Diet Counseling Centre - DCC
WE ONLY TREAT ONE CLIENT AT A TIME, VERY PRIVATELY. ONLINE/OFFLINE COUNSELING+DIET PLAN+FOLLOW UP.
14/06/2026
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার গ্রহণ, অলসতা, পর্যাপ্ত ঘুমের অভাব, অতিরিক্ত ওজনের কারণে লিভারের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়। এর ফলস্বরূপ ফ্যাটি লিভারের মতো সমস্যা দেখা দিতে পারে, যা দীর্ঘমেয়াদে আরও জটিল স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। অথচ আমরা অনেক সময় লিভারের যত্ন নেওয়ার বিষয়টি গুরুত্ব দিই না।
বর্তমানে আমাদের দেশে লিভার রোগীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। অ্যালকোহলিকে যেমন আছে নন-অ্যালকোহলিকে যেনো প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। সমসায়িক অবস্থার উপর ভিত্তি করে ডায়েট কাউন্সেলিং সেন্টার আয়োজন করছে লিভার বিষয়ে একটি বিশেষায়িত কোর্স। আপনারা যারা আগ্রহী হোন তাহলে নিম্নের লিংকে ক্লিক করে প্রাইমারী রেজিস্ট্রেশন করে রাখুন।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf6f7rqCEvSoEYZTWerXTbkrgandZISaq-tNRy5i7YsHwJo3g/viewform?usp=header
ওজন কমাতে ভাত বন্ধ করার প্রয়োজন নেই
23/05/2026
সাধারণত ৪০ বছর পার হওয়ার পর পুরুষদের শরীরে নানা ধরনের পরিবর্তন দেখা দেয়, যার মধ্যে প্রোস্টেট গ্রন্থির সমস্যাও অন্যতম। প্রোস্টেট হলো পুরুষদের মূত্রথলির নিচে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি, যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বড় হতে পারে এবং প্রস্রাবে জটিলতা সৃষ্টি করতে পারে। তাই চল্লিশের পর থেকেই প্রোস্টেটের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।
যা করণীয়:
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, বিশেষ করে PSA (Prostate-Specific Antigen) টেস্ট ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করলে প্রোস্টেটের সমস্যা প্রাথমিক অবস্থায় শনাক্ত করা সম্ভব হয়।
- পাশাপাশি স্বাস্থ্যকর খাবার গ্রহণ,
- পর্যাপ্ত পানি পান,
- নিয়মিত ব্যায়াম করা,
- ধূমপান ও মাদক থেকে দূরে থাকা এবং অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা।
প্রোস্টেট সুস্থ রাখতে সচেতনতা ও নিয়মিত যত্নই পারে একজন পুরুষকে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে।
সাক্ষাতের জন্য কল করুন 01912-013696
21/05/2026
ভারী খাবার খাওয়ার পরপরই চা পান করা স্বাস্থ্যের জন্য সবসময় উপকারী নয়। বিশেষ করে অতিরিক্ত চা পান করলে শরীরে সাময়িকভাবে মূত্রের পরিমাণ বেড়ে যেতে পারে, ফলে শরীর থেকে প্রয়োজনীয় পানি বের হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়া চায়ে থাকা ক্যাফেইন হজম প্রক্রিয়াকেও কিছুটা ব্যাহত করতে পারে। ভারী খাবারের পর শরীরকে খাবার হজমের জন্য পর্যাপ্ত সময় দেওয়া জরুরি। তাই খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে চা না খেয়ে অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট বিরতি দিয়ে চা পান করা ভালো। এতে শরীর সুস্থ থাকে এবং হজম প্রক্রিয়াও স্বাভাবিকভাবে কাজ করতে পারে।
সাক্ষাতের জন্য হোয়াটসঅ্যাপ 01912-013696
20/05/2026
পানি মানবদেহের জন্য অপরিহার্য। এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, পুষ্টি পরিবহন এবং বর্জ্য অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই “পানির অপর নাম জীবন” কথাটি বৈজ্ঞানিকভাবেও যথার্থ। তবে গবেষণায় দেখা গেছে, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পানি পান করলে কিডনিকে অতিরিক্ত তরল ছেঁকে বের করতে বেশি কাজ করতে হয়, যা সাময়িকভাবে কিডনির উপর চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে যাদের কিডনির কার্যক্ষমতা আগে থেকেই দুর্বল, হৃদরোগ আছে বা শরীরে সোডিয়ামের ভারসাম্যজনিত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে অতিরিক্ত পানি পান “হাইপোন্যাট্রেমিয়া” নামক অবস্থার ঝুঁকি বাড়ায়, যেখানে রক্তে সোডিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে কমে যায়। একজন সুস্থ মানুষের জন্য পানির চাহিদা নির্ভর করে বয়স, ওজন, আবহাওয়া, শারীরিক পরিশ্রম ও স্বাস্থ্যগত অবস্থার উপর। তা-ই অযথা অতিরিক্ত পানি পান না করে তৃষ্ণা ও শরীরের প্রয়োজন অনুযায়ী পানি গ্রহণ করাই সবচেয়ে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত অভ্যাস।
আপনাদের সেবায় আমাদের অফিস শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭:৩০টা পর্যন্ত খোলা।
সাক্ষাতের জন্য যোগাযোগ করুন- 01912-013696
Please call for an appointment +8801912013696
18/05/2026
উচ্চ রক্তচাপকে বলা হয় নিঃশব্দ খুনি। উচ্চ রক্তচাপ হওয়ার কারণগুলো জানলে খুব সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। যে কারণগুলোর সাথে খাদ্যাভ্যাস, জীবনযাপনের ধরণ, আবার কিছু শারীরিক বা বংশগত কারণও রয়েছে। সাধারণ কারণসমূহ হলো—
- অতিরিক্ত লবণযুক্ত খাবার খাওয়া
- অতিরিক্ত তেল-চর্বিযুক্ত ও অস্বাস্থ্যকর খাবার গ্রহণ
- নিয়মিত ব্যায়াম না করা ও শারীরিক নিষ্ক্রিয়তা
- অতিরিক্ত ওজন বা স্থূলতা
- মানসিক চাপ, উদ্বেগ ও দুশ্চিন্তা
- ধূমপান ও মাদক বা অ্যালকোহল সেবন
- পর্যাপ্ত রাতের ঘুমের অভাব
- বংশগত বা পারিবারিক ইতিহাস
- বয়স বৃদ্ধি
- ডায়াবেটিস, কিডনি রোগ বা হৃদরোগের মতো অন্যান্য রোগ
- অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ
- শব্দ দূষণ ইত্যাদি।
এসব কারণ দীর্ঘদিন অবহেলা করলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়। তাই স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ।
উচ্চ রক্তচাপ বর্তমানে বিশ্বজুড়ে একটি সাধারণ কিন্তু গুরুতর স্বাস্থ্যসমস্যা। এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “Controlling Hypertension Together”. যা বিশ্লেষণ করলে বোঝায়- পরিবার, সমাজ, চিকিৎসক এবং পুষ্টিবিদদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ করা। নিয়মিত রক্তচাপ পরীক্ষা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা, নিয়মিত ব্যায়াম করা এবং মানসিক চাপ কমানো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি ধূমপান ও মদ্যপান পরিহার করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করাও অত্যন্ত প্রয়োজন। সবাই যদি সচেতন হয়ে একসঙ্গে কাজ করা হয়, তাহলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমিয়ে সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করা সম্ভব।
Call for and appointment: 01912-013696
13/05/2026
১২ মে ২০২৬ তারিখে Diet Counseling Centre, The Special Child Development Foundation (SCDF) এবং Twincle Inclusive School & Therapy House এর যৌথ আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের অভিভাবকদের জন্য একটি ব্যতিক্রমধর্মী ও ফলপ্রসূ পুষ্টি বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পিতামাতার প্রায় ৭০% উপস্থিতি ছিল, যা এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের প্রতি সবার আগ্রহ ও গুরুত্বকে তুলে ধরে।
ওয়ার্কশপে সৈয়দা শারমিন আক্তার বলেন, “বিগত কয়েক দশকের তুলনায় বর্তমানে সারাবিশ্বেই অটিজমের হার বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এর অন্যতম একটি কারণ হলো শিশুদের খুব অল্প বয়সে, বিশেষ করে কথা বলা শেখার সময় থেকেই বিভিন্ন কারণে অতিরিক্ত ডিভাইস ব্যবহারের অভ্যাস তৈরি হওয়া।” তিনি আরও উল্লেখ করেন, অটিস্টিক শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের ঘাটতি দেখা যায়। তাদের শারীরিক ও মানসিক অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সঠিক পুষ্টি নিশ্চিত করা গেলে বিভিন্ন থেরাপি গ্রহণ ও তার কার্যকারিতা আরও সহজ ও ফলপ্রসূ হয়।
পরবর্তীতে উপস্থিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পৃথকভাবে পুষ্টি বিষয়ক গাইডলাইন প্রদান করা হয়। এ কার্যক্রমে অংশ নেন ডায়েট কাউন্সেলিং সেন্টারের প্রধান পুষ্টিবিদ সৈয়দা শারমিন আক্তারসহ পুষ্টিবিদ শামীম আহমেদ এবং কানিজ ফাতেমা রোজ।
ওয়ার্কশপে আরও উপস্থিত ছিলেন The Special Child Development Foundation (SCDF) এবং Twincle Inclusive School & Therapy House এর প্রতিষ্ঠাতা উম্মে হাবিবা, শিক্ষক-শিক্ষিকা ও থেরাপিস্টবৃন্দ। আয়োজনটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি ও সার্বিক বিকাশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
07/05/2026
আমরা যা খেয়ে জীবনধারণ করি, তা-ই খাদ্য হলেও সবধরণের খাবারই স্বাস্থ্যকর নয়। আবার সবধরণের খাবার থেকেও একই ধরণের পুষ্টি পাওয়া যায় না। স্বাস্থ্যকর খাবার ও সুষম পুষ্টি মানুষের সুস্থ জীবনযাপনের অন্যতম প্রধান উপাদান। আমাদের দৈনন্দিন কাজকর্ম সঠিকভাবে সম্পাদনের জন্য শরীরকে পর্যাপ্ত শক্তি ও পুষ্টি সরবরাহ করতে হয়, যা আসে পুষ্টিকর খাদ্য থেকে। ভাত, মাছ, মাংস, ডাল, শাকসবজি, ফলমূল, দুধ ও ডিমের মতো খাবারে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ উপাদান, প্রোটিন ও শর্করা থাকে। যা শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখে। সুষম খাদ্য গ্রহণ করলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, মনোযোগ ও স্মৃতিশক্তি উন্নত হয়, এমনকি ক্লান্তিও কমে যায়। ফলে পড়াশোনা, অফিসের কাজ কিংবা অন্যান্য দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হয়। অন্যদিকে অস্বাস্থ্যকর ও অতিরিক্ত তৈলাক্ত খাবার শরীরে নানা রোগ সৃষ্টি করে এবং কর্মক্ষমতা কমিয়ে দেয়। তাই সুস্থ, নিজেকে সক্রিয় রাখতে ও ফলপ্রসূ জীবন গড়তে স্বাস্থ্যকর খাবার ও সুষম পুষ্টির গুরুত্ব অনেক।
আমরা কাজ করি আপনার স্বাস্থ্যগত সমস্যা বুঝে ফুডহ্যাবিট ও লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭:৩০টা পর্যন্ত আছি আপনাদের সেবায়।
অ্যাপোয়েন্টের জন্য কল করুন 01912-013696 নম্বরে।
02/05/2026
খাবার থেকে আমরা যে পুষ্টি পাই সেই পুষ্টিই আমাদের সর্বোত্তম প্রতিষেধক”
মানুষের মৌলিক চাহিদার প্রথমটিই খাদ্য। আর পুষ্টিই হচ্ছে মানুষের সুস্থ জীবনের একটি মৌলিক সত্যকে তুলে ধরে। সঠিক ও সুষম খাদ্য আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন সংক্রামক ও অসংক্রামক রোগ থেকে রক্ষা করে। শাকসবজি, ফলমূল, ডাল, মাছ, ডিম, দুধ ইত্যাদিতে থাকা ভিটামিন, খনিজ ও প্রোটিন শরীরকে শক্তিশালী করে তোলে এবং শরীরের কোষগুলোকে সুস্থ রাখে। অপুষ্টির কারণে শিশুদের বিকাশ ব্যাহত হয়, রোগের ঝুঁকি বাড়ে এবং কর্মক্ষমতা কমে যায়। অন্যদিকে, পুষ্টিকর খাদ্য গ্রহণ করলে শরীর শুধু সুস্থই থাকে না, মানসিক বিকাশও ভালো হয়। তাই রোগ হলে চিকিৎসা নেওয়ার আগে বা পরে, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো প্রতিদিন সঠিক পুষ্টি নিশ্চিত করা। এভাবেই পুষ্টি আমাদের জীবনে একটি প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে কাজ করে।
মনে রাখবেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই নিজেকে সুস্থ রাখতে অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ মেনে সঠিক ও সুষম খাদ্য ব্যবস্থা মেনে চলুন।
এপোয়েন্টমেন্টের জন্য হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করুন 01912-013696
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
28, Kazi Nazrul Islam Avenue, Navava Zohura Square, Banglamotor
Dhaka
1000
Opening Hours
| Monday | 10:00 - 20:00 |
| Tuesday | 10:00 - 20:00 |
| Wednesday | 10:00 - 20:00 |
| Thursday | 10:00 - 20:00 |
| Friday | 15:00 - 18:00 |
| Saturday | 10:00 - 20:00 |
| Sunday | 10:00 - 20:00 |
