BeautiFly by Nabila
All women are pretty without makeup, but the right makeup can be pretty powerful
তুচ্ছ একটি কারনে এক ব্যক্তিকে কবরে শাস্তি দেয়া হচ্ছে। সাহাবীরা কারন জিজ্ঞেস করলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সে তার কথা দিয়ে মানুষকে কষ্ট দিতো।- সহিহ ইবনে হিব্বান।
-
১০ বছর আগের কোন কথা আপনাকে মনে করতে বললে কি মনে করতে পারবেন? পারবেন। কেবল সেই কথাগুলো যা আপনাকে প্রচন্ড আনন্দিত করেছিল কিংবা মারাত্মক ভাবে কষ্ট দিয়েছিল। বক্তার হয়তো মনেও নেই, কিন্তু আপনার স্মরন আছে পুরোটুকুই। তার বাচনভঙ্গি, কোথায় কোন পরিবেশে বলা হয়েছিল, কী কী শব্দে গঠিত হয়েছিল সেই বাক্যটি, মনে আছে আপনার তার পুরোটাই।
-
কাউকে কিছু বলার আগে তাই সাবধান হন। আপনি ধারনাও করতে পারবেন না, আপনার বলা সেই একটি বাক্য কতবার শ্রোতার মুখে নি:শব্দে রিপিট হয়েছে। কতবার সে এটা নিয়ে চোখের পানি ফেলেছে। কতবার সেই বাক্যের কারনে তার রবের কাছে নালিশ গেছে।
-
আল্লাহর রাসুল (ﷺ) বারবার সতর্ক করেছেন- বহু মানুষের জাহান্নামে যাওয়ার কারন হবে এই জিহবা।
-
এই জিহবার হাড্ডি নেই একটাও, কিন্তু শত হাড্ডি চূর্ণবিচূর্ণ করে দিতে সক্ষম।
(Collected from Rubyda Rakhee apu)
যখন কোনো ব্যক্তি দ্বীনি কোনো পোস্ট করে, তখন তার ব্যপারে এই ধারণা করবেন না যে, সে নিজেকে পারফেক্ট বা ধার্মিক হিসেবে উপস্থাপন করার জন্য এসব করছে!
বরং সে কেবল চাইছে নিজেকে এবং সেইসাথে অন্য দেরকে আল্লাহর বিধানগুলো মনে করিয়ে দিতে!
কেননা আল্লাহ তায়ালা বলছেন, ❝মনে করে দেওয়া অবশ্যই ইমানদারকে উপকৃত করে! ❞(সুরা যারিয়াত)
সেই সাথে রাসূল (সাঃ) এর আদেশ এর ওপর আমল করতে!যেখানে রাসূল (সাঃ) বলেছেন, “আমার থেকে একটি আয়াত বা হাদিসও যদি শুনো, সেটা অন্যদের কাছে পৌঁছে দেও”! (সহীহ্ বুখারী) ❤️
Please stop teasing people 🙏🙏🙏
2024 সালে আপনার রুটিন পরিবর্তন করুন, তাড়াতাড়ি ঘুমাতে যান, ৫ ওয়াক্ত নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, মোবাইল কম ব্যবহার করুন, পাপ এড়িয়ে চলুন, হাদিসের বই পড়ুন, মানুষের সাথে ভাল করুন, নেতিবাচকতা এড়িয়ে চলুন, আপনার জীবন আরো সুন্দর হবে । ইনশাআল্লাহ! 😊
i will try to follow this as well.. ❤️
শায়খ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
কি অসাধারণ একটি উপলব্ধি দিয়ে গিয়েছেন,
সুবহানাল্লাহ।
"যুবক ছেলে। ছাত্র মানুষ, পড়াশোনা করে। মাথায় পরীক্ষার চিন্তা। ইকামত দেওয়ার সময় কোনোরকমে এসে জামায়াত ধরে। সালাম ফিরিয়েই দৌড়ে মসজিদ থেকে বেরিয়ে যায়।
মাঝবয়সী রিকশাওয়ালা। মসজিদের পাশ দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় তার কানে আযানের সুর ভেসে আসে। এই সময়টায় দু'টো ভাড়া বেশি মারলে সপ্তাহে একদিন মাংস কিনে খেতে পারবে।
বাড়িতে রেখে আসা বৌয়ের চেহারাটা এসময় চোখের সামনে ভেসে ওঠে। এই সময়টায় ভাড়া মারলে সে বৌয়ের জন্য উপহার কিনে বাড়ি ফিরতে পারবে। কিন্তু সে এসব চিন্তা ঝেড়ে ফেলে রিকশাটা থামায়। ওযু করে চার রাকাআত ফরজ নামাজ পড়ে। সালাম ফেরানো শেষ হওয়া মাত্র মসজিদের ত্রিসীমানায় তাকে আর খুঁজে পাওয়া যায় না।
আর আপনি দাড়ি সফেদ হওয়ার পর, দুনিয়াদারীর পাট চুকিয়ে মসজিদে নিয়মিত হয়েছেন। এখন ফরজ শেষ হওয়া মাত্র মুসল্লিদের পথ আটকে রেখে ঘন্টাব্যাপী সুন্নাত আদায় করা শুরু করেন, আর মনে মনে ভাবেন- ' এদের ফরজ স্বলাতে মন নাই। মন থাকলে সালাম ফিরিয়েই দৌড়ে পালাইতো না '
কিন্তু আল্লাহ্ তো উল্টা কথা বলছেন, ভাই। আল্লাহ্ বলছেন- আপনার এই অখণ্ড অবসরে ভাঙ্গা কোমরের লম্বা লম্বা রূকূ-সেজদার চেয়ে, ওই সুঠাম যুবক যে ব্যস্ততার ভেতর আল্লাহ্কে স্মরণ করে মসজিদে হাজিরা দিয়েছে- এটা উনার বেশি প্রিয় !
আপনি যুবা বয়স কাটিয়েছেন ইবাদাতে অবহেলা করে, আর বার্ধক্যে এসে আপনাকে আচ্ছন্ন করে রেখেছে ইবাদাতের অহমিকা; যে অহমিকার কারণে আপনি এখন অন্য আবেদদেরকে তাচ্ছিল্য করেন।
বিশ্বাস করেন, ভাই.... আপনার মতো কপালপোড়া আল্লাহ্'র দুনিয়ায় আর একটা নাই!"
শরিফ আবু হায়াত অপু
26/12/2023
Why 😭😔
আমি এটা জানতাম না তো!!
আল্লাহ তায়ালা বলেছেন 'আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি' 🍀
উপরিউক্ত কথাটি আমরা কমবেশি সবাই শুনেছি। এটি হাদিসে কুদসির অংশ বিশেষ। ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ এর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন।
তিনি বলেন, এর চারটি অর্থ হতে পারে :
১. দুআ কবুল হওয়ার ব্যাপারে আমি বান্দার সাথে তার বিশ্বাস অনুপাতে আচরণ করি। যদি সে বিশ্বাস করে যে আমি তাকে ফিরিয়ে দেবো না, তবে সত্যিই তাকে ফিরিয়ে দেবো না।
২. তাওবা কবুল হওয়ার ক্ষেত্রে আমি তার বিশ্বাস অনুযায়ী আচরণ করি। যদি সে পুরোপুরি আত্মবিশ্বাসী হয়, তাহলে তাকে ফিরিয়ে দিই না।
৩. ইস্তিগফারের ক্ষেত্রে আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি। যদি সে ক্ষমা পাবে বলে বিশ্বাস করে তাহলে তাকে ক্ষমা করে দিই।
৪. ইবাদাত কবুল হওয়ার ব্যাপারেও আমি তার সাথে একই রকম আচরণ করি।
-সহিহ বুখারি : ৭৪০৫; ফাতহুল বারি : ১৫/২৭০
©আবুল হাসানাত কাসিম হাফিযাহুল্লাহ
খুবই ভালো মনের চা বিক্রেতা এক চাচা সারা দিন চা বিক্রি করার পর রাতে অবশিষ্ট চা পৌরসভার ড্রেনে ফেলে দিতেন ৷ ঊনাকে বলেছিলাম, চা টা না ফেলে সকালে গরম করে বিক্রি করলেইতো পারেন ৷ তিনি বললেন, বাসি চাতে কালার থাকে না ৷ গরম করলে কালো হয়ে যাবে, সকালে ভালো চা না পেলে দোকানের বদনাম হবে কাস্টমার কমে যাবে ৷ বললাম, তাহলে ঝুট দোকানে যারা নাইট ডিউটি করে তাদের দিলে ওদের রূহ দোয়া করবে, আপনারও সওয়াব হবে ৷ জবাবে তিনি হাসতে হাসতে বললেন, এদেরকে যদি এখন মাগনা চা দেই কাল থেকে এরা কেউ আর আমার দোকানে চা খেতে আসবে না ৷ উল্টো মনে মনে দোয়া করবে যেন দিনে আমার চা বিক্রি কম হয়, যাতে রাতে মাগনা খেতে পারে ৷ লোকটাকে তখন ভীষণ স্বার্থপর মনে হয়েছিলো ৷
ইন্ডিয়ান হজ কমিটির পক্ষ থেকে হাজীদের খাবার পরিবেশনের পার্ট টাইম জব পেয়েছিলাম ৷ দেড়শ হাজীর খাবার আসলে অনায়াসে দুইশ জনের মাঝে বন্টন করা যায় ৷ এক বেলার খাবার অন্য বেলায় দেওয়ার নিয়ম নেই ৷ অতিরিক্ত খাবার ফেলে না দিয়ে হোটেলে কর্মরত দেশী ভাইদের দিতে লাগলাম ৷ শেষের দিন হাজীরা চলে যাবে বিধায় খাবার একটু কম এসেছিল ৷ ভাইদের বললাম, ভাই, আজকে খাবার কম এসেছে ৷ আপনারা হয় অপেক্ষা করেন, না হয় অন্য ব্যবস্থা করেন ৷ এরপরই প্রতিবাদী কন্ঠস্বর, আগে না করলেন না কেন? আপনার হাজীগো লাইগা আমরা বইসা থাকুম? আপনার লাগি কি আমরা পকেটে পয়সা নিয়া বইসা আছি? কাইল কইলেইতো খানা নিয়া আইতাম, ইত্যাদি ইত্যাদি ৷
দূর সম্পর্কের এক ভাইয়ের জায়গা সংকুলান না হওয়ায় বিয়েতে সমস্যা হচ্ছিল বিধায় আব্বা তাকে কিছু জায়গা ব্যবহারের অনুমতি দিয়েছিলেন ৷ যে সময় অনুমতি দিয়েছিলেন সে সময়ে ভাইয়ের আর্থিক অবস্থা ভালো ছিল না ৷ সামর্থ্য হওয়ার পর তাকে তিনটা প্রস্তাব দিয়েছিলাম জায়গাটা ক্রয় করতে, না হয় এর বদলে অন্য জায়গা দিতে অথবা ছেড়ে দিতে ৷ তিনি কোনটাতেই রাজি হলেন না ৷
পরিচিত এক সেলুনে চুল কাটানোর পর একশত টাকার একটা নোট দেওয়ার পরেও ভাইটি মুখ বেজার করে রাখতো ৷ অপরিচিত সেলুনে একশ টাকার নোট দেওয়ার পরে ষাট টাকা ফিরিয়ে দিয়েছিল ৷ দশ টাকা বখশিষ দেওয়ার পর তার মুখে খুশির বন্যা বয়ে গিয়েছিল ৷ পরিচিত সেই সেলুন দোকানদার এখন দেখলে বলে, ভাই দেখি আগের মতো নাই ৷ নির্ধারিত ভাড়ার দ্বিগুণ দেওয়ার পরেও পরিচিত অটোওয়ালা ভাইদের মুখ কালো হয়ে থাকে ৷ অপরিচিত অটোওয়ালাদের নির্ধারিত ভাড়া থেকে পাঁচ-দশ টাকা বেশি দিলে খুশিতে চোখমুখ ঝলমল করে উঠে ৷ কেন এমনটা হয়?
অতিরিক্ত পেতে পেতে মানুষ তার ন্যায্য সীমা ভুলে যায় ৷ মনে করে অতিরিক্ত পাওনাটা তার অধিকার ৷ যখনই এই অধিকার বন্ধ করে দেওয়া হয়, তখন মানুষ ভাবে লোকটা কত স্বার্থপর ৷ একবারও নিজের সীমার হিসাব কষে না ৷ এক সময় যেসব ভালো মানুষকে বদলে যেতে দেখে মনে মনে স্বার্থপর ভাবতাম, তাদের কাছে ক্ষমাপ্রার্থী ৷
কেউ জন্মগতভাবে স্বার্থপর, কেউ অতিরিক্ত পেয়ে স্বার্থপর হয়ে যায়, আবার কেউ নিজের ন্যায্য পাওনা বুঝে নিতে গিয়ে স্বার্থপর হয় ৷ জন্মগত স্বার্থপরদের কখনো বদলানো যায় না ৷ মায়ার বশবর্তী হয়ে আমরা যাদের প্রাপ্য সীমার অতিরিক্ত পূরণ করে স্বার্থপর হিসেবে গড়ে তুলি, তাদের সংশোধন করার দায়িত্ব আমাদেরই ৷ না হয় একদিন তারা আমাদেরই স্বার্থপর হিসেবে চিহ্নিত করবে ৷
(Collected)
04/12/2023
"যদি লোকজনের কাছে অপরিচিত থাকা যায়, তাহলে সেভাবেই থাকো। কী হবে যদি লোকেরা তোমার প্রশংসা না করে? লোকেদের সমালোচনায় কী আসবে-যাবে তোমার, যদি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে তুমি প্রশংসিত হতে পারো?"
- ফুযাইল ইবনে ইয়াদ (রহ.)
[হিলইয়াতুল আউলিয়া, ৮:৮৮]
29/11/2023
এই শীতের মৌসুমে ঠোঁট ফাটা খুবই common problem. ছেলে, মেয়ে, বাচ্চা, বুড়ো সবারই ঠোঁট ফাটে 💔😔
আমি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের Lip oil, Lip mask, lip balm use করেছি। তারমধ্যে original Labello টা বেশ কাজে দিয়েছে। কিন্তু originalটা পাওয়া মুশকিল। তাই এটার substitute option খুঁজছিলাম।
Coconut Oil Care BD এর এই লিপবামটি অবাক করে দিয়েছে। 😮😮 TBH আমি organic product এ খুব একটা trust করতে পারিনা। but এই লিপবামটা খুব ভালো লেগেছে, বেশ Longlasting, lips প্রচুর hydrated & soft থাকে সারাদিন। best part এটা চিটচিটে টাইপের না।। price অনুযায়ী খুব খুব খুব ভালো 👄
21/11/2023
Saniye liquid lipstick
চাইনিজ একটা ব্র্যান্ড, কিন্তু বেশ ভালো pigmented & long lasting. দাম অনুযায়ী খুব ভালো। Color গুলো খুব সুন্দর। এখন অনেক পেইজে পাওয়া যায়। দাম ১২০ ৳ থেকে ১৫০৳ মধ্যে।
এখানে no 01, 09, 11, 12, 13 আছে। আমার personal favourite 01, 09 & 13 ❤️🥰
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Tali Office
Dhaka
