Makeup Gallery
Original Products
এল ভেরা (Aloe vera for hair loss)
চুল পড়া থেকে বাচানো আর নতুন চুলের সৃষ্টি করার জন্যে আপনি এল ভেরা জেলেরও উপযোগ করতে পারেন। এর মদ্দে এলকালাইন (alkaline) গুন থাকে, যার সাহায্যে আপনার মাথার phস্তর সামান্য থাকে যেতে চুল বাড়াতে সাহায্য হয়। এইটা দিয়ে আপনি দান্ড্রাফ (dandruff) ও দূর করতে পারেন। এল ভেরার একটা পাতা নিন, এটার রস বের করুন র এইটা নিজের চুলে আর মাথায় লাগান। এইটা ৪৫ মিনিট থেকে ১ ঘন্টার জন্যে ছেড়ে দিন আর চুল অনেক জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ থেকে ৪ বার এইটার প্রয়োগ করলে আপনি ভালো পরিনাম দেখতে পাবেন।
১। গাজরের রস
ভিটামিন এ এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ গাজর ত্বকের উজ্জ্বলতা ভিতর থেকে বৃদ্ধি করে থাকে। এটি সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট (ইউভি) রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। ক্ষতিগ্রস্ত ত্বক মেরামত করে থাকে।
২। বিটের রস
আয়রন, পটাশিয়াম, নিয়াসিন, কপার, এবং ভিটামিন সি সমৃদ্ধ বিটের রসও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বেশ কার্যকর। অ্যান্টি ইনফ্লামেনটরী, ফলিক অ্যাসিড এবং জিঙ্ক পাকস্থলীর সমস্যা সমাধান করে থাকে।
৩। আদার রস
আদার রস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এর ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, এবং ভিটামিন বি৬ ত্বকে বলিরেখা পড়া রোধ করে। এছাড়া নিয়মিত আদার রস অনেগুলো রোগ প্রতিরোধ করে থাকে।
৪। আঙ্গুরের রস
উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আঙ্গুরের রস ব্রণ এবং ত্বকে বলিরেখা দূর করে দেয়। প্রাচীনকাল থেকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে আঙ্গুর রস বেশ কার্যকর।
৫। আম, শসা এবং পালং শাকের রস
আধা কাপ আমের কুচি, একটি শসা এবং এক মুঠো পালং শাক ব্লেন্ডারে ব্লেন্ড করে রস তৈরি করে নিন। এই রসটি ত্বকে বলিরেখা দূর করে বয়স রোধ করে। এছাড়া ব্রণ হওয়া প্রতিরোধ করে।
রূপচর্চায় কাঁচা হলুদের ৯টি জাদুকরী ব্যবহার....
ব্রণের চিকিৎসায় –
১) ব্রনের প্রচুর ব্রণ ওঠে তাদের জন্য কাঁচা হলুদ জাদুর মতো কাজ দেয়। ব্রনের সমস্যা থেকে মুক্তি পেতে কাঁচা হলুদ বাটা, আঙ্গুরের রস ও গোলাপ জল মিশিয়ে ব্রনের উপরে লাগান। কিছু সময় পর ধুয়ে ফেলুন। ব্রণ মিলিয়ে যাবে ও ইনফেকশন হবে না।
২) কাঁচা হলুদ বেটে রস করে নিন। এই হলুদের রসের সাথে মুলতানি মাটি ও নিমপাতার রস এক সঙ্গে মিশিয়ে পেস্ট করে ফেস প্যাকের মতন মুখে লাগান। প্যাক শুকিয়ে এলে গোলাপজল দিয়ে আলতো হাতে ম্যাসাজ করে করে নিন এবং পানির সাহায্যে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ব্রণের প্রকোপ কমবে।
