Noor & Nazaakat

Noor & Nazaakat

Share

সাধ্যের মধ্যে ভালো কিছু দেওয়ার প্রচ? পেজে লাইক 👍 দিয়ে পাশে থাকবেন।

25/02/2026

একবার হযরত আলী (রা.)-কে প্রশ্ন করা হয়েছিল,

"যদি কাউকে এমন একটি কামরায় বন্দি করা হয় যার চারপাশ পুরোপুরি বন্ধ, তবে তার কাছে রিযিক কীভাবে পৌঁছাবে?"

হযরত আলী (রা.) অত্যন্ত হিকমতপূর্ণ জবাব দিলেন,

"যেখান থেকে তার মৃত্যু আসবে, সেখান থেকেই তার রিযিক পৌঁছাবে।" অর্থাৎ, আল্লাহ তা’আলা মৃত্যুর মতোই রিযিককেও অদেখা পথে মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম। যেমনটি আল্লাহ পবিত্র কুরআনে হযরত মরিয়ম (আ.)-এর ক্ষেত্রে উল্লেখ করেছেন।

যখন হযরত মারইয়াম (আ.) হযরত যাকারিয়া (আ.)-এর তত্ত্বাবধানে বায়তুল মুকাদ্দাসের মেহরাবে ইবাদতে মগ্ন থাকতেন, তখন হযরত যাকারিয়া (আ.) প্রায়ই দেখতেন, সেখানে অসময়ের তাজা ফলমূল পড়ে আছে।

বিস্মিত হয়ে তিনি জিজ্ঞেস করতেন: "হে মারইয়াম! এসব তোমার কাছে কোথা থেকে এলো?"

হযরত মারইয়াম (আ.) উত্তর দিতেন,

"এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে। নিশ্চয়ই আল্লাহ যাকে চান অপরিমিত রিজিক দান করেন।" (সূরা আল-ইমরান, আয়াত: ৩৭)

এই আয়াতের একটি চমৎকার ব্যাখ্যা রয়েছে। সাধারণত প্রসিদ্ধ ব্যাখ্যা হলো, 'নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে রিযিক দেন' কথাটি আল্লাহ তা’আলার নিজস্ব বাণী। কিন্তু একে যদি হযরত মারইয়াম (আ.)-এর বক্তব্যের অন্তর্ভুক্ত করা হয়, তবে তা তাঁর গভীর জ্ঞান ও বিচক্ষণতার এক উজ্জ্বল প্রমাণ হবে।

কারণ, হযরত মারইয়াম (আ.) কেবল এটুকু বলেই ক্ষান্ত হননি যে "এটি আল্লাহর কাছ থেকে এসেছে", বরং তিনি এর সাথে একটি চিরন্তন সত্য ও মূলনীতি জুড়ে দিয়েছেন, "নিশ্চয়ই আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিযিক দেন।"

রিযিক কোনো দেয়াল বা তালা দিয়ে আটকে রাখা সম্ভব নয়। আল্লাহর ওপর পূর্ণ ভরসা থাকলে তিনি এমন উৎস থেকে রিযিক দান করেন যা মানুষ কল্পনাও করতে পারে না। মৃত্যুর সময় যেমন নির্দিষ্ট, রিযিকের ফয়সালাও ঠিক তেমনই সুনিশ্চিত।

[সূত্র: আত তাযকির, আমসালে ইবরত - হাকিমুল উম্মাত মাওলানা আশরাফ আলী থানভী রহ.]

Photos from Noor & Nazaakat's post 27/01/2026

বাটিক ড্রেস শাড়ি পছন্দ করে না এমন মানুষ বাংলাদেশে মনে হয় খুব কম মানুষ আছে।

যখন থেকে থ্রি পিছ পরা শুরু করি তখন থেকেই বাটিক ড্রেস অনেক ভালো লাগতো আলহামদুলিল্লাহ। আর কুমিল্লা তো বাটিকের তৈরীর আস্তানাই।

সেই সুবাদে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে কোর্সে ব্লক বাটিক শেখায় সুযোগ হয়েছে। এখন চাইলেই নিজে বানিয়ে পরতে পারি বা পরিবার আত্মীয়দের হাদিয়া দিতে পারি।
কোর্স শেষে বাসায় এসে কিছু বানিয়ে সেলও করেছি আলহামদুলিল্লাহ।

ভাবছি অনলাইনেও বাটিক ড্রেস,কাপড়, শাড়ী নিয়ে কাজ করবো ইনশা আল্লাহ।
আপনারা সাপোর্ট দিলেই সহজ হবে ইনশাআল্লাহ।
& Nazaakat

27/01/2026

আসসালামু আলাইকুম!
কেমন আছেন সবাই?

05/12/2025

কোন সাহাবীর চেহারার সাথে রসূল ﷺ এর চেহারার সাথে অনেকটা মিল ছিল❗

04/12/2025

পার্সেল ডেলিভারি ডান।
পেমেন্ট পাইয়া গেছি😁

02/12/2025

গাজাবাসীর কস্ট দেখলে চোখে পানি আসে।
এতো শীত থেকে বাঁচার জন্য প্লাস্টিকের ব্যাগ মাথায় দিয়ে রেখেছে।
আর আমরা কত কাঁথা কম্বল গায়ে দিয়ে থাকি।
তবুও রবের কত অকৃতজ্ঞ হই, অবাধ্য হই।

আল্লাহ তাদের কষ্টগুলো দূর করে দিন,
আমাদের কে ক্ষমা করুন।
গা জ্জা

02/12/2025

আসসালামু আলাইকুম!
সকাল থেকে মনটা খুব খারাপ লাগছে! কি পোস্ট করবো বুজতেছি না।

Photos from Noor & Nazaakat's post 01/12/2025

আসসালামু আলাইকুম!
পেইজে নিয়মিত পোস্ট না করায়। বিজনেসের অবস্থা একেবারে বারোটা বেজে গেছে।🥹 রিচের কথা তো নাই বলি।
এখন থেকে নিয়মিত এক্টিভ + পোস্ট করবো ইনশা আল্লাহ।
যাদের সামনে পোস্ট টা যাবে বারাকাহ এর দুয়া করে দিবেন ইনশাআল্লাহ।

Noor & Nazaakat

30/11/2025

আসসালামু আলাইকুম!

18/11/2025

💚একদম নতুন গোল্ডেন পার্টি/বিয়ের হ্যান্ডব্যাগ ফর সেল
💚💚একদম নতুন, বিয়ের জন্য কেনা হয়েছিল কিন্তু ব্যবহার করা হয়নি।
মডেল: Z6127 Gold
অবস্থা: ১০০% নতুন
কেনা দাম:1200 tk
বিক্রি মূল্য: কেনা দামের চেয়ে কমে দিয়ে দিবো ইনশাআল্লাহ।

লোকেশ ন: ঢাকা,উওরা দক্ষিণখান।

যারা নিতে আগ্রহী ইনবক্স করুন বা কমেন্ট করুন।

& Nazaakat

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


দক্ষিণখান
Dhaka
3540