Tunes bangla

Tunes bangla

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tunes bangla, Health/Beauty, Dhaka.

22/05/2023

হারামে যদি আরাম থাকে তাহলে হালাল সম্পর্কে মানুষ যাবে কেনো? একটা সময় আসবে সবাই হারামে আসক্ত থাকবে হালাল বলে কিছু থাকবে না।

25/04/2023

হাজারো নারীকে স্পর্শ করে দেখো আলাদা কিছুই খুঁজে পাবেনা।
🙍‍♀️কিন্তুু এক নারীতে আসক্ত হয়ে দেখো অন্য নারীর দিকে চোঁখ তুলে তাকাতে ইচ্ছা করবেনা..!
Copied

25/04/2023

মরে গিয়ে যদি কষ্টের থেকে বেঁচে যাওয়া যায়, তবে মৃত্যু সুন্দর আর শান্তির এর থেকে সুন্দর আর কিছু হয়না।

25/04/2023

এখন যদি আমার মৃত্যু হয় তাহলে আমাকে কোথায় মাটি দিবে, কে আমার লাশের দায় নিবে,আর কেই বা কাফনের কাপড় আগর বাতি কিনবে তার চিন্তা হবে আগে।
এমন এক বিয়ে করছি যে মৃত্যুর পর সবাইকে আগে ডিসিশন নিতে হবে তারপর লাশের কাজ শুরু হবে।মেয়েদের নিজের আর আপন বলতে আসলে কিছুই হয়না।

20/04/2023

সুখে থাকতে ভুতে কিলায় কখন,যখন কেউ ২য় বিয়ে করে খাল কাইটা কুমির আনে।

21/01/2023

কমলার খোসায় রূপচর্চা

ফলটুকুই তো মূল। খোসা আর বিচি ফেলে দিলেই না ফলের স্বাদ পাওয়া যাবে। তবে ফেলে দেওয়া জিনিসও যে রূপচর্চায় বেশ কাজে লাগতে পারে, প্রমাণ পাওয়া গেছে অনেকবার। এখন কমলার সময়। স্বাদে তো কমলা দারুণ, এর খোসাও কিন্তু কম যায় না।
ত্বকের সৌন্দর্য ও সুস্থতা রক্ষায় কমলার খোসার ব্যবহার ও গুণাগুণগুলো জানালেন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন।

যেভাবে উপকার পাবেন—
 ভিটামিন সি কমলার খোসার মধ্যেও আছে। খোসা ভালো করে জ্বাল দিয়ে রস বের করে নিন। যেকোনো তেলের সঙ্গে মিশিয়ে গোসল করার আগে গায়ে মালিশ করে নিন। ত্বকে মসৃণ ভাব চলে আসবে। ঠিক একইভাবে কমলার খোসা শুকিয়ে পাউডার করে সেটা তেলের সঙ্গে মিশিয়ে স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন।
 যেকোনো মিষ্টান্নতেও কমলার খোসা ব্যবহার করতে পারেন। চোখের দেখা আর মুখের স্বাদ দুটোর জন্যই ভালো কাজ করবে।
 চালের গুঁড়া, দই ও কমলার খোসা তিনটি জিনিস মিশিয়ে আলতোভাবে মালিশ করলে ব্ল্যাকহেডস দূর হবে।
 ব্রণের সমস্যা কমাতে কমলার খোসার পেস্ট ব্যবহার করুন।
 স্ক্রাবার হিসেবে কমলার খোসা ব্যবহার করে দেখুন, মরা চামড়া সরে যাবে, ত্বক নরম হবে।
 খোলা লোমকূপের সমস্যা ধীরে ধীরে সমাধান হবে।
 ত্বকে অমসৃণভাবে কালো দাগের সমস্যা থাকলে ময়দা, কমলার রস, কমলার খোসা মিশিয়ে মালিশ করুন কিছুক্ষণ। চলে যাবে। যত সাধারণভাবে কম উপকরণ মিশিয়ে করবেন, তত ভালো ফলাফল পাবেন।
 যেকোনো প্যাকের সঙ্গেও কমলার খোসা মিলিয়ে ব্যবহার করতে পারেন। ত্বক উজ্জ্বল হবে।
 রোদে পোড়া ভাব দূর করতে দুধ অথবা দইয়ের সঙ্গে কমলার খোসা মিশিয়ে নিতে পারেন।
 চকচকে ভাব আনতে নখে ঘষুন।
 সারা রাত কমলার খোসা পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। তিনটি কাজ হবে—চুল পরিষ্কার, খুশকি দূর ও চুল নরম করা।
 বলিরেখা কমিয়ে আনতেও এর জুরি মেলা ভার।

যেটা করবেন না
 কমলার খোসা ফ্রিজে রেখে ব্যবহার করার পরিকল্পনা থাকলে বাদ দিন। গুণাগুণ কমে যাবে।
 কমলার খোসা বেশি দিন শুকিয়ে রেখে দেবেন না। ছত্রাক জন্মাতে পারে।
 কমলার খোসা বা প্যাক ব্যবহার করার পর বেশ কিছুক্ষণ রোদে যাওয়া যাবে না। ত্বক রোদে পুড়ে যাবে।
 যাদের ত্বক সংবেদনশীল, কমলার খোসাকে দূরেই রাখুন। কারণ অ্যালার্জি হতে পারে। যদি ব্যবহার করতেই হয় তাহলে কমলার খোসা কম থাকবে। প্যাকের পরিমাণ বেশি থাকবে।

