Dr Shimi

Dr Shimi

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Shimi, Health/Beauty, Dhaka.

অ্যাস্থেটিক ফিজিশিয়ান "
Not your boring doctor 😉
Real health tips | No nonsense
Weight loss • Skin • Hair
Follow & fix your lifestyle

অযথা ইনবক্স করবেন না । উল্টা পাল্টা মেসেজ দিলে সোজা ব্লক।

10/05/2026

কি জ্বালায় পড়লাম !
তিনমাস ,ছয়মাস হয়ে গেল !
তাও অনিশ্চয়তা যাচ্ছেই না !!!

08/05/2026

আমি যদি বলি আজকালকার ছেলেমেয়েদের মূল সমস্যা নিচের পয়েন্ট থেকে ই শুরু হয় !
খুব কি মিথ্যা বলা হবে ?!!!!??!!
মেয়েদের👇

weight gain
chronic inflammation
hormonal imbalance
poor sleep
stress
Insulin resistance

আর অনেক পুরুষের
functional low testosterone-এও:
👇
insulin resistance
visceral obesity
inflammation
poor sleep
sedentary lifestyle
stress

বুঝলে ভাল ।না বুঝলে বইলেন ,বুঝায় দেব ।

05/05/2026

#সমস্যা_যখন_ওজন পর্ব -১

ওজন!!!!
—সংখ্যা না, এক ধরনের নীরব বোঝা।

কেউ দেখে কিলো, কেউ দেখে শরীর…

কিন্তু তুমি জানো—এটা আসলে গল্প।

বেশি ওজন মানে শুধু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে একটু অস্বস্তি না,

এটা মানে—
সিঁড়ি ভাঙতে গিয়ে হাঁপ ধরা,
পছন্দের জামাটা আলমারিতে পড়ে থাকা,
আর মানুষের অপ্রয়োজনীয় মন্তব্য গিলে ফেলা।

কিন্তু শোনো—
ওজন কখনো তোমার পরিচয় না।
এটা একটা অবস্থা, permanent identity না।

তোমার শরীরটা যুদ্ধ করে—
হরমোন, স্ট্রেস, ঘুমের অভাব,
কখনো আবেগের ক্ষুধা—সবকিছুর সাথে।
তাই এই শরীরকে শত্রু বানালে খেলা শেষ।
এটাকে পার্টনার বানাও।

তুমি মোটা না—
তুমি একটা unfinished version,
যেটা আপডেট হচ্ছে।
প্রতিটা ছোট ডিসিশন—
এক গ্লাস পানি বেশি খাওয়া,
একটু কম খাওয়া,
একটু হাঁটা—
এইগুলোই silently shape change করে।
কোনো crash diet না,
কোনো overnight miracle না—
এইটা একটা slow, steady revolution।

মনে রাখো—
তুমি ওজন কমাচ্ছো না,
তুমি নিজের উপর control নিচ্ছো।

আর যেদিন আয়নায় তাকিয়ে মনে হবে—
“হ্যাঁ, আমি পারছি”—
সেদিন বুঝবা,
তোমার শরীর না, তোমার mindset জিতছে।

game plan simple—
Consistency over perfection.
তুমি already শুরু করে দিয়েছো…

চলবে ? লিখবো এবং বলবো ,এই ওজন কি কি ক্ষতি করছে আমাদের পুরা জেনারেশন কেই ।
কি করলে আমরা বাঁচবো।
সেটাই খুঁজে বের করতে চাই ।

28/04/2026

এই একটা পাখি যার জন্য আমি পাগল ।অত্যন্ত সুন্দর দেখতে ।নাম নরদার্ন কার্ডিনাল ।মেল পাখিটা হয় টুকটুকে লাল । প্রচন্ড প্রোটেকটিভ টাইপ ।আর এত টাই হয় যে নিজের ছায়া দেখলেও তাকে মারতে যায় 😄। Viral Afsari Khanam Laila Sabekun Nahar

28/04/2026

Glutathione নিয়ে কে কতটুকু জানে ন,কমেন্ট করেন
আমি সব উত্তর দিয়ে মিথ ক্লিয়ার করে দেব ।

24/04/2026

কুয়েত থেকে কার কি কেনা লাগবে মেসেজে জানাবেন ।
যাতে সঙ্গে নিয়ে আসতে পারি ।

20/04/2026

কুয়েতে রাতের Anjafa beach Afsari Khanam Rushama Intan Fariha Azreen @

15/04/2026

#আজকের_বিষয় : #মেল_হেয়ার_লস_এন্ড_রিকোভার (পুরুষ মানুষের চুল পড়া এবং সমাধান)

সাধারনত পুরুষ মানুষের ,adult হবার পর পরই চুল পড়ে যাওয়া শুরু করে ।
অনেকেরই দেখা যায় চুল পরে টাক হয়ে গেছে !

👉এখন বলি কেন ছেলেদের বেশি চুল পড়ে !!
মেল টাইপ কেন বলা হচ্ছে !

✔️আসি একটু বিজ্ঞানের কথায়:
যখন থেকে ছেলে মেয়েরা বড় হতে শুরু করে -- তাদের স্ব স্ব শরীরে ডমিনেটেড হরমোন কাজ করা শুরু করে ।
মানে মেয়েদের জন্য ইস্ট্রোজেন, প্রজেস্টেরন
আর ছেলেদের শরীরে টেস্টোস্টেরন এর একশন শুরু হয়ে যায় ।
✔️ইস্ট্রোজেন মেয়েদের মধ্যের কোমলতা আনে।
মেয়েদের ধীরে ধীরে তার মেয়েলি গুণাবলী এক্টিভ করে ।
✔️ওদিকে ছেলেদের শরীরে টেস্টোস্টেরন এর গুণে তারা পুরুষালী গুণাবলী পেতে থাকে ।

👉ছেলেদের চুল পড়াও শুরু হয় এই টেস্টটেরন যখন ভাল মতন কাজ করা শুরু হয় ।

যাদের পরিবারিক হিস্ট্রি থাকে(টাক হবার), বেশির ভাগ ক্ষেত্রে তারা ওই পথেই এগিয়ে যায় চুল পড়তে পড়তে ।

এইভাবে চুল পড়াটা ,অসুস্থতা ছাড়া ও ছেলেদের জন্য খুব নরমাল একটা ব্যাপার ।

✔️✔️এখন বলবেন যে ছেলেরা টাক হলে কি দেখতে ভাল দেখা যায় !
আমি বলবো অবশ্যই না ।
✔️তাহলে কি করনীয় ....
👇👇
এইটা অবশ্যই ঠেকাতে হবে ।
ছেলেদের মাথার সামনের সব চুল ই টেস্টোস্টেরন হরমোন ডিপেনডেন্ড । কিন্তু মাথার পেছনের একটা অংশের চুল টেস্টোস্টেরন ডিপেনডেন্ট না ।

👉তাহলে কি হয় !
✔️দেখা যায় চুল পড়তে পড়তে একসময় চুল গুলা 'থিন' হতে শুরু করে ।এই 'থিন' মানে হল চুল গুলো unhealthy হতে শুরু করে ।
✔️একসময় দেখা যায় মাথার খুলি (স্ক্যাল্প) চকচকে হয়ে চুলের গোড়া ও নাই হয়ে যায় ।

⭐⭐যাদের মাথায় চুল নাই ,তারা খেয়াল করলে দেখতে পারবেন ঠিক এমনটাই হচ্ছে ।

👉কিভাবে ঠিক করবেন !
👇👇
একটাই রাস্তা পেছন থেকে ভাল চুল এনে সামনে ইমপ্লান্ট করা ।

✔️অন্য সব কথা বাদ দিয়ে আগেই এই কথা কেন বললাম ??
সেটারও উত্তর দেই ।👉👉
✔️চুলের বিভিন্ন প্রসিডিওর আছে
এর মধ্যে PRP অন্যতম ।
👉এই PRP আবার বিভিন্ন ধরনের ।
✔️কোথাও biotin সমৃদ্ধ prp দেয়
✔️কোথাও আবার গ্রোথ ফ্যাক্টর সমৃদ্ধ
✔️আবার কোথাও দেয় নরমাল prp।
⭐⭐PRP আসলে কি
এবং কি কাজ করে : 👇👇👇
উত্তর :
PRP হল আপনার নিজের শরীরে র ব্লাড নিয়ে তাতে রিএজেন্ট দিয়ে মেশিনে দিয়ে স্পিন করিয়ে করিয়ে প্লাজমা বের করা হয় ।
সেইটাকে আপনার স্ক্যাল্পে অল্প অল্প করে ইনজেক্ট করে দেয়া হয় ।
👉এতে কি হয় ?
👉এতে আপনার চুল নিউট্রিশন পায় ,healthy হয় ।
⭐⭐চুল পড়া কি বন্ধ করে !
✔️উত্তর -- সে আপনার চুল কে healthy করছে এতে করে unhealthy চুল healthy হয়।
👉কতদিন দেবেন ! কয়টা দেবেন ?
✔️Prp র কোন সীমা রেখা নাই ।একমাস পরপর দিয়ে যাবেন ।যদি উন্নতি দেখেন তো চলতে থাকবে ।
✔️তবে একটা দিয়েই উন্নতি পাবেন না ।
✔️অন্তত চার মাসে চারটা দিবেন ।তারপর কি হচ্ছে বুঝতে পারবেন !
👉এখন hair exosome খুব ট্রেন্ডি ভাবে চলছে ।
এইখানে কি হয় ?
👉এইখানে মানুষের শরীরের সাথে ম্যাচ করে প্লাজমা লাইক জিনিস রেডিমেড দেয়া হয় । ⭐কোম্পানি র দাবী মতে এই টা তে নাকি চুল গজায়ই ।
✔️এইগুলা দুই সপ্তাহ পর পর টোটাল চারটা দিতে বলে ।
এতে যেটুকু গ্রো করার গ্রো করে যায় ।(আসল exosome এর কিন্তু অনেক দাম )!
⭐এটাতে তেমন উন্নতি না হলে ,অফ কোর্স ট্রান্সপ্ল্যান্ট করতে হবে ।
✔️তবে এইটা দিতে পারলে আপাতত বেশ কিছুদিন রক্ষা পাওয়া যায় বলেই দেখেছি ।
⭐⭐কিন্তু আল্টিমেট রাস্তা অবশ্যই ট্রান্সপ্ল্যান্ট।
কেউ যদি চুলের কন্ডিশন ভাল থাকতেই ট্যান্সপ্ল্যান্ট করে ফেলেন ,তাহলে তার অরিজিনাল হেয়ার লাইন রক্ষা করা সম্ভব ।

ও হ্যা,এই চুল কিন্তু আর পড়ে না সাধারনত।

কি হল তাহলে ! 👇👇👇
✔️প্রথমে কপালের দুই সাইডে ট্রান্সপ্ল্যান্ট করে নিবেন ।
✔️এটা চুল মোটামুটিভাবে সামনে খালি হওয়া মাত্রই যদি করিয়ে নেন তাহলে আপনার চেহারা অক্ষুণ্ন থাকবে ।
✔️এর পর যখন মাঝখান থেকে ঝরে যাবে , তখন আবার করলে মাথা ভরা চুল থাকবে ।

⭐⭐এখন কেউ যদি বলেন কত খরচ হবে !
✔️এই এস্টিমেশন তো এখুনি দেয়া সম্ভব না । সব কিছু দেখে তারপর ডিসিশন নেয়া যেতে পারে ।

👉👉👉কোথায় করাবেন ,কাকে দিয়ে করাবেন ! ✔️সেটাও একটা বিষয় বটে! যদি দরকার মনে করেন তো কমেন্টে জানাবেন ।
✔️আমি সময় পেলে হয়তো ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারি ।

⭐⭐⭐👇👇👇পরিশেষে কয়েকটা বিষয় বলি ।
অ্যাস্থেটিক বিষয় সব সময়েই শখের বিষয় , তাই এতে দাম কম হবে বলে যদি মনে করেন -- তাহলে ভীষণ ভুল করবেন !
✔️এগুলি তে খরচ হবে বেশ ভালোই ।
✔️তাই হিসাব করেই ভাবনা চিন্তা করবেন ।

⭐⭐⭐⭐আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন সেন্টার আছে তাদের বহু ফলোয়ার ও আছে (আজকাল সবই কিনতে পাওয়া যায় বিধায় ফলোয়ার কিনে নেয়)।
⭐⭐কিন্তু কাজ করার সময় কি যে করে সেটাও দেখেছি !

👉আর এই বিষয় গুলো নেট ঘেঁটে দেখে নিজেই ডিসিশন নিবেন না যেন ।
⭐⭐⭐ভাল কিছু চাইলে ,ভাল মানুষ এবং ভাল ফ্যাসিলিটি তেই যাবেন প্লিজ ।

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
বাইরের চাকচিক্য দেখে মন গলিয়ে না ফেলতেই অনুরোধ করছি ।
✔️শুধু ও শুধু টাকা নষ্ট ,✔️সময় নষ্ট, সাথে ✔️বিশ্বাস ও নষ্ট ।

