Make u up with "Sajia"
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Make u up with "Sajia", Makeup artist, Dhaka.
29/10/2023
করন জোহর পরিচালিত এবং উপস্থাপিত টক শো "Coffee with Karan" সিজন-৮ এর প্রথম এপিসোডের গেস্ট হ্যাপিলি ম্যারিড কাপল (২০১৮ সালে থেকে) দীপিকা পাড়ুকোন এবং রনভীর সিং। ত, এমন সাকসেসফুল একটা ম্যারিড কাপল আসছে একটা মোস্ট কন্ট্রোভার্সিয়াল শো তে আর সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে না তাইলে কেম্নে কি! তো শো-এর পুরো টিম ভিউ + প্রচরণার জন্য বেছে নিলো খোদ দীপিকা পাড়ুকোনের মুখ থেকে বের হওয়া একখানা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট যেখানে প্রায় তার হাজবেন্ডের কোলের ওপর বসে অপকটে একখানা ডায়লগ দিয়েছে এবং রনভীর সিং খুবই ইমোশনাল একটা ফেস নিয়ে তার বউয়ের দিকে তাকিয়ে আছে। ব্যাস,, মিডিয়া কেঁপে উঠছে। মীমার্সরা লাফাচ্ছে, মেয়েবিদ্বেষী পেজগুলো মাথাচাড়া দিয়ে উঠছে আর বরাবরের মতো লয়াল সম্প্রদায় শেয়ার করে জানিয়ে দিচ্ছে নারী কতোটা ছলনাময়ী!!
আসল ঘটনা কি আসলেই তা? দীপিকা পাড়ুকোন কি দোষ করেছিলো? তার একমাত্র দোষ ছিলো বলিউড ইন্ড্রাস্ট্রির সবচাইতে বড় প্লেবয় রনভীর কাপুরকে ভালোবাসা। "Baach na ye hasino" মুভির শুটিং থেকে যেটা শুরু হয়েছিলো এবং এতোটাই ভালোবেসেফেলে ছিলো যে, নিজের গলার পেছনে ঘাড়ের অংশে পার্মানেন্টলি খোদায় করে ফেলছিলেন "RK" নামের ট্যাটু। এবং আশ্চর্যের ব্যাপার ছিলো এই ট্যাটু বানানোর কিছু মাস পরেই ২০০৯ সালের দিকে রনভীর কাপুর তার সাথে ব্রেকআপ করে বসেন। যেটা দীপিকার জন্য ছিলো ভয়ানক শকিং। অবস্থা এমন ছিলো দেড় বছর কোনো কাজ করেনি। "ওম শান্তি ওম" করার পর থেকেই শাহরুখের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিলো দীপিকার আর ডিপ্রেশন থেকে কাজে ফিরতে অনেক হেল্প করেছে শাহরুখ দীপিকাকে। এবং এই একটা কারনেই যখনই শাহরুখ দীপিকাকে কোনো মুভির অফার করেছে স্ক্রীপ্ট না দেখেই দীপিকা তাকে হা বলে দিয়েছে। "জাওয়ান" মুভির জন্য যখন তার কাছে লোক পাঠানো হয় তখন দীপিকা বলেছিলো, "শাহরুখ যেটা চায় সেটাই হবে।"
দীপিকা কাজে ফেরার পর থেকেই রনভীর সিং যে কিনা আগে থেকেই দীপিকাকে পছন্দ করত, তার প্রতিটা মুভির সেটে উপস্থিত হয়ে যেত দীপিকাকে একটা "হাই/হ্যালো" বলার জন্য হলেও আর পাশাপাশি সেটে শুটিং পড়লে ত কথাই নাই বসে থাকত ঘন্টার পর ঘন্টা। ইউনিটের সবাই এটা নিয়ে হাসাহাসি করত রোজ, দীপিকা কখনো কথা বলত, কখনো ইগনোর করত কারন তখনও ডিপ্রেশন থেকে উঠে আসতে পারেননি। এভাবে প্রায় দু বছর আর দু বছর পর সঞ্জয় লীলা বানসালীর বদৌলতে "Ram-Leela" মুভিতে প্রথমবারের মতো একসাথে কাজ করার সুযোগ পায় রনভীর এবং এই মুভির শুটিং -এর মাধ্যমেই জমে ওঠে দীপিকা-রনভীরের কেমিস্ট্রি। একটা ইন্টারভিউতে সঞ্জয় লীলা বানসালী বলেন, "আপনারা হয়তো চঞ্চল আর চারিদিক মাতিয়ে রাখা রনভীরকে চিনেন কিন্তু আমি চিনি একজন প্রেমিককে যে কিনা দীপিকার জন্যে সবার আগে সেটে এসে অপেক্ষা করত, শুটিং শেষে অপেক্ষা করত, কি লাগবে না লাগবে জিজ্ঞেস করত আর প্রেমময় দৃষ্টিতে পুরোটা সময় ওর দিকে তাকিয়ে থাকত। এমন বহু প্রেম সেটে আমি দেখেছি, প্রথমে পাত্তা দেইনি কিন্তু দিনের পর দিন এই ছেলের দীপিকার প্রতি ডেডিকেশন আমাকে মুগ্ধ করেছে।আর বুঝে গেছি ছাড়ার পাত্র সে নয়।"
আর ওদিকে দীপিকা বুঝেও যেনো না বোঝার ভান করে থাকতেন। প্রতি মুহুর্তে রনভীর সিং-কে পরীক্ষা করতে থাকত। কিন্তু প্রতিবার রনভীর তাকে ভুল প্রমাণিত করে ফেলত। ১৩ সাল থেকে ডেট করা শুরু করলেও দীপিকা শিওর ছিলো না সে একটা সিরিয়াস রিলেশনশিপের জন্য প্রস্তুত কিনা আর তার মন রনভীর সিংকেই চায় কিনা৷ আর তখন সে অন্যদেরকে ডেট করা শুরু করলো কিন্তু কেউ-ই রনভীর সিং-এর মতো ডেডিকেশন তাকে দেখাতে পারে নি, বুঝে গিয়েছিলো ওই পাগল ছেলেটাই তার মনজুড়ে বসে আছে এবং মন তার পুরোপুরিই রনভীর সিং-এ কমিটেড গেছে। এবং এই লাইনটাই বর্তমানে টাইমলাইনে ঘুরতেছে যে,অন্যদের সাথে ডেটে গিয়েছি কিন্তু আমি মন থেকে রনভীরের প্রতিই ডেডিকেটেড ছিলাম।🤣🤣
তারপর ফাইনালি ২০১৫ তে মালদ্বীপে প্রোপোজ করে বসল রনভীর দীপিকাকে তাও ফ্যামিলি হলিডে তে এবং মজার ব্যাপার হলো প্রোপোজালের আংটিটা নিয়ে এসেছিলো রনভীরের মা এবং বোন। তারপর ২০১৮ তে বিয়ে আর তারা খুবই হ্যাপি কাপল। পুরো ৬ বছর রনভীর সিং, দীপিকা পাড়ুকোনের একটা "YES" বলার জন্য অপেক্ষা করেছে। আমার নিজেরও রনভীর সিং কে আহামরি পছন্দ না। কিন্তু আমি ওর ডেডিকেশনটাকে স্যলুট জানাই। "Padmavat" মুভির জন্য সেরা নেগেটিভ এক্টরের পুরস্কার নেওয়ার সময় রনভীর বলেছিলেন, "মুভিতে আমি আমার রাণীকে পাইনি কিন্তু বাস্তব জীবনে আমি আমার রাণীকে পেয়ে গেছি।" ❤️
এতো কাহিনী লিখতাম না কিন্তু মাঝে মাঝে আমরা এতো টক্সিক হয়ে যাই যে, যে কারো ব্যাপারে না জেনে টক্সিসিটি ছড়িয়ে ছিটিয়ে দিতে ভালোবাসি। এখন আপনি বলবেন, ওরা সেলিব্রেটি ওদের অনেক কাহিনী থাকে। মনে রাখবেন ওরাও মানুষ। ওদেরও ভালোবাসা আর পছন্দ করার অধিকার আছে। ওদের ওপর জাস্ট একটা কমেন্ট পাস করে দিলেই হয় না ভাই।
cp
18/10/2023
💗
প্রায় বছর দুই পরে চেষ্টা করলাম 🐙🐙
Click here to claim your Sponsored Listing.
Category
Culinary Team
Attire
Telephone
Website
Address
Dhaka
1204