23/11/2022

স্ত্রী সবচেয়ে বেশি কষ্ট পায় স্বামীর বদ ব্যবহারে।

23/11/2022
23/11/2022

A caring man is better than A Handsome man.🎁🥰

20/10/2022

একেই বলে পারিবারিক শিক্ষা

বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা।

বাবা বললেন, তোমার দাদা বলেছিলেন,

১. নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত।
তা না করে পালকিতে আনা হয়, কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য।
পালকিতে নামানোর পর এ সম্মান কমানো যাবে না। সারাজীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে।

২. নতুন বউ পালকিতে উঠে কী করে জানিস?
কাঁদে। কেন কাঁদে?
শুধু ফেলে আসা স্বজনদের জন্য না।
নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে।
তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয়।
এরপর আর মাত্র দুটো উপলক্ষ্যে সে কাঁদবে।
একটি হলো মা হওয়ার আনন্দে, আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর।
মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি।

৩. স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদব্যবহারে,
দ্যাখ, আমি খুবই বদমেজাজি,
কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি।

৪. বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া।
এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হয়।

৫. আরেকটি কথা, সব মেয়ের রান্নার হাত ভালো না, কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে।
তাই রান্না নিয়ে বউকে কখনো খোঁটা দিবি না।

৬. বউয়ের মা-বাবাকে কখনো 'আমার শ্বশুর, আমার শাশুড়ি' এগুলো ডাকবি না।
মা-বাবা ডাকবি।
আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না, তুই ওগুলো ডাকলে বউও আমাদের ওই ডাকেই ডাকবে।

তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবে না।
এটাই নিয়ম।
আল্লাহতালার পাল্লা সমান, এক পাল্লায় তুই যা করবি, আরেক পাল্লায় তিনি তাই রেখে দুই পাল্লার ওজন ঠিক রাখেন।

22/09/2022

❤️ #জননী -আর-ঘরনীঃ❤️

বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এটা খুব প্রচলিত একটা কথা!
অনেকেই এই কথা বলার সময় আবেগে গড়াগড়ি খেতে থাকে।এমন একটা ভাব দেখায়,মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার শেষ নাই!
আর বউ ডাস্টবিনের ময়লা??
মন চাইলে ছুঁড়ে ফেলে দিবেন!
-সেইসব ব্যক্তির উদ্দেশ্যে কিছু কথাঃ

মা আর বউ এই দুইজন দুই মেরুর!
একজন হলেন জননী অন্যজন সহধর্মিণী!
মা জন্মদাত্রী যার কোনো তুলনা হয় না!
আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ।একজনের সাথে অন্য জনের তুলনা করা মূখতা ছাড়া আর কিছুই না!

আপনাকে ছাড়া যেমন আপনার মা অসহায় ঠিক তেমনি আপনার সন্তানটিও তার মাকে ছাড়া অসহায়!

আপনার মা যেমন বড় মাছটা নিজে না খেয়ে আপনাকে খাওয়ান!
খেতে বসলে খেয়াল করবেন একি কাজটা আপনার স্ত্রীও করেন!

আপনার কিছু হলে আপনার মায়ের পর সৃষ্টিকর্তার কাছে আর কেউ আঁচল পাতলে আপনার স্ত্রীই পাতেন।

আপনার কাছে আপনার বোন/মেয়ে যেমনটি আদরের ঠিক তেমনি আপনার বউ কোনো ভাই/বাবার কাছে তেমনি আদরের।

আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তান হারা ঠিক তেমনি আপনার বউ হবে জীবনসজ্ঞী হারা।

আপনার মায়ের আরও সন্তান থাকলে তারা আপনার মাকে দেখে রাখবে কিন্তু আপনার স্ত্রীকে কে আগলে রাখবে???

আপনার মায়ের আরও সন্তান থাকলে তাদের পেয়ে কিছুটা হলে কষ্ট কমে যাবে কিন্তু আপনার বউয়ের তো আপনি ছাড়া আর কোনো গতি নাই!

আপনার মা অন্য সন্তানদের মাঝে নিজের বাকি জীবনটা কাটিয়ে দিবে কিন্তু আপনার স্ত্রী কি নিয়ে বাঁচবে???

তাই একজনের সাথে অন্য জনের তুলনা করবেন না...……….

22/08/2022

শিক্ষা মুলক পোস্ট

এক ফকির এক কুকুর কে বললোঃ
তোর তিনটি অভ্যাস খুব খারাপ,,,!!
কুকুর বললো সেগুলো কি কি??
ফকির বললোঃ
১।তুই দেওয়ালে প্রস্রাব করিস ।
২।তুই ভিখারী দেখলে ঘেও ঘেও করিস।
৩।তুই রাতে ঘেও ঘেও করে মানুষের ঘুম নষ্ট করিস।

এই কথা শুনে কুকুর উত্তর দিলোঃ
আমি জমিনে এই জন্য প্রস্রাব করি না, কারন কোন আল্লাহর বান্দা এখানে বসে আল্লাহ কে সেজদা করবে,,,,,

আমি ভিখারী কে দেখলে ঘেও ঘেও করি কারণ ভিখারি আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে চায়।

আমি রাতে মানুষের ঘুম নষ্ট করি কারণ মানুষ গুনাহ করে আরামে ঘুমালে মাফ চাইবে কখন?

আল্লাহ সকল কে হেদায়েত দান করুন,,,,,,,amin,, 🤲🏻🤲🏻🤲🏻

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka