Farmhouse Bangladesh

Farmhouse Bangladesh

Share

Welcome to the official page of Farmhouse Bangladesh.

Get the authentic handmade local produce delivered to your doorstep anywhere in Bangladesh with farmhouse!

06/04/2022

‘কুঁচবরণ কন্যা রে তার মেঘবরণ কেশ
ওরে আমায় নিয়ে যাও রে নদী সেই সে কন্যার দেশ রে’

নজরুলের গানে এভাবেই এসেছে নারীর চুলের অপূর্ব বর্ণনা।

‘চুল ছিল আমাদের সময়। তোর দাদির মাথায় যে আশি বছর বয়সেও কী চুল ছিল...তোরা তো হাবিজাবি মেখে চুলগুলো নষ্ট করেছিস,’ এগুলো মায়েদের ‘কমন ডায়লগ’।আমরা চুলের জন্য বিভিন্ন রকম শ্যাম্পু, কন্ডিশনার,প্যাক ব্যবহার করলেও নিজের চিরুনি সম্পর্কে খেয়াল রাখি না।কিন্তু চিরুনি সঠিক বেছে নেওয়াও খুব জরুরী। চুল নষ্ট হওয়ার পেছনে অনেকে আবার দায়ী করেন প্লাস্টিক, ধাতু বা ফাইবারের তৈরি চিরুনিকে। সেই দাবির যে বৈজ্ঞানিক ভিত্তি আছে, সময়ের সঙ্গে তা–ও সামনে এসেছে। তাই প্লাস্টিকের চিরুনি সরিয়ে সেই জায়গা নিক কাঠের চিরুনি।

🌿 চুল পড়া এবং চুল ভেঙে যাওয়ার একটা সমস্যা প্রায়ই দেখা যায়। কাঠের চিরুনি যখন ব্যবহার করা হয় তখন এটি চুলের প্রাকৃতিক তৈলাক্তভাব কে সমস্ত চুলের সুন্দর ভাবে ছড়িয়ে দেয়। ফলে চুল তার প্রয়োজনীয় আদ্রতা পায়। চুল ফেটে যাওয়া কে নিয়ন্ত্রণ করে এই কাঠের চিরুনি।

🌿 যাদের চুলে খুশকির সমস্যা রয়েছে তাদের অবশ্যই কাঠের চিরুনি ব্যবহার করা উচিত। কারণ কাঠের চিরুনি ব্যবহারে খুশকির সমস্যাও দূর হয়।

🌿 প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় মাথায় প্রচণ্ড তাপ উত্‍পন্ন হয় যেটা চুলের জন্য ক্ষতিকারক। কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে মাথা পরিষ্কার থাকে। যখন আপনি কাঠের চিরুনি দিয়ে সমস্ত চুল আঁচড়াবেন তখন মাথার যে ধুলো ময়লা থাকে তা চিরুনির সাথে বেরিয়ে আসে। ফলে আপনার মাথার ত্বক পরিষ্কার থাকে। মাথার ত্বক যত পরিষ্কার থাকবে ততই চুল পড়া রুখবে।

🌿 আর লম্বা চুল যাদের তাদের তো অবশ্যই কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ানো উচিত। কারণ কাঠের চিরুনি দিয়ে জট তাড়াতাড়ি ছেড়ে যায়। চুল ঘন দেখায় অনেক বেশি।

কাঠের চিরুনি পরিষ্কার করাও অনেক সহজ । ​​​​​​​​সামান্য নারকেল তেল বা পেট্রোলিয়াম জেলি কাঠের চিরুনি তে লাগিয়ে আধ ঘন্টা রেখে পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিলেই কাঠের চিরুনি পরিষ্কার হয়ে যায় সহজেই। কাঠের চিরুনি তে একদম জল ঠেকাবেন না। কারণ জলের সংস্পর্শে এলে কাঠ নষ্ট হয়ে যায়।

01/01/2022

শীত আমেজের বা আনন্দের হোক না কেন, তা সঙ্গে করে নিয়ে আসে ত্বক ও চুলের বেশ কিছু সমস্যাশীত আসার সাথে সাথেই আমাদের ত্বক শুষ্ক হতে শুরু করে। এমনকী যাদের ত্বক তৈলাক্ত, তাদের ত্বকেও তখন শুষ্ক ভাব চলে আসে। এ কারণে এ সময় ত্বকের বাড়তি যত্নের প্রয়োজন হয়। এই সময় শরীরের যত্নে আপনি ব্যবহার করতে পারেন অলিভ অয়েল।শীতে অলিভ অয়েলের চেয়ে উপকারি প্রসাধনী খোঁজ পাওয়া দুষ্কর।

🌿 ত্বকের যত্নে

অলিভ অয়েলে আছে ভিটামিন ই ও ভিটামিন এ যা ত্বকের জন্য ( শুষ্ক, স্বাভাবিক, তৈলাক্ত- যে কোনও প্রকার ত্বকের) জন্য খুব ভাল। এমনকি যাদের ত্বক সেনসেটিভ তাঁরাও অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। শুধু তাই নয় অলিভ অয়েলে আছে অ্যান্টি এজিং প্রপার্টি। এতে আছে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট। ফলে ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে, বলিরেখা, নির্জীব ত্বকের সমস্যাতে অলিভ অয়েল দারুন কার্যকর।

মেক-আপ রিমুভার হিসেবে ব্যবহার করা যেতে পারে অলিভ অয়েল। এতে মেকআপ উঠে যাওয়ার পাশাপাশি ত্বকও ভালো থাকে।
তাই ​​​​​​শীতে অলিভ অয়েল কে বিউটি রুটিনে সামিল করতে পারেন অনায়াসে ।

🌿 বডি লোশন

গোসলের পর ত্বক ভেজা থাকা অবস্থাতেই সারা শরীরে অলিভ অয়েল লাগাতে পারেন। এতে ত্বক পুষ্টি পায়, কোমল ও মসৃণ হয়। শুধু তাই নয়, নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পায়।

🌿 চুলের যত্নে

অলিভ অয়েল সামান্য গরম করে স্কাল্পে ও চুলে লাগিয়ে নিন। হালকা ম্যাসেজ করে ১০-২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। অলিভ অয়েল ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করবে। এতে একদিকে চুল যেমন মজবুত হবে তেমনি চুলের উজ্জ্বলতা বাড়বে এমনকি চুলের আগা ফেটে যাওয়ার সমস্যাও রোধ করবে।

🌿 চোখের যত্নে

প্রতিদিন হাতের আঙুলে অল্প অলিভ অয়েল নিয়ে চোখের চারপাশে হালকা হাতে ১ মিনিট ম্যাসেজ করুন। ১৫ মিনিট পর ভেজা তুলো দিয়ে হালকা করে মুছে নিন। ডার্ক সার্কেলের সমস্যা কমে যাবে

🌿 ঠোঁটের যত্ন

এক-চামচ অলিভ অয়েল, সামান্য পাতিলেবুর রস ও বড় দানার চিনি একসাথে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে নিন। চিনি গলে না যাওয়া পর্যন্ত ম্যাসাজ করুন। এটি ঠোঁটের মরা কোষ দূর, কোমল ও শীতে ঠোঁট ফাটা থেকেও রক্ষা করে।

Photos from Farmhouse Bangladesh's post 04/11/2021

November Special:
Jade roller and guasha
Wooden Comb
Rose quartz and guasha
Handmade Onion Oil

Photos from Farmhouse Bangladesh's post 30/10/2021

মুলতানি মাটি হচ্ছে অন্যান্য পরিষ্কারক ক্ষমতার অধিকারী চুন যুক্ত এক ধরনের খনিজ মাটি। রূপচর্চায় মুলতানি মাটি বহুকাল ধরেই ব্যবহৃত হয়ে আসছে।আপনার যে টাইপের ত্বক হোক না কেন মুলতানি মাটি আপনাকে হতাশ করবে না☺ ​​​​

মুলতানি মাটি যখন আরও কিছু উপাদানের সাথে মিশিয়ে ইউজ করা হয় তখন আরও উপকারী হয়ে উঠে

👉 যাদের ব্রণের সমস্যা আছে তাদের জন্য মুলতানি মাটি আশীর্বাদস্বরূপ ।​​নিমপাতা গুঁড়ার সাথে মুলতানি মাটি মিশিয়ে পেস্ট করে মুখে লাগিয়ে রাখুন ১০-১৫ মিনিট। শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন । নিয়মিত ব্যবহারে ভুলেই যান ব্রণ কি জিনিস।

👉 আমাদের অনেকের মুখের স্কিন খুবই শুষ্ক ও তেলহীন হয়ে থাকে। ফলে বিশেষ করে শীতকালে বেশ বিপাকে পড়তে হয়। চন্দন কাঠের গুঁড়া , কাচা দুধ এবং মুলতানি মাটি ফেস প্যাকটি মুখের শুষ্ক ভাব দূর করতে বেশ কার্যকরী।

👉 মুখের উজ্জ্বলতা বাড়াতে মুলতানি মাটির সাথে মধু ও পেঁপে মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে নিন। এরপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ।

👉 মুলতানি মাটিতে থাকা বিশেষ প্রাকৃতিক উপাদান আপনার মুখ ও ত্বকের দাগ দূর করতে বেশ কার্যকরী। মুলতানি মাটির সাথে সামান্য পানি মিশিয়ে আপনার মুখের বা দাগ হওয়া স্থানে লাগান। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যায়।

👉 মুখে সূর্যের পোড়া দাগ বা পিগমেনটেশন দূর করতেও মুলতানি মাটি সমানভাবে কার্যকরী। ক্যাস্টর অয়েল এর সাথে মুলতানি মাটি মিশিয়ে মুখে লাগান। এটি ত্বকের পিগমেনটেশন দূর করার সাথে সাথে ত্বক নরম করতেও সাহায্য করে।

যেকোন ত্বকের জন্য মুলতানি মাটি আশীর্বাদস্বরূপ । তাই মুলতানি মাটির ফেসপ্যাক গুলো আপনার ত্বকের ধরণ অনুযায়ী নিয়মিত ইউজ করে ত্বক কে প্রাণবন্ত ,উজ্জ্বল ও কোমল রাখুন ☺☺☺

Photos from Farmhouse Bangladesh's post 27/10/2021

যেকোনও ঋতুতেই চুল পড়া কিন্তু একটা বড় সমস্যা। প্রতিদিন প্রায় গোছা গোছা চুল ঝড়ে যেতে দেখে মনে হয় এই বুঝি মাথাটা টাক হয়ে গেল! ​​​​​​​​​​শুধু চুল পড়াই না সাথে আছে খুশকি , অকালে চুল পেকে যাওয়া , চুল পাতলা হয়ে যাওয়া এরকম অনেক সমস্যা । ​​আর এই সব সমস্যার সমাধান কিন্তু আছে পেঁয়াজ তেল এ ☺☺
চুল পড়া বন্ধে ও নতুন চুল গজাতে এই তেল খুবইইই উপকারী 😇😇😇

👉. পেঁয়াজের তেলে থাকে প্রচুর পরিমাণে সালফার, যা চুলকে মাঝখান থেকে ভেঙে যাওয়া এবং চুল পাতলা হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। পাশাপাশি চুলের ফলিকলের মাত্রা মান উন্নত করে।

👉 পেঁয়াজের তেল যদি নিয়মিত মাথার সামনের অংশে লাগানো যায় তাহলে সেখানে নতুন চুল গজাতে সাহায্য করে

👉 পেঁয়াজের তেল ব্যবহার করলে খুশকি দূর হয়, চুলের আগা ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করে।

👉 এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান মাথার ত্বক সুস্থ রাখে এবং সংক্রমণ মুক্ত রাখতে সাহায্য করে।

পেঁয়াজের তেল খুবই প্রাকৃতিক। আর এর কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তাই যে কেউ এই তেল ব্যবহার করতে পারে।ভালো ফল পেতে এই তেল সপ্তাহে তিন দিন করে ব্যবহার করুন🙂

Photos from Farmhouse Bangladesh's post 22/10/2021

রূপচর্চার জন্য ফেস রোলার এখন সৌন্দর্যপ্রেমী মানুষের মাঝে খুবই জনপ্রিয় । এর মধ্যে জেড ফেস রোলার খুব জনপ্রিয় । জেড পাথর দিয়ে তৈরি হয় জেড স্টোন ও জেড স্টোন রোলার

🌿 জেড ফেস রোলারের উপকারিতা

jade এর প্রাকৃতিক নিরাময় ক্ষমতা আছে।জেড স্টোন রোলার তুলনামূলক ঠান্ডা হওয়ায় এবং ত্বকের সংস্পর্শে আসলেও এটি ঠান্ডা থাকায়, খুব সহজেই এটি দিয়ে নিয়মানুযায়ী ম্যাসাজ করলে রক্তসঞ্চালন ঠিকঠাক মতো হয় এর ফলে

👉 মুখের পাফিনেস কমাতে,

👉 ব্লাড সার্কুলেশন বাড়াতে,

👉 ত্বক ব্রাইটেনিং এ

👉 আর ফাইন লাইন কমাতে সাহায্য করে।

এতে ত্বক দ্রুত বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়।

অনেকেরই সাইনাসের সমস্যা থাকে। বিশেষজ্ঞদের দাবী, ফেস রোলার কপালের দু’পাশে বোলালে সাইনাসের সমস্যা অনেকটা কমে যায়। যেহেতু একটা হাল্কা চাপ পড়ে, কাজেই সাইনাস গ্ল্যান্ড পরিষ্কার হয় এবং যন্ত্রণা কমে।


🌿 জেড ফেস রোলার ব্যবহার

💥 জেডফেস রোলার ব্যবহার করা খুব সহজ। মুখ পরিষ্কার করে ফেসিয়াল অয়েল অথবা অয়েল বেসড ময়শ্চারাইজার ভাল করে মুখে লাগিয়ে নিন। যত বেশি পিচ্ছিল হবে, রোলার তত ভালভাবে ব্যবহার করা যাবে। শুকনো মুখে কখনও জেড রোলার দিয়ে মাসাজ করবেন না। তাতে মুখে বলিরেখা পড়ার আশঙ্কা বেশি থাকবে।

💥 মাসাজ করার সময়ে কিন্তু কখনওই নিচের দিকে স্ট্রোক দেবেন না। গলা থেকে শুরু করুন এবং ধীরে ধীরে হাত চালিয়ে উপরের দিকে উঠে কপাল পর্যন্ত যান।রোলার কখনোই ওপর থেকে নিচের দিকে নয় বরং নিচ থেকে ওপরের দিকে টানবেন, তা না হলে উল্টো চামড়া ঝুলে যেতে পারে।

💥 প্রতিবার ব্যবহারের পর অবশ্যই একে ভালোমতো ধুয়ে রাখতে হবে, যাতে এর দ্বারা কোনো জীবাণু না ছড়ায়

Photos from Farmhouse Bangladesh's post 01/09/2021

চুল পড়া এখন আমাদের প্রায় সবারই কমন সমস্যা। ঘর-বাইরে দু’দিক সামলাতে গিয়ে চুলের যত্ন নেওয়ার সময় মেলে না।চুলের একটু যত্ন নিলেই চুল পরা বন্ধ হয়ে নতুন চুল ও গজাবে 🙂

🌴 নতুন চুল গজানোর জন্য সমপরিমাণ অলিভ অয়েল এবং কালিজিরার তেল মিশিয়ে চুলের গোড়ায় গোড়ায় ম্যাসাজ করে লাগিয়ে নিন। এর পর একটি নরম তোয়ালে কুসুম গরম পানিতে ভিজিয়ে এবং পানি নিংড়ে পুরো চুল মুড়িয়ে মাথায় লাগিয়ে রাখুন ৪০ মিনিট থেকে ১ ঘন্টা সময়ের জন্য।সপ্তাহে ২ বার এভাবে চুলের যত্ন নিলে নতুন চুল গজায়।

🌴 নারিকেল তেলের সাথে মিশিয়ে কালো-জিরার তেল ব্যবহার করলে চুল পড়ে যাওয়ার সমস্যা অনেকাংশে কমে যায়।4:1 অনুপাতে নারিকেল তেল নিয়ে তার সাথে কালো-জিরার তেল মিশিয়ে ব্যবহার করতে হবে। সপ্তাহে দুই দিন ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়। তেলটি চুলের গোড়ায় ভালো করে ম্যাসেজ করে দিতে হবে।

আপনি যদি এই পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন দেখবেন আপনার চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাবে ☺☺☺

29/08/2021

কাঠের তৈরি হেয়ার ব্রাশ বা চিরুনি ব্যবহার করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারন প্লাস্টিকের চিরুনিতে থাকে বিভিন্ন ক্ষতিকারক উপাদান, যা চুলের জন্য মারাত্মক ক্ষতিকারক। কাঠের তৈরি হেয়ার ব্রাশ বা চিরুনি ব্যবহার করলে চুল পড়া কমে এমনকী, চুলের কোনও ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কাও আর থাকে না। আর চুলের সৌন্দর্য বাড়ে চোখে পড়ার মতো

কাঠের চিরুনি বা হেয়ার ব্রাশ কেন ব্যবহার করবেন ?

👉 কাঠের তৈরি হেয়ার ব্রাশ বা চিরুনির চাপে চাপে চুলের গোড়ায় রক্তের প্রবাহ বেড়ে যায়, এতে চুল পড়ার মাত্রা কমার সাথে সাথে চুলের সৌন্দর্যও বেড়ে যায়।


👉 কাঠের তৈরি হেয়ার ব্রাশ বা চিরুনি দিয়ে চুল আঁচড়ালে ঘর্ষণ কম হয় ফলে চুল পড়ার হার কমে যায় ।

👉 এটি ব্যবহার করলে চুলের গোড়া থেকে বেরনো স্বাভাবিক তেল, স্ক্যাল্পের পাশাপাশি চুলের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যাওয়ার সুযোগ পায়। ফলে চুলের জেল্লা তো বাড়েই, সঙ্গে চুলের ভিতরে আর্দ্রতাও বজায় থাকে।

👉 কাঠের তৈরি হেয়ার ব্রাশ বা চিরুনি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি চুলের জট কেটে যায়। এমনকী, চুলের গোড়ায় চাপও পড়ে কম, এতে চুল পড়া কমে যায় ।

এখন আপনারাই ঠিক করুন চুলের যত্নে কাঠের তৈরি হেয়ার ব্রাশ বা চিরুনি/ প্লাস্টিকের চিরুনি কোনটা ব্যবহার করবেন 🙂🙂

Photos from Farmhouse Bangladesh's post 02/08/2021

কুঁচ-বরন কন্যা রে তার মেঘ-বরন কেশ।
আমায় লয়ে যাও রে নদী সেই সে কন্যার দেশ॥

অথবা

একটা ছিল সোনার কন্যা,
মেঘ বরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল
সেই কন্যার দেশ

চুল নিয়ে এমন শত শত গান কবিতা আছে। চুলের সাথে আমাদের অনেক আবেগ জড়িত । আর চুলের যত্নে সবার প্রথমে আসে নারকেল তেলের কথা । যুগ যুগ ধরে চুলের যত্নের অন্যতম উপাদান হিসাবে ব্যবহৃত হয়ে আসছে নারকেল তেল ।এটি চুলের জন্য অনেক উপকারী।

​​​​​​​​চুলের যত্নে নারকেল তেল ব্যবহারের অনেক পদ্ধতি আছে । আজ আপনাদের সাথে দুটো শেয়ার করি 🙂🙂🙂

🌴 চুলের যত্নে নারিকেল তেল এবং অলিভ অয়েল

২:১ অনুপাতে নারকেল তেল ও অলিভ অয়েল মিক্সেড করে আপনার চুলে ও মাথার ত্বকে সুন্দর করে ম্যাসাজ করে ৩০/৪০ মিনিট রেখে দিন এতে আপনার চুলগুলো এর ময়েশ্চারাইজিং গুণাবলী পুরোপুরিভাবে শুষে নিতে যথেষ্ট সময় পাবে ।

💥 নারিকেল তেল এবং অলিভ অয়েল উভয়ই হাইড্রেটিং এজেন্টস এ পরিপূর্ণ আবার​​ জলপাই তেল ভিটামিন এ ও ই তে ভরপুর এতে , তেল দুটি আপনার চুলকে খুব ভালোভাবে ময়েশ্চারাইজ করবে .

🌴 🌴 চুল পড়া কমাতে নারিকেল তেল এবং অলিভ অয়েলের সাথে ডিম মিক্সড করতে পারেন। যদি আপনার চুল শুষ্ক হলে শুধু ডিমের কুসুম নিবেন আর তৈলাক্ত হলে দুটি ডিমের সাদা অংশ নিবেন এবং মিশ্র চুলের অধিকারী হয়ে থাকলে আস্ত ডিম নিবেন । এরপর এতে এক টেবিল চামচ নারিকেল তেল এবং এক টেবিল চামচ অলিভ অয়েল নিয়ে ভালভাবে নাড়তে থাকুন যতক্ষণ না সুন্দর ভাবে মিশে যায় । মিশ্রণটি প্রয়োগ করার আগে আপনাকে অবশ্যই চুলে শ্যাম্পু করতে হবে। এখন আপনার ভেজা চুলে মিশ্রণটি ভালভাবে লাগিয়ে নিন। ​​​​এরপর বিশ মিনিট পর ধুয়ে ফেলুন ।

আপনি যদি এই পদ্ধতিগুল যথাযথভাবে অনুসরণ করতে পারেন , দেখবেন আপনার চুল পড়া কমে যেয়ে হয়ে উঠবে মহনীয় ☺️☺️☺️

Photos from Farmhouse Bangladesh's post 30/07/2021

ডিপ কন্ডিশনিং বর্ষাকালে চুলের যত্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শগুলোর মধ্যে একটি। ঝলমলে ও শক্তিশালী চুলের জন্য সপ্তাহে একবার ডিপ কন্ডিশনিং খুবই জরুরি। এতে চুলের আগা ফাটে না। এছাড়া চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টি পৌঁছায় বলে চুল পড়াও কমে যায় ।

এর জন্য আপনাকে বাইরে যেতে হবে না এই পরিস্থিতি তে ।আপনি এটি বাসায় বসেই করতে পারবেন । এখানে দুটো পদ্ধতি দিলাম আপনারা সহজেই বাসায় করতে পারবেন।

🌿. উপকরণ:

👉 ডিম
👉 নারিকেল তেল বা ক্যাস্টর অয়েল
👉 লেবুর রস
👉 গ্লিসারিন

🌺. পদ্ধতি:

একটি ডিম, এক চামচ ক্যাস্টর অয়েল বা নারকেল তেল, লেবুর রস এবং এক চামচ গ্লিসারিন নিয়ে ভালোমত নাড়ুন যতক্ষণ না তারা ঠিকমতো মিশ্রিত হয় । এরপর মিশ্রণটি মাথায় ও চুলে ভালো করে লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন আধঘণ্টা । তারপর ভালো করে শ্যাম্পু করে নিন।

💥. কলার ডিপ কন্ডিশনিং

👉 কলা- ২ থেকে ৩ টি
👉 নারিকেল তেল- ১ টেবিল চামচ
👉 মধু- ২ বড় টেবিল চামচ

🌺. পদ্ধতি

কলাগুলোর খোসা ছিলে টুকরো টুকরো করে কেটে সব উপাদান একটি ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করুন। এরপর মাথার ত্বক সহ চুলে লাগিয়ে নিন। চুলে লাগানো শেষে শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন। ৪৫ মিনিট পর চুল সুন্দর করে ধুয়ে ফেলুন। খেয়াল রাখবেন আপনার চুলে যেন কলার একটি কণাও না থাকে । এটি আপনার চুল নরম কোমল আর ঝলমলে করে তোলে। ভালো ফলাফল পেতে সপ্তাহে একবার অন্তত এই পদ্ধতি অনুসরণ করুন।

আপনি যদি ঘরোয়াভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে চুলের যত্ন করেন তাহলে আর যাই হোক চুলের কোন ক্ষতি হবে না এই গ্যারান্টি আপনাকে নিশ্চিন্তে দেওয়া যায়।

Photos from Farmhouse Bangladesh's post 12/07/2021

বর্ষা এসেছে তার চিরচেনা রূপেই। কখন যে আকাশ মুখ ভার করে বসে, কে জানে। বর্ষায় বাতাসে আর্দ্রতার বৃদ্ধির ফলে আপনার ত্বককে আঠালো করে তোলে এর জন্য ত্বকে র‍্যাশ বা ত্বকের চুলকানি হতে পারে। এসময়ে ত্বকের বিশেষ যত্নের প্রয়োজন । বর্ষায় এমন ফেসপ্যাক ব্যবহার করা উচিত যা তেল নিয়ন্ত্রণে সহায়তা করবে। আর আমরা তো জানি মুলতানি মাটি তেল নিয়ন্ত্রণে কতটা সাহায্য করে। এর সাথে কিছু সাধারণ উপাদান যুক্ত করে সহজেই মাস্ক তৈরি করতে পারেন।

উপকরণ:

মুলতানি মাটি
পানি
চন্দনের গুঁড়ো
নিম পাতার গুঁড়া

পদ্ধতি:
মুলতানি মাটি, চন্দনের গুঁড়ো এবং নিম পাতার গুঁড়া সমপরিমাণে নিয়ে এতে ২ চামচ পানি যোগ করুন এবং ঘন পেস্ট তৈরি না হওয়া পর্যন্ত উপকরণগুলি ভালভাবে মিশিয়ে নিন। যদি পেস্টটি ভালভাবে মিশ্রিত না হলে বা পেস্টটি খুব ঘন বলে মনে হয়, তবে আরও কিছু পানি মিশিয়ে নিন
মিশ্রণটি আপনার মুখে হালকাভাবে ম্যাসাজ করুন, এটি না শুকানো পর্যন্ত রেখে দিন
এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন এবং দেখুন আপনার মুখ কীভাবে চকচক করছে।

বর্ষা আমাদের প্রায় সবারই অনেক প্রিয় ঋতু । তবে হঠাৎ আর্দ্রতার বৃদ্ধি আমাদের ত্বককে প্রভাবিত করে।তাই নিয়ম করে একটু যত্ন করলে দেখবেন প্রকৃতির মতই সতেজ থাকবে আপনার ত্বক ।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Dhaka