Bangla songbad 52.com
news
16/06/2026
দুইবার পিছিয়ে পড়েও হারেনি ইরান, নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র
Journalist Alam Khan :লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে রাজনৈতিক আবহ, দর্শকদের আবেগ ও উত্তেজনার মধ্যেই বিশ্বকাপের গ্রুপ ‘জি’-এর ম্যাচে রোমাঞ্চকর ২-২ গোলের ড্র করেছে ইরান ও নিউজিল্যান্ড।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেললেও ৭ মিনিটে এলিজাহ জাস্টের গোলে পিছিয়ে পড়ে ইরান। ক্রিস উডের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন জাস্ট। তবে ৩২ মিনিটে রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফেরে ইরান। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়।
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে আবারও জাস্ট গোল করে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। কিন্তু বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ইরানকে। ৬৪ মিনিটে রেজাইয়ানের ক্রস থেকে মোহাম্মদ মোহেব্বির দুর্দান্ত হেডে আবারও সমতায় ফেরে দলটি।
শেষ দিকে দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে ইরান ও নিউজিল্যান্ড।
ম্যাচের আগে গ্যালারিতে ইরানের বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় পরিচয়ের প্রতীকসম্বলিত পতাকা দেখা যায়। জাতীয় সংগীতের সময়ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তবে মাঠের খেলায় এসবের প্রভাব পড়তে দেয়নি দুই দল।
এটি ছিল বিশ্বকাপে ইরান ও নিউজিল্যান্ডের প্রথম মুখোমুখি লড়াই। এর আগে দুই দলের দুটি প্রীতি ম্যাচের একটিতে ড্র এবং অন্যটিতে জয় পেয়েছিল ইরান।
এই ড্রয়ের ফলে গ্রুপ ‘জি’-তে নকআউট পর্বে ওঠার লড়াই আরও জমে উঠেছে। ইরানের সামনে এখন বেলজিয়াম ও মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ, আর বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে থাকা নিউজিল্যান্ডও পরবর্তী ম্যাচগুলোতে ভালো ফলের আশায় থাকবে।
13/06/2026
মহা পবিত্র আশুরা উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত
মহা পবিত্র আশুরা উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের উদ্যোগে এক কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জুন (শুক্রবার) ঠাকুরগাঁও জেলা জাকের পার্টি কার্যালয়ে আয়োজিত এ মিশনে দলীয় নেতাকর্মী, সমর্থক ও ধর্মপ্রাণ জনগণ অংশগ্রহণ করেন।
দাওয়াতি মিশনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাল। সহকারী মিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জাহিদুল ইসলাম এবং মিশন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আশিকুর রহমান আশিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জাকের পার্টির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান। তিনি তাঁর বক্তব্যে আশুরার তাৎপর্য, ত্যাগ, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা এবং মানবকল্যাণে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
ঠাকুরগাঁও জেলা জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের সভাপতি মো. আল আমিন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন নবাব আলী ও মো. শাহাদাত হোসেন আকাশ।
বক্তারা বলেন, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ধৈর্য, আত্মশুদ্ধি ও সত্য প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত। কারবালার শিক্ষা মানুষের হৃদয়ে ন্যায়বোধ, মানবতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রেরণা জাগায়। তারা আশুরার চেতনাকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দাওয়াতি মিশনটি অংশগ্রহণকারীদের মধ্যে আশুরার প্রকৃত শিক্ষা ও আদর্শ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
12/06/2026
মহা পবিত্র আশুরা উপলক্ষে জামালপুরে জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত
Journalist Alam khan: মহা পবিত্র আশুরা উপলক্ষে জামালপুর জেলা জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের উদ্যোগে এক কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জুন (বৃহস্পতিবার) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মহিষাবাথান এলাকার দুলালের বাড়িতে এ দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম। সহকারী মিশন প্রধান ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য খালেদুন্নবী মনি তালুকদার। মিশন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল উদ্দিন।
দাওয়াতি মিশনে সভাপতিত্ব করেন জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার সভাপতি রাসেল জিহাদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদারগঞ্জ থানা জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের সভাপতি মো. ফরিদ উদ্দিন।
এ সময় বক্তারা মহা পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে ইসলামের সঠিক শিক্ষা, মানবকল্যাণ, নৈতিকতা ও ঐক্যের বার্তা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, আশুরার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দাওয়াতি মিশনে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
10/06/2026
মহা পবিত্র আশুরা উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরে জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ মহানগরে মহা পবিত্র আশুরা উপলক্ষে জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জুন অনুষ্ঠিত এ দাওয়াতি মিশনে সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাসিবুর রহমান আরিফ। যুগ্ম মিশন প্রধান ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান। মিশন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাল।
দাওয়াতি মিশনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের সভাপতি আসাদ গাজী।
বক্তারা মহা পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে ইসলামের আদর্শ, মানবকল্যাণ, ন্যায়-নীতি ও আত্মত্যাগের শিক্ষা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা সংগঠনের দাওয়াতি কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
06/06/2026
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন নরসিংদী জেলা কমিটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নরসিংদীতে উৎসবমুখর পরিবেশে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (ডিকেআইবি) নরসিংদী জেলা কমিটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা কমিটির সভাপতি মোর্শেদ আহমেদ। সভা পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ডি. কৃষিবিদ মো. সাইফুজ্জামান সোহেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিকেবির ঢাকা অঞ্চল কমিটির দপ্তর ও প্রচার সম্পাদক সালাউদ্দিন ভুঁইয়া সৃজন, নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন শিবপুর উপজেলা কমিটির সভাপতি উজ্জ্বল চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক জাহিদুল হক, রায়পুরা উপজেলা কমিটির সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, পলাশ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার, নরসিংদী সদর উপজেলা কমিটির সভাপতি জাবেদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ, উপজেলা ও জেলার নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা দেশের কৃষি উন্নয়ন, কৃষি প্রযুক্তির প্রসার এবং ডিপ্লোমা কৃষিবিদদের পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের দীর্ঘ ২২ বছরের পথচলায় অবদান রাখা সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
05/06/2026
বিশ্ব পরিবেশ দিবসে শিবপুরে র্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ
নরসিংদীর শিবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) শিবপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ সোসাইটির সভাপতি দৌলত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক ভিপি ও শিবপুর পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশান, নূর উদ্দিন মোহাম্মদ আলমগীর, শিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নুরুল আমিন রিকাবদার জাহান, সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক জিএস ও শিবপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ সোসাইটির প্রধান উপদেষ্টা,উপদেষ্টা, সাংবাদিক নুরুল ইসলাম নুরচান, উপদেষ্টা শামীম হাসান, উপদেষ্টা সাংবাদিক আলম খান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান মাসুদ, গণমাধ্যমকর্মী নাছিম আহমেদ ইকবাল, আব্দুস সামাদ, ইয়াছিন মোল্লা, শাহজাহান মোল্লা, আবু তোয়ব মোমেন, আরব আলী, শিউলি আক্তারসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক জারি গান পরিবেশন করা হয়। পরে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার শিবপুর কলেজ গেইট কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে একটি চেরি ফুলের গাছ রোপণ করেন।
শেষে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পরিবেশ সোসাইটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক।
07/05/2026
কামরাঙ্গীরচরে জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত
পবিত্র ঈদুল আযহা ২০২৬ ইং উপলক্ষে সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের উদ্যোগে ঢাকা মহানগর দক্ষিণের কামরাঙ্গীরচর থানায় কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মিশন প্রধান হিসেবে বক্তব্য রাখেন,
জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাসিবুর রহমান আরিফ। তিনি তার বক্তব্যে পবিত্র ঈদুল আযহার তাৎপর্য তুলে ধরে বলেন, আত্মত্যাগ, মানবতা ও ইসলামের প্রকৃত আদর্শ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন।
দাওয়াতি মিশনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। এসময় ইসলামের সুমহান শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় জাকের পার্টির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
22/04/2026
হবিগঞ্জে জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত
হবিগঞ্জ প্রতিনিধিঃ
গত ২১ এপ্রিল বাদ আছর হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় জাকের পার্টির কার্যালয়ে মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ ও ইসলামী মহা সম্মেলন ২০২৬ উপলক্ষে জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ জেলা জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের সভাপতি শাহ্ আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে মিশন প্রধান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান আরিফ। যুগ্ম মিশন প্রধান হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ আলম খান।
এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মঞ্জুর হোসাইন,কেন্দ্রীয় কার্যকরী সদস্য, মিশন সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক পারভেজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা জাকের পার্টির সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর।অনুষ্ঠান সঞ্চালনা করেন, হবিগঞ্জ জেলা জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্ট এর সাধারণ সম্পাদক, জিয়া রহমান।
অনুষ্ঠানে বক্তারা বিশ্ব ফাতেহা শরীফ ও ইসলামী মহা সম্মেলন ২০২৬ সফল করার লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত, তোবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
