Mira's Lifestyle

Mira's Lifestyle

Share

lifestyle accessories

20/05/2024

"আগামীকাল আপনি মৃত্যুবরণ করবেন, খবরটি পেলে কি করবেন?"- একটা ভাইভা বোর্ডের প্রশ্ন ছিল।
জবাবে বলেছিল..
"বেছে বেছে আমার শত্রুদের সাথে সাক্ষাত করব।"
জবাব শুনে ভাইভা বোর্ডের লোক অবাক হয়ে ব্যাখ্যা চাইলেন।
কারন হিসেবে বলেছিল
"যারা আমার আপন মানুষ তাদের সাথে আর মায়া বাড়ানোর মানে হয় না, এতে তাদের আর আমার কষ্ট বাড়বে। বরং আমার প্রতি যাদের ক্ষোভ তাদের সাথে একটু ভালো সম্পর্ক করে গেলে তারাও হয়তো আমার জন্য শুভ কামনা করবে।"
জ্বি, ব্যাপারটা গুরুত্বপূর্ণ।
আপনার সব কাজ যেন আপনদের জন্য না হয়, কিছু কাজ শত্রুর কথা ভেবেও করবেন, তাতে আপনারই লাভ হবে।
যে লোকটা আপনার লেখায় বানান ভুল ধরে সে লোকটা আপনার লেখার প্রশংসাকারীর চেয়ে গুরুত্বপূর্ণ।
তাকে আনফ্রেন্ড না করলে লাভ আপনারই। তার ভয়ে সঠিক বানান লিখুন।
প্রতিটা অর্জনের পেছনে শত্রু থাকলে সেটার দ্রুত ফিডব্যাক পাওয়া যায়, তবে সেটা কঠিনও বটে।
তবে মনে রাখবেন আপনার শত্রুরা আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই তাদেরকে ভালোবাসুন।
একটা মানুষ যখন আপনাকে গালি দেয় তখন সে গালির মেসেজটা সেন্ড করেই আপনার কাছ থেকেও একটা গালি শোনার অপেক্ষা করে।
আপনি গালি দিয়ে দিলেন তো শেষ, ব্যাপারটা
নোংরা হলে সে সফল হলো। আর যদি গালির জবাবে হাসি মুখে তার জন্য দোয়া সেন্ড করেন আপনার সম্পর্কে সে ভিন্নভাবে ভাববে, বিশ্বাস করুন সে আপনাকে নতুন করে দেখবে।
ডু সামথিং ডিফরেন্ট।
নিজেকে আবিষ্কার করুন।
সবাইকে ভালোবাসুন, দিন শেষে আপনার শত্রু আপনাকে নিয়ে ভাবতে বসে যাবে।
এটা পরীক্ষিত। প্রত্যেক শত্রুই আপনার জন্য এক একটা সতর্কতা,
কেউ নেতার চাচা বলে পাওয়ার দেখালে সেখানে আপনি নেতার মামা পরিচয় না দিয়ে তাকে সালাম দিয়ে চলে আসুন। আপনি ছোট হবেন-না, বরং বড় হবেন।
সংগৃহীত

20/01/2024

Cocnut Oil-Glowing Skin: দামি ফেসিয়াল লাগবে না, মুখ উজ্জ্বল হবে নারকেল তেলেই!

প্রাকৃতিকভাবে স্কিন কেয়ারের করতে চাইলে, নারকেল তেল অমৃত হিসেবে পরিচিত। ত্বক উজ্জ্বল করার ক্ষেত্রে রয়েছে এর অগণিত সুবিধে। দেখে নিন মুখে নারকেল তেল মাখলে কী কী উপকার পাবেন আপনি।

1/4নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ত্বকের জন্য ভীষণ উপকারী। এটি একটি চমৎকার ময়েশ্চারাইজার যা ত্বকের গভীরে প্রবেশ করে, দীর্ঘস্থায়ী আদ্রতা প্রদান করে। আর ত্বকে আদ্রতা সঠিক মাত্রায় থাকলে তা নিয়ে আসে একটি আভা দেখতে যেমন তরুণ লাগে, তেমনই লাগে প্রাণবন্ত।

2/4ত্বকে কোনও দাগছোপ থাকলে তা থেকে মুক্তি দিতে সাহায্য করে নারকেল তেল। ভিটামিন ই সমৃদ্ধ হওয়ায় তা ত্বকে কোনও দাগ থাকলে তা নিরাময় করে। সঙ্গে ধীরে ধীরে স্কিনকে মসৃণ করে তোলে। সঙ্গে এটি প্রাদহ বিরোধীষ ত্বকের লাল ও ফোলাভাব কমাতে সাহায্য করে।

3/4নারকেল তেল রিঙ্কেলস দূর করতে সাহায্য করে ত্বকের বার্ধক্য রোধ করে। সঙ্গে এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে। তাই আপনার ত্বকচর্চার রুটিনে অবশ্যই যোগ করুন ।।

30/12/2023

"কোন নারীর সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে তার নিজের কাছে কিছু টাকা থাকা"
--মার্কিন লেখিকা ক্লেয়ার বুথ।

