Araby Traders
ALL BUSINESS ITEM IS AVAILABLE.
*জরুরী ঘোষনা। জরুরী* *ঘোষণা। জরুরী ঘোষণা*
বিষয়: ইউফোরিয়া মিডলওয়্যার সার্ভার মাইগ্রেশনজনিত সিস্টেম ডাউনটাইম
প্রিয় ডিস্ট্রিবিউটর/ডিএসআর/এজেন্টবৃন্দ,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের ইউফোরিয়া মিডলওয়্যার সার্ভারটি বর্তমানে বিডিসিসিএল মেঘনা ক্লাউড থেকে রবি ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে স্থানান্তর করা হচ্ছে এবং এটির সাথে নতুন সিস্টেম ইন্টিগ্রেশন করা হবে।
এ কার্যক্রমের কারণে, ৩১ জুলাই ২০২৫, রাত ১১:৩০ থেকে ৩ আগস্ট ২০২৫, সকাল ৬:০০ পর্যন্ত সিস্টেমটি বন্ধ থাকবে।
অতএব, এই সময়ের মধ্যে কোনো ধরনের লেনদেন বা ট্রানজেকশন করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
কোনো প্রশ্ন বা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
ধন্যবাদান্তে,
*বিশেষ দ্রষ্টব্য* :শুধুমাত্র হেক্সিন সিস্টেম অর্থাৎ(কালো ও কমলা রংয়ের পজ মেশিন) এ নোটিশ এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
ড. মুহাম্মদ ইউনূস: গত ৯০ বছরে বাংলার ইতিহাসে একমাত্র গ্লোবাল সেলিব্রিটি!
আপনি জানেন কি? শতকরা ৮৩% মানুষ জানেন না ড. মুহাম্মদ ইউনূস কে! অথচ, তিনি বিশ্বের ইতিহাসে মাত্র ১২ জনের মধ্যে একজন, যিনি সবচেয়ে সম্মানজনক তিনটি পুরস্কারই জিতেছেন— নোবেল পুরস্কার, প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম, এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল। হ্যাঁ, ড. মুহাম্মদ ইউনূস এই গৌরবের অংশীদার।
লিওনেল মেসির নাম নিশ্চয়ই শুনেছেন? কিন্তু আপনি কি জানতেন, মেসিও একবার ড. ইউনূসের জন্য অপেক্ষায় ছিলেন? এটা কোনো কল্পকাহিনী নয়, সত্যি ঘটনা! ২০২০ টোকিও অলিম্পিকে ড. ইউনূস অলিম্পিক মশাল বাহক হিসেবে অংশ নেন—এ সম্মান কেবলমাত্র সবচেয়ে গৌরবময় ব্যক্তিত্বদের জন্য।
আজ, যখন বিশ্বের সেরা বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশিত হয়, সেখানে ড. ইউনূস নিয়মিতভাবে সেরা ১০ এর মধ্যে থাকেন। মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী হিসেবে তার বিকল্প খুঁজে পাওয়া কঠিন। আর তিনি আমাদের বাংলাদেশের সন্তান। প্রশ্ন হলো, এই দেশে আর কখনো ইউনূসের মতো একজন জন্মাবে কি?
