Desi Roast

Desi Roast

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Desi Roast, Health/Beauty, Barishal, Dhaka.

01/12/2025

তোমার রিজিক লেখা হয়ে গেছে। তুমি তোমার নিয়ন্ত্রণের বাইরের জিনিস নিয়ে চিন্তা করা বন্ধ করো। আয়, সঙ্গী, সাফল্য এবং সুখ, সবকিছুই প্রায় এসে যাবে। তুমি তোমার দোয়ায় আত্মবিশ্বাসী হও! ❤️🤲

20/11/2025

‎”যদি তোমার হৃদয় ভারী লাগে, আল্লাহর সাথে কথা বলো। এর জন্য তোমার ওযুর দরকার নেই। হিজাবের দরকার নেই। হাত তুলতেই হবে এমন নয়। নামাজের জায়নামাজে থাকাও জরুরি নয়।

‎উমরাহ বা হজে যাওয়ারও দরকার নেই। শুধু কথা বলো সেই আল্লাহর সাথে, যিনি তোমার গলাধমনী থেকেও বেশি নিকটবর্তী। কখনো কখনো আমরা মনে করি আল্লাহ দূরে কারণ আমরা নিজেরাই তাঁর সাথে সম্পর্কের মাঝে অনেক শর্ত জুড়ে দিই।

‎আমরা মাঝে মাঝে ভুলে যাই আল্লাহ আমাদের কতটা কাছে আছেন। আল্লাহর এই নৈকট্যের প্রতি পুনরায় মনোযোগ দেওয়া ও তা স্মরণ করাই আপনার, আমার জন্য আরোগ্য হবে ইনশাআল্লাহ।”

18/11/2025

চেহারা নয়—হৃদয়ের সৌন্দর্যেই মানুষ উজ্জ্বল।
ভালোবাসা পেতে হলে আগে ভালো হতে হয়।
যে হৃদয়ে অহংকার নেই,
সেই হৃদয়েই শান্তি থাকে।
🌺

10/11/2025

মানুষ কী বলবে?”

আপনি মরে যাওয়া মাত্রই মানুষ আপনার নামটাও আর মুখে নেবে না। বলবে লাশটাকে গোসল করাও, লাশটা খাটিয়ায় তোলো, লাশটা কবর দাও... ব্যাস। আর এই "মানুষ কী বলবে” ভেবে আপনি একটা জীবন কাটিয়ে দিচ্ছেন..!

10/11/2025

*না পাওয়ার মধ্যেই নিয়ামত আছে।*😊🤍

05/11/2025

বেশিরভাগ মানুষ বলতে চায় কিন্তু শুনতে চায় না যারা শুনতে চায় তারা বুঝতে চায় না, আর যারা বুঝতে চায় তাদেরকে সহজে বোঝানো সকলের পক্ষে সম্ভব হয় না।

03/11/2025

31/10/2025

30/10/2025

বর্তমান সমাজটা যেন এক অদ্ভুত নাট্যমঞ্চ। এখানে সৎ মানুষরা চুপচাপ নিজের মতো করে বাঁচতে চায়, আর অসৎ, ভণ্ড, মিথ্যাবাদীরাই হয়ে গেছে ন্যায়ের বিচারক। তারা মুখে নীতির কথা বলে, অথচ নিজেরাই নোংরা কাজের মূল কারিগর। আজ যারা অন্যের ভুল খুঁজে বেড়ায়, তাদের জীবনের পাতা খুললে দেখা যায় সেখানে অন্ধকার ছাড়া কিছুই নেই।

সত্যি বলতে, আজকের সমাজে মানুষ নয়—ভণ্ডামিই মুখ্য চরিত্র হয়ে উঠেছে। তাই হয়তো সময় এসেছে নিজেকে নিয়ে ব্যস্ত থাকার, অন্যের বিচার না করে নিজের আত্মাকে একটু পরিষ্কার রাখার। কারণ, প্রকৃত পরিষ্কার মানুষ কাউকে ছোট করে না—বরং নীরবে নিজেকে আলোকিত করে যায়।

30/10/2025

30/10/2025

29/10/2025

ইয়া আল্লাহ! যদি আমার ভাগ্য আগে থেকেই লিখা থাকে তাহলে কেনো আমি আপনার কাছে চাইব?

“আল্লাহ” হাসলেন এবং বললেন, "কিছু পৃষ্ঠায় আমি এমনও লিখে রাখতে পারি তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে!

আল্লাহ বলেন, "তোমরা আমার কাছে দোয়া করো। আমি তোমাদের দোয়া কবুল করব"।🤍
(সূরা মুমিন, আয়াত ৬০)

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Barishal
Dhaka