Networker Unity for Royalty

Networker Unity for Royalty

Share

Forever living products business policy depends on 2 (two) concept:

01. Use the Product
02. Share

26/04/2026

নিজে সুস্থ থাকুন, অন্যদের সুস্থ জীবনের সুযোগ দিন। ভিজিট করুন
Magic Link-880000412311.fbo.foreverliving.com

25/04/2026

Individual results may vary. Forever makes no guarantees on income or success. Your success depends on your effort, commitment, skill, and leadership abilities, and how effectively you exercise those qualities.

ব্যক্তিভেদে ফলাফল ভিন্ন হতে পারে। Forever কোনো আয় বা সফলতার নিশ্চয়তা দেয় না। আপনার সফলতা নির্ভর করে আপনার পরিশ্রম, প্রতিশ্রুতি, দক্ষতা এবং নেতৃত্বের উপর, এবং আপনি কতটা কার্যকরভাবে এই গুণগুলো ব্যবহার করতে পারেন তার উপর।
Business Owner international Magic Link-880000412311.fbo.foreverliving.com ID # 880-000-412311

Cell-01536148426

23/04/2026

“Network Marketing-এ ৯০% মানুষ fail করে…
কারণ তারা এই ৭টা skill জানে না!
আজ আমি বলবো—Professional হতে হলে কী শিখতে হবে…

22/04/2026

টুথপেষ্ট গিলে ফেলা কি ক্ষতিকর??
বিস্তারিত কমেন্টে

18/04/2026

“হাজার বছর আগে যেটা ছিল রাজাদের গোপন সৌন্দর্য রহস্য… আজ সেটাই আপনার হাতে—Aloe Vera!”

17/04/2026

Passive Income (প্যাসিভ ইনকাম) কী?

16/04/2026

✅ অ্যালোভেরার প্রধান উপকারিতা:
🔹 ১. ওজন কমাতে সহায়ক
অ্যালোভেরা জুসে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান শরীরের প্রদাহ কমিয়ে স্বাস্থ্যকরভাবে ওজন কমাতে সাহায্য করে।
🔹 ২. ত্বক ও চুলের যত্নে কার্যকর
ব্রণ, রোদে পোড়া, ত্বকের ক্ষত ও ইনফেকশন কমাতে অ্যালোভেরা দারুণ কাজ করে। এটি আধুনিক প্রসাধনীর গুরুত্বপূর্ণ উপাদান।
🔹 ৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
অ্যালোভেরা শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে এবং টক্সিন দূর করে শরীরকে সুস্থ রাখে।
🔹 ৪. ক্যান্সার প্রতিরোধে সম্ভাবনা
গবেষণায় দেখা গেছে, অ্যালোভেরায় থাকা “Aloe-emodin” কিছু ক্যান্সার কোষের বিস্তার কমাতে সহায়ক হতে পারে।
🔹 ৫. মুখের স্বাস্থ্য ভালো রাখে
অ্যালোভেরার ভিটামিন-C মাড়ির সমস্যা, রক্তপাত ও জীবাণু কমাতে সাহায্য করে। এটি প্রাকৃতিক মাউথওয়াশ হিসেবেও ব্যবহার করা যায়।
🔹 ৬. হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে
এটি কোলেস্টেরল ও ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে সহায়তা করে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে।

⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা:
অ্যালোভেরা উপকারী হলেও অতিরিক্ত সেবন ক্ষতিকর হতে পারে। নিয়মিত ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।

15/04/2026

ফরএভার লিভিং প্রডাক্টস কোম্পানির ব্যবসা পরিচালনা কৱা হয় শুধুমাত্র দুইটি concept-এর উপরে। তা হলো:

01. Use the Product
02. Share the benefits

# Use the Product-এর মানে হলো নিজে পণ্য ব্যবহার করতে হবে। পণ্যগুলোর গুনাগুন নিজে বুঝতে হবে। পণ্যের গুণাগুণ নিজে না পেলে কোম্পানির কাছে 30 দিনের মধ্যে সারেন্ডার করে ক্রয় কৃত টাকা কোম্পানির কাছ থেকে ফেরত নিতে হবে।n
# Share the benefits হলো আমি নিজে পণ্য ব্যবহার করার পর যদি আমাকে ভালো লাগে আমি উপকার পাই তাহলেই আমি অন্য কাউকে এই পণ্যগুলো ব্যবহার করার জন্য লাইসেন্স দিব। আমি উপকার না পেলে কখনোই আমি অন্য কাউকে ফরএভার লিভিং এর পণ্য ব্যবহার করার জন্য আমি রেজিস্ট্রেশন করাবো না। আমরা কখনও চিন্তা করবো না অন্য কাউকে এই ব্যবসার কাৱনে কারো ক্ষতি হোক।

13/04/2026

সানবার্ন ও সানস্ক্রিন নিয়ে যা জানা থাকা দরকার

ভালো থাকুন
ডা. মো. মোশাররফ হোসেন,
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট,
চেয়ার: আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা

সমগ্র বিশ্বে সূর্যরশ্মির ত্বকের ক্ষতি থেকে রক্ষায় বিভিন্ন সামগ্রী ও সানস্ক্রিন ব্যবহার করা হচ্ছে। প্রথমেই সূর্যরশ্মি সম্পর্কে কিছু ধারণা দিই। সূর্যরশ্মিতে বিভিন্ন ধরনের রশ্মি থাকে যেমন অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে। এটি আবার তিন ধরনের—আল্ট্রাভায়োলেট এ, বি ও সি। ভিজিবল লাইট বা ঘরে ব্যবহৃত লাইট। ইনফ্রারেড লাইট, যা এক্স-রে-তে ব্যবহৃত হয়।

ত্বকের ক্ষতি করে অতিবেগুনি রশ্মি। আল্ট্রাভায়োলেট সি সাধারণত ঘরে পৌঁছাতে পারে না। কিন্তু আল্ট্রাভায়োলেট এ ও বি রশ্মি ত্বকের ক্ষতি করে। সবচেয়ে বেশি ক্ষতিকর আল্ট্রাভায়োলেট বি।

অতিবেগুনি রশ্মি কী ক্ষতি করে

ত্বক পুড়ে যায় বা সানবার্ন হয়। লালচে বা বাদামি রঙ ধারণ করে। ফোসকা পড়া, জ্বালাপোড়া করা, বলিরেখা পড়া, অ্যালার্জির পার্শ্বপ্রতিক্রিয়া বেশি ও ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। বেশি ক্ষতিকর সময় সকাল ৯টা থেকে বেলা ৩টা। ছায়া কম থাকে ৩–৪ গুণ বেশি ক্ষতিকর। বালু, বরফ, পানি ও পাহাড়ে আলো বেশি প্রতিফলিত হওয়ায় বেশি ক্ষতিকর। মাঝদুপুর এড়িয়ে চলতে হবে। চেষ্টা করতে হবে ছায়ায় থাকতে। ব্যবহার করতে হবে ছাতা, টুপি, চশমা।

সানস্ক্রিন নিয়ে যা জানতে হবে

অতি বেগুনি রশ্মি হতে ত্বকের সুরক্ষায় যেসব সামগ্রী ব্যবহার করা হয়, তা সানস্ক্রিন। কেমিক্যাল সানস্ক্রিন অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়। আর ফিজিক্যাল সানস্ক্রিন অতিবেগুনি রশ্মি প্রতিফলন করে দেয়। সানস্ক্রিন লোশন, ক্রিম, জেল হিসেবে পাওয়া যায়।

যেসব সানস্ক্রিন আল্ট্রাভায়োলেট এ ও বি—উভয় রশ্মির ক্ষতি কমাতে পারে, তা ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন নামে পরিচিত। প্রতিটি সানস্ক্রিনে এসপিএফ লেভেল লেখা থাকে। এসপিএফ মানে সান প্রোটেকশন ফ্যাক্টর। অর্থাৎ কোন সানস্ক্রিনের অতিবেগুনি রশ্মি থেকে প্রতিরোধের ক্ষমতা কতটা। ত্বকের ধরন অনুযায়ী এসপিএফ নির্ধারণ হয়। আমাদের দেশের মানুষের ত্বকের ধরন টাইপ-৪ ও ৫-এর মধ্যে। আমাদের জন্য এসপিএফ ৩০+ থেকে এসপিএফ ৫০+ ব্যবহার করা উত্তম।

সানস্ক্রিন ব্যবহারের নিয়ম

উত্তম হলো ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন। বাইরে বের হওয়ার ২০–৩০ মিনিট আগে শরীরের উন্মুক্ত স্থানে ব্যবহার করতে হবে। ঘাম বেশি হলে অথবা সানস্ক্রিন লাগানোর পর ধুয়ে ফেললে বা গোসল করলে আবার লাগাতে হবে। যেহেতু ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন ব্যবহার করতে হয়, তাই উত্তম হলো চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া।

---

সোর্স :
দৈনিক পত্রিকা প্রথম আলো
১৩ই এপ্রিল ২০২৬
পৃষ্ঠা ৫

12/04/2026

Forever living Products......

Forever living Products যাত্রা শুরু করেছিল ১৯৭৮ সালে। একজন মহান উদ্যোক্তা এটি শুরু করেন, যার নাম রেক্স মন। তার স্বপ্ন ছিল প্রাকৃতিক পদ্ধতিতে এলো ভেরা গাছের আশ্চর্যজনক গুনাবলী কে পৃথিবীময় লাখো-কোটি মানুষের স্বাস্থ্যসেবার জন্যে পৌছে দেওয়া, এবং এমন একটি কোম্পানি গঠন করা যা অতি সাধারণ মানুষদেরকেও এনে দেবে অসাধারণ জীবন গড়ার সুযোগ।

তিনি বুঝেছিলেন যে একা এই কাজ তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি কযেক জন অত্যন্ত বুদ্ধিমান আর মেধাবী লোককে সাথে নিয়ে যাত্রা শুরু করেছিলেন, যারা আজও আরিজোনা’র স্কতসদেল এ আমাদের গ্লোবাল হেড অফিস এবং দেশীয় হেড অফিস সমূহ থেকে কাজ করে যাচ্ছেন। তরুণ প্রজন্মের যারা ফরেভার এর সাথে যুক্ত হয়েছেন তারা দেখতে পাচ্ছেন উজ্জলতর একটি ভবিষ্যত।

Forever living পৃথিবীর সবথেকে বড় এলোভেরা ভিত্তিক পণ্য প্রস্তুতকারক কোম্পানি। ১৯৭৮ সালে যখন অনেকেই এলোভেরার নামও শোনেননি, তখন এলোভেরার পচন-রোধ করে বাজারজাত করার পথ ছিল অজানা। সেই সময়ে forever living গবেষণা করে এলোভেরার পচন-রোধ করার একটি পন্থা উদ্ভাবন করে এবং এই পদ্ধতিটির অনুকরণের উপর নিষেধাজ্ঞা অধিকার (পেটেন্ট) ক্রয় করে। সে কারণে অন্য কোনো কোম্পানি এই পদ্ধতি ব্যবহার করতে পারে না। যা হোক, এই আবিষ্কারের ফলে এলোভেরাকে জমিয়ে রাখা, পরিবহন করা এবং সারা পৃথিবীময় ছড়িয়ে দেওয়া সম্ভব হয়ে ওঠে। তাই আমেরিকা তে যাত্রা শুরু করলেও, এটি এখন পৃথিবীর ১৭০+ টিরও বেশি দেশে বিস্তৃত । ফরেভার সবগুলো মহাদেশে রয়েছে, যা প্রমান করে যে এটি সত্যিই একটি আন্তর্জাতিক কোম্পানি।

Forever living এর রয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতার দীর্ঘদিনের ইতিহাস। আমাদের অধিকাংশ অফিস, ফ্যাক্টরি, পরিবহন এবং গুদাম ইত্যাদি, সবই আমাদের কেনা সম্পত্তি। ১৯৭৮ সাল থেকে শুরু করে কোনো ঋণ ছাড়াই Forever living বিশাল ব্যবসায় পরিনত হয়েছে। সাম্প্রতিক বিশ্ব অর্থনৈতিক মন্দার সময় অনেক কোম্পানি যখন দেউলিয়া হয়ে গেছে, তখনও ফরেভার ছিল স্বাধীন, সচ্ছল, স্থিতিশীল আর শক্তিশালী।

Forever living সম্পূর্ণ ঋণ মুক্ত একটি কোম্পানি যার রয়েছে নগদ অর্থ আর একশত পঞ্চাশ কোটি ডলারের বেশি সম্পদ ও সম্পত্তি। ফলে দেউলিয়া হবার ভয় নেই মোটেও। অর্থাত এই কোম্পানির সাথে আপনার আর আমার ভবিষ্যত নিরাপদ।

ব্যবসা করে উপার্জন বাড়ানোই Forever living কোম্পানির একমাত্র উদ্দেশ্যে নয়। জনসেবায় Forever living এর রয়েছে “Forever Giving” নামের একটি দাতা অঙ্গ সংস্থা, যার মাধ্যমে forever living, শিক্ষার সরঞ্জাম, জরুরি সাহায্য, পঙ্গুদের সেবা এবং আরো অনেক উপায়ে পৃথিবীময় হাজার হাজার মানুষকে বিনামূল্যে সেবা প্রদান করে চলেছে। অসহায় দের সেবা করার জন্যে ‘Forever Giving’ সবসময়ই নতুন নতুন পথ খুঁজে বার করে চলেছে।

শুধু Forever living কোম্পানিই নয়, যারা forever living পণ্য নিয়ে ব্যবসা করেন, তাদের অনেকেই ব্যক্তিগত ভাবে জনসেবা কাজে নীয়জিত আছেন। তেমনি একজনের গল্প বলছি এবারে। ভারতের Forever living ব্যবসায়ী সুনীল গুপ্ত অসহায় শিশুদের জীবনে শিক্ষার আলো ছড়াতে নিজ খরচে একটি স্কুল চালাচ্ছেন । তিনি একটি অত্যান্ত ঘনবসতিপূর্ণ গরিব এলাকায়, গরিব শিশুদের জন্যে একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং চালাচ্ছেন। তার ভাষ্যমতে, তিনি ফরেভার ব্যবসা করে নিজের জীবনে সফলতা এনেছেন এবং এখন তার চারপাশের মানুষদের শিক্ষা, খাদ্য এবং অনন্য উপায়ে সাহায্য করতে চেষ্টা করছেন।

সুনীল গুপ্তের মত হাজার Forever living ব্যবসায়ী খাদ্য, শিক্ষা, চিকিত্সা সহ বিবিধ উপায়ে তাদের আশেপাশের ভাগ্যহতদের সাহায্য করে চলেছেন। সত্যিই মহৎ সেবায় নিয়জিত অনেক মহৎ প্রাণ। আর এখন এমন মানব সেবার সুযোগ আপনার হাতের কাছে।

পরিবেশ রক্ষায়ও Forever living অত্যান্ত সজাগ। নিরাপদ এবং প্রাকৃতিক চাষ, প্রক্রিয়াজাতকরণ এবং প্রস্তুতকরণ পদ্ধতি ব্যবহার করে আমরা পেয়েছি আন্তর্জাতিক এলো বিজ্ঞান কাউন্সিল এর স্বীকৃতি। পশুদের প্রতি সদয় আচরণের জন্যে আমরা আরো পেয়েছি ‘ক্রুয়েল্টি ফ্রি’ (বাংলা করলে যার অর্থ হয় নিষ্ঠুরতা মুক্ত) নামক একটি সংস্থা’র স্বীকৃতি, কেননা আমাদের পণ্যসামগ্রীর মান পরীক্ষার জন্যে আমরা পশুপাখিদের ব্যবহার করি না।

১৯৭৮ সালের পর থেকে অনেকবারই বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা আঘাত হেনেছে। দেউলিয়া হয়ে গেছে অনেক বড় এবং ছোট প্রতিষ্ঠান। ফরেভার কিন্তু প্রত্যেক বছরই বেড়ে বড় হয়েছে এবং এগিয়ে গিয়েছে।

11/04/2026

👉 “Network Marketing কোনো জাদু না… এটা একটা সিস্টেম।
যারা সিস্টেম ফলো করে, তারাই সফল হয়।”

🔹 নেটওয়ার্ক মার্কেটিং কী?
নেটওয়ার্ক মার্কেটিং হলো এমন একটি ব্যবসা পদ্ধতি যেখানে আপনি
👉 কোনো কোম্পানির প্রোডাক্ট ব্যবহার ও বিক্রি করেন
👉 এবং অন্যদের এই ব্যবসায় যুক্ত করে একটি টিম তৈরি করেন
আপনার ইনকাম আসে দুইভাবে:
নিজের সেলস থেকে
টিমের সেলস থেকে
🔹 সহজ উদাহরণ
ধরুন আপনি একটি প্রোডাক্ট ব্যবহার করছেন (যেমন: হেলথ/বিউটি প্রোডাক্ট)
👉 আপনি ভালো ফল পেলে অন্যদের রেফার করলেন
👉 তারা ব্যবহার করলো
👉 কেউ কেউ আপনার সাথে ব্যবসা শুরু করলো
এভাবেই আপনার একটি “নেটওয়ার্ক” তৈরি হয়
🔹 ইনকাম কিভাবে হয়?
✔️ Direct Income (নিজের বিক্রি থেকে)
✔️ Team Income (টিমের মাধ্যমে)
✔️ Bonus / Incentive (কোম্পানির প্ল্যান অনুযায়ী)
🔹 কেন মানুষ নেটওয়ার্ক মার্কেটিং করে?
✅ কম ইনভেস্টমেন্টে শুরু করা যায়
✅ পার্ট-টাইম করা যায়
✅ নিজের স্কিল (communication, leadership) বাড়ে
✅ প্যাসিভ ইনকামের সুযোগ থাকে
🔹 সফল হতে যা দরকার
✔️ ধৈর্য (Patience)
✔️ নিয়মিত কাজ (Consistency)
✔️ শেখার মানসিকতা (Learning attitude)
✔️ টিমকে সাহায্য করার মনোভাব
🔹 একটি গুরুত্বপূর্ণ সত্য
অনেকেই শুরু করে… কিন্তু মাঝপথে ছেড়ে দেয় 😔
👉 কারণ তারা দ্রুত রেজাল্ট আশা করে
কিন্তু বাস্তবতা হলো—
👉 এটা “Quick Money” না
👉 এটা “Long-Term Business”

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Moniporipara , Tejgaon
Dhaka