সামাজিক ব্যবসার ধারণা: অর্থনীতির নতুন রূপরেখা
ড. ইউনূস শুধু পুরস্কারের জন্য পরিচিত নন, তিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যে মাইক্রোফাইন্যান্স মডেল চালু করেছেন, তা কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন করেছে। কিন্তু আপনি কি জানেন, ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের মালিক নন? এমনকি, তিনি ব্যাংকটিতে কোনো শেয়ারও রাখেননি। গ্রামীণ ব্যাংক সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান, যার ৭৫% মালিকানা গরিব মানুষের এবং ২৫% সরকারিভাবে নিয়ন্ত্রিত।
তার সামাজিক ব্যবসা ধারণা মূলত ব্যক্তিগত লাভ নয়, বরং সামাজিক সমস্যার সমাধানের জন্য। তিনি বিশ্বাস করেন যে সম্পদের কেন্দ্রীকরণ দারিদ্র্যকে আরও গভীর করবে এবং সমাজের জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সামাজিক উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে। তাঁর বই "A World of Three Zeros" (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, এবং শূন্য কার্বন নিঃসরণ) এই দর্শনের ভিত্তি গড়ে দিয়েছে।
গ্রামীণ ব্যাংকের বাইরে ইউনূসের উত্তরাধিকার
অনেকেই ধারণা করেন যে ড. ইউনূস গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ টেলিকম থেকে ব্যক্তিগতভাবে লাভবান হন। কিন্তু সত্য হলো, গ্রামীণ টেলিকমও একটি অলাভজনক প্রতিষ্ঠান। ড. ইউনূস এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন এবং নিজে কোনো শেয়ার রাখেননি। তিনি অনায়াসে বিলিয়নিয়ার হতে পারতেন, কিন্তু তিনি তা করেননি।
তার প্রভাব এতটাই বিশাল যে বিশাল কোম্পানিগুলো তার আহ্বানে বাংলাদেশে বিনিয়োগ করেছে এবং দারিদ্র্য বিমোচনে অবদান রেখেছে। কিন্তু ড. ইউনূসের নিজস্ব কোনো আর্থিক অংশ নেই। তিনি ব্যক্তিগতভাবে যে কোনো শেয়ার রেখে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এই প্রতিষ্ঠানগুলোকে পরিচালিত করেছেন।
একজন বৈশ্বিক প্রভাবশালী
বিশ্বজুড়ে ড. ইউনূস অন্যতম সেরা পেইড স্পিকার হিসেবে পরিচিত। তাঁর বক্তৃতা শোনার জন্য প্রতিষ্ঠানগুলো ৭৫,০০০ থেকে ১ লাখ ডলার বা তারও বেশি খরচ করে থাকে। ২০২৪ সালে প্যারিস অলিম্পিক আয়োজন কমিটির তিনজনের মধ্যে একজন হলেন ড. ইউনূস, যাঁর সঙ্গে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এমনকি ইতালিয়ানরাও ২০২৬ অলিম্পিকে তাকে তাদের পরামর্শক হিসেবে চায়।
কিন্তু আমরা মনে করি, তিনি কেবল গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ টেলিকম থেকে আয় করেন। এটি একটি ভুল ধারণা। গ্রামীণ ব্যাংক ও টেলিকমের কোনো শেয়ার তার নেই এবং তিনি এখান থেকে কোনো মুনাফা নেন না।
শিক্ষা ও উদ্ভাবনের অগ্রদূত
ড. ইউনূস শুধু ব্যবসা নিয়ে সীমাবদ্ধ নন, তিনি বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেরা প্রফেসররা এখানে ক্লাস নিতেন, এবং বিশ্বখ্যাত ব্যক্তিত্বরা বক্তৃতা দিতে আসতেন। কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি।
আমরা যতই ড. ইউনূস সম্পর্কে জানব, ততই বুঝতে পারব—একটি দেশ এবং জাতি হিসেবে আমরা সত্যিই তাঁকে প্রাপ্যভাবে সম্মান দিতে পারিনি।
একটি প্রশ্ন, আপনি কি জানতেন ড. ইউনূস গ্রামীণ ব্যাংক কিংবা গ্রামীণ টেলিকমের মতো প্রতিষ্ঠানে কোনো শেয়ার রাখেননি? আসুন, যোগ্য ব্যক্তিকে সম্মান করতে শিখি।
ড. মুহাম্মদ ইউনূস—তিনি যিনি বিলিয়নিয়ার হতে পারতেন, কিন্তু বেছে নিয়েছেন এক শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, এবং শূন্য কার্বন নিঃসরণের বিশ্ব গড়ার পথ। তাঁর দৃষ্টিভঙ্গি আমাদের ন্যায়বিচার এবং সমতার একটি নতুন পৃথিবীর দিকে পরিচালিত করছে।
তিতাস গ্যাসের প্রি-পেইড মিটার রিচার্জ বন্ধ থাকবে দুদিন
ভোগান্তি এড়াতে ওই সময়ের আগেই প্রয়োজনীয় রিচার্জ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের।
তিতাস গ্যাসের প্রি-পেইড মিটার রিচার্জ বন্ধ থাকবে দুদিন
পেমেন্ট সার্ভারের রক্ষণাবেক্ষণের জন্য শুক্রবার মধ্যরাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাসের প্রি-পেইড মিটারের রিচার্জ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস।
ঢাকা অঞ্চলে গ্যাস সরবরাহকারী এই কোম্পানি বুধবার এক গণবিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে।
ভোগান্তি এড়াতে ওই সময়ের আগেই প্রয়োজনীয় রিচার্জ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, "আগামী ৪ অক্টোবর রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা, অর্থাৎ ৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত (শুক্রবার ও শনিবার) পেমেন্ট সার্ভারের কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য 'উপায়' এজেন্টের মাধ্যমে প্রি-পেইড গ্যাস কার্ড রিচার্জ সেবা বন্ধ থাকবে।
“এই পরিস্থিতিতে প্রি-পেইড মিটারযুক্ত আবাসিক গ্রাহকদের গ্যাস কার্ড রিচার্জ করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।"
তিতাসের এক কর্মকর্তা বলেছেন, কেবল ‘উপায়’ অ্যাপের মাধ্যমেই তিতাসের মিটার রিচার্জ করার ব্যবস্থা আছে। ওই অ্যাপের রক্ষণাবেক্ষণ কাজের জন্য পুরো সিস্টেম বন্ধ রাখতে হচ্ছে।
যাদের ডেসকো প্রিপেইড মিটার রিচার্জ এর প্রয়োজন, তারা আজকে অথবা আগামীকাল সকাল দশটার আগে রিচার্জ করে রাখতে পারেন। কারণ আগামীকাল রবিবার।
গ্যাসের বকেয়া পরিশোধ করুন দূত সময়ের মধ্যে।
যে সকল গ্রাহকদের গ্যাসের মিটারের টাকা বকেয়া রয়েছে তারা অতি তারাতাড়ি বকেয়া পরিশোধ করেন তা না হলে যে কোন সময় আপনার লাইন কর্তন করা হবে।
ঈদ মোবারক : ঈদ মোবারক:ঈদ মোবারক : সম্মানিত গ্রাহকবৃন্দ:-
সবাইকে পবিত্র 'ঈদুল আযহার' অগ্রিম শুভেচ্ছা।
ঈদুল আযহা উপলক্ষে আগামী ১৪ জুন২০২৪ শুক্রবার,থেকে ১৮জুন২০২৪ মঙ্গলবার, মোট (৫)পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে তাই গ্রাহকের নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে গ্রাহকের মিটারে পর্যাপ্ত ব্যালেন্স নিয়ে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে।
অনুরোধক্রমে : টেলিক্যাশ কর্তৃপক্ষ
আইন-আদালত
বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে অভিযোগ তদন্তে হাইকোর্টের রুল
dhaka-post
জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ জুন ২০২৪, ১৬:৩০
বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে অভিযোগ তদন্তে হাইকোর্টের রুল
বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিজ্ঞাপন
মঙ্গলবার বিচারপতি মো. মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সাইফুল্লাহ মামুন, এ এম জামিউল হক ফয়সাল, আব্দুল্লাহ আল হাদী। সঙ্গে ছিলে কামরুল হাসান রিগান, মো জাকির হায়দার।
বিজ্ঞাপন
গত ৬ জুন জরুরিভিত্তিতে বিদ্যুতের বিলিং প্র্যাকটিস পর্যালোচনা ও নিরীক্ষা, স্বচ্ছতা, অতিরিক্ত চার্জের রিফান্ড, জনসাধারণের সাথে যোগাযোগ এবং নীতি সংস্কার করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
dhakapost
বিজ্ঞাপন
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ এম জামিউল হক ফয়সাল, কামরুল হাসান রিগ্যান ও জাকির হায়দারের পক্ষে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাদী এ রিট দায়ের করেন।
জ্বালানি ও বিদ্যুৎ সচিব, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ডেসকো, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি ও ডিপিডিসির কর্তৃপক্ষকে রিটে বিবাদী করা হয়েছে।
গত ২১ মে জরুরিভিত্তিতে বিদ্যুতের বিলিং প্র্যাকটিস পর্যালোচনা ও নিরীক্ষা, স্বচ্ছতা, অতিরিক্ত চার্জের রিফান্ড, জনসাধারণের সাথে যোগাযোগ এবং নীতি সংস্কার করার দাবি জানিয়ে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
আরও পড়ুন
এসি চালাবে বড় লোক, চার্জ দেবে গরিব!
বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে ভোগান্তি শেষ নেই গ্রাহকদের
২৪০ ডিজিট চেপে রিচার্জ করতে হচ্ছে বিদ্যুতের প্রি-পেইড মিটার
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ এম জামিউল হক ফয়সাল, কামরুল হাসান রিগ্যান ও জাকির হায়দারের পক্ষে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাদী এ নোটিশ পাঠান।
জ্বালানি ও বিদ্যুৎ সচিব, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ডেসকো, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি ও ডিপিডিসির কর্তৃপক্ষকে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
dhakapost
নোটিশে বলা হয়, প্রিপেইড বৈদ্যুতিক মিটার চালু সত্ত্বেও ভোক্তারা অতিরিক্ত চার্জ, গোপন চার্জ এবং স্বচ্ছতার অভাবসহ বিভিন্ন কারণে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সমস্যাগুলো ব্যাপক অসন্তোষ ও আর্থিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায়, জরুরিভিত্তিতে বিলিং প্র্যাকটিস পর্যালোচনা ও নিরীক্ষা, স্বচ্ছতা, অতিরিক্ত চার্জের রিফান্ড, জনসাধারণের সাথে যোগাযোগ এবং নীতি সংস্কার প্রয়োজন।
নোটিশে আরও বলা হয়, আগামী ২৬ মের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এর ব্যত্যয় হলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করার ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করেন আইনজীবীরা।
তারা জানান, বাংলাদেশে প্রিপেইড বৈদ্যুতিক মিটার চালু করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে সকল বিদ্যুৎ ব্যবহারকারীকে এর আওতায় আনা হবে বলে ঘোষণা রয়েছে। কিন্তু এর সুবিধা থাকা সত্ত্বেও ভোক্তারা অতিরিক্ত চার্জ, গোপন চার্জ এবং স্বচ্ছতার অভাবসহ বিভিন্ন কারণে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এ সমস্যাগুলো ব্যাপক অসন্তোষ ও আর্থিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।
নোটিশের জবাব না পাওয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে বলে জানান আইনজীবীরা
সকাল ১০ টার মধ্যে বিদ্যুৎ মিটার রিচার্জ করুন কারন আজ সার্ভার ১০ টার পর স্লো কাজ করবে
যাদের ডেসকো প্রিপেইড রিচার্জ প্রয়োজন, তারা আজকের মধ্যে রিচার্জ করে রাখুন।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
2/1/A/4 Tolarbagh, Mirpur-1
Dhaka
1216
Opening Hours
| Monday | 08:00 - 13:00 |
| Tuesday | 16:30 - 23:15 |
| Wednesday | 08:00 - 13:00 |
| 16:30 - 23:15 | |
| Thursday | 08:00 - 13:00 |
| 16:30 - 23:15 | |
| Friday | 09:00 - 12:00 |
| 16:00 - 23:00 | |
| Saturday | 08:00 - 13:00 |
| 16:30 - 23:15 | |
| Sunday | 08:00 - 13:00 |
| 16:30 - 23:15 |
