Marry.com
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Marry.com, Beauty Salon, Noyamati, Fatullah, Narayanganj, Dhaka.
শীতে সচেতন নারীরা মেকআপে যে ভুলগুলো একদমই করে না❗
আমরা জানি,
শীত কালে ত্বক শুষ্ক ও প্রাণহীন হয়ে যায়! এছাড়াও শীত আমাদের ত্বকের সুন্দর আভা কেড়ে নেয়! আর তাই অনুষ্ঠান কিংবা বেড়াতে যাওয়ার আগে ত্বক নিয়ে বিড়ম্ভনায় পরতে হয়। কিন্তু যারা নিজেদের ত্বক নিয়ে সচেতন তারা ঠিকি পুরোনো নিয়মের পরিবর্তে অর্থাৎ কিছু সাধারণ ভুল এড়িয়ে এই সমস্যাগুলো অভারকাম করে আত্মবিশ্বাসের সাথে বেড়াতে কিংবা অনুষ্ঠানে উপস্থিত হন। তাহলে চলুন জেনে নেই সচেতন নারীরা মেকআপে কোন ভুলগুলো একদমই করেন নাহ্!
১. প্রাইমার এড়িয়ে যাওয়া-
ত্বকের যত্নে ময়েশ্চারাইজার খুবই গুরুত্বপূর্ণ অংশ। বিশেষকরে শীতে ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। ভুলেও ময়েশ্চারাইজার ব্যবহারের পর মেকআপ করা শুরু করবেন না। অবশ্যই প্রাইমার ব্যবহার করে,তারপর মেকআপ করবেন। তাই প্রয়োজনীয় সব উপাদান থাকে এই রকম হাইড্রেটিং বেছে নিন।
২. এসপিএফ এড়িয়ে যাওয়া-
শীত কালে গ্রীষ্মকালের মত তাপ অনুভব না হলেও সূর্যের আলো ঠিকি ত্বকের ক্ষতি করে। তাই ৩০ এর উপরে একটি এসপিএফ বেছে নিয়ে এটি ব্যবহার করুন।
৩. ফাউন্ডেশন ব্যবহারের জন্য ব্রাশ ব্যবহার করুন-
আপনি যদি সারা বছর একটি ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করে থাকেন,তাহলে এই ঋতুতে সেটি পরিবর্তন করার সময় চলে আসছে। একটি মসৃণ,আর্দ্র ফাউন্ডেশনের প্রলেপ দিতে আপনার আর্দ্রতা যুক্ত ব্রাশ বা ব্লেন্ডিং স্পঞ্জ ব্যবহার করুন।
৪. খুব বেশি ব্রোঞ্জার প্রয়োগ করা-
প্রত্যেক নারীই গ্রীষ্মের সেই ট্যানড, স্বাস্থ্যকর আভা পছন্দ করে,যা শুধু একটি সাধারণ ব্রোঞ্জার ব্যবহার করে পেতে পারে। তবে শীতকালে, এটি অত্যধিক ব্যবহার করা ভাল নয়।
৫. ওয়াটার প্রুফ মেকআপ ব্যবহার না করা-
গ্রীষ্মের তুলনায় শীতকালে আমাদের মাথা থেকে পা পর্যন্ত খুবই কম ঘামে,তবে স্কার্ফ বা টুপিতে আপনার মেকআপ নষ্ট হওয়াটা স্বাভাবিক। তাই আপনার চোখের পল্লবে ওয়াটারপ্রুফ মাস্কারা ও লাইনার লাগালে উত্তম হবে। তাই এই সময় ওয়াটার প্রুফ মেকআপ ব্যবহার করা উচিত।
৬. খুব বেশি পাউডার ব্যবহার করা-
শীতকালে অতিরিক্ত পাউডার ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই যারা মেকআপ সেট করার জন্য অতিরিক্ত পাউডার ব্যবহার করেন,তারা শীত কালের কথা মাথায় রেখে তারপর পাউডার ব্যবহার করবেন।
৭. লিপ ব্লাম ব্যবহার না করা-
যারা শীতে লিপ ব্লাম ব্যবহার করেন না; তাদের উচিৎ লিপ ব্লাম ব্যবহার করা। কেননা লিপ ব্লাম ব্যবহারে সুন্দর লোক আসে এবং ঠোঁট হাইড্রেট থাকে।
আপনার বাড়ী পৌঁছে যাবে মেরি.কম এর মেকআপ আর্টিস্ট। তাই বাড়তি ঝামেলা ছাড়াই বিয়ের পারফেক্ট সাজের জন্য আপনার রুমকেই নিজের মত করে বিউটি সেলুন বানিয়ে নিতে পারবেন মেরি.কম এর কল্যাণে!
গ্লাস স্কিন মেকআপ লোক: ৯৮৯৯/- মাত্র।
মেক-আপ আর্টিস্ট: তুর্জয় ইসলাম
যোগাযোগ: ফোন- ০১৯৬৭৪৪৭৪৪২
অফিস: ইউরোটেক্স গার্মেন্টের পশ্চিম পাশে,নয়ামাটি পুল,ফতুল্লা, নারায়ণগঞ্জ।
মেরি.কম “বিয়ে পূর্ণতার প্রতিশ্রুতি!”👩❤️👨
সঠিক উপায় চেহারায় মেকআপ ফুটিয়ে তোমার টিপস!
চেহারায় যদি মেকআপ নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে চান তাহলে অবশ্যই আপনাকে সঠিক ফাউন্ডেশন নির্বাচন করতে হবে। তবে ফাউন্ডেশন কেনার আগে আন্ডারটোন সম্পের্ক জ্ঞান রাখতে হবে। কেননা ফাউন্ডেশনের শেড এর সাথে আন্ডারটোন ওতপ্রোত ভাবে জড়িত। আর হ্যাঁ, ফাউন্ডেশনের শেড এবং আন্ডারটোন কিন্তু এক জিনিস না। আর এখানেই আমরা গুলিয়ে ফলি। তাই চলুন টিপসে যাওয়ার পূর্বে জেনে নেই ফাউন্ডেশন এবং আন্ডারটোনের মধ্যে পার্থক্য কী?
ফাউন্ডেশন: ফাউন্ডেশন এর শেড হলো আপনার ত্বকের আসল রঙ।
আন্ডারটোন: আন্ডারটোন হলো আপনার আসল রঙের নিচে লুকিয়ে থাকা হালকা শ্যাডো/ আভা।
আরেকটু ক্লিয়ার করি,
আন্ডারটোন হচ্ছে আমাদের স্কিন শেডের ভেতরে থাকা অন্য আরেকটি রঙ যা আমাদের আসল স্কিনের রঙের উপরে একটা হালকা ছায়ার মতো ফেলে ।
বলে রাখা ভালো-
উপরোক্ত এই দুটি বিষয় মাথায় রেখেই ফাউন্ডেশন ক্রয় করতে হবে। কেননা ফাউন্ডেশন ব্যবহারের পর প্রায়ই দেখা যায় কালছে লাগছে। আবার কখনও কখনও অতিরক্তি ইয়োলো কিংবা অরেঞ্জ কালারের মতো লাগছে। এই সমস্যার মূল কারণই হচ্ছে- ভুলবাল আন্ডারটোনের ফাউন্ডেশন নির্বাচন। স্কিন যদি ওয়ার্ম আন্ডারটোনের হয়,তাহলে কুল টোনের ফাউন্ডেশন ব্যবহারে গ্রে দেখতে লাগবে। এই যে এই বিষয়গুলো বুঝতে হলে আপনাকে আন্ডারটোনের প্রকারভেদ সম্পর্কে জানতে হবে।
▪️আন্ডারটোন ৩ ধরণের :
(১) ওয়ার্ম আন্ডারটোন।
(২) কুল আন্ডারটোন।
(৩) নিউট্রাল আন্ডারটোন।
▪️কী ভাবে নিজের আন্ডারটোন নির্ধারণ করে সঠিক আন্ডারটোনের ফাউন্ডেশন ক্রয় করবেন?
১. আপনার হাতের কব্জির উল্টোদিকে খেল করলে দেখতে পাবেন শিরা/ধমনী। এই শিরার রঙ যদি সবুজ হয়,তাহলে আপনার আন্ডারটোন ওয়ার্ম।
–
এখন ফাউন্ডেশন কেনার সময়, ফাউন্ডেশনের কালারে যদি হালকা ইয়োলো/ গোল্ডেন/ অরেঞ্জ আভা দেখতে পান, তবে সেটিই ওয়ার্ম টোনের ফাউন্ডেশন, যা আপনার জন্যে প্রযোজ্য।
২. নীল বা বেগুনী রঙের শিরা হলে আপনার আন্ডারটোন কুল।
–
ফাউন্ডেশনের কালারে হালকা পিংক/ ব্লু আভা দেখা গেলে সেটি কুল টোনের ফাউন্ডেশন। যা আপনার জন্যে উপযোগী।
৩. আর যদি আপনার শিরার রঙ এই কালারগুলোর মধ্যে একটিও না হয়,তাহলে আপনার আন্ডারটোন নিউট্রাল ।
–
এই ক্ষেত্রে ফাউন্ডেশনের টোন আপনার জন্যে কিছুই ম্যাটার করবে না । আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। সবটাই আপনাকে মোটামুটি স্যুট করবে। তবে, অনেক ব্র্যান্ডেরই নিউট্রাল আন্ডারটোনের ফাউন্ডেশন আছে,চাইলে সেগুলোও কিনতে পারেন।
আপনার বাড়ী পৌঁছে যাবে মেরি.কম এর মেকআপ আর্টিস্ট। তাই বাড়তি ঝামেলা ছাড়াই বিয়ের পারফেক্ট সাজের জন্য আপনার রুমকেই নিজের মত করে বিউটি সেলুন বানিয়ে নিতে পারবেন মেরি.কম এর কল্যাণে!
পাকিস্তানি ব্রাইডাল লোক এবং লেন্স, ফলস নেলস,আইলেশেস: ৯৮৯৯/- মাত্র।
মেক-আপ আর্টিস্ট: তুর্জয় ইসলাম
যোগাযোগ: ফোন- ০১৯৬৭৪৪৭৪৪২
অফিস: ইউরোটেক্স গার্মেন্টের পশ্চিম পাশে,নয়ামাটি পুল,ফতুল্লা, নারায়ণগঞ্জ।
মেরি.কম “বিয়ে পূর্ণতার প্রতিশ্রুতি!”👩❤️👨
বিয়ের ব্রাইডাল মেকআপের আগে কী করবেন আর কী করবেন না-
১. ভুলেও বিয়ের আগে নতুন কোন স্কিন কেয়ার ট্রিটমেন্ট করবেন না।
ত্বকের যত্ন নিবেন ঠিক আছে,কিন্তু বিয়ের দু-এক দিন আগে হঠাৎ করে নতুন স্কিন ট্রিটমেন্ট বা ঘরোয়া উপায়ে ট্রাই করা মোটেও উচিৎ হবে না! কেননা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে! যদি ট্রাই করতেই চান; তাহলে কমপক্ষে ৬ মাস আগে ঘরোয়া উপায় বা ট্রিটমেন্ট করবেন।
২. ব্লাউজ পরে নিন মেকআপ শুরু করার আগেই।
যদি চান চুল ও মেকআপ নষ্ট না হোক। তাহলে মেকআপ শুরুর আগেই ব্লাউজ পরে নিবেন। তাছাড়া ব্লাউজের সাথে মেকআপ কেমন লাগছে, তা সহজেই বুঝতে পারবেন।
৩. কী রকম লুকে নিজেকে দেখতে চান তার একটা রেফারেন্স বিয়ের আগেই রেডি রাখুন।
বিয়ের দিন কী রকম লুকে নিজেকে দেখতে চান তার একটা রেফারেন্স বিয়ের আগেই যোগাড় করে রাখুন; যাতে করে মেকআপ করার সময় আপনার মেকআপ আর্টিস্টকে দেখাতে পারেন। তাহলে মেকআপ আর্টিস্টের বুঝতে সুবিধা হবে।
৪. পূর্বের পছন্দ করা লুক অনুযায়ী মেকআপ করুন।
বিয়ের আগের পছন্দ করা লুক বা ট্রায়াল অনুযায়ী বিয়ের ফাইনাল মেকআপ করুন। তবে ছোটখাটো পরিবর্তন করা যেতে পারে,কিন্তু বড় কোন পরিবর্তন করতে যাবেন না। কেননা ফলাফল কি হবে আপনি জানেন না।
৫. মেকআপ চলাকালীন আর্টিস্টের সাথে কথা বলুন।
মেকআপ চলাকালীন সময় বা শেষে আপনার যদি আনকমফোর্টেবল মনে হয়,তাহলে মন খুলে আর্টিস্টকে বলুন।
৬. বেশি মেকআপ করবেন না যাতে মুখ সাদা দেখায়।
অতিরিক্ত ফাউনডেশান ও কনসিলার লাগাবেন না। এতে ছবিতে হয়তো ভালো লাগবে, কিন্তু বাস্তবে নয়। বরং ন্যাচারাল উজ্জ্বল লুক সুন্দর!
৭. বেশি শিমার ব্যবহার করবেন না।
বুঝে শুনে শিমার ব্যবহার করবেন। বেশি মাত্রায় শিমারি আইশ্যাডো, শিমারি ব্লাশ একগাদা ব্যবহার করলে দেখতে ভালো লাগবে না।
৮. ঐতিহ্য বজায় রেখে লুক চয়েস করুন
হলুদের দিন ট্রেন্ডিং লুক ট্রাই করুন। কিন্তু বিয়ের দিন ঐতিহ্য কিংবা নিজের পরিবারের সাথে মানানসই লুক বেছে নেওয়াই ভালো।
৯. বেশি তাড়াহুড়ো করবেন না
বিয়ের পুরো মেকআপ নিখুঁত ভাবে সম্পন্ন করা সময়ের ব্যাপার। সুতরাং তাড়াহুড়ো করবেন না। প্রয়োজনে হাতে সময় বেশি রাখুন। আর এমন আর্টিস্টকে দিয়ে বিয়ের মেকআপ করুন যে আপনার বিয়ের সাজের যথাযথ মূল্যায়ন করতে পারবে।
আপনার বাড়ী পৌঁছে যাবে মেরি.কম এর মেকআপ আর্টিস্ট। তাই বাড়তি ঝামেলা ছাড়াই বিয়ের পারফেক্ট সাজের জন্য আপনার রুমকেই নিজের মত করে বিউটি সেলুন বানিয়ে নিতে পারবেন মেরি.কম এর কল্যাণে!
ব্রাইডাল মেকওভার এবং ফলস নেলস: ৪৮৯৯/- মাত্র।
মেক-আপ আর্টিস্ট: তুর্জয় ইসলাম
যোগাযোগ: ফোন- ০১৯৬৭৪৪৭৪৪২
অফিস: ইউরোটেক্স গার্মেন্টের পশ্চিম পাশে,নয়ামাটি পুল,ফতুল্লা, নারায়ণগঞ্জ।
মেরি.কম “বিয়ে পূর্ণতার প্রতিশ্রুতি!”👩❤️👨
#ব্রাইডাল #বিয়ে
বিয়ের সাজের আগে যে ৫টি প্রশ্ন মেকআপ আর্টিস্টকে করবেন-
১. ফাইনাল মেকআপের আগে ট্রায়াল মেকআপ করবেন?
যদি প্রতিউত্তরে বলে- হ্যাঁ,ফাইনাল মেকআপের আগে ট্রায়াল মেকআপ করেবে। তাহলে মেকআপ করেই একটু পর তুলে ফেলবেন না। দেখুন বেশ কিছুক্ষণ পর আপনার মেকআপ ঠিকঠাক আছে কিনা! আপনাকে দেখতে কেমন লাগছে! ছবি তুলেও রাখতে পারেন। শুধু মুখের কথায় কোন আর্টিস্টকে অন্ধের মত বিশ্বাস করতে যাবেন নাহ্!
২. মেকআপ করার পূর্বে কোন প্রস্তুতি নিতে হবে?
প্রথমত আপনার ত্বকের বর্তমান অবস্থা সম্পর্কে মেকআপ আর্টিস্টকে বলবেন। এরপর মেকআপের পূর্বে কোন প্রস্ততি নিতে হবে কিনা জানতে চেয়ে আর্টিস্টকে প্রশ্ন করুন। এক্সপার্ট আর্টিস্ট হলে অবশ্যই আপনার বর্তমান ত্বকের অবস্থা বুঝে বিয়ের আগেই স্কিন ট্রিটমেন্ট নিতে বলবে। তারপর আপনি যখন বিয়ের জন্য সাজবেন; এর আগে ক্লিন ফেইসে আসবেন নাকি ময়েশ্চারাইজার বা প্রাইমার লাগাতে হবে, সে সম্পর্কেও জেনে নিবেন যদি আর্টিস্ট নিজ থেকে না বলে।
৩. কোন ব্র্যান্ডের মেকআপ ব্যবহার করবেন?
যেহেতু খরচ কমানোর জন্য অনেক আর্টিস্ট কম দামের মেকআপ ব্যবহার করেন। সেহেতু আগে থেকেই জেনে নেওয়া ভালো,কোন ব্র্যান্ডের মেকআপ ব্যবহার করবেন? কেননা এতে যেমন মেকআপ বেশিক্ষণ স্থায়ী হবে না; ঠিক আবার আপনার ত্বকেরও ক্ষতি হবে।
৪. আপনার ত্বকের অ্যালার্জি কিংবা অন্য কোন সমস্যা থেকে বাঁচতে কীরকম ব্যবস্থা নিবেন?
আপনার ত্বকে যদি অ্যালার্জি কিংবা অন্য কোন সমস্যা থাকে,তাহলে জেনে নিবেন তিনি এই সমস্যার জন্য কী করবেন। যদি সমস্যা নাও থাকে, তারপরেও জেনে নিবেন; উনি যে প্রোডাক্ট ব্যবহার করবেন এতে অ্যালার্জির সমস্যা হওয়ার ভয় আছে কিনা!
৫. আপনার বিয়ের দিন আমাকে ছাড়াও অন্য কাউকে সাজাবেন?
আপনার বিয়ের একই দিনে যদি আপনার মেকআপ আর্টিস্টের আরো চার-পাঁচ জন কনে সাজানের কথা থাকে,তাহলে কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়াবে! কেননা সবগুলো জায়গায় সময়ের মধ্যে পৌঁছানোর জন্য তাড়াহুড়ো করে কাজ করবেন অর্থাৎ যথাযথ ভাবে ফিনিশিং না দিয়েই চট করে চলে যাবেন। তাই আপনি আর্টিস্টকে জিজ্ঞেস করবেন আপনার জন্য কতটুকু সময় রাখবেন।
আপনার বাড়ী পৌঁছে যাবে মেরি.কম এর মেকআপ আর্টিস্ট। তাই বাড়তি ঝামেলা ছাড়াই বিয়ের পারফেক্ট সাজের জন্য আপনার রুমকেই নিজের মত করে বিউটি সেলুন বানিয়ে নিতে পারবেন মেরি.কম এর কল্যাণে!