ভাল থাকবেন সবাই । প্রয়োজনে কমেন্টে জানিয়ে রাখবেন ।

13/04/2026

আগামীকাল মেল টাইপ হেয়ার লস নিয়ে লিখব ।
জানতে চাইলে সাথে থাকবেন ।

11/04/2026

নিয়ে আজকের আলোচনা :
👉আপনার কি খুব বেশি চুল পড়ে যাচ্ছে ?
অথবা চুলের আগা ভেঙে যাচ্ছে ?
না কি চুল একদম ডাল দেখাচ্ছে ?
এগুলি হলে আপনি পোস্ট টা দেখতে পারেন ।

আগের দিনে আমরা সবাই চুল লম্বা রাখতাম ।
যার চুল যত ঘন আর লম্বা ,তার চুল তত বেশি সুন্দর ছিল -- তখন কার ডেফিনিশন এ।
মাঝখানে অনেক বছর এত লম্বা করা ফ্যাশন ছিল না ।

চুলের মেইন উপাদান হলো Keratin — একটা শক্ত প্রোটিন, যেটা তোমার চুলকে স্ট্রং, ইলাস্টিক আর শেপ ধরে রাখতে সাহায্য করে।
Keratin তৈরি হয় amino acid (বিশেষ করে cysteine) দিয়ে
এই প্রোটিনের ভেতরে সালফার বন্ড থাকে → তাই চুল শক্ত ও টেকসই।

এখন বলি চুল আসলে ভাল থাকে আপনার নিজের শরীরের নিউট্রিশন এর উপরে । স্পেশালি মেয়েদের ক্ষেত্রে ।
👉মেয়েদের ক্ষেত্রে চুল পড়তে পারে
১. কোন বড় ধরনের অসুখ হবার পর
২। হিমোগ্লোবিন কম থাকলে
৩থাইরয়েড এর প্রবলেম থাকলে
৪.যদি আপনার শরীরের হরমোনাল ইমব্যালেন্স হয়
৩. ঠিকমতন পুষ্টি না পেলে --

পুষ্টির ব্যাপারে ,যেমন ডায়েটিং করছেন -- সেখানে আপনি নিউট্রিশন না দেখে ডায়েট করলে অবশ্যই চুলে ক্ষতি হবে ।
তাছাড়াও কিছু বিষয় আছে যেমন খুশকি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু চুল পড়তে পারে ।
যেটাই হোক আমি এখন কিভাবে চুলের যত্ন নিবেন
সেইটা বলি ।
প্রথম কথা হল চুলে কিন্তু সম্ভব হলে অবশ্যই একদিন পর পর শ্যাম্পু দিয়ে ওয়াশ করা দরকার ।
আপনার স্যুট করে এমন শ্যাম্পু ই নিবেন ।আর শ্যাম্পু টা যদি কন্ডিশনার যুক্ত হয় তাহলে এক ঢিলেই দুই পাখি মারা মতন কাজ হয়ে গেল আপনার ।
আর যদি কন্ডিশনার না থাকে, তাহলে এক্সট্রা করে কন্ডিশনার দিবেন আমি বলব।
মাথায় যদি খুশকি থাকে, তাহলে খুশকির জন্য যে স্পেসিফাইড শ্যাম্পু পাওয়া যায় সেগুলি দেবেন যদি ডাক্তারের প্রেসক্রাইব শ্যাম্পু হয় তাহলে সেগুলি দেয়ার নিয়ম মাথায় যেভাবে তেল দেন ওভাবে শ্যাম্পু মাথার খুলিতে লাগাবেন ।তারপর কমপক্ষে ১০ মিনিট রাখবেন ।এরপর চুল ঘষে ধুয়ে কন্ডিশনার লাগাবেন।
আর normal antidandrof শ্যাম্পু যদি লাগান তাহলে সেটা নরমাল শ্যাম্পু যেভাবে লাগান ওভাবেই লাগিয়ে চুল ধোবেন ।তারপর কন্ডিশনার লাগাবেন।

চুলে তেল দেওয়ার ব্যাপারে আমার কোন এডভাইস নাই।
কারণ আমি নিজের ক্ষেত্রে যদি বলি, তাহলে প্রায় 30 বছর আমার মাথায় কোন তেল ছোঁয়া হয় নেই। এক্ষেত্রে কন্ডিশনিং এর উপর আমি জোর দিই ।যেমন কন্ডিশনার টা আমি প্রতিবার শ্যাম্পুর পরেই লাগাবোই লাগাবো। এই উপায়েও চুল কিন্তু ভালো রাখা যায় ।
👉আর যদি তেল দিতেই হয় ক্ষেত্রে আপনি গোসলের আগে তেল লাগাবেন।
আর পরিমিত পরিমাণে নিউট্রিশন সমৃদ্ধ খাবার খাবেন, পর্যাপ্ত ঘুমাবেন।
👉যদি চুল পড়তেই থাকে তাহলে খেয়াল করুন কেন চুল পড়ছে অন্তত ডাক্তারের একটা ইভালুয়েশন নেবেন।
সবকিছু পরীক্ষা করার পর যদি নরমাল থাকে সেক্ষেত্রে আপনি চুলের জন্য যে স্পেশাল ভিটামিন গুলি পাওয়া যায় ওগুলি খেতে পারেন ।
পাশাপাশি চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য হেয়ার prp করতে পারেন।

হেয়ার prp হলো এমন একটা প্রসিডিউর যেখানে আপনার নিজের রক্ত থেকে প্লাজমা নিয়ে সেটাকেই প্র্সেস করে আপনার মাথায় ইনজেক্ট করে দেয়া হয়।
এতে যেটা হয় আপনার চুলের যদি হেলথ খারাপ হয়ে যায়,তাহলে সে ডাইরেক্ট নিউট্রিশন পায়।
✔️Prp কয়েক ধরনের আছে - বায়োটিন prp ,growth factor prp.
👉বর্তমান ক্রেজ হল হেয়ার exosom.
এটাও স্ক্যাল্প এ ইনজেক্ট করে দেয়া হয় ।
আর এই এক্সোসোম টোটাল চারটা দিতে প্রতি দুই সপ্তাহ পর পর ।
এতে সত্যি ই চুল গজায় এবং চুলের কোয়ালিটি ভাল হয় ।

প্রথম প্রথম prp করার পর চুল পড়তে পারে।
আপনি এতে ভয় পাবেন না ।আপনার unhealthy চুল পড়ে গিয়ে হেলথি চুল গজাবে ।

পাশা পাশি কিছু নিয়ম মানলে আসলেই চুল ভাল রাখা যায় ।
আমরা আজকাল খুব বেশি কালার করি ,হিট দিয়ে চুল শুকাই, কার্ল করি বহু হিট দিয়ে দিয়ে ।
তাছাড়া রিবন্ডিং বলে একটা ব্যাপার তো আছে ই।
এগুলি তে চুলে র স্বাস্থ্যের উপর ভয়ানক প্রভাব পড়ে।
খুব বেশি হিট দিয়ে চুল না শুকানোই ভাল ।আবার অতিরিক্ত হিট দিয়ে ডেইলি কার্ল অথবা straight না করাই উচিত ।
চুল তখুনি সুন্দর লাগে যখন দেখবেন চুলের হেলথ খুব ভাল আছে ।
👉তাই বলব কি যতটুকু সম্ভব ন্যাচারাল রাখার চেষ্টা করেন।
👉আর্টিফিশিয়াল সৌন্দর্য আসলেই খুব একটা লাস্টিং করে না ।
👉হেয়ার রিবন্ডিং করলে চুলের কেয়ার নিবেন ভাল করে ।
✔️এইসব কেয়ার পার্লার ওরিয়েন্টেড না ও হতে হতে পারে।
👉আবার সব সময় চুল ছেড়ে রাখলে চুলে ময়লা ক্যাচ করে বেশি বেশি ।

👉পাশাপাশি আরও কিছু ভিটামিন আছে যেগুলি ডাক্তারের কাছে গেলে আপনাকে প্রেসক্রাইব করবে। অবশ্যই ডাক্তার যেন এস্থেটিক ফিজিশিয়ান হয়।
উনি সব কিছু দেখে আপনাকে কি কি করতে হবে সব বলে দেবে। আপনি ডিসাইড করবেন না।

এগুলি বেশির ভাগ ফিমেল টাইপ হেয়ার ফল এর কথা বললাম ।
এর পর মেল টাইপ হেয়ার ফল নিয়ে বলবো ।
ভিডিও করার সময় পাচ্ছি না ,নাই লিখেই দিচ্ছি ।

না বুঝলে কমেন্টে জানাবেন ।আমি বলে দেব ইনশাআল্লাহ ।

09/04/2026

তারে দেখিনা কতদিন !
খুব মিস করি ডনু বাচ্চা (আমার ডুং ডু়ং)।
এইখানে আবার আসতে হলে ওকে নিয়েই আসতে হবে আমার ।থাকতে পারিনা মোটেও ❤️❤️❤️










@

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Dhaka
1206