Picchi meye

Picchi meye

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Picchi meye, Health/Beauty, Sirajganj, Dhaka.

26/09/2023

যাদের হার্ট দুর্বল, তারা দয়া করে
এই পোস্টটি করবেন না।🫣

অনেকদিন থেকে পাশের রুমটা খেয়াল করছি সব
সময় তালা লাগানো থাকে। আমি কখনো রুমটায়
গিয়েছি বলে মনে পড়ে না!

আম্মুকে জিজ্ঞেস করলাম,,
আম্মু ওই রুমটাতে কি আছে..??

তোমার জানার প্রয়োজন নাই। ওই রুমে তোমার
যাওয়ার দরকার আছে বলে আমি মনে করছি না।
আমি শুকনা মুখ নিয়ে আপুর সামনে দাঁড়ালাম।

আপু ওই রুমটাতে কি আছে তুমি জানো কি..??

তোর তাতে কি,, যা থাকার তাই আছে, যা ভাগ।
দাঁড়া এক গ্লাস পানি এনে দে তো।
আচ্ছা বলে রুম থেকে টানা পায় বের হয়ে গেলাম
পানি আনতে।

রাত ১২টা
আপু ঘুমিয়ে আছে মরার মতো,
দেখলেই বালিশ চাপা দিতে মন চায়।

আমার চোখে ঘুম নাই মাথায় একটা কথা ঘুরপাক
খাচ্ছে যে করেই হোক ওই রুমে যেতেই হবে
দেখতেই হবে, কি আছে?

বিছানায় ঘন্টাখানেক গড়াগড়ি করে উঠে গেলাম আপুর পাশ থেকে।
নিঃশব্দে গুটি গুটি পায়ে ঘর থেকে বের হয়ে পাশের রুমটার সামনে দাঁড়াতেই ঘড়িতে শোনান দিল এখন রাত 1:30 বাজে।

উফ এই ঘড়ি টা আধা ঘন্টা পরপর কি যে শুরু করেছে।
ঘড়িটা চেন্জ করতে হবে আম্মুকে বলে।

ছিটকানি খুলে দরজা ধাক্কা দিতেই ক‍্যা...অ্যা...এচ আওয়াজ করে দরজাটা খুলে গেল আর তখনই মাথার উপর দিয়ে কিছু একটা উড়ে গেলো। খেয়াল করে দেখে বুঝতে পারলাম বাদুড় ছিলো ওগুলো

এই ঘরে বাদুড় আসলো কি ভাবে? আর এতো মাকড়শার জাল!!

কতোদিন এই ঘরে কেউ আসে না বুঝতে পারছিনা!

চারপাশে অন্ধকার.., মাঝে মাঝে দূরে দুই-একটা কুকুর ডেকে ওঠে রাতটাকে আরো ভয়ানক করে তুলছে।

আমি টর্চ মেরে গুটি গুটি পায়ে মাকড়সার জাল ছিঁড়তে ছিঁড়তে সামনে এগিয়ে যাচ্ছি।
হঠাৎ টর্চের আলো গিয়ে বাঁধলো দেয়ালে টাঙ্গানো
ফ্রেমে বাঁধানো ছবির দিকে।

আমার সারা শরীরে শীতল শিহরণ বয়ে গেল। কোথাও যেন একটা পেঁচা ডেকে উঠে জানান দিল ভুল করেছিস এখানে এসে।

যেখানে ভয় বেশি সেখানে কৌতুহল ও বেশি।

আমি ছবিটার দিকে তাকিয়ে আছি কাঁপা হাতে, টর্চ টা মেরে রেখেছি দেয়ালের দিকে।
'' এটাতো আমার ছবি !! "

টর্চ টা আস্তে আস্তে নিচের টেবিলের উপর গিয়ে বিঁধলো।
ধুলোর স্তর জমে আছে টেবিলে।
আর স্যাঁতস্যাতে গন্ধ।

নিস্তব্ধ হয়ে গেলাম।
মুখ থেকে একটা শব্দ বের হবার জো নেই।
হাত কাঁপতে শুরু হলো আমার।
আমি টর্চ টাকে আপ্রাণ চেষ্টা করছি ধরে রাখার, কিন্ত পারছি না।
শুধু, মুখ দিয়ে একটা কথাই বের হলো।

'' হায় আল্লাহ! এটাতো আমার

26/09/2023

পঞ্চম শ্রেণির এক ছেলে স্টুডেন্ট'কে পড়ায়, তো আজ পড়াতে গিয়ে দেখি স্টুডেন্ট রুমে নাই!🤠

ওর রুমের সাথেই বাথরুম, বাথরুম থেকে পানির শব্দ, ভাবলাম গোসল করতেছে, বাথরুমের লাইটের সুইচ ছিলো বাইরে দরজার পাশে৷

মনে দু'ষ্ট'মি বুদ্ধি আসায় বারবার সুইচ অন-অফ করতেছি আর মজা নিচ্ছি!😅

টানা ২/৩ মিনিট সুইচ অন-অফ করার পর দেখি বাথরুমের ভিতর থেকে স্টুডেন্টের বাবা বের হচ্ছে! 🐸
কেমনডা লাগে এখন😳

17/09/2023

** বিয়ে দাও ...... বিয়ে দাও **
মেয়ের ১৮ হয়ে গেছে ? বিয়ে দিয়ে দাও , এটাই তো সময় ।
মেয়ের মা নেই ? বিয়ে দিয়ে দাও , শাশুড়িকে মা হিসাবে পাবে ।
মেয়ের বাবা অসুস্থ ? বিয়ে দিয়ে দাও , বাবা মেয়ের বিয়ে দেখে যাক ।
মেয়ে সুন্দর ? বিয়ে দিয়ে দাও , সুন্দরী মেয়ে ঘরে রাখা বিপদ ।
মেয়ে সুন্দর নয় ? বিয়ে দিয়ে দাও , একটা গতি তো হবে ‌।
মেয়ে মোটা হয়ে যাচ্ছে ? এখনই বিয়ে দাও , পরে আর বিয়ে দিতে পারবে না কিন্তু ।
মেয়ে রোগা ? বিয়ে দিয়ে দাও , স্বাস্থ্য ভালো হবে আর চেহারায় লাবণ্য আসবে।
মেয়ে অনেক immature ? বিয়ে দাও , ঠিক হয়ে যাবে ।
মেয়ে অনেক matured ? বিয়ে দাও , সময়টা উপযুক্ত ।
মেয়ে এত কাজ পারে ? বাহ্ , বিয়ের জন্য একেবারে প্রস্তুত দিয়ে দাও বিয়ে ।
মেয়ে অনেক জেদি ? বিয়ে দিয়ে দাও , দেখবে একদম সোজা হয়ে গেছে ।
মেয়ের অনেক ছেলেবন্ধু? এখনই বিয়ে দিয়ে দাও, মনটা স্থির হবে এক জায়গায় ।
মেয়ে ঘুরতে পছন্দ করে ? বিয়ে দাও , ঘুরুক যত ইচ্ছে জামাইয়ের সঙ্গে ।
মেয়ের অনেক বিয়ের প্রস্তাব আসছে ? দিয়ে দাও বিয়ে , পরে কিন্তু এত ভালো ছেলে পাবে না ।
মেয়ের বয়স বেড়ে যাচ্ছে ? বিয়ে দাও না কেন ? পরে কিন্তু বিয়ে হলেও বাচ্চা পাবে না ।
মেয়ে রোজ বাসায় ফিরতে দেরি করে ? বিয়ে দাও , দেখবে , ঘরেই থাকবে ।
মেয়ে ফেসবুকে অনেক ছবি দেয় ? বিয়ে দাও তাড়াতাড়ি ।
নজর লাগবে তো .... মানুষের কখন কী হয় !
মেয়ের বিএফ আছে ? বিয়ে দিয়ে দাও , কেলেঙ্কারি ঘটার আগেই ।
মেয়ের বিএফ নেই ? তবে তো খুব ভালো , বিয়ে দিয়ে দাও ।
মেয়ে পড়াশোনায় ভালো নয় ? বিয়ে দাও তো , বিয়ের পর এসব কেউ দেখে না ।
মেয়ে অনেক ভালো স্টুডেন্ট ? বিয়ে দাও , পরে যোগ্য বর পাবে না ।
মেয়ে , তুমি বাঁচতে চাও , তাহলে করেই ফেলো বিয়ে ।
কারণ মেয়ে , তোমার যে শুধু বউ হয়ে বাঁচার অধিকার আছে , মেয়ে হয়ে নয়।😥

©যারা এখনো আমাদের গ্রূপে জয়েন না হয়ে গল্প পড়ছেন তারা এখনোই আমাদের গ্রূপে জয়েন হয়ে নিন আমাদের গ্রুপ টা পাবলিক করা আমাদের গ্রূপের গল্প গল্প মন ছুঁয়ে যাবে নীল লেখায় চাপ দিয়ে জয়েন হন
👉👉 সাহিত্য গল্পের জুড়ি

17/09/2023

আপনার পাতিল কতটুকু?

একবার দুই জেলে মাছ ধরছিল। একজন ভালো মাছ ধরেছিল। তারপর সে মাছগুলো নিয়ে বাড়িতে চলে যাচ্ছিলো৷ হঠাৎ সে দেখে ২য় জেলে বড় একটা মাছ পায়, কিন্তু সে মাছটি পানিতে ফেলে দেয়৷
১ম জেলে তো খুব অবাক। সে দেখলো ২য় জেলে আবার একটা বড় মাছ ধরলো। কিন্তু সেটাও সে ফেলে দিলো৷

তারপর ১ম জেলে ২য় জেলেকে বললো, 'কি ব্যাপার ? তুমি সব মাছ ফেলে দিচ্ছো কেন? '
তখন ২য় জেলে বললো,' আমার বাড়িতে এত বড় মাছ রান্না করার পাতিল নেই'।
তখন ১ম জেলে হেসে উঠলো এবং বললো, ' তাহলে তো তুমি বাজার থেকে বড় পাতিল কিনে নিলেই পারো'।
২য় জেলে তখন বললো আসলেই, আমার মাথায় তো সেটা আসে নি।

#মূলকথাঃ আমাদের জীবনেও কিন্তু মাঝে মাঝে অনেক বড় সুযোগ আসে। যেগুলো আমরা পারবো না ভেবে হাতছাড়া করে ফেলি। কিন্তু আমাদের উচিত নিজেকে আরও দক্ষ করে তোলা৷ আরও পরিশ্রমী হয়ে ওঠা৷ কখনো কোনো সুযোগ হাতছাড়া করা উচিত নয়।

জীবনে কোনে বড় অপরচুনিটি পেলে এই জেলের বোকামির কথা মাথায় আনবেন৷

-PICCHI MEYE

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Sirajganj
Dhaka