ব্রাইডাল মেকওভার এবং ফলস নেলস: ৪৮৯৯/- মাত্র।
মেক-আপ আর্টিস্ট: তুর্জয় ইসলাম
যোগাযোগ: ফোন- ০১৯৬৭৪৪৭৪৪২
অফিস: ইউরোটেক্স গার্মেন্টের পশ্চিম পাশে,নয়ামাটি পুল,ফতুল্লা, নারায়ণগঞ্জ।
মেরি.কম “বিয়ে পূর্ণতার প্রতিশ্রুতি!”👩❤️👨
#ব্রাইডাল #বিয়ে
💥-বিয়ের নিখুঁত সাজ প্রত্যেক হবু কনের স্বপ্ন❗
প্রত্যেক হবু কনেই চায়, বিয়ের দিন তাকে যেনো সবচেয়ে সুন্দর দেখায়! তার সাজটা যেনো খুব নিখুঁত হয়! কোন কনেই চাইবে না তার সাজুগুজুতে ভুল কিছু হোক; বিশেষ করে বিয়ের (ব্রাইডাল মেকওভার) সাজগোজে ভুলেও নাহ্! এই যেমন- তার চোখের কাজল ধেবড়ে যাক বা ঠোঁটের লিপস্টিক খসখসে দেখাক কিংবা হাসি দিলে মুখের মেকআপ ফেটে যাক কখনই চাইবে নাহ্!
—
মেকআপ তো যে কারো কাছ থেকেই করে নিতে পারবেন। কিন্তু বিশেষ করে যারা বিয়ের সাজটা নিখুঁত চায়; তাদের জন্যই এই বিষয়গুলো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়! কেননা তারা চিন্তা করে,বিয়ের দিন কেমন হবে তার লুক (ব্রাইডাল লুক) আর কোন মেক-আপ আর্টিস্ট তাকে মনের মত করে সাজাবে! আমরা আপনার এই দুশ্চিন্তা নিজের মনে করে বুঝি বলেই বিয়ের দিন যাতে আপনার কোন ধরণের সমস্যার সম্মুখীন হতে না হয়; তার জন্য মেক-আপ আর্টিস্টকে আপনি কী কী প্রশ্ন করবেন তার সবকিছু থেকে শুরু করে,ব্রাইডাল মেকআপের নানা রকম টিপস নিয়ে ধারাবাহিক আলোচনা করা হবে Marry.com এর এই অফিসিয়াল পেইজে ইনশা-আল্লাহ্!
আপনার বাড়ী পৌঁছে যাবে মেরি.কম এর মেক-আপ আর্টিস্ট। তাই আপনি কোন রকম ঝামেলা ছাড়াই বিয়ের পারফেক্ট সাজের জন্য নিজের মত করে আপনার রুমকেই বিউটি সেলুন বানিয়ে নিতে পারবেন মেরি.কম এর কল্যাণে!
ব্রাইডাল মেকওভার এবং ফলস নেলস: ৪৮৯৯/- মাত্র।
মেক-আপ আর্টিস্ট: তুর্জয় ইসলাম
যোগাযোগ: ফোন- ০১৯৬৭৪৪৭৪৪২
অফিস: ইউরোটেক্স গার্মেন্টের পশ্চিম পাশে,নয়ামাটি পুল,ফতুল্লা, নারায়ণগঞ্জ।
#ব্রাইডাল #বিয়ে
মেরি.কম “বিয়ে পূর্ণতার প্রতিশ্রুতি!”👩❤️👨
14/09/2023
আপনাদের Marry.com নাম সম্পর্কে Al-Mamun Preun ভাইজানের গঠনমূলক মন্তব্য!😍
Marry.com এর কাজগুলো হচ্ছে-
১. বিউটি সেলুন।
২. ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি। এবং
৩. ইভেন্ট মেনেজম্যান্ট।
৪. এছাড়াও বিয়ে সংক্রান্ত আরো কাজ যুক্ত হবে ধাপে ধাপে ইনশাআল্লাহ্!
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Noyamati, Fatullah, Narayanganj
Dhaka