বিশ্লেষণ কারী একজন পুরুষ হয়েও , নারীদের নিয়ে এত সুন্দর ভাবনা

আমি এবং আমার কাছের বা দূরের অসংখ্য নারীকে দেখেছি দিনের পর দিন সম্পুর্ন শুন্য হাতে দিন কাটিয়ে দিতে। কেবল ঘর সংসার করা মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত ও দারিদ্র্য শ্রেণির নারীদের ক্ষেত্রেই এটা ঘটে না, প্রায় সকল শ্রেণির নারীদেরকেই এই অর্থহীন অনিরাপদ সময় পার করার অভিজ্ঞতা আছে। এটা প্রচন্ডরকম একটা পরনির্ভরশীল জীবন।

বলতেই পারেন যে, স্বামী বা পরিবারের কর্তাব্যাক্তি যদি নারীর সকল চাহিদা মিটিয়ে রাখেন, তবে তার নগদ টাকা থাকার দরকার কী? দরকার আছে বস্, নারীদের এমন অনেক প্রয়োজন থাকে, যা মেটানোর জন্য কর্তাব্যাক্তির কাছে টাকা চেয়ে নিতে বিব্রত হয়। সংকোচ করে, তবুও বাধ্য হয়ে চেয়ে নিতে হয়। কারণ প্রয়োজন কখনো লজ্জা মানে না। অথবা এমন অনেক প্রয়োজন অনেক নারীরা সংকোচের কাছে হেরে গিয়ে টাকা না চেয়ে পূরণ না করেই কাটিয়ে দেন দিনের পর দিন। যা আমাদের কর্তাব্যক্তিরা কখনো উপলব্ধি করতে পারেন না।

কেবল সংসারি নারীরাই নয়, আমি নিম্নমধ্যবিত্ত বা নিম্নবিত্ত অনেক কর্মজীবী নারীকেও দেখেছি সারা মাস কাজ করে এরকম অসহায় শুন্য হাতে দিন কাটাতে। তাদের কর্তাব্যাক্তি নিজের আয়ের পাশাপাশি সেই নারী সদস্যর আয় করা টাকাটাও এক রকম ফোর্স করে সবটা আদায় করে নেয়। ফলে কাজ করেও সেই নারীকে হতে হয় পরনির্ভরশীল।

অথচ এসব নারীদের নানারকম প্রয়োজন মোকাবেলা ছাড়াও কখনো কখনো এমন কিছু বিপদ মোকাবেলা করতে হয়, যার জন্য সে প্রস্তুত থাকে না। সেই সময়টায় তার হাতে কিছু টাকা না থাকায় সে যে পরিমান অসহায় বোধ করে তা কেউ বুঝতে পারবেন না, কেবল ভুক্তভোগী ছাড়া। তবুও পুরুষ বা কর্তাব্যাক্তিদের মধ্যে বেশিরভাগই তাদের সেই অসহায়ত্বটা বোঝার চেষ্টা করে না। পক্ষান্তরে তাদের উপর নানারকম নিয়ম নিষেধের দেয়াল তুলে দেয়।

অথচ আমি দেখেছি, আমার মা ঠাকুমা থেকে শুরু করে আরো অনেক নারীদের মধ্যে এরকম স্বভাব আছে যে, ঘরে কারো বিপদের মুহুর্তে যখন কোনভাবে কর্তাব্যাক্তি টাকা পয়সার ব্যবস্থা করতে পারেন না, তখন নারীরাই তাদের কাছে টাকা থাকলে অনায়াসে বের করে দেন। সেই কঠিন মুহুর্তে পাশে দাঁড়ান নারীরাই। এবং তারা নিজ প্রয়োজনে খরচের বেলায় খুবই হিসেবী। তারা নিজেদর কাছে কিছু টাকা থাকলে সে টাকা অপ্রয়োজনে খরচ করেন না। কেবল অনেকটাই নিরাপদবোধ করেন। যা তার জন্য ভীষণ দরকার।

এখন বলতে পারেন, সবার এই অবস্থা নেই যে, ঘরের নারীদের হাতে কিছু টাকা রেখে দেবেন। এটা অবশ্যই ঠিক। তাই বলে সকল নারীকে কর্মজীবী হয়ে যেতে হবে সেটাও আমি বলছি না। তাদেরকে অন্তত ঘরে বসে হলেও কিছু টাকা আয় করার সুযোগ তো দিতে পারেন। এখন প্রযুক্তির কল্যাণে অনেক নারীরাই ঘরে বসে নিজের সংসার সামলে নিজের জানা কাজটা নিয়ে উদ্যোক্তা হয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন। যেখানে কিছুটা সময় দিয়ে নিজের উদ্যোগ প্রেজেন্ট করলে কিছুটা আয় নিশ্চিত করা কঠিন কিছু না।
©
#নারী
#প্রিয়তম
#রানী

16/12/2023

বিজয় দিবস,

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। 💝

কৃতজ্ঞতার সাথে স্মরণ করি সেই বীরদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি।

বিজয় দিবস,

রক্ত ভেজা সবুজ মাটি
সজীব দূর্বাঘাস
ঘাসের উপর লাশ পরে রয়
কিসের দূর্বাভাস।

এই লাশ আমার মুক্তি সেনার
চেনার উপায় কি
লাশের মাথায় বাংলাদেশের
লাল সবুজের ব্যানার দেখিছি

মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন । ❤🇧🇩

17/07/2023

Hello😍😍

08/05/2023

It’s My business Page

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


North Badda
Dhaka