Sajal Datta

Sajal Datta

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sajal Datta, Health/Beauty, Dhaka.

24/10/2024
29/02/2024

অবিবাহিত এক মেয়ের ভালবাসার কাহিনি।

বিবাহিত ছেলের সাথে একবার রঙ নাম্বারে প্রেম হইছিল আমার।আমি জানতাম না উনি বিবাহিত। ছোট মানুষ ছিলাম আমি, কেমনে যেন হয়ে গেছিলো প্রেমটা।আমি প্রতিদিন রাতে পড়া শেষ করে তারপর কথা বলতাম ১২ টার দিকে।আর সে প্রতিদিন বাহিরে গিয়ে কথা বলতো,আমি জিজ্ঞেস করলে আমাকে বলতো যে ঘরে নেটওয়ার্ক পায়না তাই বাহিরে গিয়ে কথা বলে।আমিও সেটাই বিশ্বাস করতাম।গ্রামের দিকে ঘরের ভিতর অনেক জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায়না স্বাভাবিক।

যেহেতু আমার সারাদিন স্কুল,প্রাইভেট, কোচিং থাকে তাই দিনে কথা হতোনা।একটা ছুটির দিনে দুপুর বেলা তাকে কল দিছি আর ফোন টা একটা মেয়ে ধরছে।আমি স্বাভাবিক ভাবেই জানতে চাইলাম রায়হান কই?উনি আমাকে বলতেছে রায়হান তো কাজে গেছে সন্ধ্যায় ফিরবে।কাজে গেছে শুনে বললাম কি কাজে গেছে?কারণ আমি জানতাম সে স্টুডেন্ট, ইন্টার পাস করে অনার্সে ভর্তি হইছে এরকম কিছু একটা। তারপর মহিলা টা বললো আসলে আমার স্বামী রাজমিস্ত্রী,আজকে এক বাসায় ছাদ ঢালাইয়ের কাজ হচ্ছে তো তাই একটু দেরি করে ফিরবে,ফোনে চার্জ ছিলোনা তাই ফোন রেখে গেছে। তা আপনি কে? কিছু বলবেন?

আমি আর কি বলবো খুঁজে পাচ্ছিনা, বললাম আমাদের বাসায় কাজ করতে আসার কথা ছিল আজকে আসেনি তাই কল দিয়েছিলাম জানার জন্য, বলে ফোন টা কেটে দিলাম।জীবনে আর সেই নাম্বারে কোনোদিন কল দেইনাই।

সারকথা:
[যার তার সাথে প্রেম করার আগে সাবধান হন]

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka