Sonda tara
ভালো জিনিসের ক'দর টা আমরা খুব কমই করি। বিশেষ করে সহজে পেয়ে গেলে সেই জিনিসটার সঠিক মূল্যায়ন করি না।
কিছু মানুষকে আমরা জীবন থেকে হারাতে চাই না,
তবু তারা হারিয়ে যায়। কিছু সম্পর্ক আমরা ধরে রাখতে চাই
,তবু সেসব সম্পর্ক আমাদের মুঠো গলে বের হয়ে যায়।
আবার হুট করেই আমরা অনাকাংখিত ভাবে কিছু সম্পর্কে জড়িয়ে যাই।
কিছু সম্পর্ক হয় ক্ষণিকের,বাতাসের মতো এসে ছোঁয়া দিয়ে আবার
চলে যায়,পাখির পালকের মতো ফেলে যায় কিছু স্মৃতি।
কিছু মানুষকে কয়েক মুহুর্তেই প্রচন্ড আপন মনে হয়।কিছু সম্পর্ক দূর
থেকেই ভালো লাগে,দূরত্বের সাথে ভালো লাগার সম্পর্ক হয় সমানুপাতিক।
কাছে আসলেই ভালো লাগা কমতে থাকে।
কিছু সম্পর্ক হয় ছায়ার মতো,ধরতে গেলেই নেই।সম্পর্ক
গড়ে, সম্পর্ক ভাংগে, মানুষ আসে, মানুষ যায়,সময়ের সাথে মানুষ বদলায়,
সম্পর্কও বদলায়,আসলেই কি সব সম্পর্ক বদলায়?
সম্ভবত না.....
তোমার অবহেলা আমাকে কতটা কাঁদায়
তুমি কখনো অনুমানও করতে পারবে না।
চোখের কোনের জল হয়ত দেখতে পার
তবে মনের গহীনে জমে থাকা কালো মেঘ
যার সাথে আমার নিত্যদিনের লেনাদেনা
যার সাথে আমার বন্ধুত্ব হয়েছে চিরচেনা
যে মেঘ অন্তরে বৃষ্টি হয়ে ঝরছে প্রতিনিয়ত
কষ্টের সাগরে আমাকে ভাসিয়ে নিয়ে চলছে
যাকে বাইরের চোখ দিয়ে দেখা যায় না
ছোঁয়া যায় না দুহাত দিয়ে আগলে ধরেও
সেই মেঘ কখনো স্পর্শ করতে পারবে না
তোমারি অবহেলায় সেই মেঘের যে সৃষ্টি।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
