Afrin Anto

Afrin Anto

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Afrin Anto, Health/Beauty, Dhaka.

21/12/2024

মানুষ নিজের ভুল দেখার বেলায় অন্ধ
আর অন্যের ভুল দেখার বেলায় অণুবীক্ষণ যন্ত্র....! 😔💔

20/06/2024

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।’ (তিরমিজি, হাদিস : ৩৬০৪)
দোয়াটি হলো (আরবি) :

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক।

অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।

06/05/2024

আলহামদুলিল্লাহ ❤️🥰
অবশেষে ,!
রহমাতের বৃষ্টি পেয়ে গেলাম

06/04/2024

ইয়া আল্লাহ ! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালবাসো, আমাদের ক্ষমা করো 🤲🤲

12/03/2024

রমাদান মুবারাক 🌙

- রহমত নিয়ে এলো মাহে রমজান.!❤️
আলহামদুলিল্লাহ ❤️

11/03/2024

রমাদান মুবারাক 🌙

13/02/2024

যখন থেকে আমি জানতে পেরেছি আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না তখন থেকেই আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে।
আলহামদুলিল্লাহ।

তখন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবিনা এবং কারো ভালো দেখে আমি আফসোসও করি না। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোসও করবোনা কোনদিন। আমি শান্তির একটা দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।

নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবেনা কারন এই অধিকার আল্লাহ তায়ালা কাউকেই দেননি।

"রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে না।

আলহামদুলিল্লাহ।

28/01/2024

জিন্দা থাকলে নিন্দা থাকবেই,মরে গেলে শত্রু ও প্রশংসা করে।🤔🤔🥰🥰

05/01/2024

এমন আলোয় ভরা খোলামেলা ঘর আমার ভীষন পছন্দ🥰❤️🌼

30/12/2023

দেখতে মনে হয় একত্রে জুড়ে আছে, আসলে কিন্তু একত্রে থেকেও একত্রে নেই।।

আসলে দেখতে যেমন দেখায় , আমরা যেটা মনে করি আসলে দেখতে যা হয়, তাই কিন্তু নয়।
এটাও একটা দারুন আর্ট বেঁচে থাকার।

এভাবেই দিনের পর দিন অভিনয় চলে একসাথে বেঁচে থাকার।

কেউ কিছু বুঝে না!
এভাবে কেটে যায়, দিন, মাস , বছর , যুগ!!

সেলাই গুলো হলো সমাজ, পরিবার, সন্তান, সম্পর্ক, স্বার্থ, প্রয়োজন।।

বড় অদ্ভুত মানুষের জীবন।
প্রতি মুহূর্তে অভিনয় , প্রতিটা বয়সে, প্রতিটা পরিস্থিতিতে।।

Picture - collected

06/12/2023

সব বয়সেরই একটা আলাদা চাহিদা আছে।

যেমন, আগে শ্যাম্পু করে চুল ছাড়া রাখতে ভালো লাগতো।
আর এখন মাথা ভরে তেল দিয়ে লেপ্টে চুল খোপা করে রাখতে বেশ ভালো লাগে।

আগে দুনিয়ার আগডুম বাগডুম কাপড় পড়ার নেশা ছিল। এখন শুধুই সুতার কাপড়ে শান্তি!

আগে বিকাল বেলার ঘুম কি জিনিস জানতামই না। অথচ এখন মনে হয় ঘুমাই আর ঘুমাই। পারলে ঘুম থেকে উঠে আরেকটু ঘুমাই!

আগে যখন ঝুম বৃষ্টি হতো, ছুতো খুঁজতাম, কিভাবে বের হওয়া যায়! কোমর সমান পানিতে ডুবে বৃষ্টিতে ভেজার নেশায় স্কুলে যেতাম!
এখন বৃষ্টি মানেই হলো কাঁথা পেঁচিয়ে শুয়ে পড়া!!

আসলে, যে বয়সে যেটা মন চায় সেটা সে বয়সেই করে ফেলা উচিত।
এরপর বয়সও বদলে যায়, সেই সাথে ইচ্ছেরাও!🖤

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka