Md nehal uddin patwory

Md nehal uddin patwory

Share

md nehal

12/03/2025

গতকাল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় নাগরিক পার্টি ১৩০০ জনের জন্য Amber এর ইফতার বক্স নিয়েছে। দাম? মাত্র ১২,৫০০ টাকা প্রতিটি বক্স!

মানে, ১৩০০ জনের জন্য মোট ১ কোটি ৪৩ লাখ টাকা! মানে প্রায় দেড় কোটি টাকা!

মাথায় ঢুকলো? নাকি মাথা ঘুরছে?

মাত্র ১৩০০ জনের ইফতার পার্টিতে দেড় কোটি টাকা খরচ! এতে ধর্মের কি কাজ হলো?

এবার ভাবো, এই টাকা দিলো কারা?

এই তো সেদিন… ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছারপোকার কামড়ে রাত পার করা, পাতলা ডালে ভাত ভর্তা গিলে দিন পার করা, নিউ মার্কেট থেকে ১৫০ টাকার পোলো শার্ট কিনে ৬ মাস চালিয়ে দেওয়া কিছু তরুণ!

অবশ্যই, আমি বলছি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই অর্থনৈতিক সংকটে থাকে—কিন্তু যে দলটা আজ এই পার্টির আয়োজক, তাদের বেশিরভাগই তো কিছুদিন আগেও টিউশন আর বাসা থেকে পাঠানো মাসিক টাকায় টিকে থাকা ছাত্র!

তাহলে হঠাৎ করে এত টাকার ফজিলত এলো কোত্থেকে?

এটা শুধু ঢাকার গল্প নয়!

এই দল ঢাকায় শুধু ১৩০০ জনকে ইফতার করিয়ে বসে নেই, সারা বাংলাদেশেই তাদের এমন আয়োজন চলছে!

ধরেন, যদি ৫০টা জেলায় প্রতিদিন তারা ইফতার আয়োজন করে, সেখানে হয়তো প্রতি জেলায় এত বেশি খরচ না হলেও কমপক্ষে ২০-২৫ লাখ টাকা খরচ হচ্ছে!

অর্থাৎ, প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে কোটি কোটি টাকা উড়ে যাচ্ছে শুধু ইফতারের পিছনে!

তাহলে টাকার এই উৎসটা কী?

আমেরিকার ডিপস্টেটের বিনিয়োগ তো ট্রাম বন্ধ কইরা দিলো। তাহলে কি টাকার ফেরেশতা নামে কিছু আছে?
নাকি আল্লাহর আরশ থেকে টাকা নাজিল হয়েছে এদের উপর!?
এটা কি আখেরাতের ব্যাংক থেকে স্পেশাল উইথড্র?

আর সবচেয়ে হাস্যকর ব্যাপার কী জানেন?
এই দলই যখন মাইকে উঠে বলে " দেশ লুটে নিয়েছে সকল রাজনৈতিক দল মিলে মিশে!" কিন্তু এদের টাকার উৎস নিয়ে কেউ প্রশ্ন করলে তখন তারা জবাব দেয় ব্যবসায়ীরা নাকি তাদেরকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সিকিউরিটির জন্য তাদের নাম প্রকাশ করা যাবে না। ওই ব্যবসায়ীরা কারা আসলে?

এই সেই দল, যারা কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছিলো তাদের একাউন্টে মাত্র ১২ হাজার টাকা আছে!

১২ হাজার টাকার দল, অথচ ইফতার করছে কোটির টাকার!

কি বলেন, এটা কি জাকাতের টাকা? নাকি গায়েবি ওহী?

সত্যি বলতে, এরা যে সেহরি-ইফতার ছাড়া আর কিছুই করছে না, সেটা দেখে দেশের ভবিষ্যৎ নিয়ে আমার ভয় লাগে না—
কিন্তু টাকার এই মিরাকলগুলো দেখে সত্যিই ভয় লাগে!

নোট:
আমাকে ইফতারেতে দাওয়াত দেয়নি এজন্য একটু চুগুলখোরী করলাম। 🤣🤣🤣

12/03/2025

এটা গুরুতর অভিযোগ। টিকটকার খালেদ মাহমুদ হৃদয় খানের বিরুদ্ধে নারী ও হিন্দুবিদ্বেষী কর্মকাণ্ডের পাশাপাশি এবার ধর্ষণের হুমকি ও মানহানির অভিযোগে মামলা করেছেন ফারজানা সিঁথি, যিনি তার নিরাপত্তা চেয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন।

ইতিমধ্যেই হৃদয়ের বিরুদ্ধে ইভটিজিংয়ের প্রমাণ ভাইরাল হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তবে তার ভিডিওগুলোতে যে তথ্যগুলো ছড়ানো হয়েছে, সেগুলো যাচাই করা প্রয়োজন। বিশেষ করে, সে নাকি আর্মির রাইফেল দিয়ে জুলাই মাসে পুলিশ ও নিরীহ শিক্ষার্থীদের মে*রেছে—এটা সত্য নাকি শুধুই অপপ্রচার, সেটাও খতিয়ে দেখা দরকার।

12/03/2025

ওই ছ্যামড়া তুই একটা মাহরাম না লইয়ায় বাড়ির বাইরে গেছত কিল্লাই? এক হুজুর আগেই ঘোষণা দিয়েছে মাহারাম ছাড়া বাইরে গেলেই দোষ ধর্ষিতার। আচ্ছা পুরুষ ধর্ষণ হলে তাকে কি বলবো?
আরেকটু অবাক বিষয় কি জানেন ধর্ষকের নাম সাঈদ। 🤣

12/03/2025

আমার ফেসবুকে ৩০,০০০ ফলোয়ার হয়ে গেছে। ভাবলাম, এরা যদি সবাই এক টাকা করে দেয়, তাহলে ৩০,০০০ টাকা হয়ে যায়! আহা, মাসের বাজারটা বেশ ভালোই চলে যেত!

তারপর মনে হলো, যদি প্রত্যেকে ১০ টাকা করে দেয়, তাহলে? ৩ লাখ টাকা! ব্যস, টুক করে একটা ইউরোপ ট্রিপ দিয়ে আসা যেত!

কিন্তু হুট করে স্বপ্ন বড় হলো! যদি ১০০ টাকা করে দেয়? ৩০ লাখ টাকা! ওমা, এটা তো একটা গাড়ি কেনার মতো টাকা! ভাবতে ভাবতে গাড়ির রঙও ঠিক করে ফেললাম!

তারপর মনের মধ্যে ব্যবসায়ী চিন্তা উঁকি দিল— যদি ১০০০ টাকা করে দেয়?
ওহো! তিনশো কোটি টাকা! এটা তো পুরো একখানা সাম্রাজ্য দাঁড় করানোর মতো ব্যাপার! মনে মনে বিলিয়নিয়ারদের ক্লাবে নিজের নাম বসিয়ে দিলাম!

কিন্তু হায়, বাস্তবতা এত মিষ্টি নয়! ফলোয়াররা টাকা দেয়ার বদলে কমেন্টে লিখবে—
"আমাদের দিয়ে এত হিসাব করো কেন?"
"তুমিও তো কারও ফলোয়ার, তুমি কত টাকা দিবে?"
"তখন হবে প্রবলেম। ☺️

অতঃপর, আমি চুপচাপ ক্যালকুলেটর বন্ধ করলাম… এবং ৩০,০০০ ফলোয়ার উপভোগ করাই ভালো মনে করলাম!

তবে ৩০ হাজার ফলোয়ার সবাই কে স্পেশাল ধন্যবাদ!

আমি কারো কাছ থেকে অর্থনৈতিক সুবিধা চাই না— আমি চাই ভালোবাসা, চাই সম্মান। আর সত্যি বলতে, তোমরা সেই সম্মান আমাকে দিয়েছো।

হ্যাঁ, মাঝেমধ্যে গালাগালি পাইছি, মনোমালিন্য হয়েছে, কেউ কেউ রাগ করে আনফলোও করেছে। কিন্তু এত কিছুর পরেও তোমরা আমার ভালো বন্ধু!

তাই ৩০ হাজার ফলোয়ারের মাইলফলকে দাঁড়িয়ে তোমাদের বলি— তোমাদের হাসি, তোমাদের রাগ, তোমাদের ট্রোল, তোমাদের আলোচনা—সব কিছুই আমার জার্নির অংশ! তোমরা পাশে থাকলেই আমি সব সময় পোস্ট নিয়ে আসতে থাকবো, মিষ্টি-ঝাল-তেতো সব মিলিয়ে!

ভালোবাসা রইলো, ৩০ হাজারের পরিবার! ❤️

Photos from Md nehal uddin patwory's post 12/03/2025

শাহবাগকে কারা মুছে দিতে চায়?
শাহবাগ কে কারা আঙুল তোলে? কারা চায় প্রগতির আলো নিভে যাক? কারা বলে, শাহবাগ নাকি শুধু আওয়ামী লীগের প্রজেক্ট?

শাহবাগ তো শুধু গণজাগরণ না! শাহবাগ মুক্তচিন্তার প্রতীক, বিদ্রোহের উন্মুক্ত মঞ্চ। এখানে আর্ট-কালচার বাস করে, নারী স্বাধীনতা গর্জে ওঠে, মশাল মিছিল জ্বলে ওঠে, চারুকলার তুলিতে বিপ্লব আঁকা হয়। শাহবাগ হাসির, কফির, সিনেমার, কবিতার, প্রেমের, বিদ্রোহের জায়গা! এখানেই নজরুল ঘুমিয়ে আছেন, এখানেই শোভাযাত্রায় রঙ ছিটকে পড়ে, এখানেই হাত ধরে হেঁটে যায় প্রেমিক-প্রেমিকা, হুজুরেরা তোলেন সেলফি। শাহবাগে ফুল বিক্রি হয়, বিদ্রোহ বিক্রি হয় না!

শাহবাগকে ছোট করতে চায় কারা?
শাহবাগকে শুধু গণজাগরণে সীমাবদ্ধ করতে চায় কারা? ওদের মূল এজেন্ডা প্রগতির মৃত্যু। ওরা নারীকে অবদমন করতে চায়, শাহবাগকে ধর্ম বিদ্বেষের শিকার বানাতে চায়, মুক্তবাকের কণ্ঠরোধ করতে চায়, মুক্তচিন্তকদের ‘নাস্তিক-মুরতাদ’ ঘোষণা করে হত্যা করতে চায়, সমস্ত প্রতিরোধকে আওয়ামী লীগের তকমা দিয়ে গলা টিপে ধরতে চায়।

তবে কি আওয়ামী লীগের দুঃশাসনে নির্যাতিত কেউই শাহবাগের লোক নয়?
মুশতাক কি শাপলার লোক ছিল? জুলহাজ মান্নান? বিশ্ববিদ্যালয়জুড়ে জুলাইয়ে ছাত্র-ছাত্রীদের কি শাহবাগের লোক বলা যাবে না? শাহবাগিরাই জুলাই আন্দোলনে প্রথম সারিতে ছিল!
শাহবাগের বুকেই তো লাখো মানুষ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি তুলেছে, শাহবাগেই হাসিনার পতনের জন্য স্লোগান উঠেছিল। অধিকাংশই বাম নাস্তিক মুরতাদ শিল্পী সাহিত্যিক এই আন্দোলনে প্রবল ভূমিকা রাখছে। জুলাই মাসে ফেসবুক পোস্ট এর ঝড় তুলেছিল এই শাহবাগীরাই!
আন্দোলন সফল হয়ে যাওয়ার পরে শাহাবাগীদের সব হত্যা করার স্লোগান কেন উঠানো হচ্ছে এখন??!

গণজাগরণকে শুধুই ‘শাহবাগ’ বলার মাধ্যমে উগ্র ইসলামপন্থী গুলা তারা চায় শাহবাগকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে ধ্বংস করতে। তাদের হত্যা কে জায়েজ করতে।

তবে কেন জুলাইয়ে শাহবাগের অগ্নিবিন্দুকে তাদের স্বার্থে ব্যবহার করতেছিল।

শুনুন..
তবে শাহবাগ কোন পার্টির পকেটের জায়গা না!
শাহবাগ স্বাধীন, শাহবাগ প্রতিরোধের নাম।
এখান থেকেই আল বদর রাজাকার দের কবর রচনা হয়েছিল। যেটা প্রয়োজন ছিল।

শাহবাগ পোড়ে, কিন্তু পুড়ে ছাই হয় না!
শাহবাগ থাকে, বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে!

ধন্যবাদ।

04/10/2023
04/10/2023

আমার নতুন পেজ😭😭😭ফলো করেন

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Sony Akra
Dhaka