৩) ব্রনের দাগ দূর করতে কাঁচা হলুদ ও নিমপাতা বেটে দাগের উপর লাগান। কিছুদিন লাগালে দাগ মিলিয়ে যাবে।
ত্বক উজ্জ্বল ও মসৃণ করতে –
৪) কাঁচা হলুদ বাটা,বেসন, চালের গুঁড়া ও টক দই একসাথে মিশিয়ে নিন। এবার সারা মুখে ও গলায় লাগান। শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে তুলে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে তিনদিন লাগালে ত্বক উজ্জ্বল ও মসৃণ হবে।
৫) কাঁচা হলুদ ও মসুর ডাল একত্রে বেটে নিয়ে সাথে মুলতানি মাটি ও গোলাপজল সহযোগে পেস্ট তৈরি করে ত্বকে লাগান। নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও মসৃণ।
৬) কাঁচা হলুদ ও শুকনো কমলার খোসা একত্রে বেটে স্ক্রাবার হিসাবে পুরো শরীরে ব্যবহার করতে পারেন। ত্বকে আসবে অন্য রকম জেল্লা।
বলিরেখা, রোদে পোড়া ও অ্যালার্জির জন্য –
৭) বলিরেখা দূর করতে কাঁচা হলুদের সাথে দুধের সর মিশিয়ে মুখে মাখুন ফেস প্যাক হিসাবে। নিয়মিত লাগালে অবশ্যই দারুন উপকার পাবেন।
৮) রোদেপোড়া দাগ কমাতে মসুর ডালবাটা, কাঁচা হলুদবাটা ও মধু একসাথে মিশিয়ে ত্বকে লাগান।
৯) যাদের অ্যালার্জির সমস্যা আছে হলুদ মেশানো পানিতে গোসল করলে অ্যালার্জি ও র্যাশের সমস্যা অনেকটাই কমে যায়।
মনে রাখবেন হলুদ দিয়ে কখনো রোদে বের হবেন না, তাহলে ত্বক পুড়ে কালো হয়ে যাবে। আর তাই হলুদ দিয়ে রূপচর্চা করবেন রাতের বেলা। কখনোই দিনের বেলা নয়।
সৌন্দর্য চর্চায় অ্যালোভেরার বহুরূপী ব্যবহার
ত্বক গ্লো করা, সজীব রাখা, চুল পড়া রোধ করা, চুল ঘন ও লম্বা করা এসব এর জন্য যেসব কসমেটিক্স আছে তার একটি সাধারণ উপাদান হল এলোভেরা। অ্যালোভেরাতে অনেক ধরণের ঔষধি উপাদান আছে বিধায় সৌন্দর্য জগতে অ্যালোভেরার ব্যবহারও অনেক বেশী ।
শুষ্ক ত্বকের যত্নের কসমেটিক্স এ অ্যালোভেরা থাকে কারণ এটি ত্বককে সজীব করে যা আপনিও বাসায় করতে পারেন। ছুরি দিয়ে অ্যালোভেরার ভিতরের জেল বের করে মুখের ত্বকে লাগালে ত্বক মসৃণ , উজ্জ্বল আর নরম হবে।
বয়সের বাড়ার সাথে আমাদের চামড়ায় ভাজ পড়ে যা আপনি সহজেই রুখতে পারেন এই অ্যালোভেরা ব্যবহার করে কারণ এটি এন্টি-অক্সিডেন্ট উপাদান সমৃদ্ধ। এই জেল ত্বকের গভীরে প্রবেশ করে এবং এর ভিটামিন এ,বি,সি ও এ উপাদান ত্বকের পুস্টি যোগায়।
রোদে পোড়া দাগ দূর করে ত্বকের আদ্রতা ঠিক রাখতে এটি ব্যবহার করা হয়। ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল আর অর্ধেক লেবুর রস মিশিয়ে এই মাস্ক সান বার্ন হয়ে যাওয়া ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
অ্যালোভেরার প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান একনে সারাতে আর নুতন কোষ জন্মাতে কার্যকর। অ্যালোভেরার জেল আইস কিউব ট্রেতে করে এলোভেরার আইস কিউব তৈরি করে এই কিউব দিনে দু তিনবার আপনার একনেতে ঘষলে একনের সমস্যা কমে যাবে।
ত্বকের পাশাপাশি চুলের জন্য অ্যালোভেরা অনেক দরকারি । অ্যালোভেরার ব্যবহারে মাথার ত্বকের পি এইচ ঠিক থাকে আর খুসকিও দূর হয় । ২ঃ ১ অনুপাতে এলেভেরা জেল আর ক্যাস্টর ওয়েল মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে সারারাত রেখে সকালে শ্যাম্পু করতে হবে। চুল খুসকিমুক্ত থাকবে।
ঠোঁট এর রঙ উজ্জ্বল রাখতে ঠোঁট নরম আর মসৃন করতে অ্যালোভেরা ব্যবহার করা যায়। নিয়মিত অ্যালোভেরা জেল ঠোঁটে লাগলেই ঠোঁট উজ্জ্বল হবে। এক টেবিল চামচ চালের গুড়া, আর অ্যালোভেরা জেল মিশিয়ে আস্তে আস্তে এই মিশ্রণ ঠোঁটে লাগিয়ে ৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে । দেখুন ঠোঁট কত উজ্জ্বল, মসৃণ আর নরম।
অ্যালোভেরার এন্টিসেপটিক গুনাগুনও উল্লেখযোগ্য । অ্যালোভেরার পাতার জেল বের ফ্রিজে রাখুন আর অল্প কেটে গেলে বা ক্ষত হলে লাগান । দিনে দুই বা তিন বার লাগালেই ক্ষত আরাম হবে।
ওজন কমাতে কার্যকরী টিপস:
ওজন কমাতে সবচেয়ে প্রচলিত ও কার্যকর উপাদান হচ্ছে লেবু বা লেবুপানি। লেবুতে বিদ্যমান পেকটিন ফাইবার খিদে কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালে লেবুপানি পান করুন। পুরোদিন কী খাবেন না খাবেন তা বাছাই করতে সাহায্য করবে লেবুপানি।
এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে পেট পরিষ্কার রাখা, ক্ষত সারানো, এনার্জি বাড়িয়ে মুড ভাল রাখা, ত্বক, পিএইচ ব্যালান্স, রোগ প্রতিরোধ ক্ষমতা ও হজম শক্তি বাড়ানোর মত কাজ করে থাকে লেবু।
সকালে লেবুপানি ছাড়াও ওজন কমানোর আরেকটি পদ্ধতি হল সকালের নাস্তায় কলা খাওয়া। কলায় রয়েছে কার্বহাইড্রেট। তাই পেট ভরানোর জন্য সকালে কলা খান এতে সারা দিনের ক্ষুধা নিয়ন্ত্রণে থাকবে।ওজন নিয়ন্ত্রণে রাখতে সকালে কলা খাওয়ার পর এক গ্লাস গরম পানি অবশ্যই খাবেন।
জাপানী পদ্ধতিতে ওজন কমানোর সেরা উপায় হল সকালে একটা কলা, এক গ্লাস গরম পানি ও রাত আটটায় ডিনার
ব্ল্যাক হেডস দূর করতে:
১। পোলাওয়ের চাল ও মুগ ডাল আধা ভাঙা করে তার সঙ্গে মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি ১০-১৫ মিনিট মুখে লাগিয়ে রাখার পর যেসব জায়গায় ব্ল্যাক হেডস বেশি, সেখানে হালকা ঘষে ঘষে তুলে ফেলুন।
২। সুজি হালকা ভেজে নিয়ে তার সঙ্গে টকদই ও মধু মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।
৩। ডিমের সাদা অংশ ও বেকিং সোডার মিশ্রণ মুখে কিছুক্ষণ লাগিয়ে রাখার পর টিস্যু পেপার দিয়ে চাপ দিলেও ব্ল্যাক হেডস সহজে উঠে আসে।
৪। লেবুর রস আর চিনি জ্বাল দিয়ে ঠান্ডা করার পর এই মিশ্রণ দিয়ে স্ক্রাবিং করে নিন। এরপর পরিষ্কার পাতলা কাপড় দিয়ে মুখে হালকা চাপ দিয়ে ব্ল্যাক হেডস তুলে নিতে পারেন।
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Dhaka
1205
