Gulping Happiness
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gulping Happiness, Health/Beauty, Dhaka.
Swing.....
১. কেউ বিশ্বাস ঘাতকতা করছে?
- চুপ হয়ে যান।
২.কেউ যন্ত্রণা দিচ্ছে?
- চুপ হয়ে যান।
৩.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি?
- চুপ হয়ে যান।
৪.কোন মানুষ অনেক অপমান করছে?
- চুপ হয়ে যান।
৫.কেউ ঠকিয়ে গেছে?
- চুপ হয়ে যান।
৬.কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে?
- চুপ হয়ে যান।
এমন নিরব হয়ে যান, সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃ'ত হয়ে যান তাদের কাছে।
প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস।
আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি। কিন্তু আপনি জানেন কি? যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না।
তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন, আপনার একজন "সৃষ্টিকর্তা" আছেন। সকল দুঃখ, কষ্ট, চাওয়া, পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমাধান করবেন।
#জীবন_চক্র
15/02/2025
15/02/2025
কোনো শব্দ নেই,এত্তো নিরিবিলি, অক্সিজেন ভরপুর। আর কি লাগে।
14/02/2025
সমস্ত নেয়ামতের জন্য অজস্র শুকরিয়া।
13/02/2025
অন্যরকম যুদ্ধ।
12/02/2025
কেনো আল্লাহ এতোটা কষ্ট দেখেও আমাদের অবস্থার পরিবর্তন ঘটান না?
আল্লাহ ততোক্ষণ বান্দার ভাগ্য পরিবর্তন করেন না যতোক্ষণ না সে নিজে ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে!!!
জিকির
"জেনে রেখো, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। " (সুরা আর'রাদ: ২৮)
বান্দার অন্তরে প্রশান্তির প্রয়োজনে নিঃসন্দেহে জিকরুল্লাহ অন্যতম মাধ্যম। অন্তরের খোরাক জিকির। আল্লাহকে স্মরণ করার মাধ্যমে মুমিনের আত্মা প্রশান্তি পায়। হাদিসে এসেছে, শেষ জমানায় মুমিনের খাবার হবে তাসবিহ পাঠ করা।
এ ছাড়াও আত্মার খোরাক জিকির না পেলে অন্তরে পচন ধরে, শয়তান নিয়ন্ত্রণ করে। শয়তানের নিয়ন্ত্রণ থেকে কলবকে বাঁচাতে হলে আমাদের জিকির বাড়াতে হবে। সালাফগণ হাজার-লাখবার জিকির করতেন; অন্তরে আল্লাহর স্মরণ জারি করে নিতেন। যার দরুন শয়তান নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হতো না এবং তার প্ররোচনা জিকরুল্লাহর কারণে ঠাঁই পেত না৷ এই জিকিরের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ করলে রুকইয়াহর কার্যকারিতা বৃদ্ধি পায় এবং শয়তানের নিয়ন্ত্রণ দেহমনে কমে যায়। তাই বেশি বেশি জিকির করাও একটি রুকইয়াহ।
আল্লাহ তাআলা বলেন, আর তোমার রবকে অধিক স্মরণ করো এবং সকাল-সন্ধ্যা তাঁর তাসবিহ পাঠ করো। জিকিরের মধ্যে মাসনুন জিকিরগুলো উত্তম; সকাল-বিকাল ছয় তাসবিহের ব্যাপারে সালাফগণ প্রাথমিকভাবে অভ্যস্ত করে থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এ ছাড়াও সালাফগণ অধিক স্মরণ করার অর্থ বলতে বুঝিয়ে থাকেন—হাজারবার তাসবিহ পাঠ করা। সকল কাজে আল্লাহ তাআলাকে স্মরণ করা।
অভিজ্ঞতায় দেখা গেছে রুকইয়াহর ক্ষেত্রে মানুষ তার প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলার ৯৯ নামের অসিলায় কোনো দুআর উদ্দেশ্যে পাঠ করতে থাকলে তা কবুল হয়। সমস্যা-বিশেষ আল্লাহ তাআলার সিফাতি নামসমূহ পাঠের মাধ্যমে রুকইয়াহ করা সম্ভব৷ যেমন, ইয়া ফাত্তাহু! এটা বলা হয় বিয়ের উদ্দেশ্য পাঠ করার জন্য। যাদের অর্থনৈতিক জটিলতা চলছে তাদের বলা হয় ‘ইয়া ওয়াহ্যাবু’ পাঠ করার জন্য৷ এভাবে আল্লাহ তাআলার প্রতিটি সিফাতি নামের মাধ্যমে সুস্থতা কামনা করা উপকারী। ইনশাআল্লাহ।
বই: সেল্ফ রুকইয়াহ গাইড
—চেতনা প্রকাশন
সংগৃহীত
11/02/2025
11/02/2025
সালাওয়াত (দুরূদ শরীফ) বদলে দিবে আপনার জীবন | Change Your Life With Salawat (Durood) সালাওয়াত শুধু এক প্রকার দোয়া বা যিকির নয়, এটি আল্লাহর ভালোবাসার এক বিশেষ বহিঃপ্রকাশ। স্বয়ং আল্লাহ এবং ফেরেশতারা .....
Click here to claim your Sponsored Listing.
Category
Culinary Team
Attire
Website
Address
Dhaka
1212
