JFC Organic care
হালাল ভাবে কাজ করে সকলের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই বহু দূর।
"শিক্ষা শুধু বই থেকে নয়
অতি কাছের মানুষদের থেকেও পাওয়া যায়"
😕😕😕
18/11/2023
''''''🍁🍁 আমলকী ও বহেড়ার সঙ্গে হরিতকী ভেজানো পানি শত রোগের আশ্চর্য মহাঔষধ। পাইলস, হাঁপানি, চর্ম রোগ, ক্ষত রোগ, কনজাংটিভাইটিস রোগে হরিতকী ব্যবহৃত হয়। বিশেষ করে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসজনিত রোগের ক্ষেত্রে হরিতকী বিশেষ উপকারী।
'''''''🍁🍁 হরিতকীর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর আয়রন, সেলেনিয়াম, ম্যাংগানিজ, কপারের মতো খনিজ। এর ফলে আমাদের চুলের সার্বিক স্বাস্থ্য বজায় রাখতে হরিতকীর অবদান অনেক।
'''''''🍁🍁 হরিতকীর উপকারিতা --👇
১. কোষ্ঠকাঠিন্য দূর করে।
২. হজম ক্ষমতা বাড়ায়।
৩. ওজন কমাতে সাহায্য করে।
৪. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।
৫. সর্দি কাশি রোধ করে।
৬. অ্যালজাইমার সমস্যা রোদ করে।
৭. সেক্সুয়াল হেলথ মজবুত করে।
৮. ত্বক ও চুল কে সুন্দর করে তোলে।
৯. চোখের নানা রকম সমস্যার সমাধান করে।
১০. হরিতকী হার্টের মাসল মজবুত করে, রক্ত সঞ্চালন আর আর পাম্পিং ক্ষমতা বাড়ায়।
''''''🍁🍁 হরিতকী ব্যবহারের নিয়ম--👇
আমলকী, বহেড়ার সঙ্গে হরিতকী বা শুধু হরিতকী ভেজানো পানি, সব রোগের আশ্চর্য মহাঔষধ।
তাছাড়া হরিতকী গুঁড়া ঘিয়ের সঙ্গে মিশিয়ে খেলে, পিত্তশূল দূর হয়।
18/11/2023
'''''''🏵️🏵️ আমরা আজকে বহেড়া গাছের ফল, গাছের ছাল এবং বিভিন্ন উপকারি অংশ নিয়ে আলোচনা করবো।
আমাশয় ও ডায়রিয়া -👉 আমাদের দেশে প্রায় লোকের দেখা যায় এই রোগ তবে বহেড়ার গুঁড়ার সাথে পানি মিশিয়ে বা সারারাত বহেরা ভিজিয়ে রেখে পানি খেলে দ্রুত এই রোগ ভাল হয়।
হৃদপিণ্ড ও যকৃত -👉 মানব জীবনের জন্য এই রোগ একটি মারাত্মক। আর এই রোগ নিরাময়ের জন্যে বহেড়ার ফল নিয়মিত খেলে হৃদপিণ্ড এবং যকৃতে রোগের সংক্রমণ কমায়।
শ্বেতী রোগ -👉 বহেড়ার তেল এই রোগের জন্য অনেক কার্যকরী। বহেড়ার বিচির শাঁসের তেল বের করে শ্বেতী রোগীর উপর লাগালে গায়ের রং দ্রুত স্বাভাবিক হয়ে উঠে।
চুলের যত্নে বহেরা -👉 বর্তমান সময়ে দেখা যায় যে অনেক মানুষের অল্প বয়সে চুল পড়ে এই বিষয় নিয়ে তারা খুবই চিন্তিত। আমলকী, হরিতকী ও বহেড়া দিয়ে বানানো হেয়ার প্যাক লাগাতারে কিছুদিন চুলে ব্যবহার করলে চুল ওঠা বন্ধ হয়।
কৃমি রোগ -👉 কারও কৃমি রোগ হলে বহেড়া ফলের বিচি বাদ দিয়ে শাঁসের গুঁড়া এবং ডালিমের পাতার রসের সাথে মিশিয়ে সেবন করলে কৃমি দূর হবে।
সর্দি -👉 বহেড়া গুঁড়া আধা চা-চামচ এবং সামান্য গরম ঘি মিশিয়ে আবার গরম করে মধু দিয়ে খেলে দ্রুত ভালো হয়।
16/11/2023
''''''''🍁🍁 কালোজিরাতে প্রায় শতাধিক পুষ্টি ও উপকারী উপাদান আছে। ক্যান্সার প্রতিরোধক হিসেবে কালোজিরা সহায়ক ভূমিকা পালন করে।
"বুখারী শরিফে" বলা হয়েছে, তোমরা কালোজিরা ব্যবহার কর, নিশ্চয়ই সকল রোগের নিরাময় ইহার ভিতরে নিহিত রয়েছে-একমাএ মৃত্যু ছাড়া।
''''''''🍁🍁 কালোজিরার উপকারিতা--👇👇
১. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।
২. স্মরণ শক্তি বৃদ্ধি করে।
৩. হার্টের বিভিম্ন সমস্যা দূর করে।
৪. বাতের ব্যথা দূর করে।
৫. অর্শ রোগ নিরাময় করে।
৬. ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণে রাখে।
৭. শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ ভাল করে।
৮. জন্ডিস বা লিভারের বিভিন্ন সমস্যা দূর করে।
৯. নারী-পুরুষ উভয়ের যৌনক্ষমতা বাড়ায়।
১০. ত্বকের তারুণ্য ধরে রাখে।
১১. ওজন কমাতে সাহায্য করে।
১২. ক্যান্সার রোধ করে।
১৩. এছাড়াও জ্বর, সর্দি, কাশি, কফ, অরুচি, উদরাময়, শরীর ব্যথা, গলা ব্যথা, দাঁতের ব্যথা, পেটের বাথা, মাথাব্যথা কমাতে, মাথা ঝিমঝিম করা, মাইগ্রেন, পেটফাঁফা, চামড়ার ফুসকুরি, ব্রঙ্কাইটিস, এলার্জি, একজিমা, এজমা, ডায়রিয়া, আমাশয়, গ্যাসট্রিক আলসার, খোসপাঁচড়া, ছুলি বা শ্বেতি, অর্শরোগ ও দাদে কালিজিরা মহাঔষধ হিসেবে কাজ করে।
'''''''🍁🍁 কালোজিরার ব্যবহার--👇👇
কালোজিরা অনেক কিছু তে ব্যবহার করা হয়ে থাকে। ভর্তা বানানো ছাড়াও এমনকি বিভিন্ন খাবারেও কালোজিরা ব্যবহৃত হয়।
তাছাড়া ত্বক ও চুলের যত্নেও কালোজিরা খুব উপকারী। বিশেষ করে চুলের জন্য এটি ভিষণ কার্যকরী। যেমন-
১. বিভিন্ন হারবাল উপাদানের সাথে কালোজিরা দিয়ে হারবাল প্যাক ও তেল চুলের জন্য খুব উপকারী।
২. চুল কালো করে। চুল মজবুত করে।
৩. চুল ঘন করে ও চুল দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।
''''''🍁🍁 ওজন বাড়াতে চাইলে অবশ্যই খাদ্য তালিকায় উচ্চ ক্যালরিযুক্ত খাবার খাবেন।
নিয়মিত খাদ্য তালিকায় কাঠবাদাম, কাজুবাদাম, আখরোট, পেস্তা, চিনাবাদাম, খেজুর, কিসমিস, পনির, মুরগির মাংস, আলু, মিষ্টি আলু, কলা, আ্যভোকাডো, পিনাট বাটার ইত্যাদি রাখতে পারেন।
15/11/2023
'''''''🍁🍁 মেথি রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যের জন্যও উপকারী। চুলের বৃদ্ধি থেকে শুরু করে হজম জটিলতা, ওজন নিয়ন্ত্রণ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেথি সহায়ক ভূমিকা রাখে।
মেথি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। শুধু শরীর নয়, ত্বক ও চুলের যত্নেও খুবই কার্যকরী এক উপাদান হলো মেথি।
'''''🍁🍁 মেথির ব্যবহার-👇👇
১ চামচ মেথি বীজ সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। তারপর সকালে ওই পানি খেতে পারেন। চাইলে ওই পানি ফুটিয়ে চা তৈরি করেও পান করতে পারেন।
মেথির গুঁড়া দিনে দুবার খাবারের আগে বা রাতে গরম দুধ বা পানির সঙ্গে খেতে পারেন।
মেথি বেটে কিংবা ব্লেন্ড করে দই বা অ্যালোভেরা জেল মিশিয়ে স্ক্যাল্পে ও চুলে ব্যবহার করলে খুশকি, চুল পড়া, পাকা চুলের সমস্যা সমাধান হবে।
গোলাপজল দিয়ে মেথির পেস্ট তৈরি করে এটি চোখের নিচে ব্যবহার করলপ চোখের নিচের কালো দাগ, ব্রণ, ব্রণের দাগ ও বলিরেখা দূর হবে।
14/11/2023
''''''''🍁🍁 নানান রকমের পুষ্টিগুণ থাকায় কুমড়োর বীজ "সুপার ফুড" হিসেবে বিবেচিত। কুমড়োর বীজ মূল্যবান পুষ্টি এবং অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর যা আমাদেরকে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আশ, স্বাস্থ্যকর চর্বির যোগান দেয় আর প্রদাহ কমায়।
''''''''🍁🍁 কুমড়োর বীজের উপকারিতা -👇👇
১. পেটের কৃমি প্রতিরোধ করে।
২.শরীরে রক্তের অভাব হবে না।
৩. ওজন কমাতে সাহায্য করে।
৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকরী।
৫. ভাল ঘুমে সহায়তা করে কুমড়োর বীজ।
৬. ত্বক ও চুল ভাল রাখে।
''''''' কুমড়োর বীজ খাওয়ার নিয়ম-👇👇
এই সুস্বাদু বীজ খাওয়ার সর্বোত্তম সময় হল সকালের খাবার বা নাস্তার মধ্যে খাওয়া। প্রতিদিন সালাদের সঙ্গে সুস্বাদু কুমড়োর বীজ খেতে পারেন।
এছাড়াও বিকালের নাস্তায় ভাজাপোড়া বাদ দিয়ে স্বাস্থ্যকর খাবার হিসেবে এই বীজ অনন্য। আর বেইক করা খাবারেও কুমড়োর বীজ যোগ করতে পারেন।
10/11/2023
'''''🍁🍁 যাঁরা চুলের সমস্যায় ভুগছেন তাঁরা রোজমেরি ব্যবহার করতে পারেন। এটি একটি সুগন্ধি গুল্ম জাতীয় গাছ। এর থেকে তৈরি তেল চুলের জন্য বেশ উপকারী। নারকেল তেল, ক্যাস্টর অয়েলের সাথে রোজমেরি দিয়ে জ্বাল করে রোজমেরি অয়েল বানিয়ে নিতে পারেন।
'''''''🍁🍁 রোজমেরি অয়েল চুলের বৃদ্ধিতে সাহায্য করে। রোজমেরি অয়েল স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। ফলে চুলের বৃদ্ধিও হয় দ্রুত।
09/11/2023
''''''🍁🍁 ডায়বেটিস নিয়ন্ত্রণ, বাতের ব্যথা দূর এবং একাধিক গুণে ভরপুর এই সাদা তিল।
সাদা তিলে থাকে ক্যালসিয়াম অ্যান্টি-অক্সিড্যান্ট জাতীয় উপাদান। লিভারকে যে কোনও রকম ক্ষতির হাত থেকে রক্ষা করতে সক্ষম তিল।
'''''''🍁🍁 হজম বাড়াতে, দাঁত ও হাড়ের দেখভাল করতেও তিলের জুড়ি মেলা ভার। তিলের বীজ ভেজে সালাদের সঙ্গে খেতে পারেন। বাড়িতে চাইনিজ পদ বানালেও উপর থেকে ছড়িয়ে দিতে পারেন ভাজা তিল।
এ ছাড়াও তিলের তেল একই রকম ভাবে স্বাস্থ্যরক্ষা এবং রূপচর্চায় ও কার্যকরী ভূমিকা পালন করে।
09/11/2023
'''''''🍁🍁 ক্যান্সার রোগ প্রতিরোধ করতে তিসি খুবই গুরুত্বপূর্ণ তার কারণ তিসি বীজের মধ্যে লিগন্যানস নামক জৈব যৌগ পদার্থ বা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। যা ক্যান্সার কোষের ক্রমাগত বৃদ্ধিকে বন্ধ করে এবং এর ফলে আমাদের শরীরে ক্যান্সার কোষের পরিমাণ হ্রাস পেতে থাকে।
'''''''🍁🍁 তিসি বীজের মধ্যে আলফা-লিনোলেনিক-অ্যাসিড থাকে যা এক ধরনের ওমেগা-৩ ফ্যাটি-অ্যাসিড। ওমেগা-৩ ফ্যাটি-অ্যাসিড আমাদের শরীরে অ্যাবনরমাল কোষ এবং অ্যাবনরমাল টিউমার বৃদ্ধি কে নিয়ন্ত্রণে রাখতে পারে এবং এর ফলে আমাদের বিভিন্ন রকমের ক্যান্সার হওয়ার প্রবণতা কমে যায়। যেমন- ব্রেস্ট ক্যান্সার, লান্স ক্যান্সার।
08/11/2023
'''''''🍁🍁 মজবুত ও ঝলমলে চুলের জন্য শিকাকাই অতুলনীয়। প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে এই ভেষজে। শিকাকাই দিয়ে হেয়ার প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন চুলের যত্নে।
শিকাকাই চুলকে প্রাকৃতিক ভাবে কন্ডিশনিংও করে। আমলকী, রিঠা ও শিকাকাই একসঙ্গে ব্যবহার করলে তা চুলের জন্য সবচেয়ে ভাল। সেই সঙ্গে কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।
'''''''🍁🍁 শিকাকাই এর উপকারিতা-👇👇
১. সম্পূর্ণ কেমিক্যাল বিহীন।
২. চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে।
৩. চুলের ফ্রিজি ভাব কমায়।
৪. চুলের গোড়া শক্ত করে।
৫. খুশকি আর উকুন দূর করে।
৬. চুল আস্তে আস্তে স্ট্রেইট করে ফেলে।
৭. চুল সিল্কি ও মসৃণ করে।
'''''''🍁🍁 শিকাকাই ব্যবহারের নিয়ম-👇👇
শুকনো শিকাকাই, রিঠা ও আমলকী সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে জ্বাল করে নিন, যতক্ষণ না শিকাকাই নরম হয়।
এরপর পানি একদম কমিয়ে ঠান্ডা হলে ব্লেন্ড করে পেষ্ট করে নিন। এই পেষ্ট এবার চুলে লাগিয়ে ৪০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
এছাড়াও শিকাকাই, রিঠা ও আমলকী দিয়ে হারবাল শ্যাম্পু তৈরি করে চুল পরিষ্কার করা যায়।
চুল সাদা হয়ে যাওয়া রোধ করতে শিকাকাই অনেক জনপ্রিয় উপাদান। আমলকী, শিকাকাই ও রিঠা দিয়ে প্যাক তৈরি করে মাথায় ও চুলে লাগালে অল্প বয়সে চুল সাদা হয়ে যাওয়া রোধ করা যায়।
07/11/2023
'''''''🏵️🏵️ তোকমার দানা দেহের জন্য উপকারী কোলেস্টেরল উৎপাদন করে থাকে। এছাড়াও তোকমা রক্তে চর্বির পরিমাণ কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে হার্ট কে সুস্থ রাখে। হাড় গঠনে সাহায্য করে।
তোকমা কোষ্ঠকাঠিন্য দূর করে। এমনকি দ্রুত ওজন কমাতেও তোকমার জুড়ি নেই।
'''''''🏵️🏵️ তোকমা দানার উপকারিতা--👇👇
১. দ্রুত ওজন কমানোর জন্য তোকমা খুব কার্যকরী।
২. তোকমা দানা এসিডিটি দূর করতে সাহায্য করে।
৩. এটি শরীরে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে।
৪. তোকমা কোষ্ঠকাঠিন্য দূর করে।
৫. গরম কালে তোকমা দেহের তাপমাত্রা কমাতে সহায়তা করে।
'''''''🏵️🏵️ তোকমা দানা খাওয়ার নিয়ম--👇👇
২ চামচ তোকমা দানা কয়েক ঘন্টা বা সারারাত ভিজিয়ে রাখবেন। পানিতে ভিজিয়ে রেখে ফুলে উঠলে তোকমার সাথে চিয়া সিড বা ইসবগুলের ভুসি মিশিয়ে তাতে চিনি বা মধু দিয়ে শরবত বানিয়ে খেতে পারেন।
এছাড়াও রোজ সকালে খালি পেটে কুসুম গরম পানিতে তোকমা আর লেবুর রস মিশিয়ে খেতে পারেন।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Gulshan
Dhaka
