংখ্য ভেষজ গুণ।
যেমনঃ
হাঁপানির চিকিৎসায়- পুদিনায় থাকা রোজমেরিক অ্যাসিড নামক উপাদান প্রাকপ্রদাহী পদার্থ তৈরিতে বাধা দেয়। ফলে হাঁপানি হয় না। এবং এর রস প্রোস্টসাইক্লিন তৈরিতে বাধা দেয়। তার ফলে শ্বাসনালী পরিষ্কার থাকে।
পেটের ব্যাথা উপশম- পুদিনা ইরেটেবল বাওয়েল সিন্ড্রোম (আইবিএস) এবং দীর্ঘস্থায়ী বদহজমের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর যা পেটের ব্যাথা উপশম করে।
ক্যানসার প্রতিরোধ- পুদিনা কোলনের পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে। এতে আছে মনোটারপিন নামক উপাদান। যা স্তন, লিভার, অগ্ন্যাশয়ে ক্যানসার হওয়া প্রতিরোধ করে। নিয়মিত পুদিনা পাতা গুঁড়া সেবনে ফুসফুস, কোলন এবং ত্বকের ক্যানসার থেকে রক্ষা পাওয়া যায়।
কাশি নিরাময়- গরম পানিতে সামান্য পরিমাণ পুদিনা পাতার গুঁড়া ফুটিয়ে পান করুন। এটি এক্সপেক্টোরেন্টের কাজ করবে।
পুদিনা পাতা গুঁড়ার সাথে সামান্য গোলমরিচ গুড়া মিশিয়ে খেলে হেচকি সমস্যা দূর হয়।
পুদিনা পাতা গুঁড়া নিয়মিত সেবনে শরীরের ব্যাথা-বেদনা দূর হয়।
দাতের ব্যাথা ও মাড়ির যেকোনো রোগ নিরাময়ে পুদিনা পাতা গুঁড়া অত্যন্ত কার্যকরী।
পুদিনার পাতা গুঁড়া+ ২-৩ ফোঁটা লেবুর রস মিশ্রিত পানি বা শরবত পান করলে ক্লান্তিভাব দূর হয়।
এটি অরুচি, বদহজম ইত্যাদি দূর করে।
নিয়মিত পুদিনা পাতা গুঁড়া মিশ্রিত চা পানে করলে শরীর সুস্থ ও চাঙ্গা থাকে।
সৌন্দর্য চর্চায় পুদিনার ব্যবহারঃ
পুদিনা পাতা গুঁড়া সামান্য পানির সাথে মিশিয়ে পেস্ট করে ত্বকে লাগালে অতিরিক্ত তৈলাক্ততা দূর হয় এবং ব্রণ হওয়া কমে
১ চামচ পুদিনা গুঁড়া ও ১ চামচ অ্যালোভেরার রস একত্রে মিশিয়ে ত্বকে নিয়মিত লাগালে ত্বকের রোদে পোড়াভাব দূর হয়।
পুদিনা পাতা গুঁড়া ও গোলাপজলের পেস্ট লাগালে ত্বকের ব্রণ ও ব্রণের দাগ থেকে মুক্তি পাওয়া যায়।
উকুনের জন্য মোক্ষম একটি ট্রিটমেন্ট হলো পুদিনা।
পানির সাথে পুদিনা গুঁড়া মিশিয়ে পেস্ট করে মাথার তালুতে মাখলে উকুন চলে যাবে।
05/06/2022
🌿মেহেদীর গুড়া🌿
প্রাচীনকাল থেকেই মেহেদী সৌন্দর্যের উপাদান হিসেবে ব্যবহার করা হয়।চুলের যত্নে মেহেদী গুড়ার গুরুত্ব অপরিসীম। জেনে নেয়া যাক চুলের জন্য মেহেদী গুড়ার উপকারিতা এবং ব্যবহার বিধি।
চুলের যত্নে:
উপকারিতা:
* চুলের গোড়া মজবুত করে চুল পরা বন্ধ করে।
* চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
* নতুন চুল গজাতে সাহায্য করে।
* চুলের তৈলাক্ত ভাব দূর করে।
* চুলের খুশকি দূর করে।
* চুলের রুক্ষতা দূর করে।
* চুলের আকর্ষণীয় রঙ আনতে সাহায্য করে।
ব্যবহারবিধি:
* ডিম, অলিভ অয়েল ও মেহেদী গুড়া মিশিয়ে প্যাক বানিয়ে চুলে ব্যবহার করা যায়।
* লেবুর রস, টক দই ও মেহেদীর এক সাথে মিশিয়ে প্যাক বানিয়ে চুলে লাগিয়ে নিন।শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
* মেহেদীর গুড়া,অলিভ অয়েল মিশিয়ে প্যাক বানিয়ে চুলে ব্যবহার করতে পারেন।
* মেহেদী গুড়া, আমলকি গুড়া, জবা গুড়া এক সাথে প্যাক বানিয়ে চুলে ব্যবহার করতে পারেন।
* মেহেদী, ব্রাম্মি, আমলকি ও শিকাকাই একসাথে মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন।
* এই প্যাকটি তৈলাক্ত স্ক্যাপের জন্য মেহেদী গুড়া,মুলতানি মাটির গুড়া সাথে নারিকেল তেল মিশিয়ে সমস্ত চুলের আগাগোড়া পর্যন্ত লাগিয়ে রেখে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ভালোভাবে চুলে শ্যাম্পু করে ফেলুন।
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Dhaka
