Azmik Perfume

Azmik Perfume

Share

Azmik Perfumes are the most authentic perfumes in Bangladesh. All are original authentic product..............
a. Alcohol-Free Ator
b. Food Grade Flavour

08/04/2021

সবচেয়ে খুশির সংবাদ হলো আর মাত্র কয়দিন পরেই পবিত্র মাহে রমযান।
আলহামদুলিল্লাহ

08/04/2021
08/04/2021

paikari ator nite chaile jogajog korun ramjan upolokkhe bishesh char .......

Photos from Azmik Perfume's post 14/03/2021

প্রবল গরম, এ বিষয়টা অস্বীকার করার কোনও জায়গা নেই। মুশকিল হচ্ছে, এই গরমের বাড়াবাড়িটা কমার আশু কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু তাই বলে তো আর উৎসব অনুষ্ঠানে কোনও কমতি নেই! এমনিতেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ, তার উপর সামনেই আসছে বৈশাখ, রমযান,ঈদ। সেখানে তো সাজগোজ করতেই হবে! এই পরিস্থিতিতে কীভাবে আরামে থাকা যায় তা ভেবে বের করতে পারছেন না কিছুতেই? আপনাদের জন্য আমরা হাজির করেছি ‘‘গরমের দিনে পরার মত হালকা কালারের জামদানি, জামদানির সঙ্বেবাঙালির অনেক সেন্টিমেন্ট জড়িয়ে আছে, তাই এমন একটি পোশাক পরলে বাড়ির বড়োরাও নিশ্চিতভাবেই খুশি হবেন। ‘‘দিনের বেলার যে কোনও অনুষ্ঠানে পরার জন্য এই পোশাকটি আদর্শ, সঙ্গে স্রেফ একটি ভারী নেকলেস ছাড়া আর কিছুই প্রয়োজেন নেই,’’

যেহেতু পোশাকটি দিনের বেলায় পরার জন্য পারফেক্ট, তাই মেকআপের ক্ষেত্রে খুব বাড়াবাড়ি করার দরকার নেই। চোখে হালকা কাজল, ঠোঁটে লিপস্টিক গালে সামান্য ব্লাশ অনের ছোঁয়াতেই আপনি অনন্যা হয়ে উঠবেন। চুল রাখুন খোলা, জেল দিয়ে ওয়েট লুক তৈরি করলেও দারুণ দেখাবে!

Photos from Azmik Perfume's post 13/03/2021

আযমিক পারফিউম, পারফিউমবেস আতর এর পাশাপাশি জামদানি শাড়ি ও কপল পোশাক(শাড়ি ও পানজাবি) বিক্রি শুরু হবে....................

13/03/2021

আযমিক পারফিউম, পারফিউমবেস আতর এর পাশাপাশি জামদানি শাড়ি ও কপল পোশাক(শাড়ি ও পানজাবি) বিক্রি শুরু হবে....................

Photos from Azmik Perfume's post 12/03/2021

আপনি নামায পড়তে মসজিদে যাবেন? সুন্নাত হিসেবে আপনি সুগন্ধি মেখে যান, তাহলে ফেরেশতা,মানুষ, মুসল্লিরা আপনাকে পছন্দ করবে।তারা আপনার সাথে এসে বসতে ভালবাসবে।খুব আরামের সহিত ফেরেশতারা আপনার আমলনামা লিখতে থাকবে।আর যদি আপনি কাজ থেকে বা ঘর বের হয়ে আসতে বা অন্য কোন পেরেশানির কারণে ঘেমে যান আর ঐ মুহুর্তে এসে মসজিদে উপস্হিত হন নামাযে তাহলে আপনার ঘামের দর্গন্ধের কারণে মুসল্লিরা কষ্ট পাবে যাতে আল্লাহ ও তার রস্ূল সাঃ ও পছন্দ করেন না,,,,

★ মানুষকে কষ্ট দিলে এর জবাব দিহি করতে হবে কাল কিয়ামতের ময়দানে,,,,

★ আর মানুষ কষ্ট পাইলে সাধারণতো বদদোয়া করে।

★ তাছাড়া ফেরেশতারা দুর্গন্ধের কারণে ওমুক ব্যক্তির জন্য বদ দোয়া করেন।

★ আল্লাহর রসূল সাঃ বলেনঃ প্রকৃত মুসলমান তো সেই যার হাত এবং মুখ দ্বারা অন্য কোন মানুষ কষ্ট না পায়!(বুখারী,মুসলিম)

★এই হাদিসের ব্যখ্যায় মুহাদ্দিসীনে কেরাম বলেন-প্রকৃত পক্ষে মুসলমান তো সেই যার আচার-আচরণ, কথা-বার্তা,চলা-ফেরা, শরিরীক বা মৌখিক যে কোন ভাবেই হোক না কেন, কোন মানুষ কষ্ট না পায়।

★ আর মাসআলার দৃষ্টিকোন থেকেতো দুর্গন্ধ অবস্হা নামাযে দাড়ানো মাকরুহ।চাই চাই ঐ দুর্গন্ধ মুখ থেকে আসুক বা শরীরের অন্য কোন স্হান থেকে আসুক।ঘামের হউক বা অন্য কিছুর হউক।

★ ঘামের দুর্গন্ধ দুর করে সহি সুন্দর করে একনিষ্টতার সাথে নামায আদায় করে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আমাদের কোম্পানি এখন অনলাইনে সুগন্ধিময় দ্রব্য বা আতরেরর জন্য আপনারা ঘরে বসেই অর্ডার করতে পারছেন।

মেসেজ করুন কিংবা ০১৫৮০৬০৮৮৩১ কল করুন।

12/03/2021

পাইকারী ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের জন্য এখন আর কষ্ট করে ঢাকা -চট্টগ্রাম আতরের জন্য আসার কোন প্রয়োজন নেই বরং আপনি আপনার দোকান থেকে, বাংলার যেই প্রান্তেই হোন না কোন, আমাদের কোম্পানিতে আতরের জন্য অর্ডার করুন, খুব দ্রুত আপনার জেলায় বা থানায় তা পৌছে যাবে।

বিঃ দ্রঃ পাইকারী ব্যবসায়ী আপনারা পাইকারী মাল পেতে এই নাম্বারে যোগাযোগ করুন এবং বিভিন্ন আতরের রেট জেনে নিনঃ ০১৫৮০৬০৮৮৩১

Perfume Base Ator ,alcohol free,

10/03/2021

সুগন্ধি বা সুরভির প্রতি মানুষের আকর্ষণ সহজাত। আবহমান কাল থেকে মানুষ সুরভির প্রতি তাড়িত। প্রাচীন যুগ থেকে মানুষ প্রাকৃতিক উেসর মাধ্যমে সুগন্ধি তৈরি করে ব্যবহার করছে। সুগন্ধির প্রতি অনুরাগ নবী-রাসুলদের আদর্শ। সুগন্ধি ও সুরভির ব্যবহার রাসুল (সা.)-এর সুন্নতও বটে। বিভিন্ন উপলক্ষে ও ধর্মীয় অনুষ্ঠানে সুগন্ধি-আতর গুরুত্বপূর্ণ উপাদান। আতর-সুরভিকে পবিত্রতার প্রতীক মনে করা হয়


আতর-সুগন্ধির শুরুর কথা

ইংরেজিতে পারফিউম, ফারসিতে পাফাম, বাংলায় সুগন্ধি নামে পরিচিত। কবে কোথায় কখন এর উৎপত্তি—এ নিয়ে বিতর্ক আছে। তবে এর উৎপত্তিস্থল হিসেবে মেসোপটেমিয়ার (বর্তমান ইরাক, কুয়েত ও সৌদি আরব) নামই পাওয়া যায় বেশি। সাইপ্রাসে চার হাজার বছর আগে প্রতিষ্ঠিত সুগন্ধির কারখানার সন্ধানও পাওয়া গেছে। বিশ্বের প্রথম নারী রসায়নবিদ তাপ্পুতির কথা রয়েছে সুগন্ধির বিভিন্ন ইতিহাসে। ইতিহাসে আরো রয়েছে, প্রাচীন মেসোপটেমিয়া ও মিসরে সুগন্ধি তৈরির প্রক্রিয়া শুরু হয়। পরে রোমান ও পারসিয়ানরা সুগন্ধি বানানোর প্রক্রিয়া আরো আধুনিক করে তোলে।

পৃথিবীর প্রায় সব ধর্মের আচার-অনুষ্ঠানে সুগন্ধি ব্যবহারের রীতি দেখা যায়। এই হিসাবে বলা যায়, ধর্মের ইতিহাসের মতো সুগন্ধির ইতিহাসও অত্যন্ত প্রাচীন। পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থগুলোর বর্ণনায় সুগন্ধি ব্যবহারের কথা জানা যায়।


আতর ও সুগন্ধির রকমফের

কস্তুরী বা মৃগনাভি, আগর এবং ফুল ও ফলের নির্যাস থেকেই তৈরি হয় পৃথিবীর বিখ্যাত সব আতর। নির্যাসের হিসাবে সুগন্ধির নামও ভিন্ন ভিন্ন হয়; যেমন—ফুল থেকে তৈরি সুগন্ধিকে ‘জাহরা’ এবং ফল থেকে তৈরি সুগন্ধিকে ‘ফাওয়াকি’ বলা হয়। তবে এর মধ্যে সুগন্ধিরাজ হলো কস্তুরী। পার্বত্য অঞ্চলের বিশেষ এক ধরনের হরিণের নাভি এর উৎস। একটি পরিপক্ব মৃগনাভি থেকে মাত্র ৬০ থেকে ৬৫ গ্রাম কস্তুর পাওয়া যায়।

মিশ্রণভেদে কস্তুরীর নামও ভিন্ন হয় তখন; যেমন—সামামাতুল আম্বার, মেশক আম্বার ইত্যাদি। কস্তুরীর সঙ্গে চন্দন মেশালে হয় ‘সামামাতুল আম্বার’ আর সামামাতুল আম্বারের সঙ্গে আবার চন্দন মিশিয়ে হয় মেশক আম্বার। এরপর বলি আগরের কথা। পাহাড়ি গামারি ধরনের গাছ হচ্ছে আগর। আগরগাছের কষ থেকেই তৈরি হয় আতর। এক ধরনের দূর্বাজাতীয় ঘাসের মোথা ও শিকড়ের নির্যাস থেকেও তৈরি হয় সুগন্ধি।

সুগন্ধিযুক্ত সব ফুলের নির্যাস থেকেই আতর হয়। এর মধ্যে গোলাপ ও রজনীগন্ধার চাহিদাই বেশি। গোলাপের আতরের জন্য বিখ্যাত বুলগেরিয়া। দ্বিতীয় স্থানে তুরস্ক। তার পরই ভারত। আবার বিভিন্ন ফুলের মিশেলেও আতর তৈরি হয়;

বিশেষ দিন ও ক্ষণে সুগন্ধি ব্যবহার সুন্নত

রাসুলুল্লাহ (সা.) নিজে সুগন্ধি পছন্দ করতেন। অন্যদের সুগন্ধি ব্যবহারের আদেশ দিয়েছেন। প্রাত্যহিক জীবনে সুগন্ধির ব্যবহার মুমিনের ভূষণ। মুমিনের চালচলনে সুরভিত হয় মানবপল্লী। তাই সুগন্ধির ব্যবহার মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। লোকসমাগমে, জুমার দিন ও ঈদের দিনে সুগন্ধি ব্যবহারের বিশেষ তাগিদ রয়েছে। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘জুমার দিন তোমরা যথাসম্ভব সুগন্ধি ব্যবহার করো।’ (নাসায়ি শরিফ, হাদিস : ১৩৫৮)

ফকিহ বা ইসলামী আইনজ্ঞরা বলেন, অ্যালকোহলযুক্ত যেসব সুগন্ধি বা পারফিউম পাওয়া যায়, তা ব্যবহার না করাই উত্তম ও শ্রেয়। পারফিউম বা স্প্রে ব্যবহার করতে চাইলে অ্যালকোহলমুক্তটাই ব্যবহার করা চাই। তবে এটাও ঠিক, সব অ্যালকোহল ইসলামী শরিয়তে নিষিদ্ধ নয়। যেসব অ্যালকোহলের উৎস সম্পর্কে শরিয়তের নিষেধাজ্ঞা নেই তা ব্যবহার করা বৈধ। বর্তমান বিশ্বের অন্যতম মুসলিম স্কলার মুফতি তাকি উসমানি লিখেছেন, ‘বর্তমানে বিশ্বে বিভিন্ন উদ্দেশ্যে অ্যালকোহল ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহৃত হচ্ছে। রাসায়নিক বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। বহু শিল্প-কারখানা অ্যালকোহলের ব্যবহার করা ছাড়া চালানো সম্ভব নয়। এককথায় বর্তমান সময়ে বহু মানুষ এর সঙ্গে জড়িত এবং এর প্রচণ্ড প্রয়োজনয়ীতা রয়েছে। এখন আমাদের দেখার বিষয়, যদি এসব অ্যালকোহল আঙুরের কাঁচা রস থেকে তৈরি না হয়, তাহলে তা বৈধ কাজে ব্যবহার করা ইমাম আবু হানিফা (রহ.)-এর মতে বৈধ।

ইমাম আবু হানিফা (রহ.)-এর মত অনুযায়ী বাজারে প্রচলিত অ্যালকোহল যদি খেজুর ও আঙুর থেকে প্রস্তুত না হয়, তাহলে তা বৈধ কাজের উদ্দেশ্যে ব্যবহার করতে অসুবিধা নেই। নেশার উদ্রেক হয় না এই পরিমাণ ব্যবহার করা বৈধ। আর এটিই স্বাভাবিক সত্য যে বর্তমানে বেশির ভাগ অ্যালকোহল আঙুর ও খেজুর থেকে তৈরি হয় না। সুতরাং এসব বৈধ উদ্দেশ্যে ক্রয়-বিক্রয় করা যাবে। তেমনি ওষুধ তৈরিতে বা চিকিৎসায়ও ব্যবহার করা যাবে। অন্যান্য কাজেও ব্যবহার করা যাবে।’ (তাকমিলাতু ফাতহিল মুলহিম : ১/৩৪৮, ৩/৩৩৭; ফিকহুল বুয়ু : ১/২৯৮)

তবে হ্যাঁ, আমরা যেহেতু সুনির্দিষ্টভাবে জানি না সুগন্ধিতে ব্যবহৃত অ্যালকোহল কোন জিনিস দিয়ে তৈরি, তাই তাকওয়ার (আল্লাহভীতি) দাবি হলো, সতর্কতামূলক অ্যালকোহলযুক্ত সুগন্ধি ও বডি স্প্রে পরিহার করা। (আযমিক পারফিউমবেস আতর আলকোহল মুকত)পাইকারি ও খুচরা বিক্রি করা হয়।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Uttora Azampur, Dhaka
Dhaka
1230