Sova Shares

Sova Shares

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sova Shares, Health/Beauty, Dhaka.

23/07/2025

আমরা কতশত প্ল্যান করে রাখি অথচ জীবন কত অনিশ্চিত!💔

07/11/2024

খুব অদ্ভুত ব্যাপার হলো ২০-২৫ বছর আমি যে বাড়িতে কাটিয়েছি ওই বাসায় এখন গেলে বলে যেতে হয়, এই বাড়িতে এখন আমি বেড়াতে আসি, সেই বাড়িতে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে হয়, যাওয়ার আগে কয়েকবার দেখে নিতে হয় কিছু ফেলে যাচ্ছি না তো আর ওই যে আমার সাধের ঘরটাই এইভাবে ফেলে যাই আমি, এই ঘরের পর্দা বিছানার চাদর ড্রেসিং টেবিল আলমারি সবকিছু আমার খুব কাছের... এই ঘরে এলে আমি চেনা গন্ধ পাই... প্রতিটা কোন আমার আহ্লাদে আটখানা হয়ে আছে, আগে আমি গোছাতাম না এখন দেখি আম্মু পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছে না হয় ভাই-বোনেরা থাকে...... কত রাত কাটিয়েছি এই ঘরে কাজিন ভাই বোন বান্ধবীদের সাথে কত গোপন আলোচনা আর সাক্ষী এই ঘর। আমার কত কান্না রাগ অভিমান দেখেছে এই ঘর, মন ভাঙার রাতে এই ঘরে জানালার পাশে বসে আকাশ দেখেছি সারারাত, কত ছুটির দুপুরে শালিক পাখির মত আম্মুর সাথে ঝগড়া করেছি.... ভার্সিটি থেকে এসে ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছি এই ঘরে , নিশ্চিন্তে ঘুমিয়েছি কখনো বুক ভাঙ্গা কান্নায় কেঁদেছি সব জানে এই ঘর । সারাদিন ঘুরে এসে অন্ধকারে পরম শান্তিতে নামাজ পড়েছি, কত জিনিস লুকিয়েছে আলমারির ভেতরেই ড্রয়ারটাতে..... ওই আলমারিটা অগোছালো করেছি শতবার শুধু পছন্দের জামাটা পাচ্ছিলাম না তাই, আবার একদিকে সালোয়ার কামিজ আর একদিকে ওড়না একদিকে বোরকা পাঠ করে সাজিয়েছি, অবাক কান্ডগুলো বিছানায় রাখা ঐ যে দুইটা ব্যাগ ওই ব্যাগেই এখন জামা কাপড় আনি আর ওই ভাবেই নিয়ে যাই। ভাবি দুই-চার দিন তো থাকবোই আর আলমারিতে রাখবো না এইভাবেই ব্যাগেই থাক, ব্যাস আলমারিটর খোলাও হয় না। সাজার জিনিস কানের দুলের রঙিন বাক্সে সবই পড়ে থাকে। একটু হাত দিয়ে দেখি আম্মুকে জিজ্ঞেস করি এটা কবে কিনলে ওটা ওইটা কবে আনলে, এই চাদরটা কি নতুন? যখন যাওয়ার সময় বর নিতে আসে তখন হাসিমুখে কষ্ট ভরা মুখ নিয়ে আম্মু বলে আর কতদিন পরে আসবি, আমি ব্যাগ নিয়ে চুপচাপ বেরিয়ে যাই জবাব দেয়ার মত কিছুই থাকে না, হ্যাঁ আমিও জানি ওই বাড়িতে ও আমার একটা ঘর আছে বর শশুর শাশুড়ি ননদ নানু আছে সবাই আমাকে অনেক বেশি ভালবাসে সবাই আমার জন্য অপেক্ষা করছে ওই বাড়িতেও। তাও এই ঘরের মায়া কাটে না...... প্রতিবার যাওয়ার সময় পিছন ফিরে আর তাকাতে পারি না😔

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka